Dinajpur Board দিনাজপুর বোর্ড ২০২৩

706টি প্রশ্ন

  1. 351.

    বহিঃস্থ উৎস থেকে মূলধন সংগ্রহ করলে কোন ঝুঁকির সৃষ্টি হতে পারে?

  2. 352.

    মূলধন বাজেটিং-এর কোন পদ্ধতিতে বিনিয়োগে ফেরত আসার সময়কে বিবেচনা করে সিদ্ধাস্ত গ্রহণ করা হয়?

  3. 353.

    মিসেস রিনা ২৪ লক্ষ টাকা পাঁচ বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চান। তার জন্য কোন ব্যাংক হিসাবটি উপযুক্ত?

  4. 354.

    সংরক্ষিত তহবিল—
    i. মুনাফার একটি অংশ
    ii. ভবিষ্যতে মূলধন হিসেবে ব্যবহৃত হয়
    iii. শেয়ারহোল্ডারদের মধ্যে বন্টন করা হয়
    নিচের কোনটি সঠিক?

  5. 355.

    গ্রাহকের জন্য ব্যাংক আমানতের উদ্দেশ্য কোনটি?

  6. 356.

    ঋণ গ্রহণের পূর্বে পরিশোধ ক্ষমতা যাচাই না করা হলে কোনটি ঘটতে পারে?

  7. 357.

    নিচের কোন সেবায় ব্যাংক ও গ্রাহকের যৌথ উদ্যোগে ব্যবসায় পরিচালিত হয়?

  8. 358.

    জনাব হামিদ একটি কোম্পানির সাধারণ শেয়ারে বিনিয়োগ করেন। বর্তমানে বাজারে শেয়ারের মূল্য হ্রাস পাওয়াতে তিনি কোন ঝুঁকির সম্মুখীন হন?

  9. 359.

    নগদ প্রবাহ প্রাক্কলন এবং বাট্টা হার নির্ধারণের পর কোনটি নির্বাচন করা হয়?

  10. 360.

    কারবারি অর্থায়নের নীতি অনুসারে কোন দুইটির মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান?

  11. 361.

    'তুই একটা খুব ভালো মেয়ে'- এই ভালো মেয়ে কে?

  12. 362.

    স্বপ্না সপ্তম শ্রেণির ছাত্রী। লেখাপড়ায় যেমন ভালো, খেলাধুলাতেও তেমনি। এজন্য সহপাঠীরা স্বপ্নাকে খুব ভালোবাসত। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একটি হাত ও একটি পা হারাতে হয় তাকে। এতে স্বপ্না মানসিকভাবে ভেঙে পড়ে। সবার সামনে আসতে বিব্রতবোধ করে। লেখাপড়া যে আর হবে না সে ও তার পরিবার নিশ্চিত হয়ে যায়। কিন্তু তার সহপাঠীরা সান্ত্বনা, সহযোগিতা আর সাহস দিয়ে তাকে আবার লেখাপড়ার ব্যাপারে উৎসাহী করে তোলে। এই স্বপ্নাই একদিন এসএসসিতে জিপিএ-৫ পেয়ে স্কুলের সুনাম বৃদ্ধি করে।

  13. 363.

    উপন্যাসের প্রধান উপাদান কী?

  14. 364.

    মোহিনী দেবী আর শৈলবালা দুই বান্ধবী। দুজনের ছেলেই এবার পঞ্চম শ্রেণিতে। মোহিনী দেবী এ বয়সেই তার ছেলে অমিতকে ডাক্তার-ইঞ্জিনিয়ার বানিয়ে ফেলতে চান। খেলাধুলা ও আমোদ-প্রমোদ বাদ দিয়ে সব সময় লেখাপড়ার চাপে রাখেন। এতে অমিত মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। অপরদিকে শৈলাবালা মোহিনীদেবীর বিপরীত। ছেলের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করেন না। পাঠ্যবইয়ের বাইরে ছেলে যে বই পড়তে ভালোবাসে, লাইব্রেরি থেকে এনে পড়তে দেন। এতে পড়ালেখার প্রতি ছেলের আগ্রহ উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং সে মানসিকভাবে চাঙ্গা হয়ে ওঠে।

  15. 365.

    নিচের কোনটি কাব্যগ্রন্থ?

  16. 366.

    উদ্দীপক (i) : রুপালি গৃহস্থালির কাজে বেশ পটু। বাড়ির সদস্যদের প্রয়োজনে যতটুকু কাজ করা দরকার তার চেয়ে বেশিই করে। ভদ্র ও অমায়িক আচরণের জন্য বাড়ির সবাই তার প্রতি সন্তুষ্ট।উদ্দীপক (ii) : এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়,কোথায় এমন হরিৎ ক্ষেত্র আকাশতলে মেশে।এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে।এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি।

  17. 367.

    'এসেছি বাঙালি আউল-বাউল মাটির দেউল থেকে।' চরণে 'দেউল' শব্দের অর্থ কী?

  18. 368.

    প্রমিত ও অনুরাগ দুই বন্ধু। পাঠ্যবইয়ের পাশাপাশি তারা সাহিত্যবিষয়ক বই পড়তে খুবই পছন্দ করে। প্রমিত গদ্যে লিখিত বৃহৎ পরিধির কাহিনিনির্ভর সাহিত্য পড়তে ভালোবাসে। অপরদিকে অনুরাগ আধঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যে পড়ে ওঠা যায়, এমন কাহিনিই পড়তে স্বাচ্ছন্দ্যবোধ করে। সাহিত্যের এ শাখাটি অনুরাগের খুব প্রিয়।

  19. 369.

    'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় হাড্ডিসার কে ছিল?

  20. 370.

    হাসান সাহেব ছেলেকে ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করিয়ে গৌরবের শেষ নেই। কারণ, তিনি মনে করেন, ভাষিক যোগাযোগের ক্ষেত্রে ইংরেজি ভাষা অধিক কার্যকর। অন্যদিকে জামান সাহেব ছেলেকে বাংলা মাধ্যমে পড়াচ্ছেন। তিনি ড. মুহম্মদ শহীদুল্লাহ্ যে কথাটিতে অনুপ্রাণিতহন তা হলো “মাতা, মাতৃভাষা ও মাতৃভূমির প্রতি যারা অনুরাগহীন, তারা পশু বিশেষ।”

  21. 371.

    বাংলা সাহিত্যে আধুনিক জীবন চেতনার কবি কে?

  22. 372.

    উদ্দীপক (i): ঈদ এলো, ঈদ এলো চান্দু মিয়ার ঘরে,রঙিন পোশাক দামি খাবার আপনজনের তরেপাশের ঘরে পড়ে আছে, রহিমুদ্দির মা,পেটের ক্ষুধায় কেঁদে মরে তাকে দিলাম না।এইতো মোদের ঈদ!উদ্দীপক (ii): জাতি-ধর্ম-রাষ্ট্র-ন্যায় সকলি যে মানুষের তার,মানুষ সবার উর্ধ্বে— নহে কিছু তাহার উপরে।

  23. 373.

    প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কোনটি?

  24. 374.

    ইসমাইল সাহেব একজন ধনাঢ্য ব্যবসায়ী। সুরম্য অট্টালিকায় বাস করেন। একমাত্র আদরের মেয়ে ডলির কোনো ইচ্ছা তিনি অপূর্ণ রাখেন না। হঠাৎ ডলি অসুস্থ হয়ে পড়লে তিনি দিশেহারা হয়ে পড়েন। দেশে-বিদেশে চিকিৎসা করিয়েও কিছুতেই কিছু হচ্ছে না। রোগমুক্তির আশায় প্রচুর দান-খয়রাত করার পাশাপাশি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন, তিনি যেন ডলিকে দ্রুত সুস্থ করে দেন।

  25. 375.

    মিথ্যা প্রচার বোঝাতে 'একাত্তরের দিনগুলি' প্রবন্ধে কোন শব্দটি ব্যবহার করা হয়েছে?

  26. 376.

    পাকিস্তানি হানাদার বাহিনী বিজয়পুর গ্রামে প্রবেশ করে নির্বিচারে গণহত্যা শুরু করে। চারদিক থেকে মুহুর্মুহু গুলির আওয়াজ ভেসে আসছে। পথে পথে রক্তের দাগ। প্রাণ বাঁচাতে আতঙ্কিত মানুষ যে যেদিকে পারে ছুটছে। এসব দেখে এ গ্রামেরই কিশোর বিপ্লব মনে মনে সিদ্ধান্ত নিল— এ অন্যায়ের বিরুদ্ধে তাকে রুখে দাঁড়াতেই হবে। তাই দেশমাতৃকার ডাকে সাড়া দিয়ে বিপ্লব যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।

  27. 377.

    বিশ্ব সাহিত্যে কোনটি সর্বাপেক্ষা প্রাচীন?

  28. 378.

    ২০২০ সালের এপ্রিল মাসে ৪-৫ দিনের ব্যবধানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ম শ্রেণি পড়ুয়া ফাতিনের মা-বাবা এবং বড়ো দুই বোন মৃত্যুবরণ করে। ভাগ্যক্রমে বেঁচে যায় ফাতিন। চোখের সামনে প্রিয়জনদের মরতে দেখে সে হতবিহ্বল ও শোকে মুহ্যমান হয়ে পড়ে। কখন কীকরে ঠিক-ঠিকানা নেই। লোকে বলে, ফাতিন পাগল হয়ে গেছে। যেখানে-সেখানে রাত কাটায়। পাড়া-প্রতিবেশী যা দেয়, তা খেয়েই কোনো রকমে বেঁচে আছে ফাতিন ।

  29. 379.

    "তুমি আমাকে যাইতে দিয়ো না, মা।" - এ কথার মধ্য দিয়ে সুভার কোন অভিব্যক্তি প্রকাশিত হয়েছে?
    i. চিরচেনা জগৎকে আঁকড়ে ধরা
    ii. পরিবেশ ও প্রকৃতিতে থাকার ইচ্ছা
    iii. মাকে ছেড়ে না যাওয়া
    নিচের কোনটি সঠিক?

  30. 380.

    আরমান সাহেবের ছেলে কঠিন রোগে আক্রান্ত। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। একান্ত নিরুপায় হয়ে তিনি প্রতিবেশী ধনী জোতদার বাদশা মিয়ার শরণাপন্ন হন। তিনি টাকা ধার দিতে রাজি হলেও শর্ত দেন যে, তার ছেলের সাথে আরমান সাহেবের মেয়ের বিয়ে দিতে হবে। কিন্তু আরমান সাহেবের মেয়ে এ বিয়েতে রাজি নয়। বিয়ের শর্তে টাকা ধার না নেওয়ার বিষয়টি জানাতে গেলে বাদশা মিয়া বলেন যে, “শর্ত ছাড়াই প্রতিবেশী হিসেবে আমি আপনাকে ধার দেব।”

  31. 381.

    'এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে'- এখানে 'নক্ষত্র' বলতে বোঝানো হয়েছে-

  32. 382.

    রিমি স্বাস্থ্যকর্মী হিসেবে একটি এনজিওতে কাজ নিয়েছে। কাজের প্রয়োজনে তাকে মোটরসাইকেলে করে গ্রামের এ-প্রান্ত থেকে ও-প্রান্তে ঘুরে বেড়াতে হয়। ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কারের কারণে গ্রামের কিছু লোক ব্যাপারটি সহজভাবে মেনে নেয়নি। তারা রিমিকে চাকরি ছাড়তে চাপ প্রয়োগ করে, কিন্তু রিমি কিছুতেই তা করতে রাজি নয়। এমন সংকটময় মুহুর্তে তার সাহায্যে এগিয়ে আসেন এলাকার চেয়ারম্যান সাহেব। তিনি ঐ লোকদের উদ্দেশ্যে বলেন, “নারী- পুরুষের সমন্বিত প্রচেষ্টা ছাড়া উন্নয়ন সম্ভব নয়। আমাদের চিন্তা-চেতনায় পরিবর্তন আনা দরকার।”

  33. 383.

    উদ্দীপকটি 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের মহানবি(স.) এর যে বিষয়ের সঙ্গে সংগতিপূর্ণ-
    i. অনাড়ম্বরপূর্ণ জীবন
    ii. আড়ম্বরশূন্য জীবন
    iii. সহজ-সরল জীবন
    নিচের কোনটি সঠিক?

  34. 384.

    উদ্দীপকটিতে মহানবি (স.) এর চরিত্রের কোন গুণের বহিঃপ্রকাশ ঘটেছে?

  35. 385.

    'এত কথা কইতে পারে আপনার ছেলে।' মমতাদির এ কথাটির দ্বারা প্রকাশ-পেয়েছে-
    i. ব্যাকুলতা
    ii. চঞ্চলতা
    iii. স্নেহকাতরতা
    নিচের কোনটি সঠিক?

  36. 386.

    'এবার তুমি গিয়ে ভালো করে খাও।' প্রবাস বন্ধু' ভ্রমণ কাহিনির এ বক্তব্যে লেখকের কোন ভাব ফুটে উঠেছে?

  37. 387.

    উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের চরিত্রে ফুটে ওঠা দিকটি 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের যে বাক্যের সাথে সংগতিপূর্ণ —

  38. 388.

    উদ্দীপক ও 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে ফুটে উঠেছে—
    i. মনুষ্যত্বের পরিচয়
    ii. মূল্যবোধের পরিচয়
    iii. জীবসত্তার পরিচয়
    নিচের কোনটি সঠিক?

  39. 389.

    গাঢ় বেগুনি রঙের ফুল কোনটি?

  40. 390.

    "একটা নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে" চরণে 'নতুন পৃথিবী' দ্বারা কবি কী বুঝিয়েছেন?

  41. 391.

    উদ্দীপকে 'রানার' কবিতার কোন বিষয়টি ফুটে উঠেছে?

  42. 392.

    উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ দিকটি নিচের যে চরণে পাওয়া যায় —

  43. 393.

    'মাতা-পিতামহ ক্রমে বঙ্গেত বসতি' 'বঙ্গবাণী' কবিতার এ চরণে প্রকাশ পেয়েছে-
    i. দেশপ্রীতি
    ii. প্রকৃতিপ্রীতি
    iii. ভাষাপ্রীতি
    নিচের কোনটি সঠিক?

  44. 394.

    প্রবাস জীবনে কবি কাকে প্রেমভরে স্মরণ করেছেন?

  45. 395.

    'মোল্লা পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি।'- পঙক্তিটি দ্বারা বোঝানো হয়েছে মোল্লা-পুরুতরা-
    i. মসজিদ-মন্দিরের নিয়ন্ত্রণ নিয়েছে
    ii. বেনামাজিকে বঞ্চিত করেছে
    iii. মানুষের অধিকারকে রুদ্ধ করেছে
    নিচের কোনটি সঠিক?

  46. 396.

    উদ্দীপকের ভাববস্তুটি 'আমার পরিচয়' কবিতার কোন চরণের মধ্যে ফুটে উঠেছে?

  47. 397.

    উদ্দীপক ও উক্ত চরণের ভাববস্তু হলো–
    i. মানবতাবাদ
    ii. সাম্যবাদ
    iii. বাস্তববাদ
    নিচের কোনটি সঠিক?

  48. 398.

    'খোদা খোদা। সবই খোদার রহমত'- এ কথা কে বলেছেন?

  49. 399.

    'কিন্তু আমি অবাক হচ্ছি তোমার অকৃতজ্ঞতা দেখে' - খোদেজা এ কথা বলার কারণ কী?

  50. 400.

    'একটি স্বপ্ন ভেঙে গেলে আরেকটা স্বপ্ন গড়তে পারব।' এ উক্তি দ্বারা হাশেম চরিত্রের কোন বৈশিষ্ট্যের প্রকাশ পেয়েছে?