Sylhet Board সিলেট বোর্ড ২০২৩

706টি প্রশ্ন

  1. 401.

    সজিব অঙ্কে ভালো- বাক্যে 'অঙ্কে' কোন কারক?

  2. 402.

    1.

    যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো: (ক) স্বাধীনতা দিবস(খ) বইমেলা

  3. 403.

    যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো:

    1.1.

    (ক) সময়ানুবর্তিতা

    1.2.

    (খ) কৃষিকাজে বিজ্ঞান

    1.3.

    (গ) বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ

  4. 404.

    2.

    (ক) মনে করো, তুমি মাহিন। তুমি কুমিল্লার লাকসাম উপজেলার অধিবাসী। তোমার এলাকায় পাঠাগার স্থাপনের জন্য উপজেলা চেয়ারম্যানের কাছে একটি আবেদন পত্র লেখো।অথবা,(খ) তোমার উপজেলার অবস্থিত স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একটি পত্র লেখো।

  5. 405.

    বাক্যে গৌণ কর্মের সঙ্গে কোন বিভক্তির প্রয়োগ হয়?

  6. 406.

    সাধারণ বাক্যের প্রধান অংশ কয়টি?

  7. 407.

    3.

    সারাংশ লেখো:(ক) অভ্যাস ভয়ানক জিনিস- একে হঠাৎ স্বভাব থেকে তুলে ফেলা কঠিন; মানুষ হবার সাধনাতেও তোমাকে সহিষ্ণু হতে হবে। সত্যবাদী হতে চাও? তাহলে ঠিক করো, সপ্তাহে অন্তত একদিন মিথ্যা বলবে না। ছয় মাস ধরে এমনি করে নিজে সত্য কথা বলতে অভ্যাস করো। তারপর এক শুভদিনে আর একবার প্রতিজ্ঞা করো, সপ্তাহে তুমি দুই দিন মিথ্যা বলবে না। এক বছর পরে দেখবে সত্য কথা বলা তোমার কাছে অনেকটা সহজ হয়ে পড়েছে। সাধনা করতে করতে এমন একদিন আসবে যখন ইচ্ছে করলেও মিথ্যা বলতে পারবে না। নিজেকে মানুষ করার চেষ্টায় পাপ ও প্রবৃত্তির সঙ্গে সংগ্রামে তুমি হঠাৎ জয়ী হতে কখনো ইচ্ছা কোরো না, তাহলে সব পণ্ড হবে।অথবা, সারমর্ম লেখো:(খ) বসুমতী, কেন তুমি এতই কৃপণা, কত খোঁড়াখুড়ি করি পাই শস্যকণা। দিতে যদি হয় দে মা, প্রসন্ন সহাস-কেন এ মাথার ঘাম পায়েতে বহাস? বিনা চাষে শস্য দিলে কী তাহাতে ক্ষতি? শুনিয়া ঈষৎ হাসি কন বসুমতী, আমার গৌরব তাহে সামান্যই বাড়ে, তোমার গৌরব তাহে নিতান্তই ছাড়ে।

  8. 408.

    4.

    যেকোনো একটির ভাব-সম্প্রসারণ করো:(ক) দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য।(খ) অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণসম দহে।

  9. 409.

    'প্রতিশব্দ' কী?

  10. 410.

    5.

    (ক) মনে করো, তুমি মুনিম। 'দৈনিক প্রথম আলো' পত্রিকার স্টাফ রিপোর্টার। তোমার এলাকায় অনুষ্ঠিত সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা বিষয়ক একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো। অথবা,(খ) মনে করো, তুমি অর্থি। একটি দৈনিক পত্রিকার নিজস্ব প্রতিবেদক। রামপুর উচ্চ বিদ্যালয় 'শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' উদ্যাপন সম্পর্কিত একটি সংবাদ প্রতিবেদন রচনা করো।

  11. 411.

    ঠোঁট খোলা বা বন্ধ থাকার ভিত্তিতে স্বরধ্বনি কয় ভাগে বিভক্ত?

  12. 412.

    'সমীরণ' 'অনিল' 'মরুৎ' ইত্যাদি কোন শব্দের প্রতিশব্দ?

  13. 413.

    কোনটি সকলবাচক সর্বনাম?

  14. 414.

    কোন সমাসে পূর্বপদ বা পরপদ কোনোটির অর্থ না বুঝিয়ে অন্যকিছু বোঝায়?

  15. 415.

    বাক্যের অর্থ-সংগতি রক্ষার জন্য কোন পদের পরিবর্তন করতে হয়?

  16. 416.

    'ঔষধ' শব্দের সঠিক উচ্চারণ কোনটি?

  17. 417.

    দন্তমূল এবং তালুর মাঝখানে যে উঁচু অংশ থাকে তার নাম কী?

  18. 418.

    দ্বিস্বর ধ্বনিবোধক বর্ণ কয়টি?

  19. 419.

    'পরিত্যাগ' শব্দে 'পরি' উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

  20. 420.

    কোনটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি?

  21. 421.

    কোনটি ভগ্নাংশ পূরণবাচক শব্দ?

  22. 422.

    কোনটি ফারসি শব্দ?

  23. 423.

    পূরণবাচক বিশেষণ কোনটি?

  24. 424.

    অঘোষ ব্যঞ্জনধ্বনি কোনটি?

  25. 425.

    নিচের কোন প্রকৃতি-প্রত্যয়ের বিশ্লেষণটি সঠিক?

  26. 426.

    নিচের কোনটিতে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়েছে?

  27. 427.

    'শীতার্ত' সন্ধিটি কোন নিয়মে সাধিত হয়েছে?

  28. 428.

    কোনটি ধ্বন্যাত্মক দ্বিত্বের উদাহরণ?

  29. 429.

    'শয়ন' কোন ধরনের বিশেষ্য?

  30. 430.

    নিচের কোন বাক্যটি সরল ক্রিয়ার উদাহরণ?

  31. 431.

    নিচের কোনটি বহুপদী ক্রিয়াবিশেষণের উদাহরণ?

  32. 432.

    'চুল' এর সমার্থক কোনটি?

  33. 433.

    'ধৃষ্ট' শব্দের বিপরীত শব্দ কোনটি?

  34. 434.

    নিচের কোনটি 'খয়ের খাঁ' বাগধারা অর্থ প্রকাশ করছে?

  35. 435.

    'বাচ্যার্থ' শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে?

  36. 436.

    যে বাক্যের ক্রিয়া কর্তাকে অনুসরণ করে, তাকে কী বাচ্য বলে?

  37. 437.

    সামির বাবার রপ্তানি দ্রব্যের সাথে কোন সভ্যতার রপ্তানি দ্রব্যের সাদৃশ্য লক্ষণীয়?

  38. 438.

    উক্ত সভ্যতার অর্থনীতি ছিল—
    i. কৃষি নির্ভর
    ii. ব্যবসা নির্ভর
    iii. শিল্প নির্ভর
    নিচের কোনটি সঠিক?

  39. 439.

    রাইয়ের ক্রয় করা বইটি বাংলাদেশের কোন পুস্তক?

  40. 440.

    উক্ত বইয়ের মূলনীতি—
    i. সমাজতন্ত্র
    ii. গণতন্ত্র
    iii. ধর্মনিরপেক্ষতা
    নিচের কোনটি সঠিক?

  41. 441.

    পরীক্ষা শেষে রবিন তার বন্ধুদের সাথে পরিকল্পনা করে সিনেমা হলে গিয়ে একত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র আগুনের পরশমণি, হাজার নদী গ্রেনেড, আবার তোরা মানুষ হ ইত্যাদি দেখবে। তার ভাষ্যমতে দেশ ও জাতির স্বার্থে এবং ব্যক্তির প্রয়োজনে এইসব চলচ্চিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

  42. 442.

    এরিস্টটলের শিক্ষক কে ছিলেন?

  43. 443.

  44. 444.

    মেঘদূত গ্রন্থের রচয়িতা কে ছিলেন?

  45. 445.

  46. 446.

    ইতিহাস বিষয়ক আলোচনায় কিসের বিভাজন অত্যন্ত গুরুত্বপূর্ণ?

  47. 447.

    ছবিটি দেখঃ

  48. 448.

    মিশরীয়রা নির্ণয় করতে পারত—
    i. দাঁতের রোগ
    ii. হৃৎপিণ্ডের গতি
    iii. পেটের রোগ
    নিচের কোনটি সঠিক?

  49. 449.

  50. 450.

    ক্রিট দ্বীপে কোন সভ্যতা গড়ে উঠেছিল?