BUET বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০০৩-২০০৪

57টি প্রশ্ন

  1. 51.

    12.

    নিচের কোনটি প্যারাম্যাগনেটিক? অণুতে ইলেক্ট্রনের উপস্থিতির ভিত্তিতে ন্যায্যতা প্রমাণ কর।(i) N2 N_{2} (ii) O2 O_{2}

  2. 52.

    13.

    (a) নিচের যৌগগুলোর গাঠনিক সংকেত লিখ। Freon-11, Freon-12, Freon-114(b) Nylon 6,6 কি? এটার কাঁচামালগুলো কি?

  3. 53.

    14.

    অম্লীয় এবং ক্ষারীয় উভয় দ্রবণ মাধ্যমে "Zwitter lon" কিভাবে আচরণ করে, তা লিখ।

  4. 54.

    15.

    অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিন এবং বেনজোয়েল ক্লোরাইডকে রিফ্লাক্স করলে যে জৈব যৌগটি পাওয়া যায় তার নাম লিখ। বিক্রিয়াটি দেখাও।

  5. 55.

    16.

    টলেন বিকারকের সাথে বিক্রিয়ার মাধ্যমে দেখাও যে, গ্লুকোজ একটি বিজারক চিনি।

  6. 56.

    17.

    (a) C2H2Cl2 C_{2} H_{2} C l_{2}   দ্বারা গঠিত সমাণুদের নাম ও গাঠনিক সংকেত লিখ।(b) অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করলে কি ঘটে, তা বিক্রিয়ার সাহায্যে দেখাও। বিক্রিয়াটির নামকরণ কর।

  7. 57.

    18.

    200g ভরের একটি ধাতুর পাতকে এর ওজনের 5% সোনা দ্বারা ইলেকট্রোপ্লেট করতে হবে।  2A বিদ্যুৎ প্রবাহ থাকলে কত সময় ইলেকট্রোপ্লেট করা যাবে তা বের কর।  [ হাইড্রোজেনের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক= 0.1044×10-4 g/C,  সোনার পারমাণবিক ভর = 197.1 এবং হাইড্রোজেনের পারমাণবিক ভর 1.008]