চট্টগ্রাম কলেজ চট্টগ্রাম কলেজ টেস্ট পরীক্ষা ২০২৫

11টি প্রশ্ন

  1. 1.

    নাগরিক, নগররাষ্ট্র ও সুনাগরিকের গুণাবলি সম্পর্কে সঠিক ধারণা পাওয়ার জন্য উচ্চ মাধ্যমিকে একটি বিশেষ বিষয় পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে। সামাজিক জীব হিসেবে শিক্ষার্থীদের অন্যান্য বিষয়ের সাথে এই বিষয়টি অধ্যয়নের গুরুত্ব অত্যাধিক।

  2. 2.

  3. 3.

    'ক' রাষ্ট্রের নাগরিকদের মধ্যে দায়িত্বশীলতা, দেশপ্রেম, রাজনৈতিক সহনশীলতা, শৃঙ্খলাবোধ প্রভৃতি বিশেষভাবে পরিলক্ষিত হয়। উক্ত দেশের আইনসভায় সরকারী দল ও বিরোধীদলের মধ্যে সৌহার্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান। বিরোধীদল সরকারের গঠনমূলক সমালোচনা করে এবং জাতীয় স্বার্থে বিভিন্ন বিষয়ে সরকারকে সহযোগিতাও করে। এ ধরনের মূল্যবোধ লালনের ফলে উক্ত দেশে ক্রমশ গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে ওঠে।

  4. 4.

    জনাব 'ক' একজন মানবাধিকার আইনজীবী। তিনি নারী ও শিশু অধিকার রক্ষায় বিশেষভাবে সহায়তা দিয়ে থাকেন। নারী শ্রমিকদের সমান মজুরি, কর্মপরিবেশ সৃষ্টি, মাতৃত্বকালীন ছুটি, বেকার ও বৃদ্ধ বয়সে ভাতা পাওয়ার অধিকার নিয়ে তিনি উচ্চ আদালতে জোরালো ভূমিকা পালন করেন।

  5. 5.

    মেজবাহ ও বিলকিছ চাচাতো ভাই-বোন। তাদের উভয়ের ভোট প্রদান, পেশা বাছাই ও ধর্মাচারের সমান অধিকার রয়েছে। তারা একই অফিসে কাজ করে। তাদের কাজের ধরন একই। কিন্তু মেজবাহর মজুরি বিলকিছের চেয়ে বেশি।

  6. 6.

    খাদ্য উৎপাদনে বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ। এই কৃতিত্ব সারা দেশের ক্ষুদ্র ও মাঝারি কৃষকের। কিন্তু এই কৃষকরা বাজারে পণ্যের ন্যায্য দাম পায় না। অথচ মধ্য-স্বত্বভোগকারীরা কোনো ঝুঁকি ছাড়াই লাভরান হয়। প্রকৃতপক্ষে কৃষকরা লাভবান না হলে কৃষির অব্যাহত উন্নয়ন ধরে রাখা সম্ভব না।

  7. 7.

    'ক' রাষ্ট্রের জনগণ কিছু জাতীয় সমস্যা সমাধানের লক্ষ্যে কিছু নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয় এবং একটি সংগঠন গড়ে তোলে। সংগঠনটির নেতা নির্বাচিত হন একজন সাবেক কলেজ শিক্ষক। তার উদারতা, সহিষ্ণুতা ও বলিষ্ঠ নেতৃত্বে অল্প সময়ে সংগঠনটি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠে। সংগঠনটি নির্বাচনে অংশগ্রহণ করে এবং সংখ্যাগরিষ্ঠতা পায়।

  8. 8.

    চীনা নাগরিক মি. লিউ বাংলাদেশে বেড়াতে এসে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে সাক্ষাত করেন এবং তাদের ভিন্ন ভিন্ন আদর্শ দেখে মুগ্ধ হন। কিন্তু তার দেশের দল ব্যবস্থার কথা চিন্তা করে কষ্ট পান। তিনি মনে করেন, অনেক দল থাকার কারণে এ দেশের মানুষ রাজনীতি সম্পর্কে সচেতন।

  9. 9.

    'X' ও 'Y' দুই বন্ধু। তারা সরকারের বিভিন্ন বিভাগ সম্পর্কে আলোচনা করছিল। 'Y' বলল 'E' বিভাগে আইনের বাস্তবায়ন করলেও তা প্রণয়ন করে 'P' আইন বিভাগ। অপরদিকে, 'X' বলল, 'E' বিভাগ অন্য দুটি বিভাগ হতে বেশি গুরুত্বপূর্ণ।

  10. 10.

  11. 11.

    ফিলিস্তিনিরা দীর্ঘদিন যাবত নিজ ভূমি রক্ষা ও স্বাধীনতার জন্য দখলদার ইসরাইলের বিরুদ্ধে সংগ্রাম করছে। ঐতিহাসিক পটভূমি, ভাষা, সংস্কৃতি এবং ভৌগোলিক কারণে তারা সংগ্রামরত। ইসরায়েলের নির্মম হামলা ও হত্যাযজ্ঞ সত্ত্বেও ফিলিস্তিনিরা দেশ মাতৃকার মুক্তির জন্য লড়াই করে চলেছে।