Dinajpur Board দিনাজপুর বোর্ড ২০২৫

681টি প্রশ্ন

  1. 351.

    গ্রিসের রাজধানী এথেন্স। সপ্তম শতকে এথেন্সের রাজনৈতিক অঙ্গনে একটি বৈপ্লবিক পরিবর্তনের সূচনা হয়। অভিজাত শাসক ও যোদ্ধাদের অতিরিক্ত ভোগ-বিলাস এবং সম্পদ সঞ্চয়ের ফলে সাধারণ কৃষক ও শ্রমিকদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এর ফলে ভূমিহীন দরিদ্র কৃষক ও ঋণগ্রস্ত শ্রমিকরা অভিজাত শ্রেণির বিরুদ্ধে আন্দোলন শুরু করে। তাদের আন্দোলন যখন তীব্র আকার ধারণ করে তখন তাদের আন্দোলনের মুখে শাসক শ্রেণি রাজনৈতিক ব্যবস্থার সংস্কার সাধনে বাধ্য হন।

  2. 352.

    'মানুষ' কবিতায় ভুখারী কতদিন ধরে অভুক্ত ছিল?

  3. 353.

    রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাজ করতে আসা ডেনিস নামে একজন রাশিয়ান নাগরিকের সঙ্গে কর্মক্ষেত্রে কাজ করতে করতে বন্ধুত্ব হয় স্থানীয় যুবক সুজনের। সুজন প্রায়ই ছুটির দিনে ডেনিসকে তাদের বাড়িতে আমন্ত্রণ জানায় এবং নানা রকম দেশীয় খাবার দিয়ে আপ্যায়ন করে। খাবারগুলো ডেনিস খুব পছন্দ করে এবং বিকেলে তারা বিভিন্ন স্থানে একসাথে ঘুরে বেড়ায়। ভিনদেশে এমন বন্ধু পেয়ে ডেনিস ভীষণ আনন্দিত।

  4. 354.

    'আম আঁটির ভেঁপু' গল্পে সর্বজয়ার চরিত্রে প্রকাশ পেয়েছে-
    i. রুঢ় মায়ের সন্তান শাসন।
    ii. পল্লিমায়ের শাশ্বত রূপ
    iii. মমতাময়ী মায়ের স্বভাবসুলভ ব্যবহার
    নিচের কোনটি সঠিক?

  5. 355.

    বরকত, সালাম, জব্বার, রফিক প্রমুখ আমাদের ভাষাশহিদ। ১৯৫২ সালে মাতৃভাষাকে রাষ্ট্রভাষার দাবিতে তাঁরা রাজপথে মিছিল করে শহিদ হন। তাঁদের এই আত্মদান জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করে থাকে।

  6. 356.

    উদীপকে "'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের আলোকে রাউফুনের মধ্যে শিক্ষার কোন দিকটি স্পষ্ট হয়ে উঠেছে?

  7. 357.

    উক্ত দিক আমাদের শেখায়—
    i. মানুষ হতে
    ii. মানবিক হতে
    iii. ধনী হতে
    নিচের কোনটি সঠিক?

  8. 358.

    মাদার তেরেসা সারাজীবন ধরে মানুষের সেবা করে গেছেন। তিনি স্বপ্ন দেখতেন কীভাবে দুঃখী ও দুস্থ মানুষের সেবা করা যায়। মানুষকে কাছ থেকে সেবা দেওয়ার জন্য তিনি সন্ন্যাসব্রত গ্রহণ করেন। হতদরিদ্র ও অসহায় মানুষের জন্য নির্মাণ করেন 'নির্মল হৃদয়'। এখানে তিনি জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে সেবা প্রদান করতেন। সারা জীবনের অর্জিত উপার্জন মানুষের সেবায় উৎসর্গ করেছেন।

  9. 359.

    'হরফন মৌলা' কাকে বলে?

  10. 360.

    সভ্যতা গড়েছি আমি শ্রমে আর ঘামে, সভ্যতার পাঁজর আমি বুনেছি আমার নামে। হে পৃথিবী শোন, পানির দামে বেচেছি আমি শরীরের সব খুন। আমি হতভাগ্য শ্রমিক, আমি চাই, পৃথিবী আমার ঘামের মূল্য দিক।

  11. 361.

    'মমতাদি' প্রাণপণ চেষ্টায় কী জয় করেছে?

  12. 362.

    দৃশ্য (i): অসংখ্য মানুষ পিঁপড়ের মতো ছুটছিল। মাথায় সুটকেস, বগলে কাপড়ের গাঁটরি, কোমরে বাচ্চা। চোখেমুখে কী এক অস্থির আতঙ্ক, কথা নেই। মৌন সবাই।দৃশ্য (ii): আমরা অপমান সইব না ভীরুর মতো ঘরের কোণে রইব না আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি, তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি।

  13. 363.

    বহিপীর তাহেরাকে কাছে পেতে যার আশ্রয় নিয়েছিল-
    i. ধর্মীয় বিয়ের দোহাই
    ii. অসহায়ত্বের সুযোগ
    iii. হুমকি-ধামকি ও আদর-আবদার
    নিচের কোনটি সঠিক?

  14. 364.

    'পথের পাঁচালী' উপন্যাসে অপু ও দুর্গা দুই ভাইবোন। সারাদিন তারা মাঠে-ঘাটে ঘুরে বেড়ায়। ট্রেন দেখতে যাওয়া তাদের জন্য রীতিমতো বিস্ময়কর। আম কুড়ানো, নাটা ফলের বীজ সংগ্রহ করার জন্য গ্রামের এ প্রান্ত থেকে ও প্রাপ্তে ছোটাছুটি করে বেড়ায়। উপন্যাসটি মানুষের গ্রাম প্রকৃতির মাঝে বেড়ে ওঠা চিরায়ত শৈশবকে মনে করিয়ে দেয়।

  15. 365.

    "আয়রে ভাই আয়! আমি, তুমি 'আমরা' হয়ে যাই।"কথাটিতে 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন চেতনার প্রতিফলন ঘটেছে?

  16. 366.

    রোহানপুরের পীর সাহেবের খ্যাতির অন্ত নেই। বহুদূর থেকে লোক এসে তার কাছে ভিড় জমায় ছোয়াব লাভের আশায়। হঠাৎ পীর সাহেবের স্ত্রী বিয়োগ ঘটলে তাঁরই অত্যন্ত কাছের মুরিদ নিজের মেয়েকে বিয়ে দেবার জন্য একান্ত ইচ্ছা প্রকাশ করে। এ কথা শুনে পীর সাহেব তাঁর মুরিদকে বলেন, 'তোমার কন্যা আমারও কন্যাতুল্য। তাকে বিয়ের কথা আমি ভাবতেও পারি না।'

  17. 367.

    ছোট গল্পের ধারণা এসেছে কোথা থেকে?

  18. 368.

    শামীম চৌধুরীর এক সময় বিশাল শান-শওকত ও প্রভাব-প্রতিপত্তি ছিল। ধনে-জনে পরিপূর্ণ ছিল চৌধুরী বাড়ি। কিন্তু অর্থ ও নীতি-নৈতিকতার যথার্থ ব্যবহারের অভাব থাকায় কালের পরিক্রমায় এক সময় সবই শেষ হয়ে যায়। এখন শুধু চৌধুরী নামটাই অবশিষ্ট রয়েছে।

  19. 369.

    'নিয়তি' গল্পে লেখকের বাবা কুকুরটিকে মেরেছিলেন কেন?

  20. 370.

    আধুনিক শিক্ষার 'কর্মনাশা স্রোত' বলতে বোঝানো হয়েছে-
    i. পরসাহিত্যের প্রতি আসক্তি
    ii. ভিনদেশি মাধ্যমে বিনোদনপ্রাপ্তিতে তৃপ্ততা
    iii. অনুদিত সাহিত্যের প্রতি আকর্ষণ
    নিচের কোনটি সঠিক?

  21. 371.

    উদ্দীপকের ঘটনাটি 'মানুষ মুহম্মদ (স.) প্রবন্ধে মহানবি (স.)-এর যে বিষয়টির ইঙ্গিত করে-

  22. 372.

    'বঙ্গাবাণী' কবিতায় 'মারফত' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

  23. 373.

    'জীবন সঙ্গীত' কবিতায় কবি মানুষকে কাজ করতে বলেছেন কেন?

  24. 374.

    'ঝরনার গান' কবিতায় ডালচিনির রং ধরার কারণ কী?

  25. 375.

    'জুতা আবিষ্কার' কবিতায় উপাধি ধরা ছিল কে?

  26. 376.

    সিলমুনের কথায় 'পল্লিজননী' কবিতায় খোকার কোন মানসিকতার প্রকাশ পেয়েছে?

  27. 377.

    উক্ত প্রকাশভক্তির ভিত্তি—
    i. মায়ের অসহায়ত্ব
    ii. মায়ের শাসন-বকুনি
    iii. শৈশবের দুরন্তপনা
    নিচের কোনটি সঠিক?

  28. 378.

    'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় কেষ্টদাসের পরিচয় কোনটি?

  29. 379.

    'সুভা' গল্পে সুভার জীবনচিত্রের সাথে প্রকৃতির সাদৃশ্য কীসে?

  30. 380.

    বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন কোনটি?

  31. 381.

    'ও বুঝে যায় প্রাণহীন দৃষ্টি' কথাটি দিয়ে 'কাকতাড়ুয়া' উপন্যাসে যা বোঝানো হয়েছে-i বিবেকহীনতা
    ii. দৃষ্টিহীনতা
    iii. মনুষ্যত্বহীনতা
    নিচের কোনটি সঠিক?

  32. 382.

    উদ্দীপকে বর্ণিত সাদৃশ্যপূর্ণ দিক 'বহিপীর' নাটকের কোন চরিত্রে বিরাজমান?

  33. 383.

    উক্ত চরিত্রে উদ্দীপক অনুযায়ী যে চেতনা কাজ করেছে—
    i. বাস্তবজ্ঞান
    ii. দূরদর্শিতা
    iii. কূটকৌশল
    নিচের কোনটি সঠিক?

  34. 384.

    সনেটের অষ্টকের অন্ত্যমিল যখন 'কখ খক কখ খক' তখন ষষ্টকের অন্ত্যমিল কী হবে?

  35. 385.

    'আমি কোনো আগন্তুক নই' কবিতায় কার ছায়া জ্যোৎস্নার চাদরে ঢাকা ছিল?

  36. 386.

    'কানকেটে দিয়েছি তোদের''সাহসী জননী বাংলা' কবিতা অনুযায়ী এখানে কী প্রকাশ পেয়েছে?

  37. 387.

    এত পড়লাম, কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না। বাক্যে 'কিন্তু' কোন ধরনের যোজক?

  38. 388.

    যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো:

    1.1.

    বৈশাখী মেলা

    1.2.

    কম্পিউটার

  39. 389.

    বিধেয় ক্রিয়ার বিশেষ্য অংশকে কী বলে?

  40. 390.

    যেকোনো একটি পত্র লেখো।

    2.1.

    মনে করো, তুমি জিসান। যশোর জেলার কাশিমপুর ইউনিয়নের বাসিন্দা। তোমার এলাকায় একটি পাঠাগার স্থাপনের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট একখানা আবেদনপত্র লেখো।

    2.2.

    মনে করো, তুমি শফিক। 'দৈনিক প্রথম আলো' পত্রিকার খুলনা প্রতিনিধি। সড়ক দুর্ঘটনার প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একখানা পত্র লেখো

  41. 391.

    'পার্শ্বিক' ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি?

  42. 392.

    সারাংশ লেখো অথবা, সারমর্ম লেখো:

    3.1.

    বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, সে বিষয়ে সন্দেহ নাই। কিন্তু চরিত্র তদপেক্ষাও মূল্যবান। অতএব, কেবল বিদ্বান বলিয়াই কোনো লোক সমাদর লাভের যোগ্য বলিয়া বিবেচিত হইতে পারে না। চরিত্রহীন ব্যক্তিযদি নানা বিদ্যায় আপনার জ্ঞানভান্ডার পূর্ণ করিয়াও থাকে, তথাপি তাহার সঙ্গা পরিত্যাগ করাই শ্রেয়। প্রবাদ আছে যে, কোনো কোনো বিষধর সর্পের মস্তকে মণি থাকে। মণি মহামূল্যবান পদার্থ বটে, কিন্তু তাই বলিয়া যেমন মণি লাভের নিমিত্ত বিষধর সর্পের সাহচর্য লাভ করা বুদ্ধিমানের কার্য নহে, সেইরূপ বিদ্যা আদরণীয় হইলেও বিদ্যা লাভের নিমিত্ত বিদ্বান দুর্জনের নিকট গমন বিধেয় নহে।

    3.2.

    বসুমতী, কেন তুমি এতই কৃপণা, কত খোঁড়াখুঁড়ি করি পাই শস্যকণা। দিতে যদি হয় দে মা, প্রসন্ন সহাস—কেন এ মাথার ঘাম পায়েতে বহাস? বিনা চাষে শস্য দিলে কী তাহাতে ক্ষতি? শুনিয়া ঈষৎ হাসি কন বসুমতী, আমার গৌরব তাহে সামান্যই বাড়ে, তোমার গৌরব তাহে নিতান্তই ছাড়ে।

  43. 393.

    'নৈপুণ্য' অর্থে প্রত্যয়জাত শব্দ কোনটি?

  44. 394.

    যেকোনো একটির ভাবসম্প্রসারণ করো:

    4.1.

    মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়।

    4.2.

    গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন।

  45. 395.

    নিত্য 'নরবাচক' শব্দ কোনটি?

  46. 396.

    প্রতিবেদন রচনা করোঃ

    5.1.

    মনে করো, তুমি শাহীন। 'দৈনিক ইত্তেফাক' পত্রিকার বরিশাল প্রতিনিধি। বরিশাল জিলা স্কুলে 'শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' উদ্যাপন সম্পর্কিত একখানা সংবাদ প্রতিবেদন রচনা করো।

    5.2.

    মনে করো, তুমি আবিদ। দৈনিক সমকাল' পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি। তোমার এলাকায় 'বৃক্ষরোপণ উৎসব' পালন সম্পর্কিত একখানা সংবাদ প্রতিবেদন রচনা করো।

  47. 397.

    'আরবি' ভাষার শব্দ কোনটি?

  48. 398.

    যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো:

    6.1.

    সময়ানুবর্তিতা

    6.2.

    কৃষিকাজে বিজ্ঞান

    6.3.

    বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ

  49. 399.

    'সাধারণ-বিশেষ্য' নামে পরিচিত কোনটি?

  50. 400.

    পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে কোন সর্বনাম বলে?