আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা টেস্ট পরীক্ষা ২০২৪

11টি প্রশ্ন

  1. 1.

    একাদশ শ্রেণির ছাত্র ফারিহা ও তাহসিনা ভবিষ্যতে সরকার ও রাজনীতি বিষয়ে পড়াশোনা করতে চায়। এজন্য তারা তাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত একটি বিষয় নেওয়ার প্রয়োজনীয়তা বোধ করে। কারণ বিষয়টি পাঠ করলে তারা রাষ্ট্র, সংবিধান, নাগরিকদের করণীয়-বর্জনীয় এবং দেশের রাজনীতির সঠিক ইতিহাস সম্পর্কে জানতে পারবে।

  2. 2.

    প্রফেসর গোলাম রাব্বানী সম্প্রতি 'ক' রাষ্ট্র সফর করেন। তিনি দেখতে পান, সেখানকার রাজনৈতিক ব্যবস্থায় জনগণের মতামত খুবই প্রাধান্য পায়। স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে রাষ্ট্রের যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হওয়ায় সরকারের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।

  3. 3.

    ব্যক্তির ইচ্ছামত কোনো কিছু করা বা না করাকে বোঝায়, যদি উত্ত কাজের দ্বারা অন্যের অনুরূপ কার্যক্রমকে বাধাগ্রস্ত না করে।

  4. 4.

    বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিমুল তার শিক্ষক ও বন্ধুদের কাছে প্রিয়। সে প্রতিদিন সময়মতো ক্লাসে আসে। ক্লাস শেষে বাড়ি ফেরার আগে সে প্রতিদিন তার ক্লাস রুমের বৈদ্যুতিক সুইচগুলো বন্ধ করে রেখে যায়। এছাড়াও বিগত ভয়াবহ বন্যার সময়ে সে ও তার বন্ধুরা বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে যায় এবং বিতরণ করে।

  5. 5.

    ২০২১ সালের ১ মে মহান মে দিবস উপলক্ষ্যে রাজধানীর জাতীয় শহিদ মিনারের পাদদেশে নারী শ্রমিকদের এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নারী নেত্রীবৃন্দ সকল কাজের সমান সুযোগ এবং পুরুষ শ্রমিকদের সমান পারিশ্রমিক প্রদানের দাবি জানান।

  6. 6.

    জরিনা একজন ভিক্ষুক। তার কোনো থাকার জায়গা নেই। সারাদিন ভিক্ষা করে রাতে কমলাপুর রেল স্টেশনে সে আশ্রয় নেয়। ভিক্ষা করে যা পায় অ দিয়ে কোনো রকমে জীবনযাপন করে। তার চিকিৎসা ও বস্ত্রের কোনো নিশ্চয়তা নাই। দারিদ্র্যই তার পরম সঙ্গী।

  7. 7.

    দল ব্যবস্থা
    A | এক দলীয় ব্যবস্থা
    B | দ্বি-দলীয় ব্যবস্থা
    C | ?

  8. 8.

    ১৯৭১ সালের ৭ মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণ দিলেন। তার ভাষণ স্বাধীনতা অর্জনে মন্ত্রের মতো কাজ করেছিল। এ ভাষণে অনুপ্রাণিত হয়ে জনগণ বহুল আকাঙ্ক্ষিত স্বাধীনতাকে ছিনিয়ে আনে।

  9. 9.

    ক-রাষ্ট্র | খ-রাষ্ট্র
    কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার বিদ্যমান | একটি কেন্দ্র থেকে রাষ্ট্র পরিচালিত হয়
    প্রত্যেক প্রদেশ স্বায়ত্তশাসিত | স্থানীয় শাসন বিদ্যমান
    দেশ রক্ষা ও পররাষ্ট্র কেন্দ্রের কাজ | স্থানীয় শাসকগণ কেন্দ্রের নিকট দায়বদ্ধ
    সাংবিধানিকভাবে দায়িত্ব বণ্টন | সমগ্র দেশে একই নীতি

  10. 10.

  11. 11.

    'ক' একটি সংগঠিত জাতি। তাদের মধ্যে জাতীয়তার বেশিরভাগ উপাদানের মিল রয়েছে। তারা স্বাধীনতার পর চার দশকের বেশি সময় অতিক্রম করেছে কিন্তু উন্নতির কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে পারেনি। সুশীল সমাজ লাগামহীন দুর্নীতি ও দেশপ্রেমহীনতাকেই এর জন্য দায়ী করেছেন। এ জাতির বেশিরভাগ জনগোষ্ঠীই ব্যক্তিগত স্বার্থ অন্বেষণে ব্যস্ত। ফলে এখনো বৃহৎ জনগোষ্ঠী দারিদ্র্য ও নিরক্ষরতায় নিমজ্জিত।