Sylhet Board সিলেট বোর্ড ২০১৬

630টি প্রশ্ন

  1. 51.

    মি. রহমান 'ডেইলি শপ' নামে বড় আকারের একটি বিপণির মালিক। সেখানে তিনি খাদ্য, গৃহস্থালি, প্রসাধন সামগ্রী বিক্রয় করেন। এত বড় বিপণিতে তিনি মাত্র দু'জন কর্মী রেখেছেন। সাথে সাথে তিনি 'সিসি ক্যামেরার' মাধ্যমে দোকান তদারকি করেন। সম্প্রতি তিনি পণ্য ও দোকান সম্পর্কিত সব তথ্য দিয়ে একটি ওয়েবসাইট চালু করেছেন। এতে করে তার বিপণিতে বিক্রয় আগের তুলনায় অনেক বেড়ে গিয়েছে।

  2. 52.

    প্রতিনিধি মধ্যস্থব্যবসায়ী কে?

  3. 53.

    কোন ব্যবসায়ের মূলধন তুলনামূলক কম লাগে?

  4. 54.

    বিলবোর্ড কোন ধরনের বিজ্ঞাপন মাধ্যম?

  5. 55.

    কোন ধরনের মার্কেটিংকে টেকসই মার্কেটিং বলো

  6. 56.

    বিক্ৰয়িকতা কী?

  7. 57.

    কোন কাজটি খুচরা ব্যবসায় করে না?

  8. 58.

    গ্রীন মার্কেটিং কী?

  9. 59.

    কোন পণ্যের বণ্টনপ্রনালী দীর্ঘ হয়?

  10. 60.

    বিক্রয়কর্মীর সামাজিক গুণ কী?

  11. 61.

    নিচের কোন উপাদানটি ব্যষ্টিক পরিবেশের অন্তর্ভুক্ত?

  12. 62.

    বাজারজাতকরণের প্রাথমিক লক্ষ্য ?

  13. 63.

    কোনটিতে ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ ঘটে?

  14. 64.

    মার্কেটিং এর দৃষ্টিকোণ থেকে বাজার হলো-

  15. 65.

    প্রত্যক্ষ বাজারজাতকরণ কী?

  16. 66.

    কোনটি স্বত্বগত উপযোগ সৃষ্টি করে?

  17. 67.

    পণ্যের স্তর কয়টি?

  18. 68.

    উদ্দীপকে উল্লিখিত কাজ কোন বিশেষায়িত ব্যবস্থাপনার অন্তর্গত?

  19. 69.

    উদ্দীপকের কর্মকান্ডের ফলে—
    i. কর্মসংস্থান সৃষ্টি হয়
    ii. প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার হয়
    iii. উৎপাদনশীলতা বৃদ্ধি পায়
    নিচের কোনটি সঠিক?

  20. 70.

    উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির উৎপাদন ক্ষমতার ব্যবহার হার কত?

  21. 71.

    কাম্য উৎপাদন নিশ্চিতকরণ উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির করণীয় হলো—
    i. ডিজাইনের ব্যাপারে সচেতন হওয়া
    ii. বিপণন কার্যের ওপর গুরুত্বারোপ করা
    iii. শ্রমিকদের প্রেষণা দান
    নিচের কোনটি সঠিক?

  22. 72.

    জনাব রাতুলের প্রতিষ্ঠানটি কোন ধরনের?

  23. 73.

    জনাব রাতুলের ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যর্থতার কারণ—
    i. সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব
    ii. শ্রমের স্বল্পতা
    iii. মূলধনের অপর্যাপ্ততা
    নিচের কোনটি সঠিক?

  24. 74.

    উদ্দীপকের প্রতিষ্ঠানটি কারখানার অবস্থান নির্ধারণে বিবেচনা করেছে—
    i. কাঁচামাল
    ii. শ্রম
    iii. উৎপাদন ব্যয়
    নিচের কোনটি সঠিক?

  25. 75.

    মি. রাফির প্রতিষ্ঠানটি ৫ দিন বন্ধ থাকার কারণ কী?

  26. 76.

    মি. রাসেলের প্রতিষ্ঠানটি কোন ধরনের?

  27. 77.

    মি. রাসেলের প্রতিষ্ঠানটির সফলতার কারণ—

  28. 78.

    উদ্দীপকে উল্লিখিত কোম্পানিটির কোন ধরনের ব্যয় বাড়বে?

  29. 79.

    উদ্দীপকে গৃহীত পদক্ষেপের ফলে—
    i. নিম্নমানের কারণ উদ্ঘাটন হয়
    ii. পণ্য ডিজাইন সুন্দর হয়
    iii. বিক্রয়োত্তর সেবা নিশ্চিত হয়
    নিচের কোনটি সঠিক?

  30. 80.

    উদ্দীপকে উল্লিখিত কোম্পানিটি কোন ধরনের ডিজাইন করেছে?

  31. 81.

    জাতীয় শিল্পনীতি ২০১০ অনুযায়ী উৎপাদনকারী মাঝারি এন্টারপ্রাইজের কর্মী সংখ্যা কত জন?

  32. 82.

    ২০১৩ সালে RMS থ্রেড লি.-এর উৎপাদিত পণ্যের বার্ষিক মূল্য ছিল ২৫,০০,০০০ টাকা। উক্ত সময়ে প্রতিষ্ঠানটির ব্যবহৃত উপকরণের মূল্য ছিল যথাক্রমে কাঁচামাল ৬,০০,০০০ টাকা; শ্রমিকের বেতন ও মজুরি ১,৭৫,০০০ টাকা এবং অন্যান্য ২,২৫,০০০ টাকা। ২০১৪ সালে উৎপাদিত পণ্যের বার্ষিক মূল্য ছিল ৩৫,০০,০০০ টাকা; ব্যবহৃত উপকরণের মূল্য ছিল যথাক্রমে কাঁচামাল ৯,০০,০০০ টাকা; শ্রমিকদের বেতন ও মজুরি ৩,০০,০০০ টাকা এবং অন্যান্য ২,৮০,০০০ টাকা।

  33. 83.

    নিচের কোনটিতে ভৌগোলিক সীমারেখার বাইরের আয় হিসাব বহির্ভূত থাকে?

  34. 84.

    জনাব রিপন একজন ফুল চাষী। তিনি তাঁর নিজস্ব ১২ বিঘা জমিতে ৮ লক্ষ টাকা ব্যয়ে এবং ৮ জন শ্রমিক নিয়ে বাণিজ্যিক উদ্দেশ্যে ফুলের চাষ করেন। ফুলের চাহিদা বৃদ্ধির ফলে জনাব রিপন ঢাকার শাহবাগে একটি দোকান ভাড়া নিয়ে ফুল বিক্রয় করেন। তিনি উক্ত দোকানে ২ জন কর্মচারী নিয়োগ করেন। কিন্তু ১ জন কর্মচারী প্রায়ই অনুপস্থিত থাকায় ক্রেতাদের সঠিকভাবে সেবা প্রদান সম্ভবপর হয় না। তাই ফুল বিক্রয় ক্রমান্বয়ে হ্রাস পায়। এছাড়াও সঠিক পরিবহন ব্যবস্থাপনার অভাবে ফুল সরবরাহে বিঘ্ন ঘটছে। জনাব রিপন তার ব্যবসায়ের সমস্যা কাটিয়ে উঠার আপ্রাণ চেষ্টা করছেন।

  35. 85.

    জনাব রাসেল নারায়ণগঞ্জে একটি জাহাজ নির্মাণ কারখানা স্থাপন করলেন। তিনি কোন ধরনের বিন্যাস করবেন?

  36. 86.

    বিন ও ফিন দুই বন্ধু। তারা পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে একটি বিস্কুট ফ্যাক্টরি স্থাপন করে। তারা সেখানে ১০০ জন শ্রমিক নিয়োগ করে। ২০১৩ সালে প্রতিষ্ঠানটির বার্ষিক বিক্রয়ের পরিমাণ ছিল ২ কোটি টাকা। পণ্যের গুণগত মান ভালো হওয়ায় ২০১৪ সালে বিক্রি বৃদ্ধি পেয়ে বার্ষিক ৩.৫ কোটি টাকায় উপনীত হয়। বর্ধিত চাহিদা পূরণের জন্য তারা ফ্যাক্টরি সম্প্রসারণ করে এবং প্রয়োজনীয় শ্রমিক নিয়োগ করে। এজন্য তারা প্রয়োজনীয় মূলধন ব্যাংক ঋণের মাধ্যমে সহজেই সংস্থান করে থাকে। তাদের ব্যবসায়ের সফলতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

  37. 87.

    ২০১৩ সালে 'ক' দেশের মোট জনসংখ্যা ছিল ১২ কোটি এবং মোট জাতীয় আয় ছিল ৭.৫ লক্ষ কোটি টাকা। ২০১৪ সালে দেশটির অর্থনৈতিক কার্যক্রমের চিত্র ছিল নিম্নরূপ—
    মোট জাতীয় উৎপাদন ১ লক্ষ কোটি টাকা
    হস্তান্তর পাওনা ১০,০০০ কোটি টাকা
    অবচয় ২৫,০০০ কোটি টাকা
    পরোক্ষ কর ৫০,০০০ কোটি টাকা
    সরকারের অর্জিত মুনাফা ২৫,০০০ কোটি টাকা
    সরকারের ভর্তুকি ১০,০০০ কোটি টাকা
    ২০১৪ সালে দেশটির জনসংখ্যা ছিল ১৩.৫ কোটি।

  38. 88.

    কোন ডিজাইনে পণ্যের কার্যকারিতা পরিবর্তন হয়?

  39. 89.

    জনাব করিম একটি কম্পিউটারের যন্ত্রাংশ প্রস্তুতকারী ফ্যাক্টরি স্থাপন করেন। তিনি উৎপাদন কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য দক্ষ কর্মী নিয়োগ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করেন। তিনি প্রতিযোগিতায় টিকে থাকার জন্য মান নিয়ন্ত্রণ এবং দ্রুত সরবরাহের উপর অধিকতর গুরুত্বারোপ করেন।

  40. 90.

    AI-সহায়তায় পুনর্গঠিত অনুশীলন — এটি মূল প্রশ্নপত্রের অবিকল প্রশ্ন নয়।

    ঘোষিত অনুমান/সংশোধন: উৎপাদনের উৎপাদিত উপাদানকে মানবসৃষ্ট উৎপাদনসামগ্রী অর্থে নেওয়া হয়েছে।

    বিষয়বিভাগ: উৎপাদন ব্যাবস্থাপনা ও বিপণন ১ম পত্র । ম্যানুয়াল পর্যালোচনা/বিষয়বস্তুর ভিত্তিতে AI-নির্ধারিত বিষয়বিভাগ; উৎসের প্রতিষ্ঠান বা পরীক্ষার বছর পরিবর্তন করা হয়নি।

    মূল উৎসের প্রশ্ন:

    উৎপাদনের উৎপাদিত উপাদান কোনটি?

    এই অনুশীলনের নির্দেশনা: ঘোষিত অনুমান ও উদ্দীপক অনুসারে সবচেয়ে সম্পূর্ণ সঠিক উত্তর নির্বাচন কর।

  41. 91.

    পণ্য সাজানো থাকে কোন লে-আউটে?

  42. 92.

    ২০০৮ সাল থেকে লিরিল সাবান বাজারজাত করা হয়। ২০১০ সাল পর্যন্ত লিরিল সাবান সবুজ মোড়কে বাজারজাত করা হয় কিন্তু তা ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হয়। তাই ব্যাপক গবেষণার পরে ২০১২ সাল থেকে লিরিল সাবান শিশু-কিশোরদের জন্য লাল এবং প্রাপ্ত বয়স্কদের জন্য হলুদ রং-এর মোড়কে বাজারজাত করা হয়। তবে এক্ষেত্রে গুণগত মানের কোনো পরিবর্তন করা হয়নি। লিরিল সাবান বর্তমানে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

  43. 93.

    রুটি তৈরির কারখানায় কোন বিন্যাসটি উপযুক্ত?

  44. 94.

    জনাব টিংকু নারায়ণগঞ্জে একটি স্টিল নির্মাণ কারখানা স্থাপন করেন। তিনি সেখানে ১০০ জন দক্ষ ও অভিজ্ঞ শ্রমিক নিয়োগ করেন। জনাব টিংকু বাজারের তীব্র প্রতিযোগিতার বিষয়ে অত্যন্ত সচেতন। তিনি সঠিক মান নিশ্চিত করার জন্য একটি পরিদর্শন টিম তৈরি করেন, যারা প্রতি সপ্তাহে একবার উৎপাদন প্রক্রিয়া পরিদর্শন করে। এজন্য জনাব টিংকু প্রতিমাসে ৩ লাখ টাকা খরচ করেন। এর ফলশ্রুতিতে জনাব টিংকুর কারখানায় উৎপাদিত পণ্য সঠিক মানসম্পন্ন হয় এবং বাজারে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

  45. 95.

    জনাব জীবন একটি কলার চিপস তৈরির ফ্যাক্টরি স্থাপনের উদ্যোগ গ্রহণ করে। এজন্য তিনি কেমিক্যাল মুক্ত ও সস্তায় কলা সংগ্রহ এবং একই সাথে কর অবকাশ সুবিধা গ্রহণের লক্ষ্যে বান্দরবানের পাহাড়ি এলাকায় ফ্যাক্টরি স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন। জনাব জীবন অল্পদিনেই ব্যবসায়িক সফলতা অর্জন করেন।

  46. 96.

    ব্যবহারের মাধ্যমে উপযোগ নিঃশেষ করাকে কী বলে?

  47. 97.

    Sigma শিপ বিল্ডার্স লি. একটি নতুন প্রতিষ্ঠান। তাদের প্রধান কার্যালয় খুলনার রূপসা নদীর তীরে একটি একতলা ভবনে অবস্থিত। অফিসের আয়তন ১০,০০০ বর্গফুট। প্রধান নির্বাহী ও প্রধান প্রকৌশলীর জন্য অফিসের এক প্রান্তে কাঁচ দিয়ে দুটি কক্ষ আছে। অন্যরা দুই সারিতে টেবিল ও চেয়ার নিয়ে বসে। প্রত্যেকের বসার স্থান ৩.৫ ফুট উচ্চতার পার্টিক্কেল বোর্ড দ্বারা বিভক্ত। Sigma শিপ বিল্ডার্স লি. প্রাথমিকভাবে শুধু ৫০,০০০ টন ধারণক্ষমতাসম্পন্ন মালবাহী জাহাজ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করে।

  48. 98.

    উৎপাদন বৃদ্ধি পেলে কোনটি বৃদ্ধি পাবে?

  49. 99.

    মি. রিপন পিরোজপুরে একটি বেকারি কারখানা স্থাপন করল। এক্ষেত্রে যে ধরনের উপযোগ সৃষ্টি হয় তা হলো—

  50. 100.

    নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়?