Combined Board কুমিল্লা, চট্টগ্রাম, যশোর, সিলেট, দিনাজপুর বোর্ড ২০২৩
11টি প্রশ্ন
- 1.
বেকার স্বামী নিয়ে রোকেয়া অভাব-অনটনে দিন অতিবাহিত করে। জীবিকা নির্বাহ করতে তাকে গৃহকর্মীর কাজ করতে হয়। একদিন তার গৃহকর্তা ছেলেমেয়েরা স্কুলে যায় কিনা জানতে চাইলে সে জানায়, পাঁচ সন্তানকে দু'বেলা দু'মুঠো খাবারের সংস্থান ও অসুস্থ হলে স্বাস্থ্যসেবা প্রদান করা যেখানে সম্ভব হয় না সেখানে স্কুলে পাঠানো এক প্রকার বিলাসিতারই নামান্তর।
- 2.
একটি সামাজিক প্রতিষ্ঠান সমাজ সংস্কারে উদ্বুদ্ধ করে, সামাজিক ঐক্য ও শৃঙ্খলা রক্ষা করে এবং ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। ওই প্রতিষ্ঠানের অনুপ্রেরণাই হলো সমাজকল্যাণের মূল চালিকাশক্তি।
- 3.
লিপি ও আপন ভালো বন্ধু। পারিবারিক ও সামাজিক স্বীকৃতির মাধ্যমে তারা বিশেষ বন্ধনে আবদ্ধ হয়। তাদের মধ্যকার এ সামাজিক বন্ধনই সাধারণত স্থায়িভাবে সম্পর্ক প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে।
- 4.
করিম সাহেব তার বড় ছেলে মারা যাবার পর তার সম্পত্তি জীবিত সন্তানদের মধ্যে বণ্টন করেন। কিন্তু বড় ছেলের সন্তানদের তিনি কোনো সম্পদ প্রদান করেননি। এ ক্ষেত্রে তিনি দেশে প্রচলিত আইন ভঙ্গ করেন।
- 5.
সাথী তার পরিবারের সাথে শহরের বস্তিতে বসবাস করে। বস্তির লক্ষ্যভূক্ত জনগোষ্ঠীকে প্রশিক্ষণ ও বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করারজন্য সমাজসেবা অধিদপ্তর বিশেষ কার্যক্রম পরিচালনা করে আসছে।
- 6.
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় বিধ্বস্ত পরিবারগুলোকে সাহায্য করার জন্য একটি সংস্থা গড়ে ওঠে। যুদ্ধের ও যুদ্ধাহত পর সংস্থাটি নতুন রূপ লাভ করে। দুস্থ, অসহায় মানুষদেরকে সাহায্য দান করা এ সংস্থার অন্যতম প্রধান উদ্দেশ্য। বর্তমানে দেশে-বিদেশে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে।
- 7.
বিশ্বব্যাপী শিশুদের রক্ষায় ১৯৪৬ সালে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে ওঠে। এই সংগঠন শিশুদের অধিকার রক্ষা, শিশু নির্যাতন, শিশু বঞ্চনা, শিশু মৃত্যুহার প্রভৃতি প্রতিরোধ ও জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
- 8.
বুশরা নবম শ্রেণির ছাত্রী। নবম শ্রেণিতে তার পরীক্ষার ফলাফলে বিপর্যয় ঘটেছে। শিক্ষক বিষয়টি বুশরার বাবাকে অবহিত করেন। তিনি বিষয়টি নিয়ে একটি সমাজসেবা এজেন্সির শরণাপন্ন হন। কর্মকর্তা সমস্যাটি চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হন।
- 9.
রাসেল একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য হয়। এতে সে হতাশ হয়ে-পড়ে। সে খারাপ বন্ধুদের সাথে ইদানীং নেশা করছে।
- 10.
আরিফ সাহেব সমাজকর্ম বিষয়ে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বর্তমানে একটি প্রতিষ্ঠানে কর্মরত। সেই প্রতিষ্ঠানে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মালিকপক্ষের সাথে শ্রমিকরা আলোচনা করে। মালিকপক্ষ শ্রমিকদের দাবি প্রত্যাখ্যান করে। এতে শ্রমিকরা ধর্মঘটে যায়। আরিফ দু'পক্ষের দ্বন্দ্ব নিরসনে ভূমিকা রাখে।
- 11.
জনাব 'ক' ৫ লক্ষ টাকার প্রত্যাশায় 'খ' কে বিয়ে করে। বিয়ের ২ মাস পর 'ক' টাকা না পেয়ে 'খ' কে মারধর করে। ফলে 'খ' বাবার বাড়ি চলে যায়।