ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ টেস্ট পরীক্ষা ২০২৪
11টি প্রশ্ন
- 1.
রফিকুল ইসলাম তার দেশকে নিয়ে খুবই গর্ববোধ করেন। তিনি সবসময় স্বদেশি পণ্য ব্যবহার করেন এবং অন্যদেরও তা করার জন্য উৎসাহিত করেন। তিনি মানুষকে আইন মেনে চলার পরামর্শ দেন।
- 2.
শ্রেণিকক্ষে আইনসভা নিয়ে আলোচনা করছিলেন জনাব শফিক। তিনি বলেন, একটি দেশের সরকারের একটি বিভাগের সদস্যদের দক্ষতার ওপর নির্ভর করে শাসন বিভাগের সাফল্য। তাই গণতান্ত্রিক এবং উন্নয়নমুখী রাষ্ট্রে বিভাগটির গুরুত্ব অপরিসীম।
- 3.
আলম সাহেব একজন রাজনৈতিক নেতা। এলাকার বিভিন্ন উন্নয়নমূলক এবং জনসেবামূলক কাজের সাথে তিনি জড়িত। কর্মচারী নিয়োগে তিনি সকল রাজনৈতিক সুপারিশ অগ্রাহ্য করে প্রতিযোগিতার মাধ্যমে যোগ্য ও মেধাবী প্রার্থীকে নিয়োগ দেন। এতে সকল স্তরের লোকজন তাকে সাধুবাদ জানায়।
- 4.
জনাব শহিদ জাতীয় নির্বাচনে একটি সংগঠন থেকে মনোনয়ন লাভ করেন। তিনি সৎ ও জনপ্রিয় নেতা। অপরদিকে তার বন্ধু রাজিব নির্বাচনে অংশগ্রহণ করে না। সে এমন একটি সংগঠনের সাথে জড়িত যারা শুধুমাত্র নিজেদের স্বার্থ নিয়েই কাজ করে। তবে জনাব শহিদ তার বন্ধু রাজিবের সংগঠনের সমর্থন আদায়ের চেষ্টা করে।
- 5.
বিবেক এমন একটি আয়না যার মধ্যে তুমি তোমার সকল কাজের প্রতিবিম্ব দেখতে পাবে। বিবেকের চেয়ে বড় উপদেশদাতা আর নেই। এই মানসিক ভাবনা তোমার বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করবে। অন্যের যে আচরণ দেখলে তোমার মধ্যে ঘৃণার সৃষ্টি হয়, তোমার নিজের সংশোধনের জন্যে সেগুলো নিয়ে চিন্তা-ভাবনা করাই যথেষ্ট।
- 6.
ভাষা আন্দোলনে সৃষ্ট ভাষা ও সংস্কৃতি ভিত্তিক জাতীয়তাকে বাঙালি জাতীয়তাবাদ বলা যায়। এই চেতনাই ছিল এদেশের সকল আন্দোলন ও সংগ্রামের প্রেরণা শক্তি। বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীনতা অর্জন করেছি তার মূলে ছিল জাতীয়তাবাদী চেতনা।
- 7.
? | বিচার সংক্রান্ত কাজ
শাসন বিভাগকে পরামর্শ প্রদান
নাগরিক অধিকার সংরক্ষণ - 8.
শাকিল নামের এক বখাটে যুবক প্রায়ই সোহেলীকে বিরক্ত করে। এ অবস্থায় সোহেলীর পিতা ক্ষুব্ধ হয়ে থানায় মামলা করতে যান। কিন্তু কর্তৃপক্ষ মামলা নিতে অস্বীকৃতি জানায়।
- 9.
জনাব সালাম একজন খ্যাতনামা আইনজীবী। অপরদিকে জনাব রাসেল একজন সাধারণ নাগরিক। তার স্থাবর সম্পত্তি ভোগের ক্ষেত্রে তার এক আত্মীয় বাধা প্রদান করে। এতে তিনি জনাব সালামের শরণাপন্ন হলে তিনি বলেন, এ ঘটনা দ্বারা নাগরিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। আইনের আশ্রয় নিয়ে তিনি তার প্রতিকার লাভ করতে পারেন।
- 10.
জনাব আলী রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সার্বিক উন্নয়নে অত্যন্ত তৎপর থাকায় জনকল্যাণ ও জনস্বাস্থ্য বিষয়ক অনেক উন্নয়নমূলক কার্য সম্পাদিত হয়েছে। অপরদিকে আরেক জনপ্রিয় নেতা জনাব শফিক জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পরিবর্তীতে তিনি এদেশের প্রতিনিধি হিসেবে সার্ক ও জাতিসংঘের বিভিন্ন সম্মেলনে অংশগ্রহণ করার সুযোগ লাভ করেন।
- 11.
খাদ্য উৎপাদনে বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ। এই কৃতিত্ব সারা দেশের ক্ষুদ্র ও মাঝারি কৃষকের। কিন্তু এই কৃষকরা বাজারে পণ্যের ন্যায্য দাম পায় না। অথচ মধ্যস্বত্বভোগকারীরা কোনো ঝুঁকি ছাড়াই লাভবান হয়। প্রকৃতপক্ষে, কৃষকরা লাভবান না হলে কৃষির অব্যাহত উন্নয়ন ধরে রাখা সম্ভব নয়।