Combined Board ঢাকা, রাজশাহী, কুমিল্লা, বরিশাল, দিনাজপুর, ময়মনসিংহ বোর্ড ২০২১

22টি প্রশ্ন

  1. 1.

    হোসনে আরা খন্দকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্ম বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি একটি সমাজসেবা প্রতিষ্ঠানে পেশাদার সমাজকর্মী হিসেবে কর্মরত আছেন। তার কাজের প্রধান দিক হলো সাহায্যার্থীর শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রভৃতি ক্ষেত্রে উন্নয়নে সহায়তা করা।

  2. 2.

    চাঁদপুর জেলার ভিক্ষাবৃত্তি সমস্যার সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসক একটি পরামর্শ সভার আয়োজন করেন। উক্ত সভায় প্রফেসর আলাউদ্দিন ইংল্যান্ডের একটি দরিদ্র আইনের আলোকে ভিক্ষুকদেরকে সক্ষম ও অক্ষম এই দুই ভাগে বিভক্ত করা এবং সক্ষম ভিক্ষুকদের কাজের ব্যবস্থা করে দিতে পরামর্শ দেন।

  3. 3.

    ১৭৬০ সাল থেকে ১৮৫০ সালের মধ্যে ইংল্যান্ড ও ইউরোপের অন্যান্য দেশে একটি যুগান্তকারী পরিবর্তন সংঘটিত হয়। উক্ত পরিবর্তনের ফলে উৎপাদন ক্ষেত্রে সনাতন পদ্ধতির পরিবর্তে যান্ত্রিক পদ্ধতি প্রয়োগ ঘটে এবং মানুষের চিন্তা চেতনার ক্ষেত্রে আমূল পরিবর্তন সাধিত হয়।

  4. 4.

    শিল্পবিপ্লবের ফলে উৎপাদন ব্যবস্থায় আমূল পরিবর্তন হওয়ার পাশাপাশি বহুমুখী জটিল ও পরস্পর সম্পর্কিত সমস্যার সৃষ্টি হয়, যা অর্থ ও বস্তুগত সেবার মাধ্যমে সমাধান দেওয়া সম্ভব ছিল না। শিল্পবিপ্লবোত্তর আধুনিক সমাজের সৃষ্ট সমস্যা সমাধানে, বৈজ্ঞানিক পদ্ধতিনির্ভর ও বুদ্ধিভিত্তিক পেশাদার সেবা কার্যক্রমের প্রয়োজন দেখা দেয়।

  5. 5.

    ফাতেমা জেসমিন একজন সম্পদশালী ধার্মিক মহিলা। তিনি প্রতিবছর রমজান মাসের প্রথম ভাগে ইসলাম ধর্মের বিধান অনুযায়ী তার সম্পদের একটি নির্দিষ্ট অংশ দরিদ্র অভাবগ্রস্ত ও ঋণগ্রস্ত মানুষের মধ্যে বিতরণ করেন। তিনি বিশ্বাস করেন এর মাধ্যমে সমাজের সম্পদ ও সুযোগ সুবিধার সুষম বন্টনের পরিবেশ সৃষ্টি হবে।

  6. 6.

  7. 7.

    ঢোল আর বাদ্যের তালে তালে ধাক্কা দিয়ে এগিনা হচ্ছে একটি মেয়েকে। তার স্বামী অমল চক্রবর্তী কিছু সময় আগে মৃত্যুবরণ করেছেন। তাই তিনি স্বামীর সাথে সহমরনে গিয়ে অনন্তকাল স্বর্গবাসী হবেন। পত্নীর মহৎ কর্তব্য হচ্ছে সহমরণ। কিন্তু অজয় রায় এভাবে ধর্মের দোহাই দিয়ে স্ত্রীকে জোর করে বা স্ত্রীর ইচ্ছায় স্বামীর চিতায় আগুনে জীবন্ত দাহ করার নিষ্ঠুর প্রথার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। ফলে ১৯২৯ সালে এ অমানবিক প্রথা নিরোধ আইন পাস হয়।

  8. 8.

    জনাব মহসীন একজন পেশাদার সমাজকর্মী। তিনি সমস্যাগ্রস্ত ব্যক্তির উপর জোরপূর্বক 'কোন সিদ্ধান্ত চাপিয়ে দেন না। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যক্তির মতামত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়। যাতে সমস্যাগ্রস্ত ব্যক্তি নিজেই নিজের সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হয়।

  9. 9.

    আদনান সাহেব উচ্চ শিক্ষিত ব্যক্তি। তিনি তার গ্রামের অনুন্নত জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, বিনোদন প্রভৃতির উন্নয়নে কিছু কর্মসূচি গ্রহণ করেন। সেক্ষেত্রে সমাজকর্মের একটি মৌলিক পদ্ধতির উপাদান হিসেবে অনুসন্ধান, শনাক্তকরণ, পরিকল্পনা প্রণয়ন, সেবা প্রদান, মূল্যায়ন প্রভৃতি ধাপ অনুসরণ করেন।

  10. 10.

    সমাজকর্মী ফরিদ আহমদ তার প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে সমাজকর্মের একটি সহায়ক পদ্ধতির উপাদান হিসেবে কিছু কাজ করে থাকেন। প্রথমত তিনি লক্ষভুক্ত জনগোষ্ঠীকে সংঘটিত করেন, দ্বিতীয়ত সঠিক নেতৃত্ব নির্বাচন করেন, তৃতীয়ত জনগণের মধ্যে কার্যক্রমে অংশগ্রহণের অনুভূতি জাগ্রত করেন, চতুর্থত জনমত সৃষ্টি করেন।

  11. 11.

    সুমন ও সুজন বাল্যবন্ধু। সুমন উচ্চ মাধ্যমিক পাশ করে একটি মেডিকেল কলেজে ভর্তি হয় এবং ডাক্তারি পাস করে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করে জীবিকা নির্বাহ করে। অন্যদিকে সুজন দরিদ্রতার কারণে পড়াশোনা করতে না পেরে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে।

  12. 12.

    সুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে। সে কোন বিষয়ে পড়ালেখা করছে? মামার এমন প্রশ্নের উত্তরে সে বলল, আমরা যে সমাজে বসবাস করছি এর উৎপত্তি, ক্রমবিকাশ কীভাবে হয়েছে তা জানতে পারাই আমার পঠিত বিষয়। এমনকি এটা সমাজজীবনের প্রায় সকল বিষয় অধ্যয়ন ও বিশ্লেষণ করে থাকে।

  13. 13.

    লিজা গ্রামের দরিদ্র পরিবারের সন্তান। বেঁচে থাকার তাগিদে সে ব্যবসায়ী সবুজ সাহেবের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে। সবুজ সাহেবরা যা খেত লিজাকে তা খেতে দেওয়া হতো না। সবুজ সাহেবের স্ত্রী লিজার সাথে ভালো ব্যবহার করে না বরং মাঝে মাঝে গালমন্দ ছাড়াও তাকে প্রহার করে থাকে।

  14. 14.

    মুকুল একটি প্রত্যন্ত এলাকায় বাস করে। তাদের এলাকার জনগোষ্ঠীর মধ্যে মতের অমিল থাকলেও নিজেদের মৌলিক চাহিদা পূরণে তারা সমষ্টিগতভাবে একতাবদ্ধ। পারস্পরিক সহযোগিতার ওপর নির্ভরশীল। মানুষগুলোর মধ্যকার সম্পর্ক জটিল জালের মতো ছড়িয়ে আছে।

  15. 15.

    পৃথিবীর সর্বত্র নববর্ষ একটি প্রচলিত উৎসব। সম্রাট আকবর বাংলা সনের প্রবর্তক। বাংলা নববর্ষ এখন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বজনীন এক জাতীয় উৎসবে পরিণত হয়েছে। বাঙালির কর্মপ্রভাবে নববর্ষের ব্যাপক প্রভাব রয়েছে। নববর্ষকে কেন্দ্র করে চারদিকে নানারকম মেলা বসে। পান্তা-ইলিশ খাওয়ার মহাউৎসব চলে। নববর্ষ আজ সত্যের গৌরব, মঙ্গলের গৌরব। মহত্ত্বের গৌরবে সকলের জীবন। উদ্ভাসিত হয়ে উঠুক, সেই প্রত্যাশা সকলের।

  16. 16.

  17. 17.

    বকুলের স্বামী সড়ক দুর্ঘটনায় মারা যায়। একটি ছেলে সামি, একটি মেয়ে হেনাকে নিয়ে বকুল আর্থিক এবং সামাজিকভাবে দিশেহারা হয়ে পড়ে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকে বিধবা ভাতার ব্যবস্থা করে দেন। সে একটি বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে ছাগল পালন শুরু করে। বকুলের মেয়ে হেনা স্কুল থেকে উপবৃত্তি পায়। অপরদিকে বকুলের ছেলে সামি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিয়ে কুয়েতে যায়। বর্তমানে তারা সচ্ছলভাবে জীবনযাপন করছে।

  18. 18.

    অলোক বাবু পেশায় একজন চিকিৎসক। তিনি তার কর্মস্থলে মোটর বাইকে করে যাওয়া-আসা করেন। একদিন কর্মস্থলে যেতে তিনি কর্দমাক্ত রাস্তায় দুর্ঘটনায় গুরুতর আহত হন। পথচারিরা তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। আন্তরিকতার টানে তার অফিসের সহকর্মীরাসহ বহু আত্মীয়-স্বজন তাকে দেখতে ছুটে আসেন। সেখানে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ।

  19. 19.

    কাজল ও পারুল দুই বান্ধবী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। কাজল যে বিষয়টা নিয়ে পড়ছে, সেটিকে সমাজের পূর্ণাঙ্গ পাঠ বলা হয়। এটির উদ্দেশ্য হলো সমাজে বসবাসকারী মানুষের পারস্পরিক সম্পর্ককে বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ করা। অন্যদিকে পারুলের পঠিত বিষয় রাষ্ট্র, সরকার ব্যবস্থা, ক্ষমতা, কর্তৃত্ব ইত্যাদি নিয়ে আলোচনা করে।

  20. 20.

    ঘটনা-১: সূর্য তার চাচাতো বোনকে বিয়ে করে। ঘটনা-২: চম্পা তার স্বামীর মৃত্যুর পর স্বামীর ছোট ভাইকে বিয়ে করে।

  21. 21.

    সজল সাহেব দীর্ঘদিন প্রবাসে ছিলেন। দেশে ফিরে লক্ষ করেন তাদের গ্রাম আগের মতো নেই। গ্রামে বিদ্যুৎ এসেছে। গ্রামের প্রতিটি ঘরে টেলিভিশন, বৈদ্যুতিক পাখা, লোকের হাতে হাতে মোবাইল। গ্রামের লোকদের ফসল আবাদ করতে বৃষ্টির জন্য অপেক্ষা করতে হয় না। উন্নত পানির পাম্প, শ্যালো মেশিন বসানো হয়েছে। তিনি মনে করেন, সময়ের পরিবর্তনের সাথে সাথে এমনটি ঘটেছে।

  22. 22.

    জামিল সাহেবের তিনটি ছেলে। বড় ছেলের নাম জনি। মেজোটির নাম রনি। ছোট ছেলের নাম পিন্টু। জনির ছেলে, মেয়ে, স্ত্রী নিয়ে জামিল সাহের একসাথে বসবাস করেন। রনি তার স্ত্রী, পুত্র, কন্যা নিয়ে পাশের শহরে বসবাস করেন। প্রবাসী পিন্টু ছুটিতে এসে বিয়ে করে নতুন স্ত্রীকে নিয়ে প্রবাসে চলে যান।