Barishal Board বরিশাল বোর্ড ২০২৫
672টি প্রশ্ন
- 351.
পাকবাহিনীর নির্মম অত্যাচার ও হত্যাযজ্ঞ থেকে নিশ্চিতপুরবাসীকে রক্ষার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন আওলাদ মিয়া। তিনি গেরিলা দল গঠন করে পাকবাহিনীর চেকপোস্ট ও ক্যাম্পে ঝটিকা আক্রমণ করেন। এভাবে বেশ পাকসেনাকে হত্যা করেন। তার দুঃসাহসিক বিভিন্ন অপারেশন পাকবাহিনীর ঘুম হারাম করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে দবির মিয়ার নেতৃত্বে পাকবাহিনী তার বাড়ি-ঘর জ্বালিয়ে দেয়। এমনকি তার বৃদ্ধ পিতাসহ স্বজনদেরকে ক্যাম্পে নিয়ে অত্যাচার ও নির্যাতন করে।
- 352.
"সামাজিক শ্রেণিভেদ মানবিক সম্পর্ক প্রতিষ্ঠায় কোনো বাধা সৃষ্টি করতে পারে না"-পাঠ্য কোন রচনাটি আমাদেরকে এ শিক্ষা দেয়?
- 353.
বাঙালি স্বাধীনচেতা। কিন্তু এ জাতির উপর বহুবার বিশ্বের পরাশক্তিগুলো আক্রমণ করেছে, স্বাধীনতা হরণ করেছে। তবুও বাঙালি দমে যায়নি। পরাধীনতার শিকল ভাঙার জন্য তারা বহু ত্যাগ স্বীকার করেছে। স্বাধীনতা অর্জনের জন্য তারা সহ্য করেছে পরাশক্তির অত্যাচার; শাসকের নির্যাতন, শোষণ, হারিয়ে যাওয়া বিষয় সম্পত্তি, আবাসস্থল; অকাতরে বিলিয়েছে বুকের তাজা রক্ত, সজীবপ্রাণ। কৃষক, শ্রমিক, ছাত্রশিক্ষকসহ সব পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে আক্রমণকারীদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জনের জন্য।
- 354.
"যেমতি, লোক নিশার স্বপনে শোনে মায়া-মন্ত্র ধ্বনি" - এখানে 'মায়া-মন্ত্রধ্বনি' বলতে কী বোঝানো হয়েছে?
- 355.
সহজ-সরল মানুষকে ঠকানোই হচ্ছে ফুরুক মিয়ার কাজ। সে অত্যন্ত ধূর্ত ও চালাক প্রকৃতির লোক। সে কৌশলে মানুষকে মুরিদ করে এবং ধর্মীয় কথা বলে তাদের কাছ থেকে প্রচুর আর্থিক ফায়দা হাসিল করে নেয়। মুরিদদের বিশ্বাস পীর তাদের প্রতি সন্তুষ্ট থাকলে আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট থাকবেন। মূলত সমাজের কুসংস্কার ও ধর্মভীরুতার কারণেই ফুরুক মিয়া এহেন জঘন্য কাজে লিপ্ত।
- 356.
'পল্লি জননী' কবিতায় ছেলের মৃত্যুশঙ্কা প্রকাশ করে-
i. প্রদীপের তেল ফুরিয়ে আসা
ii. জোনাকি মেয়েদের কুয়াশা কাফন ধরা
iii. ঘরের চালে হুতুম পেঁচার ডাক
নিচের কোনটি সঠিক? - 357.
দেউল গ্রামের সজিব দ্বিতীয় স্ত্রী হিসেবে চা শ্রমিক কদর আলীর কিশোরী মেয়ে জমিলাকে বিয়ে করতে চায়। মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে কদর আলী এ বিয়েতে রাজি হয়। জমিলা পিতৃ বয়সি সজিবকে বিয়ে করতে অসম্মতি জানায়। সে কাউকে কোনো কিছু না বলে রাতের আঁধারে বাড়ি থেকে শহরে পালিয়ে যায়। পথিমধ্যে রোকনের সঙ্গে দেখা হয়। রোকন তার বিবরণ শুনে তাকে পোশাক কারখানায় চাকরি দেয়।
- 358.
"মরণের কথা মনে করলে যুদ্ধ করা যায় না"-'কাকতাড়ুয়া' উপন্যাসে কথাটি কে বলেছিল?
- 359.
"সেই সত্যকে তিনি জীবনের শ্রেষ্ঠ সম্বল জ্ঞানে আশ্রয় করিয়াছিলেন।"'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে 'সেই সত্য' বলতে কী বোঝানো হয়েছে?
- 360.
জাতির জীবনধারা গঙ্গা-যমুনার মতোই দুই ধারায় প্রবাহিত। একদিকে শুধু কাজের জন্য কাজ, অপরদিকে আনন্দের জন্য কাজ। একদিকে সংগ্রহ, আরেকদিকে সৃষ্টি। যে জাতি দ্বিতীয় দিকটির প্রতি উদাসীন থেকে শুধু প্রথম দিকটির সাধনা করে, সে জাতি কখনও উঁচু জীবনের অধিকারী হতে পারে না।অনুচ্ছেদটির বক্তব্য তোমার পাঠ্য কোন রচনায় খুঁজে পাওয়া যায়?
- 361.
জাতির জীবনধারা গঙ্গা-যমুনার মতোই দুই ধারায় প্রবাহিত। একদিকে শুধু কাজের জন্য কাজ, অপরদিকে আনন্দের জন্য কাজ। একদিকে সংগ্রহ, আরেকদিকে সৃষ্টি। যে জাতি দ্বিতীয় দিকটির প্রতি উদাসীন থেকে শুধু প্রথম দিকটির সাধনা করে, সে জাতি কখনও উঁচু জীবনের অধিকারী হতে পারে না।উক্ত বক্তব্য নিচের কোন বাক্যে প্রকাশ পেয়েছে?
- 362.
'বহিপীর' নাটকে ধর্মীয় কুসংস্কার ও সামাজিক অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীকী চরিত্র কোনটি?
- 363.
"এ কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল" সুভা কোন কথা বুঝেছিল?
- 364.
'জুতা-আবিষ্কার' কবিতাটি কোথা থেকে সংকলিত হয়েছে?
- 365.
'উপেক্ষিত শক্তির উদ্বোধন' প্রবন্ধে নিচের কোনটিকে আমাদের অধঃপতনের কারণ বলা হয়েছে?
- 366.
একলা গাই, একলা ধাই, দিবস রাত, সাঁঝ সকাল।"চরণটিতে প্রকাশ পেয়েছে ঝরনার-
i. নিঃসভঙ্গতা
ii. নিঃশঙ্কতা
iii. নিরন্তরতা
নিচের কোনটি সঠিক? - 367.
"লক্ষ লক্ষ হা-ঘরে দুর্গত ঘৃণ্য যম-দূত সেনা এড়িয়ে সীমান্ত পারে ছোটে।" রণদ্বয়ের বক্তব্য 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চরিত্রের ক্ষেত্রে প্রযোজ্য?
- 368.
লেখক মোতাহের হোসেন চৌধুরীর মতে, 'শিক্ষা' আমাদের জীবনে যে কাজ করে-
i. আমাদেরকে মনুষ্যত্বলোকে পৌঁছে দেয়
ii. ক্ষুৎপিপাসার ব্যাপারটিকে মানবিক করে তোলে
iii. জীবসত্তার ঘরকে সুশৃঙ্খল করে
নিচের কোনটি সঠিক? - 369.
"একমুখে হয়ে তাজি ঘোড়াকে হার মানিয়ে ছুটে চলে।" -'প্রবাস বন্ধু' রচনায় এ উক্তিতে কোনটিকে বোঝানো হয়েছে?
- 370.
সংস্কৃত আলংকারিকদের মতে, কাব্য কয় ধরনের?
- 371.
"সেই বাংলাদেশে ছিল সহস্রের একটি কাহিনী মাঝি পাল তোলে, তাঁতি বোনে, খড়ে ছাওয়া ঘরের আগুনে মাঠে ঘাটে-শ্রমসঙ্গী নানাজাতি ধর্মের বসতি চিরদিন বাংলাদেশ।"কবিতাংশের 'একটি কাহিনি' 'আমার পরিচয়' কবিতার যে চেতনার প্রতিফলন ঘটায়-
i. একতাবদ্ধতা
ii. অসাম্প্রদায়িকতা
iii. সাম্যবাদিতা
নিচের কোনটি সঠিক? - 372.
"সেই বাংলাদেশে ছিল সহস্রের একটি কাহিনী মাঝি পাল তোলে, তাঁতি বোনে, খড়ে ছাওয়া ঘরের আগুনে মাঠে ঘাটে-শ্রমসঙ্গী নানাজাতি ধর্মের বসতি চিরদিন বাংলাদেশ।"উক্ত চেতনা নিচের কোন চরণে ফুটে উঠেছে?
- 373.
'নিয়তি' গল্পের কথক কখন আনন্দ ও আতঙ্কে শিউরে উঠতেন?
- 374.
'এতক্ষণে ঝড় থামিল'-'বহিপীর' নাটকে এ উক্তি কার?
- 375.
"শতাব্দীলাঞ্ছিত আর্তের কান্না প্রতি নিঃশ্বাসে আনে লজ্জা মৃত্যুর ভয়ে ভীরু বসে থাকা-আর না পরো পরো যুদ্ধের সজ্জা।" উদ্দীপকের কবির আহবান 'রানার' কবিতার যে চরণে ফুটে উঠেছে-
i. ছুটে চলো, ছুটে চলো, আরো বেগে
ii. শপথের চিঠি নিয়ে চলো আজ ভীরুতা পিছনে ফেলে
iii. রানার। গ্রামের রানার। সময় হয়েছে নতুন খবর আনার
নিচের কোনটি সঠিক? - 376.
"আমাদের সংগ্রাম চলবেই চলবে"-এ গানটির রচয়িতা কে?
- 377.
নিত্য অতীতের উদাহরণ কোনটি?
- 378.
যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো:
1.1.
কম্পিউটার
1.2.
বৈশাখী মেলা
- 379.
'সপ্তমে চড়া' বাগারাটির অর্থ কী?
- 380.
যেকোনো একটি লেখো:
2.1.
মনে করো, তুমি রতন/রত্না'। এসএসসি পরীক্ষার প্রস্তুতির কথা জানিয়ে তোমার মায়ের নিকট একখানা চিঠি লেখো।
2.2.
মনে করো, তুমি রাফি/রাফিয়া। তোমার এলাকার স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য একখানা চিঠি লেখো।
- 381.
উক্তি পরিবর্তনের ক্ষেত্রে বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য কোন পদের পরিবর্তন করতে হয়?
- 382.
যেকোনো একটি লেখো:
3.1.
সারাংশ লেখো:মানুষের মূল্য কোথায়? চরিত্র, মনুষ্যত্ব, জ্ঞান ও কর্মে। বস্তুত চরিত্রবলেই মানুষের জীবনের যা-কিছু শ্রেষ্ঠ তা বুঝতে হবে। চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর কিছুই নেই। মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয়, সে শুধু চরিত্রের জন্য। অন্য কোনো 'কারণে মানুষের মাথা মানুষের সামনে নত হবার দরকার নেই। জগতে যে সকল মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, তাঁদের গৌরবের মূলে এই চরিত্রশক্তি। তুমি চরিত্রবান লোক- এ কথার অর্থ এই নয় যে, তুমি লম্পট নও। তুমি সত্যবাদী, বিনয়ী এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধা পোষণ করো, তুমি পরদুঃখকাতর, ন্যায়বান এবং মানুষের ন্যায় স্বাধীনতাপ্রিয়- চরিত্রবান মানে এই।
3.2.
সারমর্ম লেখো:ওরে নবীন, ওরে আমার কাঁচাওরে সবুজ, ওরে অবুঝ, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা।রক্ত আলোর মদে মাতাল ভোরেআজকে যে যা বলে বলুক তোরে,সকল তর্ক হেলায় তুচ্ছ করেপুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা।আয় দুরন্ত, আয় রে আমার কাঁচা।
- 383.
বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে কী বলা হয়?
- 384.
যেকোনো একটির ভাবসম্প্রসারণ করো:
4.1.
বই কিনে কেউ দেউলিয়া হয় না।
4.2.
মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি, অন্ধকারেই ফিরে আসে।
- 385.
'হাতাহাতি' কোন সমাসের উদাহরণ?
- 386.
নিচের কোন যুগল সাপেক্ষ সর্বনাম?
- 387.
যেকোনো একটি লেখো:
5.1.
মনে করো, তুমি রাসেল/রাশেদা। তোমার বিদ্যালয়ে 'শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' উদ্যাপন সম্পর্কিত একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো।
5.2.
মনে করো, তুমি রুবেল/রুবিয়া। জাতীয় দৈনিক পত্রিকার জামালপুরের প্রতিনিধি। সবুজ সৈকত বেষ্টনী গড়ে তোলার জন্য বৃক্ষরোপণ উৎসবের বর্ণনা দিয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করো।
- 388.
ঘোষ ব্যঞ্জনধ্বনির গুচ্ছ কোনটি?
- 389.
যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো:
6.1.
সময়ানুবর্তিতা
6.2.
বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ
6.3.
কৃষিকাজে বিজ্ঞান
- 390.
প্রথম বাংলা ব্যাকরণ রচয়িতা কে?
- 391.
'নিমরাজি' শব্দের 'নিম' উপসর্গটি কোন অর্থদ্যোতক?
- 392.
'ডাক্তারকে জানাও'-বাক্যে 'ডাক্তার' কোন কারক?
- 393.
মাতৃভাষী জনসংখ্যার দিকদিয়ে বাংলা পৃথিবীর কততম ভাষা?
- 394.
স্বরবর্ণের মোট সংক্ষিপ্ত রূপ কয়টি?
- 395.
'লাউ' শব্দের মধ্যে কোন কোন স্বরধ্বনি আছে?
- 396.
'চিঠিটা পড়া হয়েছে।'- এটি কোন বাচ্যের উদাহরণ?
- 397.
কৃৎপ্রত্যয় সাধিত শব্দকে কী বলে?
- 398.
পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থের সমান প্রাধান্য থাকে কোন সমাসে?
- 399.
যে সব শব্দাংশ পদের যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে, সেগুলোকে বলে-
- 400.
নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি কোনটি?