Rajshahi Board রাজশাহী বোর্ড ২০১৬
629টি প্রশ্ন
- 351.
1.
(ক) বাংলা উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম লেখ।অথবা,(খ) যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:অধ্যক্ষ, প্রজ্ঞা, দুরন্ত, নিষিদ্ধ, পদ্য, ঔষধ, অনিঃশেষ, ভবিষ্যৎ।
- 352.
2.
(ক) বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম লেখ।অথবা,(খ) যে কোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখ:ইতিপূর্বে, কৃতীত্ব, মনোকষ্ট, মুর্ছনা, স্বরস্বতী, পৈত্রিক, বনস্পতি, আকাংখা।
- 353.
3.
(ক) আবেগ-শব্দ কাকে বলে? উদাহরণসহ বুঝিয়ে লেখ।অথবা,(খ) নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি সর্বনাম নির্বাচন কর:কবি কাজী নজরুলের জীবনের পরিণাম অত্যন্ত করুণ। মস্তিষ্কের পক্ষাঘাতে আক্রান্ত হয়ে ১৯৪২ সাল থেকেই তিনি ছিলেন জীবিত থেকেও মৃত। দীর্ঘকাল তিনি ছিলেন নির্বাক ও ভাবশূন্য। ১৯৭৬ সালে কবির জীবনপ্রদীপ নির্বাপিত হলে তার সমাধি রচিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে। গানে তিনি এ আশা ব্যক্ত করেছিলেন, "মসজিদেরই পাশে আমায় কবর দিয়ো ভাই।" তাঁর সে ইচ্ছা পূর্ণ হয়েছে।
- 354.
4.
(ক) ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করো (যেকোনো পাঁচটি):কালান্তর, হিতাহিত, ত্রিফলা, প্রগতি, ধর্মঘট, ঊর্ণনাভ, যথেষ্ট, বাগদত্তা।অথবা, (খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের প্রত্যয়ের নামসহ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো:ঘাতক, দ্রাঘিমা, নায়ক, ঐহিক, শৈশব, সাহিত্য, চিরুনি, পানতা।
- 355.
5.
(ক) একটি সার্থক বাক্যের কী কী গুণ থাকা আবশ্যক? উদাহরণ লেখ।অথবা,(খ) নির্দেশ অনুসারে বাক্যান্তর কর (যে কোনো পাঁচটি):(i) শিশুরা দূষণমুক্ত পরিবেশ চায় (নেতিবাচক)।(ii) এখন খাঁটি জিনিস সহজলভ্য নয় (অস্তিবাচক)।(iii) নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করতে আহ্বান জানাই (অনুজ্ঞাসূচক)(iv) পঞ্চাশের মন্বন্তরের ঘটনা ছিল অত্যন্ত ভয়াবহ (বিস্ময়সূচক)(v) রচনায় সহজবোধ্য শব্দ ব্যবহার করা উচিত (জটিল)(vi) তিনি আর নেই (যৌগিক)(vii) যেসব পশু মাংস খায়, তারা অত্যন্ত বলবান (সরল)।(viii) বাংলাদেশের চির স্থায়িত্ব কামনা করি (ইচ্ছাসূচক)।
- 356.
6.
(ক) যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ:-(i) আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্য হানী ঘটে।(ii) আসছে আগামীকাল কলেজ বন্ধ থাকবে।(iii) দশচক্রে ঈশ্বর। ভূত।(iv) বাংলাদেশ একটি উন্নতিশীল দেশ।(v) বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে।(vi) মেয়েটি বিদ্বান কিন্তু ঝগড়াটে।(vii) আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি।(viii) উৎপন্ন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন।অথবা ,(খ) নিচের অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখ:-এইবার স্যার আমাদের উপর রাগিয়া গিয়াছেন। সেদিন বল্লেন, তোমরা ম্যাট্রিক পাস করিয়া আসিলে কি করে? মুহূর্ত, মনীষি, দন্দ, বেবধান, নুপুর, বানিজ্য ইত্যাদি বানান পর্যন্ত ভুল কর। মনে রেখ এই সমস্ত ভুলের জন্য তোমাদের মাফ করা হবে না।
- 357.
উদ্দীপকের প্রথম পর্যায়ের ব্যবসায়টির ধরন কী?
- 358.
উদ্দীপকের নতুন সিদ্ধান্ত বাস্তবায়নে করণীয় হলো—i. সদস্যসংখ্যা বৃদ্ধিii. বিবরণপত্র প্রচারiii. কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহনিচের কোনটি সঠিক?
- 359.
উদ্দীপকে Y কোন ধরনের অংশীদার?
- 360.
Q-এর পাওনার জন্য Y দায়বদ্ধ হবে—
i. এককভাবে
ii. দায়বদ্ধ হবে না
iii. যৌথভাবে
নিচের কোনটি সঠিক? - 361.
সরকারের সিদ্ধান্তে কোন ধরনের ব্যবসায় গড়ে উঠবে?
- 362.
এরূপ প্রতিষ্ঠান গড়ার ফলে বাংলাদেশ লাভবান হবে। কারণ—
i. বিদেশের ওপর নির্ভরতা কমবে
ii. দেশি বিনিয়োগকারীরা উৎসাহিত হবে
iii. সকল পক্ষের সামর্থ্য ও দক্ষতা বাড়বে
নিচের কোনটি সঠিক? - 363.
সদস্যরা কত টাকা সঞ্চিতি তহবিলে জমা করবে?
- 364.
ব্যবসায় পরিবেশের কোন উপাদান বিবেচনায় মি. কামাল খাগড়াছড়িতে কমলা চাষে উৎসাহী হন?
- 365.
কামালের পরবর্তী পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন—
i. রাজনৈতিক স্থিতিশীলতা
ii. আন্তর্জাতিক সুসম্পর্ক
iii. স্থানীয় ভোক্তার মনোভাব
নিচের কোনটি সঠিক? - 366.
উদ্দীপকের জেলেরা কোন ধরনের সমিতি গঠন করতে চায়?
- 367.
উদ্দীপকে বর্ণিত জেলেরা তাদের সমিতি থেকে যা করতে পারে তা হলো—
i. বৈষম্য দূর
ii. জীবনযাত্রার মান উন্নয়ন
iii. সঞ্চয় সৃষ্টি
নিচের কোনটি সঠিক? - 368.
আবিদের কাজটি ব্যবসায়ের কোন শাখার অন্তর্ভুক্ত?
- 369.
আবিদের মাছ চাষে জড়িত হওয়ার কারণ—
i. পৈতৃক প্রাপ্ত পুকুর
ii. মাছ চাষে আগ্রহ
iii. আত্মকর্মসংস্থানের সুযোগ
নিচের কোনটি সঠিক? - 370.
উদ্দীপকের চিত্রটি কী নির্দেশ করে?
- 371.
পাবলিক লি. কোম্পানির মূল দলিল কোনটি?
- 372.
রাসেল স্থানীয় যুব উন্নয়ন কেন্দ্র থেকে প্রশিক্ষণ শেষে মাত্র ৩০,০০০ টাকা পুঁজি নিয়ে নিজেদের পুকুরে মাছ চাষ শুরু করেন। তার সংগৃহীত উন্নত জাতের তেলাপিয়া মাছের পোনা অল্প কিছুদিনের মধ্যেই বিক্রয়যোগ্য হয়ে ওঠে। স্থানীয় বাজারের ক্রেতারা যাতে নিজেদের পছন্দমতো মাছ ক্রয় করতে পারে এজন্য রাসেল দীর্ঘ সময় জীবন্ত রাখার জন্য কৃত্রিম উপায়ে মাছগুলো সংরক্ষণ করেন। এতে তার মাছের চাহিদা বৃদ্ধি পেতে থাকে। অর্থ স্বল্পতার কারণে এ বাড়তি চাহিদা মিটানো তার পক্ষে সবসময় সম্ভবপর হয়ে ওঠে না।
- 373.
কোন ব্যবসায়টি জনকল্যাণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত?
- 374.
পণ্যসামগ্রী উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছে দেয়া পর্যন্ত যাবতীয় কর্মকাণ্ডকে কী বলে?
- 375.
মাহমুদ, তাহসিন ও জহির তিনজন মিলে একটি নিটিং গার্মেন্টস গড়ে তুলেছেন। পরবর্তীতে টেক্সটাইল ইঞ্জিনিয়ার মিজানকে তার দক্ষতা ও অভিজ্ঞতার কারণে বিনা মূলধনে প্রতিষ্ঠানের অংশীদার করে নেয়া হয়। মাহমুদ, তাহসিন ও মিজান ব্যবসায় পরিচালনায় অংশ নেয় কিন্তু জহির অংশ নেয়নি। বছর শেষে জহির অন্যান্যদের সমান মুনাফা দাবি করে।
- 376.
বাংলাদেশে কত সালের সমবায় বিধিমালা চালু রয়েছে?
- 377.
মাটি ও পানি কোন ধরনের পরিবেশের উপাদান?
- 378.
মি. আজাদ তার ২০ জন বন্ধু নিয়ে ২০১৩ সালে একটি কম্পোজিট টেক্সটাইল 'জাইটেক্স লি.' স্থাপন করেন। ভোক্তাদের রুচি ও প্রত্যাশা অনুযায়ী প্রতিষ্ঠানটি মানসম্মত পণ্য উৎপাদন করে আসছে। তাদের দক্ষ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি ২০১৫ সালে ২৫% স্টক ও ১০% নগদ লভ্যাংশ ঘোষণা করে। ২০১৭ সালে তারা কারখানা সম্প্রসারণের চিন্তা-ভাবনা করছেন। বিভিন্ন কারণে বর্তমানে ব্যাংক ঋণের সুদের হার অনেক বেশি।
- 379.
বিশ্বের কোন কোম্পানি সর্বপ্রথম ই- বিজনেস চালু করে ?
- 380.
কোম্পানি সংগঠনের ন্যূনতম কত ভাগ শেয়ারের মালিক হলে একজন মহিলা নারী উদ্যোক্তা বিবেচিত হন?
- 381.
শব্দ দূষণের ফলে কোন সমস্যা সৃষ্টি হতে পারে?
- 382.
বংশালের ২০ জন জুতা প্রস্তুতকারী কারখানার মালিক মিলে আইনগত সত্তা বিশিষ্ট একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রতিষ্ঠানটি গত তিন বছর যাবত যথাক্রমে ৬,০০,০০০ টাকা, ৮,০০,০০০ টাকা ও ৯,০০,০০০ টাকা মুনাফা অর্জন করে। অর্জিত মুনাফা বিধি মোতাবেক সঞ্চিতি তহবিলে রেখে অবশিষ্ট টাকা নিজেদের মধ্যে বণ্টন করে নেয়। তারা নিজেদের আবাসন সমস্যা সমাধানের জন্য আফতাব নগরে এককালীন ১০,০০,০০০ টাকা প্রদান করে কিস্তিতে একটি ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত নেয়।
- 383.
কোন ব্যবসায়ের আয়কর মালিককে বহন করতে হয়?
- 384.
কাজল স্থানীয় কৃষক থেকে সবজি সংগ্রহ ও বাছাই করে সরাসরি ভোক্তাদের নিকট সরবরাহ করে। অল্পদিনের মধ্যে সে ভোক্তাদের দৃষ্টি আকর্ষণ করে এবং ব্যবসায় সফলতা আসে। ব্যবসায় সম্প্রসারণের জন্য সে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের শর্তে বন্ধু মিরাজের নিকট থেকে ৩০,০০০ টাকা গ্রহণ করে।
- 385.
পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম পরিচালকের সংখ্যা কত?
- 386.
জনাব আব্দুল মান্নান 'বাংলাদেশ ও ব্যবস্থাপনা' নামক একটি বই লিখেন। 'অহনা প্রকাশনী' বইটির গ্রন্থস্বত্ব কিনে নেয়। বইটি পাঠক সমাজে খুবই সমাদৃত হওয়ায় চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 'তিশা প্রকাশনী' বইটির কভার পৃষ্ঠা ও বিষয়বস্তুর সামান্য পরিবর্তন করে হুবহু প্রকাশ করে। ফলে অহনা প্রকাশনীর বিক্রয় হ্রাস পায়। অহনা প্রকাশনী ক্ষতিপূরণ ও প্রতিকার চেয়ে তিশা প্রকাশনীর বিরুদ্ধে মামলা করে।
- 387.
তুষার পড়াশোনা শেষ করে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নেয়। প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক তুষারের কর্মতৎপরতা ও সাংগঠনিক ক্ষমতা দেখে গার্মেন্টসের বিভিন্ন বিভাগ পদ পরিবর্তন করে তাকে দক্ষ করে তোলেন। পরবর্তীতে তুষার নারায়ণগঞ্জে 'তুষার গার্মেন্টস' নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। তার অক্লান্ত পরিশ্রমে ও আত্মবিশ্বাসের কারণে প্রতিষ্ঠানটি দিন দিন সম্প্রসারিত হচ্ছে।
- 388.
রবি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে নার্সারি বিষয়ে প্রশিক্ষণ নেয়। তাদের নিজস্ব জমিতে নার্সারি শুরু করে। কিন্তু পর্যাপ্ত পুঁজির সংস্থান করতে না পারায় সে কিছুটা হতাশ। তার বন্ধুর পরামর্শে সে একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রয়োজনীয় মূলধন সরবরাহের জন্য আবেদন করে। প্রতিষ্ঠানটি তাকে মূলধন সরবরাহ ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহায়তা করছে।
- 389.
অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কী?
- 390.
মি. রাশেদ 'বিডি ফ্যাশন' নামে একটি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক। উৎপাদিত পণ্যের গুণগত মান ও রুচিসম্মত ফ্যাশনের হওয়ায় অল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠানটি বেশ সুনাম অর্জন করেছে। প্রতিষ্ঠানটি এলাকার শিক্ষা ও চিকিৎসা সেবা নিশ্চিতকরণের জন্য একটি প্রাইমারি বিদ্যালয় ও একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন। তবে প্রতিষ্ঠানটি আবাসিক এলাকার পাশে স্থাপিত হওয়ায় মেশিনের শব্দের কারণে এলাকাবাসীর অনেক অসুবিধা হচ্ছে।
- 391.
শিল্প কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
- 392.
বাংলাদেশে বলবৎ যোগ্য অংশীদারি আইন কত সালের?
- 393.
WTO- এর প্রধান অফিস কোথায় অবস্থিত ?
- 394.
সুনাম' কোন পরিবেশের উপাদান?
- 395.
ব্যবসায়ের সামাজিক দায়িত্বের প্রতি সচেতন হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ কী?
- 396.
সম্পূর্ণ ভোক্তা সম্পর্কিত ব্যবসায় কোনটি?
- 397.
কোনটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বহির্ভূত?
- 398.
মূল্যবোধ দ্বারা মানুষের কোনটি প্রভাবিত হয়?
- 399.
ব্যবসায়ের সামাজিক গুরুত্ব নিচের কোনটি?
- 400.
ক্ষুদ্র ঋণ কর্মসূচির বিষয়ে বাংলাদেশে সফল এনজিও কোনটি?