Mymensingh Board ময়মনসিংহ বোর্ড ২০২৫

676টি প্রশ্ন

  1. 401.

    3.

    (ক) বিশেষ্য কাকে বলে? উদাহরণসহ বিশেষ্যের শ্রেণিবিভাগ আলোচনা কর।অথবা,(খ) নিম্নরেখ যে-কোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শব্দশ্রেণি নির্দেশ কর:(i) আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।(ii) হে বন্ধু, বিদায়।(iii) কাকডাকা ভোরে তার ঘুম ভেঙে গেল।(iv) ফুল কি ফোটেনি শাখে?(v) নিশীথ রাতে বাজছে বাঁশি।(vi) বিপদ কখনও একা আসে না।(vii) বেশ, তাই হবে।(viii) চাহিয়া দেখিলাম হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না।

  2. 402.

    4.

    (ক) "উপসর্গের অর্থবাচকতা নাই; কিন্তু অর্থদ্যোতকতা আছে।" উদাহরণসহ উক্তিটি বিশ্লেষণ কর।অথবা,(খ) যে-কোনো পাঁচটি শব্দের ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় কর:দেশান্তর, কুসুমকোমল, বিষাদসিন্ধু, যথারীতি, দুধেভাতে, সলিলসমাধি, আশীবিষ, সপ্তাহ।

  3. 403.

    5.

    (ক) বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের কী কী বৈশিষ্ট্য থাকা আবশ্যক? উদাহরণসহ লেখ।অথবা,(খ) বাক্য রূপান্তর কর (যে-কোনো পাঁচটি):(i) সদা সত্য কথা বলা উচিৎ। (অনুজ্ঞা)(ii) আমাদের দেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। (বিস্ময়বোধক)(iii) আমার পথ দেখাবে আমার সত্য। (জটিল)(iv) যিনি জ্ঞানী, তিনিই সত্যিকার ধনী। (সরল)(v) সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ। (প্রশ্নবাচক)(vi) অনুগ্রহ করে সব খুলে বলুন। (যৌগিক)(vii) এ কথা স্বীকার করতেই হয়। (নেতিবাচক)(viii) সত্য কথা না বলে বিপদে পড়েছি। (জটিল)

  4. 404.

    6.

    (ক) যে-কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ:(i) অধ্যাপনাই ছাত্রদের তপস্যা।(ii) আমি এ ঘটনা চাক্ষুস প্রত্যক্ষ করেছি।(iii) তাঁর সৌজন্যতায় মুগ্ধ হয়েছি।(iv) গীতাঞ্জলী একখানা কাব্যগ্রন্থ।(v) শুধুমাত্র গায়ের জোরে কাজ হয় না।(vi) সকল ছাত্রগণ ক্লাসে উপস্থিত ছিল।(vii) সে সভায় উপস্থিত ছিলেন।(viii) সে আমার অধীনস্থ।অথবা,(খ) অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখ:মেয়েটি ভয়ানক মেধাবী ও বিনয়ী। তার মেধা পরিদর্শন করে সবাই মুগ্ধ। শিক্ষকবৃন্দ মনে করেন, আগামী ভবিষ্যতে সে অসামান্য সাফল্যতা বয়ে আনবে। যা ইতিপূর্বে এ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীর পক্ষে সম্ভব হয়নি।

  5. 405.

    উদ্দীপকে বর্ণিত নজরুল কোন ধরনের অংশীদার?

  6. 406.

    উদ্দীপকে উল্লিখিত ব্যবসায়টিতে কোন ধরনের বিলোপসাধন ঘটবে?

  7. 407.

    জনাব দীপনের কার্যক্রমটি ব্যবসায়ের কোন পরিবেশ সংরক্ষণে সহায়তা করেছে?

  8. 408.

    জনাব দীপন কর্তৃক যে সব সামাজিক দায়িত্ব পালিত হচ্ছে—
    i. পরিবেশ দূষণ রোধ
    ii. সরকারের প্রতি সহযোগিতা
    iii. মুনাফা বৃদ্ধি
    নিচের কোনটি সঠিক?

  9. 409.

    জনাব রহমানের ব্যবসায়টি কোন পরিবেশের ভারসাম্য নষ্ট করছে।

  10. 410.

    এই ক্ষতির প্রভাব থেকে মুক্ত হতে হলে জনাব রহমানের করণীয় হলো—
    i. উন্নত প্রযুক্তি ব্যবহার করা
    ii. সরকারি আইন মেনে চলা
    iii. বৃক্ষ রোপণে বিরত থাকা
    নিচের কোনটি সঠিক?

  11. 411.

    জনাব জীবন যে প্রতিষ্ঠান গড়ার স্বপ্ন দেখেন সেটা কোন ধরনের কোম্পানি?

  12. 412.

    উদ্দীপক অনুসারে এ ধরনের প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থার কারণ—
    i. সদস্যদের দায় সীমাবদ্ধ
    ii. অস্তিত্ব চিরন্তন প্রকৃতির
    iii. শেয়ার হস্তান্তর যোগ্য
    নিচের কোনটি সঠিক?

  13. 413.

    জনাব রবিনের প্রতিষ্ঠিত কারখানাটি কোন শিল্পের অন্তর্গত?

  14. 414.

    জনাব রবিন একজন সফল ব্যবসায়ী। তিনি তার গ্রামে দারিদ্র্য দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষে কতিপয় নারীকে সংগঠিত করে হস্তজাত সামগ্রী উৎপাদনের একটি কারখানা গড়ে তুললেন। এ ব্যবসায়ে মুনাফা হলে তিনি মুনাফা নিতে পারবেন না কিন্তু পুঁজি ফেরত নিতে পারবেন। ব্যবসায়টি আপন গতিতে এগিয়ে যাবে।উদ্দীপকের ব্যবসায় পরিচালনায় যে সকল সুবিধা হবে—
    i. মুনাফা সর্বাধিক হবে
    ii. কর্মীদের ন্যায্য বেতন নিশ্চিত হবে
    iii. প্রাপ্ত মুনাফা প্রতিষ্ঠানের স্বার্থে ব্যয় হবে
    নিচের কোনটি সঠিক?

  15. 415.

    একমালিকানা ব্যবসায়ে ব্যয়সংকোচ সহজ হওয়ার কারণ কী?

  16. 416.

    জনাব রূপম জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে মাছ চাষ ও রেণু পোনা উৎপাদনের প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি দুই লক্ষ টাকা পুঁজি নিয়ে নিজস্ব পুকুরে মাছ চাষ শুরু করেন। তার সংগৃহীত উন্নত জাতের কার্প জাতীয় মাছের রেণু থেকে উৎপাদিত পোনা কিছু দিনের মধ্যেই বিক্রয়যোগ্য হয়ে ওঠে। স্থানীয় মাছ চাষিদের কথা চিন্তা করে পোনাগুলো ভালোভাবে কৃত্রিম উপায়ে সংরক্ষণের ব্যবস্থা করেন। চাষিরা তাদের সুবিধামতো সময় চাহিদা অনুযায়ী সংগ্রহ করতে পারেন। তার উৎপাদিত মাছের পোনার চাহিদা স্থানীয় বাজার ছাড়াও অন্যান্য বাজারে ছড়িয়ে পড়েছে। কিন্তু অর্থ স্বল্পতার'কারণে বাড়তি চাহিদা মেটানোর জন্য বাজার সম্প্রসারণ তার পক্ষে প্রায় অসম্ভব।

  17. 417.

    কোন কারণে বাংলাদেশে প্রায়ই অংশীদারি ব্যবসায় ভেঙে যেতে দেখা যায়?

  18. 418.

    জনাব-শরীফ "আদিবাহ পোলট্রি" খামারের স্বত্বাধিকারী কুমিল্লার রাজেশপুর গ্রামের একজন সফল ব্যবসায়ী। ২০২৪ সালের অতিবৃষ্টি, পাহাড়ি ঢলের পানি ও বন্যা রক্ষা বাঁধ ভাঙনের ফলে বন্যা কবলিত হয়ে কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ প্রায় আট জেলার তিয়াত্তরটি উপজেলা বন্যার পানিতে ডুবে "আদিবাহ পোলট্রি” খামারের সব মুরগি মারা যায়। তার ক্ষতির পরিমাণ প্রায় চল্লিশ লক্ষ টাকা। বন্যা কবলিত এলাকার সকল খামারির একই অবস্থা হয়েছে। জনাব শরীফসহ অন্যান্য ব্যবসায়ীরা বর্তমানে ক্ষতি 'কাটিয়ে ওঠার জন্য সরকারি সহায়তাসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে অর্থ পাওয়ার চেষ্টা করে যাচ্ছেন।

  19. 419.

    জনাব সুমন, মামুন; আরিফ ও রাকিব চারজন সমঝোতার ভিত্তিতে একটি আইটি সেন্টার স্থাপন করেন। প্রথম তিনজন প্রত্যেকে চার লক্ষ টাকা করে মূলধন বিনিয়োগ করেন। জনাব রাকিব একজন কম্পিউটার প্রকৌশলী। তিনি কোনো মূলধন বিনিয়োগ করেননি। কারণ আইটি সংক্রান্ত সব কাজ তিনিই পরিচালনা করেন। অন্য সদস্য জনাব সুমন ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেন না। বছর শেষে প্রতিষ্ঠানটি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মুনাফা করে। মুনাফা বণ্টনের সময় সকল অংশীদার সমান মুনাফা দাবিকরেন। ফলে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়।

  20. 420.

    সাবান তৈরি কোন শিল্পের অন্তর্গত?

  21. 421.

    শাকিল উচ্চ মাধ্যমিক পাসের পর পারিবারিক কারণে আর লেখাপড়া করতে পারেনি। তার নিজের কিছু জমানো টাকা এবং বাবার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে স্থানীয় বাজারে মৌসুমি ফলের ব্যবসায় শুরু করে। গত বছর ফলের পাশাপাশি ইফতার সামগ্রী বিক্রয় করে ভালোই লাভবান হয়েছে। এ বছর পূর্বের ব্যবসায়ের সাথে ছোট ভাইকে নিয়ে ঈদ সামগ্রী বিক্রয় করে প্রচুর মুনাফা অর্জন করে। শাকিল ঠিক করেছে প্রতিবছর এভাবে সময়োপযোগী পণ্যের ব্যবসায়ই করবে।

  22. 422.

    কোন ক্ষেত্রে একমালিকানা ব্যবসায়ের সঙ্গে অংশীদারি ব্যবসায়ের মিল পাওয়া যায়?

  23. 423.

    কাজী মিলন ও তার ৫ ভাই মিলে কাজী অ্যান্ড ব্রাদার্স লি. নামে একটি ব্যবসায় শুরু করেন। তাদের উৎপাদিত পণ্যের বাজারে ব্যাপক চাহিদা থাকায় ব্যবসায়টি দেশীয় বাজার ছাড়াও আন্তর্জাতিক বাজারে প্রসার ঘটেছে। তাই প্রতিষ্ঠানটি সম্প্রসারণে প্রচুর মূলধনের প্রয়োজন দেখা দেয়। অর্থ সংগ্রহের জন্য কর্তৃপক্ষ বাজারে শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নেয়।

  24. 424.

    নিচের কোনটি কোম্পানির আইনগত বৈশিষ্ট্য?

  25. 425.

    পাথরঘাটার পঁচিশজন জেলে নিজেদের আর্থ-সামাজিক কল্যাণের জন্য একটি সমবায় সমিতি গঠন করেন। তারা মাছ ধরে স্থানীয় মহাজনের কাছে বিক্রয় করেন। মহাজনদের কাছ থেকে জেলেরা কখনো ন্যায্যমূল্য পায় না। বর্তমানে দক্ষিণ অঞ্চলের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় তাদের সংগৃহীত মাছগুলো সমিতির মাধ্যমে ঢাকায় বিক্রির জন্য একটি মালবাহী গাড়ি ক্রয় করার চিন্তা করছেন। যার মূল্য প্রায় চার লক্ষ টাকা। তাদের বিগত তিন বছরে অর্জিত মুনাফা ২০২১ সালে ৩,৫০,০০০ টাকা, ২০২২ সালে ৩,৮০;০০০ টাকা এবং ২০২৩ সালে ৪,৭০,০০০ টাকা। সমিতির উপবিধি অনুসারে মুনাফা বণ্টিত হয়।

  26. 426.

    ‘সাম্য’ কোন সংগঠনের মূলনীতি?

  27. 427.

    চাঁদপুরের জনাব সাগর ঢাকার মিরপুরের একজন মুদি ব্যবসায়ী। তিনি লক্ষ করলেন ২০২৪ এর প্রাকৃতিক দুর্যোগে বড় বড় কোম্পানি প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অনেক অর্থ জমার সংবাদ গণমাধ্যমগুলোতে প্রচার করে। এছাড়াও সমাজের বড় ব্যবসায়ীগণ তাদের এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপসনালয়ে অর্থ দান করেন, যার ফলে সমাজে যথেষ্ট সুনাম অর্জন করছেন। জনাব সাগর এভাবে বড় কিছু করতে পারেন না। তবেতিনি গ্রাহকদের সঠিক মাপের ও ভালো মানের পণ্য দিতে চেষ্টা করেন। অন্যায়ভাবে অতিরিস্ত লাভ থেকে বিরত থাকেন। দুর্যোগের সময় তিনি ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় করেন এবং গরীব মানুষকে অনেক সময় বিনামূল্যে কিছু পণ্য বিতরণ করেন। এটাকেই তিনি সামাজিক দায়িত্ব পালন মনে করেন।

  28. 428.

    ব্যবসায়ের প্রাথমিক কাজ কোনটি?

  29. 429.

    জনাব লায়লা সাত লক্ষ টাকা বিনিয়োগ করে তার নিজ গ্রামে একটি নতুন ব্যবসায় শুরু করেছেন। ব্যবসায়ে তিনি মূলধন বিনিয়োগ করেন কিন্তু তার পিছনে মুনাফা প্রাপ্তির কোনো উদ্দেশ্য নেই। এ ব্যবসায়ে সাতটি নীতির কথা উল্লেখ আছে। প্রথম বছর আশি হাজার টাকা মুনাফা হলেও অর্জিত মুনাফার টাকা তিনি গ্রহণ করেননি। তবে তিনি পাঁচ বছর পরে তার বিনিয়োগকৃত অর্থ ফেরত পেয়েছেন। বর্তমানে ঢাকায় বসবাসকারী তার এলাকার কয়েকজন বড় ব্যবসায়ী বন্ধুদের সাথে পরামর্শ করেন এবং গ্রামে একটি ব্যবসায় গঠন করেন। সংগঠনের মাধ্যমে অত্র গ্রামে একটি মডেল স্কুল প্রতিষ্ঠা করেন। স্কুলের শৃঙ্খলা ও শিক্ষার মান অনেক ভালো হওয়ায় প্রচুর পরিমাণ শিক্ষার্থী ভর্তি হলো। শিক্ষার্থীদের কাছ থেকে প্রাপ্ত অর্থের মাধ্যমে দশ বছরের মধ্যেই ব্যবসায়ীদের বিনিয়োগকৃত অর্থ ফেরত দিয়ে অত্র প্রতিষ্ঠানটি স্বাবলম্বী হলো।

  30. 430.

    বাংলাদেশে চা শিল্প গড়ে ওঠার পিছনে ব্যবসায় পরিবেশের কোন উপাদানের প্রভাব সবচেয়ে বেশি?

  31. 431.

  32. 432.

    কোন ব্যবসায়ের ক্ষেত্রে নিবন্ধন অপ্রয়োজনীয়?

  33. 433.

    অতিমাত্রায় পলিথিন উৎপাদন ও ব্যবহার পরিবেশের জন্য অতিরিক্ত ক্ষতিকর। অনেক বছর যাবত দেখা যাচ্ছে নানা রঙের বিভিন্ন ডিজাইনের শক্ত পলিথিনের প্যাকেটে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী উন্নতমানের প্যাকেটজাত করে বাজারে চলছে। উক্ত শক্ত পলিথিন মাটি, পানি ও পরিবেশের অনেক ক্ষতি সাধন করছে। বর্তমানে দেখা যাচ্ছে সর্বত্র পলিথিন যা নদী, খাল, বিল, সমুদ্র পর্যন্ত চলে যাচ্ছে। যা দেশের ভবিষ্যৎ পরিবেশের উপর হুমকিস্বরূপ। বর্তমান সরকার এ অবস্থা হতে পরিবেশকেরক্ষা করতে পলিথিন উৎপাদন ও ব্যবহার বন্ধে বিভিন্ন নির্দেশনা জারি করছেন এবং কার্যকর ফল অর্জনের জন্য বিভিন্ন ব্যবস্থা নিচ্ছেন। এরূপ বিরূপ পরিস্থিতিতে গণসচেতনতা বৃদ্ধির ওপর কঠোরভাবে জোর দিচ্ছেন। এরসুফল ভবিষ্যতে পাওয়া যাবে বলে ধারণা করা যায়।

  34. 434.

    মি. X, Y ও Z একটা মৌখিক চুক্তির ভিত্তিতে অংশীদারি ব্যবসায় প্রতিষ্ঠা করেন। তিনজনের মূলধনের পরিমাণ সমান এবং মুনাফা ভোগের হারও সমানুপাতিক। তবে মি.Z তারমূলধনের অতিরিক্ত দায় বহন করেন না। ব্যবসায় প্রতিষ্ঠানটি সুনামের সাথে ভালোই চলছে। বর্তমানে মি. P নামক একজন দেনাদারের কাছ থেকে ৫০,০০০ টাকা আদায় করতে পারছেন না। তারা ভাবছেন পাওনা আদায়ের জন্য আদালতের আশ্রয় নিবেন।

  35. 435.

    একমালিকানা ব্যবসায়ে স্বত্বাধিকারীর ব্যক্তিগত সুবিধা কোনটি?

  36. 436.

    বিশেষ ক্ষেত্রে নাবালক কোন ধরনের অংশীদার হতে পারে?

  37. 437.

    পৃথিবীর কোন দেশে আনুষ্ঠানিকভাবে প্রথম সমবায় সমিতি গঠিত হয়?

  38. 438.

    অর্থনৈতিক পরিবেশের উপাদান হলো—
    i. ব্যয় ও ভোগ
    ii. নিরাপত্তা
    iii. আবগারি শুল্ক ও কর
    নিচের কোনটি সঠিক?

  39. 439.

    কিসের ভিত্তিতে ভোক্তা সমবায় সমিতিতে সদস্যদের মধ্যে লভ্যাংশ বণ্টিত হয়?

  40. 440.

    মূল্যবোধ দ্বারা মানুষের কোনটি প্রভাবিত হয়?

  41. 441.

    সমবায় সমিতি কখন আইনগত ভিত্তি লাভ করে?

  42. 442.

    ১৯৩২ সালের অংশীদারি আইনের কোন ধারায় বিলোপসাধন সম্পর্কে বলা হয়েছে?

  43. 443.

    ঋণপত্র বিক্রয় অপেক্ষা শেয়ার বিক্রয় উত্তম, কারণ—
    i. বিলোপের পূর্বে অর্থ ফেরত দিতে হয় না
    ii. মুনাফা না হলে কোন সুদ দিতে হয় না
    iii. বার্ষিক সাধারণ সভায় আমন্ত্রণ দিতে হয় না
    নিচের কোনটি সঠিক?

  44. 444.

    বাংলাদেশে সমবায় সমিতি ব্যর্থ হওয়ার কারণ হলো—
    i. ব্যবস্থাপনায় দক্ষতার অভাব
    ii. সদস্যদের স্বাধীনতার অভাব
    iii. পারস্পরিক আস্থা ও বিশ্বাসের অভাব
    নিচের কোনটি সঠিক?

  45. 445.

    নিচের কোনটি ব্যবসায় নৈতিকতা বহির্ভূত?

  46. 446.

    উদ্দীপকে কারুপণ্যের গৃহীত পরিকল্পনাটি কোন ধরনের?

  47. 447.

    পরিকল্পনার যে বৈশিষ্ট্যটি কারুপণ্যের সাফল্যের কারণ তা হলো—
    i. নমনীয়তা
    ii. বাস্তবমুখিতা
    iii. ব্যয় হ্রাস
    নিচের কোনটি সঠিক?

  48. 448.

    উদ্দীপকে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার কোন ধাপ পর্যন্ত সম্পন্ন হয়েছে?

  49. 449.

    উদ্দীপকে বর্ণিত ৮ মাস পর আদর্শমান কত একক হওয়ার কথা ছিল?

  50. 450.

    উদ্দীপকে মি. হাবিবের পরবর্তী কাজ কর্মীসংস্থান প্রক্রিয়ার কোন ধাপের সাথে সম্পৃক্ত?