Sylhet Board সিলেট বোর্ড ২০২২

455টি প্রশ্ন

  1. 351.

    বান্দরবানের একজন সফল উদ্যোক্তা ওশীন মং। তিনি পাহাড়ে উৎপাদিত কাজুবাদাম প্রক্রিয়াজাতকরণ শেষে বড় বড় শহরে বিক্রয়ের জন্য পাঠিয়ে থাকেন। তার কাজুবাদাম বিদেশেও রপ্তানি হয়। এর পাশাপাশি তিনি পাহাড়ের বাঁশ ও বেত ব্যবহার করে আসবাবপত্র তৈরির কারখানা ও মধু প্রক্রিয়াজাতকরণের ব্যবসায় স্থাপন করেও সফল হয়েছেন। বর্তমানে তার অধীনে ১৭ জন কর্মী কাজ করছেন। তিনি জানান বান্দরবানের প্রধান সড়কগুলো পাকা হওয়া, মোবাইল ফোন নেটওয়ার্ক, দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ, সরকারি আনুকূল্য ও কিছু বেসরকারি সংস্থার সহযোগিতার ফলেই এই সাফল্য এসেছে।

  2. 352.

    একটি সেমিনার থেকে একজন সরকারি কর্মকর্তার বক্তব্যে অনুপ্রাণিত হয়ে স্নাতক পাস মুন্সিগঞ্জের হাফিজুর বাবার ১০০ বিঘা জমি নিয়ে একটি আধুনিক কৃষিফার্ম স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন। বিভিন্ন কৃষ্ণি ফসল ফলানোর আধুনিক পদ্ধতির ওপর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ফ্রি প্রশিক্ষণ নেন তিনি। স্থানীয় ব্যাংক থেকে সহজশর্তে ঋণ নিয়ে একটি পাওয়ারটিলারসহ আরও কিছু কৃষি প্রযুক্তি সংগ্রহ করে শুরু করেন আলুসহ অন্যান্য সবজির আবাদ। ২৫ জন কর্মী তার ফার্মে নিয়মিত কাজ করে। তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ২০২১ সালে জেলার শ্রেষ্ঠ কৃষি উদ্যোক্তার সম্মাননা পেয়েছেন।

  3. 353.

    রাশেদ মালয়েশিয়ায় ১০ বছর একটি দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করে কিছু নগদ অর্থ জমিয়ে দেশে এসে একটি মুদির দোকান স্থাপন করেন। স্বাধীন পেশা ও একক মুনাফা ভোগের সুযোগ থাকায় তিনি আগ্রহের সাথে ব্যবসায় পরিচালনা করছেন।

  4. 354.

    আবির, জাবের ও সাবের মিলে মৌখিক চুক্তির ভিত্তিতে একটি বিজ্ঞাপনী ব্যবসায় চালু করে। তারা প্রত্যেকে ৫ লক্ষ টাকা করে মূলধন যোগান দিয়েছে। চুক্তিমতে, আবির ও জাবের মিলে ব্যবসায় পরিচালনা করবে। সাবের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করবে না- কিন্তু লাভের সমান অংশ পাবে। অন্যদিকে, জাবের ব্যবসায়ের ব্যাংক হিসাব পরিচালনা করার দায়িত্ব পান। একদিন হঠাৎ আবিরকে' কিছু না জানিয়ে নিজেদের মূলধনসহ ব্যবসায়ের আরও অনেক টাকা নিয়ে জাবের ও সাবের বিদেশে চলে যায়।

  5. 355.

    রব্বানী ট্রেডিং কর্পোরেশন আমেরিকার ম্যাকডোনাল্ড ব্র্যান্ডের পণ্য নিজ দেশে বিক্রয়ের জন্য ঢাকার ধানমন্ডিতে একটি বিক্রয়কেন্দ্র স্থাপন করে। একটি চুক্তির মাধ্যমে দুই পক্ষ একমত হয়ে কাজটি শুরু করে। রব্বানী ট্রেডিং কর্পোরেশন নিরাপত্তার জন্য বিক্রয়কেন্দ্র বিমা করে রাখে।

  6. 356.

    পার্থ সাহা 'সাহা ট্রেক্সটাইল' এর প্রতিষ্ঠাতা। অক্লান্ত পরিশ্রম, সততা, সহনশীলতা আর যোগ্য নেতৃত্বের মাধ্যমে তিনি ব্যবসায়টিকে সাফল্যের শিখরে নিয়ে যান। তিনি সিদ্ধান্ত গ্রহণের পূর্বে অধস্তনদের সাথে পরামর্শ করে নেন। তিনি মনে করেন, উপযুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনকে সহজতর করে।

  7. 357.

    সালাম সাহেব নরসিংদীর চিনিশপুরে হাঁস-মুরগির খাবার উৎপাদনের জন্য 'সালাম পোলট্রি ফিড ইন্ডাস্ট্রি' স্থাপন করেন। তিনি উৎপাদিত পণ্য প্যাকেটজাত করে গুদামে সংরক্ষণ করেন এবং পরে পাইকারদের নিকট বিক্রয় করেন। কাঁচামাল আনয়ন ও পণ্য সরবরাহের জন্য তিনি নিজস্ব মোটরভ্যান ব্যবহার করেন। ব্যবসায়টি নতুন হওয়ায় তার পণ্য সম্পর্কে ভোক্তাদের ধারণা নেই। ফলে বিক্রয় কম হয়।

  8. 358.

    জনাব আলম একজন আমদানিকারক। তিনি চীন থেকে বিশেষ ধরনের নুডলস আমদানি করেন। তিনি পণ্যগুলোকে রঙিন পলিপ্যাকে প্যাকেটজাত করেন। এই নুডলস রান্না করার পদ্ধতি সম্পর্কে এক মিনিটের একটি বিজ্ঞাপন চিত্র তৈরি করে তা প্রচারের ব্যবস্থা করেন। তার পণ্যের চাহিদা দ্রুত বৃদ্ধি পেতে থাকে।

  9. 359.

    মেহেরপুরের আবদুল বাতেন ABC গ্রুপের প্রতিষ্ঠাতা। তিনি একজন সৎ ও দেশপ্রেমিক ব্যবসায় উদ্যোক্তা। তিনি তার ব্যবসায়ের মুনাফার একটি অংশ স্কুল, কলেজ, মসজিদ, শিশুদের জন্য খেলার মাঠ ইত্যাদি নির্মাণে ব্যয় করেন। তিনি তার কারখানার ধোঁয়া ও অন্যান্য বর্জ্য পরিশোধনে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে থাকেন, যাতে কোনোভাবেই তা পরিবেশের ক্ষতির কারণ না হয়। তিনি ২০২০ সালে জেলার শ্রেষ্ঠ করদাতার স্বীকৃতি ও সম্মাননা লাভ করেন।

  10. 360.

    'X' চিহ্নিত নদীটির নাম কী?

  11. 361.

    'Y' চিহ্নিত স্থানে অধিক ফসল ফলার কারণ কোনটি?

  12. 362.

    উদ্দীপকে 'C' চিহ্নিত বায়ূপ্রবাহ কোনটি?

  13. 363.

    উদ্দীপকে 'A' ও 'B' বায়ূপ্রবাহের ক্ষেত্রে—
    i. স্থলভাগ বেশি উত্তপ্ত হয়ে নিম্নচাপের সৃষ্টি হয়
    ii. নিরক্ষরেখা অতিক্রম করলে বায়ুর গতিপথ বেঁকে যায়
    iii. সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হয় বলে প্রচুর জলীয়বাষ্প থাকে
    নিচের কোনটি সঠিক?

  14. 364.

    'D' চিহ্নিত গ্রহটির নাম কী?

  15. 365.

    উদ্দীপকে 'A' এবং 'B' এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

  16. 366.

    চুনাপাথরের বৈশিষ্ট্য হলো—
    i. কোমল ও পাতলা
    ii. স্ফটিকাকার ও স্তরীভূত
    iii. সহজেই ক্ষয় সাধন হয়
    নিচের কোনটি সঠিক?

  17. 367.

    মহাদেশের তলদেশে ভূত্বকের গড় পুরুত্ব কত কিলোমিটার?

  18. 368.

    কোন মানচিত্রটি শ্রেণি কক্ষে ব্যবহৃত হয়?

  19. 369.

    কোন মহাদেশ সারাবছর বরফে আচ্ছন্ন থাকে?

  20. 370.

    বর্ষাকালে বাংলাদেশে কোন ধরনের বৃষ্টিপাত বেশি হয়ে থাকে?

  21. 371.

    বৈশ্বিক উষ্ণায়নের ফলে বাংলাদেশের কোন জেলা ধীরে ধীরে তলিয়ে যাবে?

  22. 372.

    নিচের চিত্রের সাহায্যে প্রশ্নের উত্তর দাও:চিত্রের ভূমিরূপটির বৈশিষ্ট্য—
    i. নদীর ঊর্ধ্বগতিতে গঠিত হয়
    ii. নদীর ক্ষয়ক্রিয়ার ফলে সৃষ্টি হয়
    iii. নিম্নক্ষয় অপেক্ষা পার্শ্বক্ষয় কম হয়
    নিচের কোনটি সঠিক?

  23. 373.

    সমুদ্র তলদেশের ভূমিরূপকে কয় ভাগে ভাগ করা যায়?

  24. 374.

    ক্ষয়জাত সমভূমি দেখা যায়—
    i. ঢাকা বিভাগে
    ii. বরিশাল বিভাগে
    iii. রাজশাহী বিভাগে
    নিচের কোনটি সঠিক?

  25. 375.

    নিচের কোনটি উষ্ণ স্রোত?

  26. 376.

    বাংলাদেশের সাথে মিয়ানমারের সীমারেখা কত কি.মি?

  27. 377.

    ১ ∘^\circ দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত হবে?

  28. 378.

    স্ট্রাটোমণ্ডলে জেট বিমানগুলো চলাচলের কারণ কোনটি?

  29. 379.

    নিচের কোনটি প্লাবন সমভূমির বৈশিষ্ট্য?

  30. 380.

    ফারিয়া দেশের দক্ষিণাঞ্চলে বেড়াতে গিয়ে দেখতে পায়, একটি নদীর ওপর দেশের বৃহত্তম সেতুর নির্মাণ কাজ চলছে।ফারিয়ার দেখা নদীটির উৎপত্তিস্থল কোনটি?

  31. 381.

    ভূপৃষ্ঠের ধীর পরিবর্তনের জন্য দায়ী কোনটি?

  32. 382.

    দক্ষিণ আমেরিকার আতাকামা মরুভূমি কোন স্রোত দ্বারা প্রভাবিত?

  33. 383.

    “পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল”— উক্তিটি কার?

  34. 384.

    কোন গ্রহের ভূত্বক বরফে ঢাকা?

  35. 385.

    কোন অক্ষাংশকে মকরক্রান্তি বলে?

  36. 386.

    প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত—
    i. ভূত্বক ও ভূমিরূপ
    ii. পরিবহন ও যোগাযোগ
    iii. উদ্ভিজ্জের বণ্টন
    নিচের কোনটি সঠিক?

  37. 387.

    বাংলাদেশে ব-দ্বীপ সমভূমি গঠিত হয়েছে নদীর কোন গতিপথে?

  38. 388.

    'A' শহরের দ্রাঘিমা ৩০ ∘^\circ পূর্ব এবং 'B' শহরের দ্রাঘিমা ১০ ∘^\circ পূর্ব হলে, শহর দুটির সময়ের পার্থক্য কত?

  39. 389.

    ঢাকায় পৃথিবীর আহ্নিক গতির বেগ কত কিলোমিটার?

  40. 390.

    কোনটি উত্তেজক পদার্থ?

  41. 391.

    কোনটির ব্যাপন হার কম ?

  42. 392.

    A→CaCO3(s)→ΔCaO(s)+X(g)B→250 mL.0.2 মেলার NaCl দ্রবণ।\begin{array}{l}\mathrm{A} \rightarrow \mathrm{CaCO}_{3}(\mathrm{s}) \xrightarrow{\Delta} \mathrm{CaO}(\mathrm{s})+\mathrm{X}(\mathrm{g}) \\ \mathrm{B} \rightarrow 250 \mathrm{~mL} .0 .2 \text{ মেলার } \mathrm{NaCl} \text{ দ্রবণ।}\end{array} B-এর দ্রবণে কত গ্রাম NaCl দ্রবীভূত আছে?

  43. 393.

    A→CaCO3(s)→ΔCaO(s)+X(g)B→250 mL.0.2 মেলার NaCl দ্রবণ।\begin{array}{l}\mathrm{A} \rightarrow \mathrm{CaCO}_{3}(\mathrm{s}) \xrightarrow{\Delta} \mathrm{CaO}(\mathrm{s})+\mathrm{X}(\mathrm{g}) \\ \mathrm{B} \rightarrow 250 \mathrm{~mL} .0 .2 \text{ মেলার } \mathrm{NaCl} \text{ দ্রবণ।}\end{array}
    A-এর 'X' গ্যাসটি
    i. CO2\mathrm{CO}_{2}
    ii. অম্লধর্মী
    iii. বায়ু অপেক্ষা ভারী
    নিচের কোনটি সঠিক?

  44. 394.

    তাপ প্রদানে কঠিন হতে সরাসরি বাষ্প হয় কোনটি?

  45. 395.

    কোনটির স্থূল সংকেত ও আণবিক সংকেত একই?

  46. 396.

    CO অণুতে মুক্ত জোড় ইলেকট্রন

  47. 397.

    11P,14Q,17R{ }_{11} \mathrm{P},{ }_{14} \mathrm{Q},{ }_{17} \mathrm{R} [P, Q ও R প্রতীকী অর্থে]Q মৌলটি কোন গ্রুপের?

  48. 398.

    11P,14Q,17R{ }_{11} \mathrm{P},{ }_{14} \mathrm{Q},{ }_{17} \mathrm{R} [P, Q ও R প্রতীকী অর্থে]P ও R মৌলের——
    i. যৌগ নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট
    ii. যৌগে আয়নিক বন্ধন বিদ্যমান
    iii. ধর্ম পরস্পরের বিপরীত
    নিচের কোনটি সঠিক?

  49. 399.

    প্রাকৃতিক গ্যাসে পেন্টেনের শতকরা পরিমাণ কত?

  50. 400.

    একই স্থূল সংকেতবিশিষ্ট যৌগ হলো—
    i. C2H4\mathrm{C}_{2} \mathrm{H}_{4} ii. C3H6\mathrm{C}_{3} \mathrm{H}_{6} iii. C4H8\mathrm{C}_{4} \mathrm{H}_{8} নিচেন কোনটি সঠিক?