Barishal Board বরিশাল বোর্ড ২০১৬
629টি প্রশ্ন
- 351.
1.
(ক) বাংলা উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণ লিখ।অথবা, (খ) যে কোনো পাঁচটি শব্দের প্রমিত উচ্চারণ লিখ:অধ্যক্ষ, আহ্বান, গ্রীষ্মকাল, পুনঃপুন, ষান্মাসিক, জ্ঞাত, স্বাগত, সংগ্রহ।
- 352.
1.
বই পড়ার আনন্দ
- 353.
2.
মানবকল্যাণে বিজ্ঞান
- 354.
2.
(ক) বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের আধুনিক নিয়মের অনুসারে অ-তৎসম শব্দের যে কোনো পাঁচটি বানান সূত্র উদাহরণসহ লিখ।অথবা, (খ) যে কোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ কর:নিশিখিনি, নমষ্কার, পেসাজীবী, ব্রাহ্মন, আকাংখা, নুন্যতম, বিভিষিকা, ভোগলিক।
- 355.
3.
(ক) উদাহরণসহ সর্বনাম পদের শ্রেণিবিভাগ আলোচনা কর।অথবা, (খ) নিম্নলিখিত অনুচ্ছেদে রেখাঙ্কিত পদগুলোর নাম লিখ (যে কোনো পাঁচটি)(i) প্রগাঢ় নিকুঞ্জ,(ii) সিক্ত নীলাম্বরী,(iii) পুলকিত সচ্ছলতা,(iv). তিনটি ফুল আর অনেক পাতা,(v) নীল, হলুদ, বেগুনি, অথবা সাদা,(vi) তুমি আমার পূর্ব বাংলা।(vii) নিপুণ দক্ষতায় কাজটি শেষ হল।
- 356.
3.
রূপসী বাংলাদেশ
- 357.
4.
বাংলাদেশের পর্যটন শিল্প
- 358.
4.
(ক) ব্যাসাক্যসহ সমাস নির্ণয় কর (যে কোনো পাঁচটি)ঃদম্পতি, চোখাচোখি, পকেটমার, বাহুলতা, সেতার, ব-দ্বীপ, তুষারধবল, অমানুষ।অথবা, (খ) প্রত্যয়ের নামসহ প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় কর (যে কোনো পাঁচটি)মিতালি, কারক, নেতা, কার্য, সৈন্য, মানব, ঢাকাই, খেলনা।
- 359.
5.
(ক) একটি সার্থক বাক্যের কী কী গুণ থাকা আবশ্যক? উদাহরণ লেখ।অথবা,(খ) নির্দেশ অনুসারে বাক্যান্তর কর (যে কোনো পাঁচটি):(i) শিশুরা দূষণমুক্ত পরিবেশ চায় (নেতিবাচক)।(ii) এখন খাঁটি জিনিস সহজলভ্য নয় (অস্তিবাচক)।(iii) নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করতে আহ্বান জানাই (অনুজ্ঞাসূচক)(iv) পঞ্চাশের মন্বন্তরের ঘটনা ছিল অত্যন্ত ভয়াবহ (বিস্ময়সূচক)(v) রচনায় সহজবোধ্য শব্দ ব্যবহার করা উচিত (জটিল)(vi) তিনি আর নেই (যৌগিক)(vii) যেসব পশু মাংস খায়, তারা অত্যন্ত বলবান (সরল)।(viii) বাংলাদেশের চির স্থায়িত্ব কামনা করি (ইচ্ছাসূচক)।
- 360.
5.
খ. দারিদ্র্য বিমোচনে 'নারীসমাজের ভূমিকা
- 361.
6.
(ক) যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ:(i) বিরাট গরু ছাগলের হাট।(ii) সকল ছাত্র-ছাত্রীগণ ক্লাসে উপস্থিত ছিল।(iii) ইহার আবশ্যক নাই।(iv) একের বোঝা, দশের লাঠি।(v) আপনি স্বপরিবারে আমন্ত্রিত।(vi) দারিদ্রতাকে জয় করতে তোমার ইচ্ছাই যথেষ্ট।(vii) শকুনের দোয়ায় হাতি মরে না।(viii) সে সভায় উপস্থিত ছিলেন।অথবা,(খ) অনুচ্ছেদটি শুদ্ধ করে লিখ:বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠতর। এ কথা প্রমাণ হয়েছে। জীবনে সার্থকতা লাভ করতে হইলে পাঠে মনোযোগি হইতে হয়। দূরবস্থা আকাঙ্ক্ষার অন্তরায়। দৈন্যতা ভাল নয়।
- 362.
7.
যেকোনো দশটি শব্দের পারিভাষিক রূপ লেখ:Racism, Plosive, Green room, Brand, Concession, Attestation, Memorandum, Powerhouse, Walkout, Dual, Xerox, Worship, Sponsor, Gist, Irrigation.অথবা, বাংলায় অনুবাদ কর:Can you say why Bangladesh came out victorious in this war? There are two reasons. First, the people of Bangladesh believed that they fought for freedom of the nation. They fought in the name of the freedom of our homeland Bangladesh. The Pakistanis were defeated because they wanted to take the country of others. Second, We had a very great leader.
- 363.
8.
(গ) “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” বিষয়ে একটি রচনা লেখ
- 364.
9.
(ক) মোবাইল ফোনের অপব্যবহারের ক্ষতিগুলো উল্লেখ করে বন্ধুর নিকট একটি ই-মেইল লেখ।অথবা,(খ) মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র লেখ
- 365.
10.
(ক) সারমর্ম লিখ:ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা,হে রুদ্র, নিষ্ঠুর যেন হতে পারি তথাতোমার আদেশে। যেন রসনায় মমসত্যবাক্য ঝলি ওঠে খরখড়গ সমতোমার ইঙ্গিতে। যেন রাখি তব মানতোমার বিচারাসনে লয়ে নিজ স্থান।- অন্যায় যে করে আর অন্যায় যে সহেতব ঘৃণা তারে যেন তৃণসম দহে।অথবা,(খ) ভাব-সম্প্রসারণ কর: সুশিক্ষিত ব্যক্তি মাত্রই স্বশিক্ষিত।
- 366.
11.
(ক) 'ফেসবুকের সুফল ও কুফল' বিষয়ে দুই বন্ধুর সংলাপ রচনা করো।অথবা,(খ) নিচের উদ্দীপক অনুসরণে একটি খুদেগল্প লেখো: পড়ন্ত বিকেলে ঢাকার ফুটপাতে হাঁটতে হাঁটতে রাজু ভাবে, কালের প্রবহমান স্রোত জীবনকে আজ কতদূরে নিয়ে এসেছে। কিন্তু শৈশবের স্মৃতিগুলো আজও...
- 367.
উদ্দীপকে উল্লিখিত সমিতিটি কোন ধরনের?
- 368.
আলম সাহেব তার ব্যবসায়ে উদ্যোগ হারানোর পিছনে কোন পরিবেশগত সমস্যা দায়ী?
- 369.
আলম সাহেবের আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হওয়ার কারণ হলো—
i. সময়মতো পণ্য সরবরাহ করতে না পারা
ii. ব্যবসায়ের প্রয়োজনীয় অর্থ যোগান দিতে না পারা
iii. গুদামে কাঁচামাল পচে যাওয়া
নিচের কোনটি সঠিক? - 370.
প্রতিষ্ঠানটিতে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করবে কে?
- 371.
রূপসী ফেব্রিকসের বৈশিষ্ট্য হলো—
i. জনকল্যাণ
ii. ব্যক্তি মালিকানা
iii. বৃহদায়তন প্রতিষ্ঠান
নিচের কোনটি সঠিক? - 372.
স্বপন, শফিক ও জামালের ব্যবসায়টি কোন ধরনের?
- 373.
উদ্দীপকের ব্যবসায়টি গঠন করা হয় যে ব্যবসায়ের সমস্যা দূর করার জন্য তা হলো—
i. যৌথ উদ্যোগ
ii. একমালিকানা
iii. অংশীদারি
নিচের কোনটি সঠিক? - 374.
যৌথমূলধনী ব্যবসায়ের মূল দলিল কোনটি?
- 375.
কোনটি অংশীদারি ব্যবসায়ের গুরুত্বপূর্ণ উপাদান ?
- 376.
জনাব ইমন মধুপুরের বাসিন্দা। তিনি জীবিকা উপার্জনের লক্ষ্যে বন থেকে কাঠ সংগ্রহ করেন। তা থেকে কাঠ চেরাই করে আসবাবপত্র তৈরি করেন। তিনি ঐ সমস্ত আসবাবপত্র ময়মনসিংহ এলাকার বিভিন্ন দোকানে স্বল্পমূল্যে সরবরাহ করেন। বর্তমানে তার ব্যবসায়টি ভালো চলছে। তার পণ্যের চাহিদা যথেষ্ট থাকায় ব্যবসায় বাড়াতে চান। কিন্তু পুঁজির কারণে সমস্যা হচ্ছে। এছাড়া মধুপুর থেকে ময়মনসিংহের দূরত্ব কিছুটা দূরে হওয়ায় তিনি আসবাবপত্র সঠিক সময়ে দোকানে পৌঁছানোর ব্যাপারে চিন্তিত। কিন্তু তারপরও তিনি এ ব্যবসায়ের সাফল্যের ব্যাপারে আশাবাদী।
- 377.
সামাজিক কাঠামো উন্নয়নে কোন পরিবেশের ভূমিকা অগ্রগণ্য ?
- 378.
মিসেস পাখি একজন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। সেখানকার আমের উৎপাদন সচরাচর বেশি হয়, তাই তিনি নতুন ধরনের ব্যবসায় শুরু করলেন; যেখানে তিনি বিভিন্ন ধরনের আচার ও আমের দ্বারা তৈরি বিভিন্ন প্রকার মিষ্টি রাখেন। অল্পদিনের মধ্যেই তার ব্যবসায়টি স্থানীয়ভাবে ব্যাপক পরিচিতি লাভ করে। তাই তিনি দেশব্যাপী তার পণ্যগুলোর প্রচার করতে চান। তিনি বিভিন্ন পাইকারি ব্যবসায়ী ও অন্য প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা নেবার কথা ভাবছেন। পাশাপাশি বর্তমানে প্রচলিত সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচারের কথাও ভাবছেন। তবে পদ্ধতিগুলোর দীর্ঘসূত্রতা নিয়ে তিনি চিন্তিত।
- 379.
সমবায় সমিতি কখন আইনগত ভিত্তি লাভ করে?
- 380.
যোগাযোগ প্রযুক্তির একমাত্র সংশ্লিষ্ট মাধ্যম কোনটি?
- 381.
জনাব রানা স্বল্প পুঁজি নিয়ে সিয়ামুনের মতো বিলাসবহুল হোটেল থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের চত্বরে একটি হোটেল দিলেন। সেখানে তিনি ২৫ টাকায় ৬টি আইটেমের সাথে ১ প্লেট ভাত বিক্রি করেন। তিনি তার হোটেলের খাবারের রেসিপির মধ্যে পরিবর্তন এনে নতুন নতুন ভালো স্বাদের খাবার ঐ দামে বিক্রি করেন। এর ফলে তার ব্যবসায়টি দ্রুত জনপ্রিয় হয়ে উঠে।
- 382.
কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাস করা যুবক ফাহিম বিভিন্ন বিষয় বিবেচনায় এনে দ্রুত সাফল্য লাভের আশায় তিনি একটা ভ্রাম্যমাণ গাছ চিকিৎসার ব্যবসায় শুরু করলেন। তিনি গাছের বিভিন্ন রোগের জন্য ঔষধ, বিভিন্ন রকম সার, গাছ ও মাটির পরিচর্যা কীভাবে করা যায় তার পরামর্শ দিয়ে থাকেন। এ ব্যবসায়ের জন্য তিনি বেশ কিছু পুঁজি বিনিয়োগ করেন। ব্যবসায়টি নিয়ে শুরুতে চিন্তিত থাকলেও বর্তমানে ব্যবসায়টির জনপ্রিয়তা ক্রমাগতভাবে বাড়ছে। তার ব্যবসায়ে ক্রেতা সৃষ্টির জন্য টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠানের সাহায্য নিলেন।
- 383.
তুহিন নিজ প্রচেষ্টায় ঢাকার সাভারে একটি গার্মেন্টস প্রতিষ্ঠা করেছেন। প্রতিষ্ঠানটি লাভজনক হওয়ায় তার বন্ধুর সাথে সমঝোতার ভিত্তিতে ব্যবসায়ের সম্প্রসারণ করতে চান সেক্ষেত্রে তাদের ব্যবসায়টি কী ধরনের ব্যবসায় হবে?
- 384.
পদ্মা নদীর ধারে রবিন ফার্মাসিউটিক্যাল লি.-এর কারখানা অবস্থিত। প্রতিষ্ঠানটি ভালোমানের ঔষধ উৎপাদন ও বিক্রয় করে। কারখানার অপরিশোধিত বর্জ্য সরাসরি নদীর পানির সঙ্গে মিশছে। এতে নদীর পানি ও এলাকার বায়ু দূষিত হচ্ছে। এলাকার অধিকাংশ লোক ক্ষুব্ধ হওয়ায় প্রতিষ্ঠানটি দূষণরোধে পদক্ষেপ গ্রহণ করে।
- 385.
কোন প্রতিষ্ঠানের বৃদ্ধি হলে ব্যবসায়ীরা পুঁজির যোগান বাড়াতে পারে?
- 386.
সুমন ও কাজল দুই জন ব্যবসায়ী বন্ধু। তারা X লি. ব্যাংকের গ্রাহক। ব্যাংকটির গ্রাহকরা যেকোনো শাখা হতে লেনদেন করতে পারে। সুমন ব্যাংকের এমন একটি কার্ড ব্যবহার করেন যার দ্বারা কেনাকাটা ও ATM বুথ হতে টাকা তোলা যায় নিজের জমানো টাকা পর্যন্ত। অন্যদিকে কাজল একটি কার্ড ব্যবহার করে, যার দ্বারা সুমনের ন্যায় সুবিধা পায় এবং জমাতরিক্ত অর্থ উত্তোলন করতে পারে।
- 387.
ব্যবসায়ের সব থেকে মর্যাদার বিষয় কোনটি ?
- 388.
রাষ্ট্রীয় ব্যবসায় গঠনের উদ্যোগ নেওয়া হয় কোনটির জন্য ?
- 389.
মি. রাজ্জাক ও তার বন্ধু সাজ্জাদ সমঝোতার ভিত্তিতে পাটের তৈরি হস্তশিল্পের পণ্যসামগ্রী কিনে এনে বাণিজ্য মেলায় স্টল দেন। বাণিজ্য মেলায় তাদের পণ্যগুলো ভোক্তাদের কাছে সমাদৃত হওয়ায় মুনাফা ভালো হয়। ক্রেতাসাধারণ মেলা শেষে তাদের ব্যবসায়ের স্থায়ী ঠিকানার সন্ধান চান। এ কারণে তারা স্থায়ীভাবে ব্যবসায় সম্প্রসারণের জন্য মূলধনের তেমন সমস্যা না থাকলেও অন্যান্য বিষয় নিয়ে ভাবছেন।
- 390.
বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা নিয়ন্ত্রণ ও পরিচালনা করে কে?
- 391.
আর সি. লি. একটি স্বনামধন্য কোম্পানি। জয় ও বিজয় উভয়ে ঐ কোম্পানির শেয়ারহোল্ডার। জয়ের নিকট ২,০০,০০০ টাকার শেয়ার আছে। তিনি নির্দিষ্ট হারে কোম্পানি হতে লভ্যাংশ পান। অন্যদিকে বিজয়ের নিকট ১,০০,০০০ টাকার শেয়ার আছে। তিনি জয়ের পরে লভ্যাংশ পান এবং লভ্যাংশের হার প্রতি বছর সমান থাকে না। বর্তমানে প্রতিষ্ঠানটি ব্যবসায় সম্প্রসারণের জন্য একটি সভা আহ্বান করে।
- 392.
ই-বিজনেস পরিচালনার জন্য কোনটি আবশ্যক?
- 393.
অমরসিংহপুর গ্রামের সাধারণ কৃষকরা তাদের ফসলের ন্যায্যমূল্য পাবার জন্য একটি সমিতি গঠন করেন। এ সমিতির শেয়ারের সংখ্যা ২০,০০০। গত বছর সমিতির লাভের পরিমাণ ১,৫০,০০০ টাকা। জনাব রফিক এই সমিতির একজন সাধারণ সম্পাদক। তার শেয়ারের সংখ্যা ১,০০০ টি। বার্ষিক সাধারণ সভায় সর্বোচ্চ লভ্যাংশ বণ্টনের সিদ্ধান্ত হয়। রফিক সমিতি হতে ৬,৩৭৫ টাকা লভ্যাংশ উত্তোলন করে। সমিতির দ্বারা গ্রামবাসী মধ্যস্বত্বভোগীদের হাত হতে রক্ষা পেয়েছে।
- 394.
রুবেল সাহেব একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। কাজের চাপে নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্য ঘরে বসে পাওয়ার জন্য তার ডেবিট ও ক্রেডিট কার্ড একটি দোকানে প্রদান করলেন। তিনি কী পদ্ধতিতে পণ্য ক্রয় করেন?
- 395.
একজন ব্যবসায়ীর জন্য গুণগত ও মানসম্পন্ন পণ্যসামগ্রী উৎপাদন করা কোনটির বহিঃপ্রকাশ ঘটায়?
- 396.
আমাদের বাংলাদেশকে দ্রুত মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন হলো— i. রাজনৈতিক স্থিতিশীলতা ii. সম্মিলিত প্রচেষ্টা iii. নারী-পুরুষের অধিকারের সমতা নিচের কোনটি সঠিক?
- 397.
কোনটি উদ্যোক্তার জন্য অনুপ্রেরণামূলক হতে পারে?
- 398.
কোন ব্যবসায়ের জন্য সর্বোচ্চ ১০ জন লোকের চুক্তিবদ্ধ হওয়া দরকার?
- 399.
যৌথমূলধনী ব্যবসায়ের পরিমেল নিয়মাবলিতে নিম্নের কোন বিষয়টি উল্লেখ থাকে?
- 400.
নৈতিক চরিত্র গঠনে নিচের কোন প্রতিষ্ঠানটির ভূমিকা বেশি?