জীববিজ্ঞান ২য় পত্র • প্রাণীর পরিচিতি • RU • রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট ভর্তি পরীক্ষা ২০১৯-২০২০ (গ্রুপ ১, লিখিত)

জীববিজ্ঞান ২য় পত্র প্রশ্ন

ঘাস ফড়িং-এর জীবন চক্রের ধাপগুলো কী?

উত্তর ও ব্যাখ্যা

(১) ঘাসফড়িং (Grasshopper) অপূর্ণাঙ্গ রূপান্তর (Incomplete metamorphosis) বা হেমিমেটাবোলাস জীবনচক্র প্রদর্শন করে। এতে প্রধান তিনটি ধাপ:

১. ডিম (Egg): স্ত্রী ঘাসফড়িং মাটিতে গর্ত করে ডিম পাড়ে (ডিমের থলি/ডিম্বগুচ্ছে)।
২. নিম্ফ (Nymph): ডিম ফুটে নিম্ফ বের হয়, যা দেখতে পূর্ণাঙ্গের মতো কিন্তু ডানা ও জননাঙ্গ অপূর্ণ। বৃদ্ধির সময় কয়েকবার (প্রায় ৫–৬ বার) খোলস ত্যাগ (Ecdysis/Moulting) করে।
৩. পূর্ণাঙ্গ (Adult): শেষ খোলস ত্যাগের পর পূর্ণ ডানা ও জননাঙ্গসহ পূর্ণাঙ্গ ঘাসফড়িং হয়।

জীবনচক্র: ডিম → নিম্ফ → পূর্ণাঙ্গ। এতে লার্ভা ও পিউপা দশা থাকে না।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন