ভূগোল এবং পরিবেশ • Jashore Board • যশোর বোর্ড ২০২৩

ভূগোল এবং পরিবেশ প্রশ্ন

জনি একটি বিষয় পড়ছিল যেটি পৃথিবীর বিজ্ঞান নামে পরিচিত। জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থা নিয়েও এটি আলোচনা করে। প্রথমদিকে সে মৃত্তিকা, বায়ুমণ্ডল, জলবায়ু ইত্যাদি সম্পর্কিত আলোচনা খুব পছন্দ করত। পরবর্তীতে কৃষিকাজ, জনসংখ্যা, দুর্যোগ থেকে পরিবেশ রক্ষা করার কৌশল ইত্যাদি সম্পর্কে আগ্রহী হয়ে ওঠে।

  1. ক)

    অধ্যাপক ডাডলি স্ট্যাম্পের মতে ভূগোল কী?

    (1)
  2. খ)

    শহরের শ্রেণিবিভাগ ভূগোলের কোন শাখায় আলোচিত হয়? ব্যাখ্যা করো।

    (2)
  3. গ)

    উদ্দীপকে উল্লিখিত বিষয়টি অধ্যয়নের গুরুত্ব ব্যাখ্যা করো।

    (3)
  4. ঘ)

    জনির পছন্দের ও আগ্রহের বিষয়বস্তুসমূহ কি একই শাখার অন্তর্ভুক্ত? মতামত দাও।

    (4)

উত্তর ও ব্যাখ্যা

  1. ক)

    অধ্যাপক ডডলি স্ট্যাম্পের মতে, পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল।

  2. খ)

    শহরের শ্রেণিবিভাগ ভূগোলের নগরভূগোল (Urban geography) শাখায় আলোচিত হয়।
    মানবভূগোলের এই শাখায় নগরের উৎপত্তি ও বিকাশ, নগর ও শহরের শ্রেণিবিভাগ, নগর পরিবেশ, নগরের কেন্দ্রীয় এলাকা এবং নগরীর বস্তি ইত্যাদি বিষয় আলোচনা করা হয়।

  3. গ)

    উদ্দীপকে উল্লিখিত বিষয়টি হলো ভূগোল ও পরিবেশ, যাকে কার্ল রিটার পৃথিবীর বিজ্ঞান বলেছেন। এটি অধ্যয়নের গুরুত্ব নিচে দেওয়া হলো।

    ১. এর মাধ্যমে কোনো স্থানের প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে জানা যায়।
    ২. পাহাড়, নদী, সাগর, মালভূমি, সমভূমি ও মরুভূমি কীভাবে গঠিত হয় এবং এদের বৈশিষ্ট্য কী, তা জানা যায়।
    ৩. বিভিন্ন পরিবেশের উদ্ভিদ ও প্রাণী এবং তাদের জীবনধারা সম্পর্কে ধারণা পাওয়া যায়।
    ৪. কৃষি, শিল্প, বাণিজ্য, পরিবহন ও যোগাযোগের উন্নতিতে মানুষের সামাজিক পরিবেশ কীভাবে বদলেছে, তা বোঝা যায়।

  4. ঘ)

    না, জনির পছন্দের ও আগ্রহের বিষয়গুলো একই শাখার অন্তর্ভুক্ত নয়।

    ১. প্রথমে পছন্দের বিষয়: মৃত্তিকা, বায়ুমণ্ডল ও জলবায়ু ভূগোলের প্রাকৃতিক ভূগোল শাখার অন্তর্ভুক্ত। এখানে মৃত্তিকা ভূগোল ও জলবায়ুবিদ্যা আলোচিত হয়।
    ২. পরে আগ্রহের বিষয়: কৃষিকাজ অর্থনৈতিক ভূগোল এবং জনসংখ্যা জনসংখ্যা ভূগোলের আলোচ্য বিষয়। দুর্যোগ থেকে পরিবেশ ও সম্পদ রক্ষার কৌশল দুর্যোগ ব্যবস্থাপনার অন্তর্গত। এগুলো সবই মানবভূগোলের শাখা।

    সুতরাং, জনির প্রথম পছন্দ প্রাকৃতিক ভূগোলের এবং পরের আগ্রহগুলো মানবভূগোলের অন্তর্ভুক্ত, তাই সেগুলো একই শাখার নয়।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন