Dhaka Board ঢাকা বোর্ড ২০১৬
627টি প্রশ্ন
- 551.
জনাব তামান্না জাহান 'জাহান এন্টারপ্রাইজ'-এর নামে ক্রীড়া সামগ্রীর ক্রয়- বিক্রয় পরিচালনা করেন। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে তার হিসাব বইতে নিম্নোক্ত রেওয়ামিলটি প্রস্তুত করা হয়:অন্যান্য তথ্য: ১. সমাপনী মজুদের প্রকৃত পরিমাণ ৪২,০০০ টাকা। ২. সরলরৈখিক পদ্ধতিতে আসবাবপত্রের ওপর ৫% হারে অবচয় ধার্য করো। ৩. বিজ্ঞাপন খরচকে চারটি আর্থিক বছরের মধ্যে সমানভাবে সমন্বয় করতে হবে। ৪, প্রাপ্য হিসাবের ৩% অনাদায়ী পাওনা সঞ্চিতি সংরক্ষণ করো।

- 552.
রূপা ট্রেডার্স হিসাবকালের শেষ দিনে বাকিতে একটি যন্ত্র ক্রয় করেন। এই লেনদেনটির প্রভাব কোথায় পড়বে ?
- 553.
জনাব আলভীনা জামান ২০১০ সালের ১ জানুয়ারি তারিখে ১,০০,০০,০০০ টাকা মূল্যের একটি ফ্যাশন ডিজাইন মেশিন জাপান থেকে আমদানি করেন। তিনি আমদানি শুল্ক ৫,০০,০০০ টাকা পরিশোধ করেন। তিনি মেশিনটির বহন খরচ ও সংস্থাপন খরচ যথাক্রমে ৪০,০০০ টাকা ও ৬০,০০০ টাকা নির্বাহ করেন। মেশিনটির আনুমানিক জীবনকাল ১০ বছর ধরা হয় এবং অনুমান করা হয় আনুমানিক জীবনকাল শেষে মেশিনটি বিক্রয় করে ১৬,০০,০০০ টাকা পাওয়া যেতে পারে। প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাবকার্য সমাপ্ত করা হয়।
- 554.
স্থায়ী সম্পত্তির পুস্তকমূল্য নির্ণয়ের ক্ষেত্রে কোন সমীকরণটি সঠিক?
- 555.
একটি দায় হ্রাস পেলে-i. অন্য দায় বৃদ্ধি পায়ii. মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়iii. সম্পত্তি হ্রাস পায়নিচের কোনটি সঠিক?
- 556.
জনাব আফিফা আতিফ একজন খুচরা ব্যবসায়ী। তিনি 'মেসার্স আফিফা ট্রেডার্স'-এর কর্ণধার। তিনি তার ব্যবসায়ের হিসাব একতরফা দাখিলা পদ্ধতিতে। সংরক্ষণ করেন। নিম্নোক্ত উদ্বৃত্তগুলো তার হিসাব বই হতে নেয়া হয়েছে:২০১৫ সালে জনাব আফিফা আতিফ-এর নগদ উত্তোলনের পরিমাণ ছিল ৭,০০০ টাকা। এই উত্তোলিত টাকা হতে ৩,০০০ টাকা এবং তার ব্যক্তিগত সঞ্চয় হতে ৮,০০০ টাকা নিয়ে তিনি ব্যবসায়ের জন্য একটি ইলেকট্রিক টাইপরাইটার ক্রয় করেন। তিনি পারিবারিক প্রয়োজনে ব্যবসায় হতে ২,০০০ টাকা মূল্যের পণ্যও উত্তোলন করেন। স্থায়ী সম্পত্তির ওপর ১০% হারে অবচয় ধার্য করতে হবে। বিবিধ দেনাদারের ১,০০০ টাকা আদায়যোগ্য নয় এবং অবশিষ্ট দেনাদারের ওপর ৫% হারে অনাদায়ী পাওনা সৃষ্টি করতে হবে।


- 557.
চেকের মাধ্যমে বেতন প্রদান ৫০০ টাকা ভুলক্রমে নগদান বইয়ের ডেবিট দিকে ৫০ টাকা লেখা হয়েছে। এর ফলে নগদান বইয়ের উদ্বৃত্ত এবং ব্যাংক বিবরণীর মধ্যে কত টাকা গরমিল হবে?
- 558.
যন্ত্রপাতি সংস্থাপন মজুরি যন্ত্রপাতি হিসাবে ডেবিট না করে মজুরি হিসাবে ডেবিট করা কোন জাতীয় ভুল?
- 559.
ব্যবসায়ের প্রারম্ভিক মূলধন ১০,০০,000 টাকা, অতিরিক্ত মূলধন ৫০,০০০ টাকা, সমাপনী মূলধন ১৫,০০,০০০ টাকা এবং উত্তোলনের পরিমাণ ৩০,০০০ টাকা হলে নিট মুনাফা কত?
- 560.
নিচের কোনটি হিসাব চক্রের অংশ নয়?
- 561.
নিচের কোনটি প্রত্যক্ষ খরচ?
- 562.
সাধারণত কোন সম্পত্তির অবচয় হয় না?
- 563.
একতরফা দাখিলা পদ্ধতির প্রয়োগ কোথায় হয়?
- 564.
বকেয়া চেক বলতে কী বুঝায়?
- 565.
চালান কে তৈরি করেন?
- 566.
অগ্রিম বিমা আধুনিক পদ্ধতিতে কোন শ্রেণির হিসাব?
- 567.
বছরের শুরুতে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মোট সম্পদের পরিমাণ ছিল ১২০০০০০ টাকা এবং মোট বহিঃদায় ছিল ৭০০০০০ টাকা। বছর শেষে মোট সম্পদ ২০০০০০ টাকা বেড়ে গেল এবং মোট বহিঃদায় ১০০০০০ টাকা কমে গেলে সমাপনী মালিকানা স্বত্ব কত হবে?
- 568.
আসবাবপত্র ক্রয়, পরিচালন খরচ হিসাবে অন্তর্ভুক্ত করার ফলে-i. মালিকানা স্বত্ব হ্রাস পায়ii. সম্পদ হ্রাস পায়iii. বহিঃদায় হ্রাস পায়নিচের কোনটি সঠিক?
- 569.
নিচের কোন অবস্থাটি একটি লেনদেন দ্বারা ঘটতে পারে—
- 570.
হিসাব সমীকরণের সম্প্রসারিত রূপ কোনটি?
- 571.
যা দাখিলা দ্বারা নামিক হিসাবসমূহ বব্ধ করা হয় তাকে কী বলে ?
- 572.
প্রদত্ত বাট্টা কীভাবে হিসাবকে প্রভাবিত করে?
- 573.
প্রতি মাসের শুরুতে উত্তোলনের পরিমাণ ১,০০০ টাকা হলে ৫% হার সুদে উত্তোলনের ওপর বার্ষিক সুদের পরিমাণ কত?
- 574.
সমাপনী মজুদ পণ্য কম লেখার ফলে-i. চলতি সম্পদ হ্রাস পায়ii. স্থায়ী সম্পদ হ্রাস পায়iii. মালিকানা স্বত্ব হ্রাস পায়নিচের কোনটি সঠিক?
- 575.
সমাপনী দাখিলা দেয়ার পর কোন হিসাব শূন্য জের দেখাবে?
- 576.
বিক্রয়মূল্যের ওপর মুনাফার হার ২০% হলে ক্রয়মূল্যের ওপর মুনাফার হার কত?
- 577.
করণিক ভুল হলো—i. বাদ পড়ার ভুল ও লেখার ভুলii. নীতিগত ভুলiii. পরিপূরক ভুল ও বেদাখিলার ভুলনিচের কোনটি সঠিক?
- 578.
বিক্রয় ২৫,০০০ টাকা, প্রারম্ভিক মজুদ ২,৫০০ টাকা, সমাপনী মজুদ ১,৫০০ টাকা, ক্রয় ১২,০০০ টাকা এবং ক্রয় পরিবহন ১,০০০ টাকা হলে বিক্রিত পণ্যের ব্যয় কত?
- 579.
কারখানা আইন অনুসারে প্রমাণ সময় কত?
- 580.
সপ্তাহে স্বাভাবিক উৎপাদন কত?
- 581.
উদ্দীপকের আলোকে মোট উত্তোলনের পরিমাণ কত?
- 582.
C-এর উত্তোলনের সুদের পরিমাণ নির্ণয় করো।
- 583.
FIFO পদ্ধতিতে এপ্রিল-২০ তারিখে বিক্রীত পণ্যের ব্যয় কত?
- 584.
FIFO পদ্ধতির পরিবর্তে LIFO পদ্ধতিতে এপ্রিল-২০ তারিখে বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করলে কোম্পানির মুনাফা কী পরিমাণ হ্রাস পাবে?
- 585.
মজুদ আবর্তন অনুপাত কত?
- 586.
মজুদ আবর্তনের মাধ্যমে মূল্যায়ন করা হয়—
i. প্রতিষ্ঠানের মজুদ ব্যবস্থাপনার দক্ষতা
ii. প্রতিষ্ঠানের বিক্রয় ব্যবস্থাপনার দক্ষতা
iii. প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের ক্ষমতা
নিচের কোনটি সঠিক? - 587.
মজুরির ওপর কারখানা উপরিব্যয়ের শতকরা হার কত?
- 588.
কারখানা ব্যয়ের ওপর অফিস ও প্রশাসনিক উপরিব্যয়ের শতকরা হার কত?
- 589.
অদাবীকৃত লভ্যাংশ, পেনশন তহবিল, কল্যাণ তহবিল প্রভৃতি কোন
ধরনের দায় ? - 590.
অবচয় খরচ ব্যবসায় প্রতিষ্ঠানে—
i. সম্পত্তি বৃদ্ধি করে
ii. ব্যয় বৃদ্ধি করে
iii. সম্পদ হ্রাস করে
নিচের কোনটি সঠিক? - 591.
মুন কোম্পানি লি.-এর বই হতে নিম্নবর্ণিত রেওয়ামিলটি নেয়া হয়েছে-সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ পণ্য ৭৫,০০০ টাকায় মূল্যায়ন করা হয়েছে। ২. অলিখিত বিক্রয় ৪,০০০ টাকা এবং মুনাফাবিহীন বিক্রয় ১৬,০০০ টাকা। ৩. নিট লাভের ১৪,৫০০ টাকা সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে হবে। ৪. শেয়ার মূলধনের ১০% চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করতে হবে। ৫. নিট মুনাফার ৫% শ্রমিকদের মুনাফা অংশীদারিত্ব তহবিলে স্থানান্তর করতে হবে।


- 592.
স্টার লিমিটেড এর ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত রেওয়ামিল নিম্নরূপ —স্টার লিমিটেড
রেওয়ামিল ৩১ ডিসেম্বর , ২০১৫সমন্বয়সমূহ: ১. সমাপনী মজুদ পণ্য ৩২,০০০ টাকায় মূল্যায়ন করা হয়েছে, যার বাজারমূল্য ৪০,০০০ টাকা। ২. বিনামূল্যে ২,০০০ টাকা মূল্যের পণ্য বিতরণ করা হয় যা হিসাব বইতে লেখা হয় নি। মোট বিজ্ঞাপন খরচ চারটি হিসাব বছরে অবলোপন করতে হবে। ৩. মজুরি বকেয়া রয়েছে ৪,০০০ টাকা। ৪. সুনামের সম্পূর্ণ অংশ শেয়ার অধিহার দ্বারা অবলোপন করতে হবে। ৫. যন্ত্রপাতির ওপর ৫% এবং আসবাবপত্রের ওপর ১০% অবচয় ধার্য করতে হবে।
- 593.
দীর্ঘমেয়াদি দায় ও মালিকানা তহবিলের সমষ্টি হলো—
- 594.
প্রাপ্তি ও প্রদান হিসাবের ডেবিট উদ্বৃত্ত দ্বারা কী বোঝায়?
- 595.
২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য প্রস্তুত মোহনা ক্লাব-এর প্রাপ্তি ও প্রদান হিসাব নিম্নে প্রদত্ত হলো২০১৫ সালের ১ জানুয়ারি তারিখে ক্লাবের অন্যান্য সম্পদ নিম্নরূপ ছিল: খেলাধুলার সরঞ্জাম ৪০,০০০ টাকা, আসবাবপত্র ৪৮,০০০ টাকা। অন্যান্য তথ্য: ১. ক্লাবের মোট সদস্য সংখ্যা ৩০০ জন। বার্ষিক চাঁদার হার জন প্রতি ১০০ টাকা। ২. লকার ভাড়া ২,০০০ টাকা এখনো বকেয়া রয়েছে। ৩. প্রাপ্ত অনুদানের ১% অংশ দিয়ে একটি দরিদ্র তহবিল এবং অবশিষ্ট অংশ মুনাফা জাতীয় আয় হিসাবে গণ্য করতে হবে। ৪. খেলাধুলার সরঞ্জাম এবং আসবাবপত্রের (সমাপনী জের) ওপর ১০% অবচয় ধার্য করতে হবে।

- 596.
একটি কলমের এককপ্রতি বিক্রয়মূল্য ৫ টাকা এবং এককপ্রতি পরিবর্তনশীল ব্যয় ৩ টাকা। যদি উক্ত কলম উৎপাদনের স্থায়ী ৩০,০০০ টাকা হয় তবে সমচ্ছেদ বিন্দু কত এককে হবে?
- 597.
চলতি মূলধন বলতে কী বোঝায়?
- 598.
হাবিব ও হাসিব ২০১৫ সালের ১ জানুয়ারি তারিখে একটি অংশীদারি কারবার আরম্ভ করে। তাদের কারবারের মোট মূলধন ছিল ৬,০০,০০০ টাকা, যার ১% ভাগ হাবিব এবং ভাগ হাসিব সরবরাহ করে। কারবারের লাভ অংশীদারদের মূলধন অনুপাতে বণ্টিত হবে। মূলধন ছাড়াও হাবিব কারবারে ১,০০,০০০ টাকা ঋণস্বরূপ প্রদান করে। কারবারের সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য হাবিব এবং হাসিব প্রতি মাসে যথাক্রমে ৫,০০০ টাকা ও ৪,০০০ টাকা করে বেতন পাবে। হাবিব ও হাসিব কারবার হতে প্রত্যেক মাসের প্রথম তারিখে যথাক্রমে ৮,০০০ ও ৫,০০০ টাকা করে উত্তোলন করে। এছাড়াও হাসিব ১,২০০ টাকার পণ্য উত্তোলন করে, যা হিসাবভুক্ত হয় নি। তবে পণ্য উত্তোলনের ওপর ৫% হারে সুদ ধার্য হবে। অংশীদারদের বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয়সাধন করার পূর্বে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখ সমাপ্ত বছরের জন্য মুনাফা ২,৩৮,১৭৫ টাকায় উপনীত হয়।
- 599.
সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।
প্রভিডেন্ট ফান্ডে কর্মীর দান মূল বেতনের ১০%, নিয়োগকর্তার দান ৫% হলে কর্তনের দিকে মূল বেতনের শতকরা কত টাকা লিখতে হবে?
- 600.
একজন কর্মচারীর এপ্রিল মাসের মূল বেতন ৯,০০০ টাকা। বিনা বেতনে ছুটি ভোগ করেন ১০ দিন। ছুটি ভোগ বাবদ কত টাকা কর্তন করতে হবে?