ক্যান্টনমেন্ট কলেজ, রংপুর ক্যান্টনমেন্ট কলেজ, রংপুর টেস্ট পরীক্ষা ২০২৫

11টি প্রশ্ন

  1. 1.

    সুদূর অতীতের সমাজবদ্ধ মানুষের নাগরিক জীবনকে কেন্দ্র করে কতকগুলো নিয়মকানুন, রীতিনীতি প্রচলিত ছিল। বর্তমান সময়েও দেখা যায়, সমাজবদ্ধ মানুষের নাগরিক জীবনকে কেন্দ্র করে গড়ে উঠছে বিভিন্ন নিয়মকানুন, রীতিনীতি ও আচার-অনুষ্ঠান। নাগরিক জীবনের এসব দিক নিয়ে তাই গড়ে উঠেছে জ্ঞানের বিশেষ একটি শাখা, যা শিক্ষার বিভিন্ন স্তরে পড়ানো হয়।

  2. 2.

    জনাব রহিম একটি উন্নয়নশীল দেশের নাগরিক। 'তার দেশে রয়েছে দরিদ্রতা, অর্থনৈতিক বৈষম্য, রাজনৈতিক অস্থিতিশীলতা, জাতিগত বৈষম্য ও বিরোধ ইত্যাদি নানাবিধ সমস্যা। তবে বর্তমানে শিক্ষা বিস্তার এবং আধুনিকায়নের ফলে নাগরিক সচেতনতা বেড়েছে। যার ফলে রাজনৈতিক দলগুলো ও সুশীল সমাজ সমস্যাগুলো সমাধানে খুবই আগ্রহী।

  3. 3.

    ক' জনগোষ্ঠী একই ভূখণ্ড, ভাষা, সাংস্কৃতিক ঐতিহ্য, রীতিনীতি, অভিন্ন আশা-আকাঙ্ক্ষার অধিকারী। কিন্তু তারা বিদেশি শক্তি দ্বারা নিয়ন্ত্রিত। শাসক গোষ্ঠীর শাসন ও বৈষম্যের কারণে 'ক' জনগোষ্ঠীর মধ্যে স্বাতন্ত্র্যবোধ ও ঐক্যবোধের জন্ম নেয়। তারা রাজনৈতিকভাবে সংঘটিত হয়। নানা আন্দোলন ও দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে তাদের স্বপ্ন পূরণ হয়।

  4. 4.

    জনাব নাবিলা হক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করেছেন। তিনি তার শিক্ষার্থীদের উদ্দেশে বললেন, "তোমরা বাবা-মা ও শিক্ষকদের উপদেশ মেনে চলবে, ন্যায়-নীতিবোধ জাগ্রত রাখবে। ভবিষ্যতে আলোকিত মানুষ হয়ে অসহায়, দুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে। জ্ঞানের চর্চা করবে। তাহলে জীবনে সফল হতে পারবে।

  5. 5.

    রহিম মিয়ানমারের রাখাইন অঞ্চল হতে নিপীড়িত ও অত্যাচারিত হয়ে কক্সবাজার শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করেছে। জাতিসংঘ ঘোষিত সকল নাগরিকের সমানাধিকার ও মানবিক মর্যাদা লজ্জিত হয়েছে।

  6. 6.

    সুমন ও জুঁই চাচাতো ভাই বোন। তাদের উভয়ের ভোট প্রদান, পেশা বাছাই ও ধর্মচর্চার সমান অধিকার রয়েছে। একসাথে একই অফিসে কাজ করে। তাদের কাজের ধরন একই। কিন্তু সুমনের বেতন জুঁইয়ের বেতনের চেয়ে বেশি।

  7. 7.

    জনাব লিমনের সংগঠন শ্রমিকদের বেতন বৃদ্ধি ও কর্মপরিবেশ উন্নত করার জন্য কাজ করে। অপরদিকে, জনাব আরিফের সংগঠন তাদের নীতি ও কর্মসূচির প্রতি জনগণের সমর্থন বৃদ্ধি করে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে চান।

  8. 8.

    রাতুলের রাষ্ট্রের সরকার জনগণের ভোটে নির্বাচিত হন এবং সরকার প্রধান ও মন্ত্রিসভার সদস্যগণ তাদের কাজের জন্য আইনসভার কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন। অন্যদিকে পারভেজের রাষ্ট্রের সরকার জনগণের ভোটে নির্বাচিত হলেও সরকারপ্রধান ও মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার কাছে জবাবদিহি করেন না।

  9. 9.

    জনাব নাসরিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে আইন বিভাগে পড়াশোনা শেষ করে সহকারী জজ হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি 'নারী নির্যাতন দমন' আদালতে বিভিন্ন মামলা নিষ্পত্তি করেন।

  10. 10.

    শ্রেণিকক্ষে পাঠদানকালে অধ্যাপক নিশাত বলেন, আইনসভা আইন প্রণয়ন করলেও তা বাস্তবায়ন করে সরকারের গুরুত্বপূর্ণ অন্য একটি বিভাগ। সরকারের এই বিভাগের ক্ষমতা দিন দিন বেড়েই চলেছে। সরকার বলতে জনগণ সাধারণত এই বিভাগকেই বুঝে থাকে।

  11. 11.

    বাংলাদেশের নাগরিক মি, দুর্জয় যুক্তরাষ্ট্রে বাস করে। সেখানে তিনি। এই দেশের লোকজন নিয়ে জাতীয় দিবসসমূহ যেমন- শহিদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস প্রভৃতি উদ্যাপন করেন। এছাড়া বাংলা নববর্ষ ও বসন্তবরণ উৎসব উদ্যাপন করেন।