Cumilla Board কুমিল্লা বোর্ড ২০১৫

408টি প্রশ্ন

  1. 151.

    জনাব ইমন চৌধুরী কোম্পানির কোন ধরনের শেয়ার ক্রয় করেন?

  2. 152.

    উদ্দীপকের বর্ণিত জনাব সুমন চৌধুরী উক্ত প্রতিষ্ঠানের পরিচালক হতে না পারার কারণ হলো—
    i. যোগ্যতা সূচক শেয়ার ক্রয় না করা
    ii. ন্যূনতম চাঁদা প্রদান না করা
    iii. পরিচালক হওয়ার আবেদন না করা
    নিচের কোনটি সঠিক?

  3. 153.

    আব্বাসিয়া নিটওয়্যার প্রত্যক্ষভাবে পরিবেশের কোন ধরনের দূষণ সৃষ্টি করছে?

  4. 154.

    উল্লিখিত অবস্থা থেকে উত্তরণে আব্বাসিয়া নিটওয়্যার কারখানা কর্তৃপক্ষের করণীয় কী?

  5. 155.

    উদ্দীপকে উল্লিখিত সমবায়টি কোন ধরনের?

  6. 156.

    উদ্দীপকে উল্লিখিত এরূপ সমিতি গঠনের ফলে চাষিরা যে সুবিধা পাবে তা হলো—i. পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তিii. ন্যায্যমূল্যে পণ্য ভোগiii. মধ্যস্বত্বব্যবসায়ীর দৌরাত্ম্য হ্রাসনিচের কোনটি সঠিক?

  7. 157.

    জনাব শামীম ও তার তিন বন্ধু মিলে কুড়িগ্রামে একটি ব্যবসায় স্থাপন করেন। এলাকার বেশিরভাগ লোকই দারিদ্র্যপীড়িত। এ প্রতিষ্ঠানের অন্যতম উদ্দেশ্য হলো কোনো বিশেষ সামাজিক, নৈতিক ও পরিবেশগত উদ্দেশ্য বাস্তবায়ন করা। চার বন্ধুর অক্লান্ত পরিশ্রমের ফলে প্রতিষ্ঠানটি ব্যাপক সাফল্য লাভ করে প্রচুর মুনাফা অর্জন করছে। ব্যবসায়ের অর্জিত মুনাফা থেকে সদস্যদের বিনিয়োগকৃত মূলধন ফেরত দেয়া এবং অবশিষ্ট মুনাফা প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যয় করা হয়। ফলে প্রতিষ্ঠানের কর্মীরা আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে কাজ করে যাচ্ছে।

  8. 158.

    টাঙ্গাইলের মিসেস তাসলিমা একজন উচ্চ শিক্ষিত মহিলা হয়েও চাকরির পিছনে না ঘুরে তার বৃদ্ধ পিতার দীর্ঘদিনের সফল খ্যাতিসম্পন্ন ব্যবসায় প্রতিষ্ঠান 'টাঙ্গাইল শাড়ি বিতান' পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। পূর্বে উক্ত প্রতিষ্ঠানে পণ্যের ব্যাপক চাহিদা থাকলেও ভোক্তার রুচিমাপিক আধুনিক মানের পণ্য সরবরাহ করতে না পারায় প্রতিষ্ঠানটি ব্যাপক সমস্যার সম্মুখীন হয়। এ সমস্যা থেকে বের হয়ে আসার জন্য তিনি কর্মীদের সাথে আলাপ-আলোচনা করে বিভিন্ন ধরনের গবেষণার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আধুনিকীকরণের জন্য কর্মীদের পরামর্শ দেন।

  9. 159.

    একটি দেশের উন্নয়নের জন্য নিচের কোনটি অধিক কার্যকর ?

  10. 160.

    রায়হান, মাহমুদ ও রাসেল পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ৫ বছর ধরে একটি পেট্রোল পাম্পের ব্যবসায় পরিচালনা করে আসছেন। রাসেল তাদের সাথে ব্যবসায়ে যুক্ত হলেও তিনি কোনো মূলধন বিনিয়োগ করেন নি এবং পরিচালনাতেও অংশগ্রহণ করেন না। শুধুমাত্র তার সুনাম ব্যবহার করেন। এরই মধ্যে প্রতিষ্ঠানটির নিবন্ধন করা হয়। হঠাৎ করে বিশ্ব বাজারে পেট্রোলের দাম বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি আর্থিক সংকটে পড়ে এবং অনেক পাওনাদার সৃষ্টি হয়। এমতাবস্থায় ব্যবসায়ের সমস্ত সম্পদ হিসাব করে দেখা যায়, শুধুমাত্র মি. রাসেল প্রতিষ্ঠানের এ দায় পরিশোধ করতে সক্ষম।

  11. 161.

    শেয়ারহোল্ডারদের মধ্যে লভ্যাংশ নগদে না দিয়ে লভ্যাংশ হিসেবে শেয়ার বণ্টন করা হলে তাকে কি বলে?

  12. 162.

    কোনটির ওপর ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়ের স্থায়িত্ব নির্ভর করে?

  13. 163.

    মিসেস লুনা তার ব্যক্তিগত তহবিল থেকে ১,০০,০০০ টাকা নিয়ে পাঁচজন কর্মীসহ তার নিজের এলাকায় একটি রেস্টুরেন্ট ব্যবসায় শুরু করেন। মানসম্মত সেবা প্রদান করায় তার ব্যবসায় ব্যাপক সাফল্য আসে। ভোক্তার চাহিদা বৃদ্ধির কারণে তিনি ব্যবসায়টিকে সম্প্রসারণের সিদ্ধান্ত নেন। যার কারণে বন্ধু মুহিত থেকে ৫০,০০০ টাকা ধার নেন। কিন্তু মিসেস লুনা অসুস্থ হয়ে পড়ায় তার ব্যবসায়টি বন্ধের উপক্রম হয়েছে। এমতাবস্থায় বন্ধু মুহিত তার প্রদত্ত অর্থের জন্য লুনাকে বার বার বলা সত্ত্বেও লুনা দায় পরিশোধে অপারগতা প্রকাশ করে। মুহিত পাওনা আদায়ের জন্য আদালতেও মামলা করার সিদ্ধান্ত গ্রহণ করেন।

  14. 164.

    E-কমার্সের অন্তর্ভুক্ত বিষয়গুলো হচ্ছে – i. ইন্টারনেট মার্কেটিং ii. মোবাইল বাণিজ্য iii. মজুদ ব্যবস্থাপনা পদ্ধতি নিচের কোনটি সঠিক?

  15. 165.

    সাহেবরামপুর গ্রামের হোসেন মিয়া ১২০ জন সদস্য নিয়ে 'স্বাধীনতা' নামে একটি সমবায় সংগঠন গড়ে তোলেন। যার প্রধান উদ্দেশ্য সদস্যদের নিজেদের আর্থিক কল্যাণ সাধন। তারা মূলত ক্ষুদ্র উৎপাদকদের নিকট থেকে পণ্য সংগ্রহ করে তা নিজেদের মধ্যে ন্যায্যমূল্যে বিক্রয় করেন। প্রতিষ্ঠানটি গ্রামের অন্যান্য লোকদের নিকটও স্বল্প লাভে পণ্য বিক্রয় করে। ২০১৪ সালে 'স্বাধীনতা' সমবায় ১২,০০,০০০ টাকা মুনাফা অর্জন করতে সক্ষম হয়, যা সমবায় বিধি অনুযায়ী সদস্যদের মধ্যে বণ্টনের সিদ্ধান্ত গৃহীত হয়।

  16. 166.

    শুধু লিখিত বিজ্ঞপ্তি দ্বারা কোন অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন ঘটে?

  17. 167.

    PPP-এর মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন করা হয় কেন? i. স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ ii. আইনগত সুবিধা প্রাপ্তি iii. সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিচের কোনটি সঠিক?

  18. 168.

    জনাব সেলিম জেলা মৎস্য কর্মকর্তার পরামর্শে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে একটি পোল্ট্রি ও মৎস্য খামার প্রতিষ্ঠা করেন। এছাড়া রেডিও, টেলিভিশন ও এর প্রচারণা, তথ্য সরবরাহ, বিনিয়োগ সুযোগ, প্রকল্প প্রণয়নের সরকারি সহায়তা এসব জেনে তিনি আরও আগ্রহী হয়ে ওঠেন। বর্তমানে খামারটির ধারাবাহিক সাফল্যের কারণে অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ কারণে জনাব সেলিম ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার শরণাপন্ন হয়ে 'পদ্মা বাণিজ্যিক ব্যাংক' এর কাছে ঋণের জন্য আবেদন করলেন।

  19. 169.

    জনাব তাহমীদ ও তানজীম দুই বন্ধু মিলে সাইবার ক্যাফ ব্যবসায় শুরু করলেন। সেবার মান ভালো হওয়ায় তাদের ব্যবসায়ের বেশ সুনাম ছিল। কিন্তু মুনাফা বণ্টন নিয়ে মনোমালিন্য দেখা দিলে জনাব তানজীম তাহমীদকে ছেড়ে দিয়ে বিদেশে চলে গেল। বর্তমানে তাহমীদের ব্যবসায়টি কোন ধরনের?

  20. 170.

    জনাব তুষার ও তার ৬ বন্ধু মিলে আইনের বাধ্যবাধকতা মেনে নিবন্ধনের পরই 'জয়া' নামে একটি পোশাক শিল্পের ব্যবসায় শুরু করেন। বাজারে পণ্যের ব্যাপক চাহিদা থাকায় ব্যবসায়টি দেশীয় বাজার ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারে তার পণ্যের প্রসার ঘটান। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি দেশের সর্বোচ্চ করদাতা হিসেবে পুরস্কার লাভ করেন। প্রয়োজন দেখা দেয় প্রতিষ্ঠানটির সম্প্রসারণ ও প্রচুর অর্থের। যার কারণে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ দেশীয় বাজারে শেয়ার ছাড়াও সিদ্ধান্ত গ্রহণ করেন। এজন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

  21. 171.

    নিচের কোন ব্যবসায়ের ক্ষেত্রে একমালিকানা ব্যবসায় সংগঠন সবচেয়ে উপযোগী?

  22. 172.

    নলসিটির সৌরভ মিয়া একজন মোটর মেকানিক ছিলেন। দীর্ঘ বছর এ কাজ করতে গিয়ে তিনি গাড়ির যন্ত্রপাতি সম্পর্কে অনেক দক্ষতা ও জ্ঞান অর্জন করেন। তিনি দেশীয় পদ্ধতিতে গাড়ির ব্রেক্স তৈরির সিদ্ধান্ত নিলেন। এসব যন্ত্রপাতি বিদেশ থেকে আনতে গিয়ে প্রচুর বৈদেশিক মুদ্রা খরচ হয়। তিনি প্রাথমিক অবস্থায় ব্যাপক অর্থসংকট ও বাধার সম্মুখীন হলেও এক সময় তার জীবনে সাফল্য বয়ে আসে। তার উদ্ভাবিত নতুন ও স্বতন্ত্র এ মেশিনের জন্য সরকার থেকে পুরস্কার লাভ করেন এবং 'শাপলা ব্রেক ট্রেডিং' নামের অনুমোদন নিয়ে সিলমোহরকরণ করেন। তার এ সাফল্য দেখে নবাবপুরের সিরাজ মিয়া শাপলা ব্রেক ট্রেডিং-এর ফর্মুলা ব্যবহার করে বাজারে পণ্য ছাড়ে, যা সৌরভ মিয়ার ব্যবসায়কে ক্ষতিগ্রস্ত করে এবং তিনি আদালতের আশ্রয় নেন।

  23. 173.

    প্রাকৃতিক গ্যাস আহরণ কোন শিল্পের অন্তর্গত?

  24. 174.

    মি. রিয়াজ বুড়িগঙ্গা নদীর তীরে 'সূচনা অয়েল কোম্পানি' নামে একটি কারখানা স্থাপন করেন। তিনি ব্যবসায়ের পাশাপাশি সমাজ সেবামূলক কর্মকাণ্ডেও জড়িত। তার কারখানার বর্জ্য তিনি সরাসরি নদীতে না ফেলে বিশোধনকরণের মাধ্যমে এর ব্যবস্থা করেন। পাশাপাশি নদীর তীরে অবস্থিত কর্ণফুলী ব্রিকস নামে আর একটি ইট ভাটা থেকে নির্গত কালো ধোয়া পুরো এলাকাকে দূষিত করছে। এলাকাবাসী বিষয়টি জেলা বণিক সমিতির দৃষ্টি আকর্ষণ করেও লাভবান হয় নি। ফলে এলাকার শিশু বৃদ্ধসহ সকলেই স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে।

  25. 175.

    কোন দলিলে কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত নিয়ম-কানুন লিপিবদ্ধ থাকে?

  26. 176.

    AI-সহায়তায় পুনর্গঠিত অনুশীলন — এটি মূল পরীক্ষার অবিকল প্রশ্ন নয়।

    রফিক ভারত থেকে বাংলাদেশে চাল আমদানি করে সেই চাল অপরিবর্তিত অবস্থায় মিয়ানমারে রপ্তানি করেন। সম্পূর্ণ লেনদেন ও তার ধাপ সম্পর্কে—

    i. পণ্যের পুনঃরপ্তানি ঘটেছে

    ii. বাংলাদেশে আমদানির পরে বিদেশে রপ্তানি ঘটেছে

    iii. বাংলাদেশে আমদানির পরে পুনঃরপ্তানি ঘটেছে

    সব প্রযোজ্য বক্তব্যের সম্পূর্ণ সমন্বয় কোনটি?

  27. 177.

    গুদামজাতকরণ কোন ধরনের উপযোগিতা সৃষ্টি করে?

  28. 178.

    সমবায় সমিতির মুনাফার সর্বনিম্ন কত অংশ সংরক্ষিত তহবিলে স্থানাস্তর করতে হয়?

  29. 179.

    পেটেন্ট কোন ধরনের সম্পদ?

  30. 180.

    যে অংশীদার মূলধন বিনিয়োগ করে না কিন্তু সক্রিয়ভাবে ব্যবসায়ের কাজে অংশগ্রহণ করে। এ ধরনের অংশীদারকে কী বলে?

  31. 181.

    সুনাম' কোন পরিবেশের উপাদান?

  32. 182.

    নিয়মিত কর প্রদান ব্যবসায়ের কোন পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালনের অন্তর্ভুক্ত?

  33. 183.

    বাজারে শেয়ার বিক্রির জন্য প্রতিষ্ঠানকে যা করতে হবে তা হলো - i. স্মারকলিপি পরিবর্তন ii. স্টক একচেঞ্জে তালিকাভুক্ত iii. সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন নিচের কোনটি সঠিক?

  34. 184.

    ক্ষুদ্র ব্যবসা প্রসারের জন্য কোন প্রতিষ্ঠানটি সহায়তা করে?

  35. 185.

    কোন ব্যবসায়ের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়?

  36. 186.

    এসএমই ফাউন্ডেশন কী?

  37. 187.

    ব্যবসায় নৈতিকতার ধরন কোনটি?

  38. 188.

    মিসেস দুলিয়া কুষ্টিয়ার কুমারখালী থেকে হাতের কাজের বিভিন্ন দ্রব্য ঢাকায় এনে বিক্রি করেন। মিসেস দুলিয়ার কাজটি ব্যবসায়ের কোন ধরনের বাধা অপসারণ করেছে?

  39. 189.

    বাংলাদেশে মোবাইল ব্যাংকিং প্রথা সর্বপ্রথম কোন ব্যাংক চালু করে?

  40. 190.

    নিচের কোনটি ট্রেডমার্ক বহির্ভূত?

  41. 191.

    বাংলাদেশের পোশাক শিল্প ব্যাপকভাবে গড়ে উঠার কারণ কী?

  42. 192.

    কোনটি একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য বহির্ভূত?

  43. 193.

    কোনো দেশের অর্থনৈতিক পরিবেশের উপাদান হচ্ছে—i. দক্ষ উদ্যোক্তাii. মানব সম্পদiii. মূলধন ও বিনিয়োগনিচের কোনটি সঠিক?

  44. 194.

    পাবলিক লি. কোম্পানির সর্বনিম্ন সদস্য কত?

  45. 195.

    AI-সহায়তায় পুনর্গঠিত অনুশীলন — এটি মূল পরীক্ষার অবিকল প্রশ্ন নয়।

    দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ ১৯৮৫ সালে আঞ্চলিক জোট SAARC গঠন করে। এই অঞ্চলের বাণিজ্য উন্নয়নের SAFTA চুক্তির উদ্দেশ্য ও বাণিজ্য উদারীকরণ কর্মসূচি সম্পর্কে—

    i. সম্মত কর্মসূচি অনুযায়ী শুল্কহার ধাপে কমানো

    ii. কর্মসূচির বাইরে থাকা সব পণ্যের শুল্ক বাধ্যতামূলক বাড়ানো

    iii. আঞ্চলিক মুক্তবাণিজ্য ক্ষেত্র গঠনের দিকে অগ্রসর হওয়া

    সব প্রযোজ্য বক্তব্যের সমন্বয় কোনটি?

  46. 196.

    উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠান মেয়াদের ভিত্তিতে কোন ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে?

  47. 197.

    জনাব বারী কোন কারণে কর্মীদের প্রেষণা প্রদান করেন?

  48. 198.

    জনাব বারীর প্রতিষ্ঠানটির দিনে দিনে সম্প্রসারিত হওয়ার কারণ—
    i. উচ্চ প্রেষণা
    ii. উত্তম জীবনযাত্রা
    iii. উচ্চ কার্যসন্তুষ্টি
    নিচের কোনটি সঠিক?

  49. 199.

    জনাব সাজ্জাদ কীরূপ নির্দেশনা প্রক্রিয়া অনুসরণ করেছেন?

  50. 200.

    কোনটি অনার্থিক প্রেষণা?