জীববিজ্ঞান ২য় পত্র • প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস • RU • রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট ভর্তি পরীক্ষা ২০১৯-২০২০ (গ্রুপ ১, লিখিত)

জীববিজ্ঞান ২য় পত্র প্রশ্ন

দ্বিপদ নামকরণ বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা

(৫) দ্বিপদ নামকরণ (Binomial nomenclature): যে পদ্ধতিতে প্রত্যেক জীবের বৈজ্ঞানিক নাম দুটি অংশ নিয়ে গঠিত হয় তাকে দ্বিপদ নামকরণ বলে। প্রথম অংশ গণের নাম (Genus), এর প্রথম অক্ষর বড় হাতের; দ্বিতীয় অংশ প্রজাতির নাম (Species), যা ছোট হাতের অক্ষরে লেখা হয়। উদাহরণ: Homo sapiens (মানুষ), Oryza sativa (ধান)।

এ পদ্ধতির প্রবর্তক ক্যারোলাস লিনিয়াস (Carolus Linnaeus)। ছাপার সময় নাম ইটালিক এবং হাতে লেখার সময় আলাদাভাবে আন্ডারলাইন করা হয়।

আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও

সম্পর্কিত প্রশ্ন