Combined Board কুমিল্লা, যশোর, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ বোর্ড ২০২৫
19টি প্রশ্ন
- 1.
শামীম আঠারো বছরের যুবক। সে কাউকে সালাম দেয় না। অশালীন পোশাক পরে এবং গভীর রাত পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দেয়। এরূপ অবস্থা দেখে জনাব আব্দুল খালেক নিজের সাত বছরের সন্তান আব্দুল্লাহকে নিয়ে চিন্তিত। তিনি পরামর্শ চাইলে ইমাম সাহেব তাকে মসজিদ ভিত্তিক এমন প্রতিষ্ঠানের বথা বলেন, যেখানে কুরআন-হাদিস পাঠ, আদব-কায়দা ও মাসয়ালাসহ ইসলামের বিভিন্ন বিষয়ে শিক্ষা দেয়া হয়।
- 2.
আনিসা ও নাফিসা টিফিন বিরতিতে শিক্ষা বিষয়ক আলোচনা করছিল। আনিসা বলল, ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকা ও চারিত্রিক উৎকর্ষ সাধনে এক বিশেষ শিক্ষা অতীব জরুরি। নাফিসা বলল, আমি তোমার সাথে একমত। কেননা এ শিক্ষার প্রতি গুরুত্বারোপ করে মহানবি (সা.) বলেছেন, "প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ।"
- 3.
জনাব শাহেদ আহমদ একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি নিয়মিত সালাত, সাওম আদায় করলেও অর্থ ছাড়া অফিসের ফাইলে সই করেন না। স্থানীয় মসজিদের ইমাম বিষয়টি জানার পর মন্তব্য করলেন, "ইবাদত কবুলের পূর্বশর্ত হলো বৈধ উপার্জন করা।"
- 4.
আল-আমিন জন্মগতভাবে রোগাক্রান্ত, শারিরীক ও মানসিকভাবে ভারসাম্যহীন। তাই সমাজের বিভিন্ন লোক বিভিন্ন সময় তাকে সাহায্য সহযোগিতা করেন। এ প্রসঙ্গে প্রভাষক আব্দুল জলিল বলেন, পরিবার ও সমাজে সুস্থ-স্বাভাবিক মানুষের মতো সকল ক্ষেত্রে তাদেরও সমান অধিকার আছে। বরং অন্যদের চেয়ে বেশি এবং বিশেষ কিছু অধিকার তাদের প্রাপ্য।
- 5.
বাতেন মিয়া তার স্ত্রী মমতাজ বেগমের সাথে ভালো ব্যবহার করেন না। নিজে দামি ও সুন্দর পোশাক পরলেও স্ত্রীকে প্রয়োজনীয় ভরণ-পোষণ দেন না। তা সত্ত্বেও মমতাজ বেগম স্বামীর সেবাযত্ন করেন। তার সাথে উত্তম ব্যবহার করেন এবং সর্বদা তাকে খুশিরাখার চেষ্টা করেন।
- 6.
জনাব আব্দুল হামিদ একজন কৃষক। তিনি যত্ন সহকারে জমি আবাদ করেন। ফসল উঠার সাথে সাথে নির্ধারিত অংশ বায়তুল মালে জমা দেন। অপরপক্ষে, মির্জা হাফিজ। একজন সৎ ব্যবসায়ী। তিনি প্রতি বছর নির্দিষ্ট সময়ে সম্পদের হিসাব করেন এবং শরিয়ত নির্দেশিত পন্থায় নির্ধারিত খাতসমূহে তা ব্যয় করেন।
- 7.
নবাবপুর গ্রামের অধিকাংশ মানুষ মুসলিম। তবে সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার লোকও বাস করে। তারা পারস্পরিক সহযোগিতা, শান্তিপূর্ণ সহাবস্থান ও নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করে থাকে। এমনিভাবে, নুরপুর গ্রামে ইমামের নেতৃত্বে একদল যুবক সব ধরনের ভালো কাজে সহযোগিতা ও অন্যায় কাজে বাধা প্রদানে একমত হয়। কেননা এটি সামাজিক অবক্ষয় রোধে কার্যকর পদক্ষেপ।
- 8.
জনাব আব্দুল মালেক ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক। তিনি শিক্ষার্থীদের নিয়ে রাস্তার দু'পাশে, মোড়ে এবং ফাঁকা জায়গায় গাছের চারা রোপণ করেন। অন্যদিকে, জনাব আব্দুর রহিম অন্ন-বস্ত্র দিয়ে অসহায় মানুষের সেবা করেন। তিনি পশু-পাখি ও জীবজন্তুর প্রতিও সদয়।
- 9.
এক সেমিনারে ড. আবুল হাশিম বলেন, বিশ্ব ইজতেমা উপলক্ষে তুরাগ নদীর তীরে দেশ-বিদেশের লাখো মুসলিম জমায়েত হয়। দেশ, ভাষা ও বর্ণ ভিন্ন হলেও তারা একে অন্যের প্রতি অত্যন্ত আন্তরিক। এ বিষয়ে অধ্যাপক এম. এ. মান্নান উল্লেখ করেন, তাদের সবার একমাত্র উদ্দেশ্য, দ্বীন ইসলামকে জানা এবং ইসলামের মহান বাণী অন্যের নিকট পৌঁছে দেওয়া।
- 10.
মিনহাজ সাহেব একজন মুদি দোকানদার। তিনি খাদ্যে ভেজাল দেন, মিথ্যা কথা বলেন এবং ব্যবসায়িক কাজে প্রতারণার আশ্রয় নেন। অপরদিকে, হাবিব সাহেব উচ্চ শিক্ষিত হলেও জিহাদকে সন্ত্রাসবাদ মনে করেন। তা শুনে ইমাম সাহেব জুমার খুতবায় বলেন, সন্ত্রাস ও জিহাদ পরস্পর বিপরীত। কেননা সন্ত্রাস একটি সামাজিক ব্যাধি আর জিহাদ হলো সন্ত্রাস প্রতিরোধের দৃঢ় পদক্ষেপ।
- 11.
হাফিজ সাহেব চাকরি শেষে ত্রিশ লক্ষ টাকা পেনশন পান। তার সহকর্মীরা টাকাগুলো কোনো সুদি ব্যাংকে রাখার পরামর্শ দেন। কেননা সেখানে মোটা অংকের সুদ পাওয়া যায় এবং লোকসানের ঝুঁকিও থাকে না। বাসায় ফিরে বিষয়টি স্ত্রীকে জানালে তিনি সুদমুক্ত ব্যাংকে টাকা রাখার জোর তাগিদ দেন। এ ছাড়া তার স্ত্রী সুদের ভয়াবহ পরিণতির কথাও উল্লেখ করেন।
- 12.
- 13.
নিম্নবিত্ত পরিবারের মেয়ে পড়ুয়া মেয়ে শান্তা। সে অবসর সময়ে গৃহের পরিত্যক্ত বিবিধ দ্রব্য কাজে লাগিয়ে গৃহসজ্জার উপকরণ তৈরি করে। গৃহের প্রতিটি কোণে তার সৃজনশীলতার ছোঁয়া রয়েছে। শান্তার তৈরি সরঞ্জামে সজ্জিত এই গৃহ যেকোনো অভিজাত সজ্জায় সজ্জিত গৃহকেও হার মানায়।
- 14.
নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:
ছক-১: প্রতিদিন বাসে চড়ে কলেজে গমন, ল্যাকটিক এসিডের উপস্থিতি
ছক-২: কাজের বিভিন্ন পর্যায়ের বিবরণ, পায়ে চলার পথ অনুসরণ - 15.
জান্নাতুল কয়েক মাস হলো নিজের নতুন ফ্ল্যাটে উঠেছেন। বাড়ির প্রতিটি কক্ষ তিনি সুন্দরভাবে সাজিয়েছেন। সবাই তার গৃহসজ্জার প্রশংসা করলেন। তার বড় বোন বেড়াতে এসে দেখলেন জান্নাতুলের বাড়ির ছাদ ও বারান্দা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। তিনি জান্নাতুলকে কিছু বিষয় লক্ষ রেখে বারান্দা ও ছাদের বহুমুখী ব্যবহার সম্পর্কে ধারণা দিয়ে বারান্দা ও ছাদ ব্যবহারের পরামর্শ দিলেন।
- 16.
সাফা ঈদ উপলক্ষ্যে কেনাকাটার জন্য বাজারে একটি নামকরা দোকানে থেকে শাড়ি কিনতে গেলেন। সেখানে তিনি রেশম পোকা থেকে প্রস্তুতকৃত শাড়ি কিনলেন। দোকানে তিনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তৈরি 'পিনোন খাদি' ও 'প্রাংহং' নামক অনেক সুন্দর সুন্দর পোশাক দেখতে পেলেন।
- 17.
দৃশ্যকল্প-১;দৃশ্যকল্প-২: ফিরোজা বেগম ছোট মেয়ের জন্মদিনে স্বল্পদামে একটি জমকালো আধুনিক জামা কিনেন। তিনি মনে করেন “পোশাক ও বস্ত্র শিল্পের উন্নয়নে এই ধরনের ফ্যাশনযুক্ত পোশাক ক্রয় সম্ভব।”
- 18.
নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও:X: মোম, মধু, রঞ্জনY: পটাশিয়াম বাইকার্বনেট, কপার সালফেটZ: পটাশিয়াম বাইক্রোমেট, কাপড় কাচার সোডা
- 19.