Barishal Board বরিশাল বোর্ড ২০১৬

629টি প্রশ্ন

  1. 301.

    সমচ্ছেদ বিন্দু নির্ণয়ের ক্ষেত্রে প্রভাববিস্তারকারী উপাদান-i. স্থায়ী ব্যয়ii. পরিবর্তনশীল ব্যয়iii. সুযোগ বায়নিচের কোনটি সঠিক?

  2. 302.

    রপ্তানিকারক মাল পাঠানোর সময় কোন ধরনের বিমা করেন?

  3. 303.

    রপ্তানিকারক কর্তৃক সংগৃহীত বিমার বিষয়বস্তু কোনটি?

  4. 304.

    মি. কাইয়ুমের ৩০ লক্ষ টাকা ঋণ কোন ধরনের ঋণ?

  5. 305.

    এ ঋণ গ্রহণের ফলে বৃদ্ধি পাবে—
    i. প্রতিষ্ঠানের সুনাম
    ii. দেশের কর্মসংস্থান
    iii. বিনিময় হার
    নিচের কোনটি সঠিক?

  6. 306.

    ফেডারেল ব্যাংক বাংলাদেশে কোন ধরনের ব্যাংক?

  7. 307.

    ফেডারেল ব্যাংক মূলধন গঠনে কীভাবে সাহায্য করে?

  8. 308.

    জনাব ইসলাম ব্যাংক থেকে কোন ধরনের দলিল সংগ্রহ করেছেন?

  9. 309.

    উদ্দীপকে উল্লিখিত দলিলের বৈশিষ্ট্য হলো—
    i. এটি হস্তান্তর অযোগ্য দলিল
    ii. এতে আদেষ্টা ও আদিষ্ট উভয়ই ব্যাংক
    iii. এরূপ দলিল বাট্টাকরণ করা যায় না
    নিচের কোনটি সঠিক?

  10. 310.

    নিচের কোন প্রকারের বিমা ক্ষতিপূরণের বিমা?

  11. 311.

    জনগণ যাতে ব্যাংক থেকে অধিক সেবা পেতে পারে সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক সতর্ক। গ্রাহকদের পক্ষে ব্যাংকগুলো অর্থ আদায় ও পরিশোধ করছে। শেয়ার ক্রয় বিক্রয় করছে, অর্থ ও সম্পদের নিরাপদ সংরক্ষণ করছে। এছাড়াও কত কাজ। কেন্দ্রীয় ব্যাংক তা তদারক করে। বাংলাদেশ ব্যাংক লক্ষ করছে কতিপয় ব্যাংক তাদের মূল কাজের বাইরে গিয়ে শেয়ার বাজারে অধিক বিনিয়োগ করছে। অধিক ঝুঁকিপূর্ণ খাতে ঋণ দিচ্ছে। যথাযথভাবে প্রভিশন সংরক্ষণ করছে না। তাই ব্যাংকগুলোর বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংক শক্ত ব্যবস্থা নিতে যাচ্ছে।

  12. 312.

    বিমাযোগ্য স্বার্থ হলো—

  13. 313.

    মি. মজুমদারের যে ব্যাংকে লেনদেন করেন সেই ব্যাংকটি একটি বড় ব্যাংকের সাথে তালিকাভুক্ত। ব্যাংকটি ঐ ব্যাংকের নানান নিয়ম ও খবরদারি মেনে চলে। ব্যাংকটি তার সংগৃহীত আমানতের ৫% নগদে ও ১৫% ট্রেজারি বিল কিনে বড় ব্যাংকটিতে জমা রাখে এবং প্রয়োজনে ঋণ নেয়। বিপদের মুহূর্তে বড় ব্যাংকটি মজুমদারের ব্যাংকের পাশে এসে দাঁড়ায়।

  14. 314.

    AI-সহায়তায় পুনর্গঠিত অনুশীলন — এটি মূল পরীক্ষার অবিকল প্রশ্ন নয়।

    গুদামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সঙ্গে সঙ্গে পণ্যে আগুন লাগল। বর্ণিত কারণশৃঙ্খলে আগুনের অবিলম্বে পূর্ববর্তী ভৌত ঘটনা কোনটি?

  15. 315.

    মি. স্বপন তার সম্পত্তি বন্ধক রেখে দীর্ঘমেয়াদি ঋণ নিতে চান। তিনি যে ব্যাংকে টাকা জমা রাখেন সেই ব্যাংকের ম্যানেজারকে এ কথা জানানো হলো। ম্যানেজার সাহেব বললেন যে, তারা দীর্ঘমেয়াদে ঋণ দেন তবে তা খুবই সীমিত। কারণ তাদের তহবিলের মুখ্য অংশ হলো চাহিদা আমানত। আমানতকারীদের উত্থাপিত চেক যাতে কখনো ফেরত না যায় এ বিষয়ে ব্যাংক খুবই সতর্ক থাকে। ম্যানেজার সাহেবের কথা শুনে প্রথমত কিছুটা আহত হলেও মি. স্বপন মনে করছেন এ কথাগুলো পিছনে তারও স্বার্থ রয়েছে।

  16. 316.

    নৌ বিমায় একটি সম্পত্তির বিমাকৃত মূল্য ৫০,০০০ টাকা। ক্ষতির পরিমাণ ২০,০০০ টাকা। ক্ষতি সংঘটনকালে সম্পত্তির বাজার মূল্য ১,০০,০০০ টাকা হলে জাহাজের সমন্বিত ক্ষতি কত হবে?

  17. 317.

    মোসলেম সাহেব স্বল্প বেতনে চাকরি করেন। ভবিষ্যতের চিন্তা করে প্রতি মাসে কিছু অর্থ ব্যাংকে হিসাবে জমা করেন। এ হিসাব হতে তিনি কিছু লাভ পেয়ে থাকেন। প্রয়োজনে টাকা উত্তোলন করেন। এবার তিনি ক্রীড়া উন্নয়ন তহবিলের লটারি কিনলেন। ঈদের পূর্বে সৌভাগ্যক্রমে লটারি থেকে ২০ লক্ষ টাকা পুরস্কার পেলেন। এখন তিনি ভাবছেন আপাতত ব্যাংকে বেশি আয়ের একটি হিসাব খুলবেন।

  18. 318.

    পুনর্বিমার মুখ্য উদ্দেশ্য কোনটি?

  19. 319.

    ফাতেমাকে তার বাবার কলেজে আসার সময় ৫ টাকা ও ১০ টাকার কয়েকটি নোট দিলেন। সে দেখল এতে বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহৃত হয়েছে এবং তাতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর রয়েছে। সে বাসে যেতে তার ব্যাগ থেকে একটা নোট বের করল যার উপর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা এবং অর্থসচিব এতে স্বাক্ষর করেছেন।

  20. 320.

    ৬০,০০০ টাকা মূল্যের বাড়িটা একটা গড়পড়তা বিমাপত্রের অধীনে ৪০,০০০ টাকায় বিমা করা হয়। বাড়িটা আগুনে নষ্ট হয়ে যায় এবং প্রকৃত ক্ষতির পরিমাণ দাঁড়ায় ২৪,০০০ টাকা। বিমাগ্রহীতা এ ক্ষতির জন্য বিমাকারীর নিকট থেকে কত টাকা আদায় করতে পারবে?

  21. 321.

    জনাব ইকবাল তার দেনাদার মি. আবদাল বরাবর ২০,০০০ টাকার একটা দলিল তৈরি করতে গিয়ে লিখলেন- অদ্য থেকে ২ মাস পরে আপনার কাছে বিক্রিত পণ্যের মূল্য বাবদ জনাব জাবেদকে অথবা তার আদেশানুসারে ২০,০০০ টাকা মাত্র প্রদান করুন। তৈরির পর তিনি মি. আবদালের নিকট দলিলটি পাঠিয়ে তাতে স্বীকৃতিসূচক স্বাক্ষর সংগ্রহ করলেন এবং জনাব জাবেদকে দিলেন। জনাব জাবেদ যথারীতি পিছনে স্বাক্ষর করে তা জনাব হাবীবকে প্রদান করলেন। জনাব হাবীব তা তার ব্যাংক থেকে বাট্টাকরণ করতে চাইছে।

  22. 322.

    অগ্নিজনিত ক্ষতির নৈতিক কারণগুলো হলো—
    i. শত্রু কর্তৃক অগ্নিসংযোগ
    ii. অবহেলা
    iii. স্বেচ্ছাপ্রণোদিত অগ্নিসংযোগ
    নিচের কোনটি সঠিক?

  23. 323.

    মি. ভট্টাচার্য একটা জীবন বিমাপত্র খুলেছিলেন আজ থেকে ২০ বছর আগে। প্রিমিয়াম দিয়ে যেতে হবে যতদিন তিনি বেঁচে থাকেন। এখন আর তিনি সেটা চালাতে পারছেন না। তিনি বিমা কর্মকর্তার সাথে দেখা করলেন। কর্মকর্তা বললেন আপনি কিছু টাকা নিয়ে চলে যান আপনাকে আর প্রিমিয়াম দিতে হবেন না। তিনি এ কথা শোনার পর মনে কষ্ট পাচ্ছেন।

  24. 324.

    দায় পরিশোধে সামর্থ্য বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের নীতি?

  25. 325.

    আমিনা একজন স্কুল পড়ুয়া ছাত্রী। একদিন সে তার মায়ের সাথে নিউমার্কেটে কেনাকাটা করতে গেল। কেনাকাটার মাঝামাঝিতে আমিনার মায়ের কাছে টাকা শেষ হয়ে গেল। তখন তিনি ডাচ-বাংলা ব্যাংকের নিউমার্কেট শাখার একটি বুথে গিয়ে টাকা তুললেন। আমিনা দেখল যে, তার মা এক ধরনের প্লাস্টিকের কার্ড একটি মেশিনের ভেতরে প্রবেশ করালেন এবং নির্দিষ্ট পরিমাণ টাকা বের হয়ে এলো। আমিনা তার মাকে জিজ্ঞেস করল মেশিনের মধ্যে এমন কী আছে যে টাকা দেয়? তখন আমিনার মা বললেন এটি একটি স্বয়ংক্রিয় মেশিন, যা দ্বারা কোনো ব্যাংক কর্মকর্তার সহায়তা ছাড়াই দিনরাত ২৪ ঘণ্টা টাকা উত্তোলন করা যায়।

  26. 326.

    ‘লয়েডস’ শব্দটির সাথে কোন বিমা জড়িত?

  27. 327.

    জনাব সালেক ও জনাব মালেক দুজনই বৈদেশিক ব্যবসায়ের সাথে সম্পর্কযুক্ত। প্রথম জন ভোজ্য তেল আমদানিকারক আর অপরজন গার্মেন্টস ব্যবসায়ী। ব্যাংক জনাব সালেকের পক্ষে এক ধরনের পত্র ইস্যু করে না পাঠালে বিদেশি রপ্তানিকারক পণ্য পাঠায় না। প্রতিনিয়ত এরূপ পত্র সংগ্রহের ঝামেলা থেকে পরিত্রাণের জন্য জনাব সালেক এক ধরনের পত্র সংগ্রহ করলেন। অন্যদিকে জনাব মালেক তার অনুকূলে ইস্যুকৃত বিদেশি আমদানিকারক প্রেরিত পত্র ব্যাংকে বন্ধক রেখে তার বিপক্ষে প্রয়োজনীয় কাপড় ও অন্যান্য পণ্য আমদানির জন্য নতুন পত্র সংগ্রহ করেন।

  28. 328.

    কোনটি ব্যাংকের ঋণকৃত তহবিল?

  29. 329.

    সরকারি নোটে কে স্বাক্ষর করেন?

  30. 330.

    বাংলাদেশে ১৯৯১ খ্রিস্টাব্দে প্রবর্তিত গুরুত্বপূর্ণ আইন কোনটি?

  31. 331.

    বাণিজ্যিক ব্যাংকের কাজ হলো—
    i. আমানত সংগ্রহ
    ii. ঋণদান
    iii. ঝুঁকি বণ্টন
    নিচের কোনটি সঠিক?

  32. 332.

    মি. চৌধুরী একজন আমদানি ও রপ্তানিকারক। তিনি একটি ব্যাংক হিসাবে খুলতে চান। তার জন্য উত্তম ব্যাংক বাছাইয়ের বিবেচ্য হলো—
    i. ব্যাংকের অবস্থান
    ii. ব্যাংকের আমানত সংগ্রহের সামর্থ্য
    iii. বৈদেশিক বাণিজ্যে ঋণ
    নিচের কোনটি সঠিক?

  33. 333.

    বাংলাদেশ ব্যাংকের প্রধান নির্বাহী কে?

  34. 334.

    নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কাজ?

  35. 335.

    SLR শব্দ সংক্ষেপের পুরো শব্দ কোনটি?

  36. 336.

    কেন্দ্রীয় ব্যাংকের কাজ হলো—
    i. ঋণদান ও ঋণের তত্ত্বাবধান
    ii. মূলধন গঠন ও বিনিয়োগ
    iii. নোট ও মুদ্রার প্রচলন
    নিচের কোনটি সঠিক?

  37. 337.

    ATM হলো—

  38. 338.

    হাফিজ সাহেব লটারিতে ৫,০০,০০০ টাকা বিজয়ী হন। নিজ নামে ব্যাংকে কোন ধরনের হিসাব খোলা তার জন্য অধিক সুবিধাজনক?

  39. 339.

    নিচের কোনটি সাধারণত হস্তান্তর অযোগ্য ঋণের দলিল?

  40. 340.

    উপরের কোনটি বিশেষভাবে দাগকাটা চেক?

  41. 341.

    ব্যাংকের নিকট কোন জামানতটি উত্তম?

  42. 342.

    আমদানি অপেক্ষা রপ্তানি বেশি হলে ঘটবে?

  43. 343.

    সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।

    প্রত্যয়পত্র কার পক্ষে ইস্যু করা হয়?

  44. 344.

    বাংলাদেশ থেকে বিদেশে অর্থ প্রেরণের মাধ্যম হলো—
    i. ক্রেডিট কার্ড
    ii. ই-মেইল
    iii. বৈদেশিক বিনিময় বিল
    নিচের কোনটি সঠিক?

  45. 345.

    PIN কী?

  46. 346.

    শাখা ব্যাংকের সুবিধা হচ্ছে—
    i. অধিক আমানত
    ii. অধিক ব্যয়
    iii. বেশি মুনাফা
    নিচের কোনটি সঠিক?

  47. 347.

    কোন বিমাকে নিশ্চয়তার চুক্তি বলা হয়?

  48. 348.

    নিচের কোনটি বিমা চুক্তির বৈশিষ্ট?

  49. 349.

    মৃত্যুর হার পঞ্জি হলো—

  50. 350.

    বিমাপত্র সমর্পণ করলে কী ধরনের প্রতিদান মূল্য পাওয়া যায়?