জীববিজ্ঞান ১ম পত্র • জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ • RU • রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট ভর্তি পরীক্ষা ২০১৯-২০২০ (গ্রুপ ১, লিখিত)
জীববিজ্ঞান ১ম পত্র প্রশ্ন
IUCN প্রদত্ত Threatened Category কয়টি ও কী কী?
উত্তর ও ব্যাখ্যা
(1)
IUCN (International Union for Conservation of Nature) এর ঝুঁকিগ্রস্ত বা Threatened Category (সংস্করণ ৩.১) তিনটি:
১. ঘোর সংকটাপন্ন (Critically Endangered, CR): অতি নিকট ভবিষ্যতে বিলুপ্তির অত্যন্ত বেশি ঝুঁকিতে থাকা প্রজাতি।
২. বিপন্ন (Endangered, EN): অদূর ভবিষ্যতে বিলুপ্তির উচ্চ ঝুঁকিতে থাকা প্রজাতি।
৩. সংকটাপন্ন বা ঝুঁকিপূর্ণ (Vulnerable, VU): মধ্যমেয়াদে বিলুপ্তির ঝুঁকিতে থাকা প্রজাতি।
আরও প্রশ্ন অনুশীলন করতে অ্যাপে যাও