BUTEX বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২০-২০২১
100টি প্রশ্ন
- 51.
যদি কোন চাকার ভর 4kg এবং চক্রগতির ব্যাসার্ধ 40cm হলে, চাকাটির ত্বরণ 2rad/sec করতে কত টর্ক লাগবে?
- 52.
কোনো মাধ্যমে 400Hz এবং 300Hz কম্পাঙ্কের দুটি শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 2m হলে মাধ্যমে শব্দের বেগ কত?
- 53.
কোনো রোধকের মধ্য দিয়ে প্রতি মিনিটে 600C চার্জ প্রবাহিত হলে রোধকের দুই প্রান্তে 60V বিভব পার্থক্য হয়, রোধকের মান কত?
- 54.
কোনো কমন বেস ট্রানজিস্টরের বেস কারেন্ট ও অ্যামিটার কারেন্ট যথাক্রমে 5×10⁻⁴ amp ও 10⁻³ amp কারেন্ট গেইন ফ্যাক্টর α কত?
- 55.
বিভব পার্থক্য বলতে কী বোঝায়?
- 56.
দুটি ভেক্টরের স্কেলার গুণফল 20 একক। এদের ভেক্টর গুণফলের মান 6√2 একক। ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ কত?
- 57.
সবল নিউক্লিয় বল কোন কণার বিনিময়ে উৎপন্ন হয়?
- 58.
একটি শ্রেণিকক্ষে শব্দের তীব্রতা 10⁻⁸ kWm⁻²। শব্দের তীব্রতা তিনগুণ হলে তীব্রতা লেভেল কত হবে?
- 59.
একটি আদর্শ গ্যাসের নমুনার তাপমাত্রা 20°C। নমুনাটির চাপ ও আয়তন দ্বিগুণ করা হলে এর পরিবর্তিত তাপমাত্রা কত হবে?
- 60.
পরস্পরের সাথে লম্বভাবে ক্রিয়াশীল দুইটি বলের লব্ধি 40N। যদি লব্ধি একটি বলের সঙ্গে 45° কোণে আনত থাকে, তবে বল দুইটির মান কত?
- 61.
কাঁচের সমবর্তন কোণ কত?
- 62.
108km/hr বেগে চলমান একটি গাড়ির চালক 40m সামনে একটি বালককে দেখতে পেলেন। চালকটি সাথে সাথে ব্রেক চেপে দেওয়ায় গাড়িটি 15m/s² সমমন্দনে থেমে যায়। গাড়িটি বালকটির সামনে কতদূরে এসে থেমে গেল?
- 63.
একজন লোক 9.8ms⁻¹ বেগে একটি বল খাড়া উপরের দিকে নিক্ষেপ করে বলটি কত সময় শূন্যে থাকবে এবং সর্বোচ্চ কত উপরে উঠবে?
- 64.
একটি বস্তুকে ভূমি হতে 30m উঁচুতে থেকে ফেলে দেওয়া হল। কোথায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে?
- 65.
বল প্রয়োগের ফলে একটি তারের দৈর্ঘ্য 1% পরিবর্তিত হলে এর ব্যাস শতকরা কতভাগ পরিবর্তিত হবে? [পয়সনের অনুপাত 0.2]
- 66.
স্কেলার গুণনের উদাহরণ কোনটি?
- 67.
একটি বস্তুর ভর 4kg এবং একটি অক্ষের চারিদিকে জড়তার ভ্রামক 400kgm²। বস্তুর চক্রগতির ব্যাসার্ধ কত মিটার?
- 68.
পৃথিবীর মুক্তি বেগ-
- 69.
যদি কোন তাপ ইঞ্জিন থেকে তাপ বের না হয় তবে উহার দক্ষতা হবে-
- 70.
দুটি রেখা ছিদ্র হতে 120cm দূরে রাখা পর্দায় 1.5 মিমি প্রস্থের ব্যতিচার ঝালর পাওয়া যায়। রেখা ছিদ্রদ্বয়ের পারস্পরিক দূরত্ব 0.45mm হলে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত?
- 71.
অপটিক্যাল ফাইবারের প্রধান উপাদান কোনটি?
- 72.
AI-সহায়তায় পুনর্গঠিত অনুশীলন — এটি মূল প্রশ্নপত্রের অবিকল প্রশ্ন নয়।
ঘোষিত অনুমান/সংশোধন: PVC-এর মনোমার ভিনাইল ক্লোরাইড তৈরির শাস্ত্রীয় অ্যাসিটিলিন প্রক্রিয়া বোঝানো হয়েছে; অনুপস্থিত মিশ্রণ যোগ করা হয়েছে।
বিষয়বিভাগ: রসায়ন। ম্যানুয়াল পর্যালোচনা/বিষয়বস্তুর ভিত্তিতে AI-নির্ধারিত বিষয়বিভাগ; উৎসের প্রতিষ্ঠান বা পরীক্ষার বছর পরিবর্তন করা হয়নি।
মূল উৎসের প্রশ্ন:
PVC তৈরিতে কোন গ্যাস মিশ্রণ ব্যবহার করা হয়?
এই অনুশীলনের নির্দেশনা: ঘোষিত অনুমান ও উদ্দীপক অনুসারে সবচেয়ে সম্পূর্ণ সঠিক উত্তর নির্বাচন কর।
- 73.
Fe₂O₃ এর অম্লত্ব কত?
- 74.
সাদা ভিট্রিওল কোনটি?
- 75.
DDT যৌগে কতগুলো Cl⁻ মূলক আছে?
- 76.
ক্যান্সার চিকিৎসায় কোন মৌলটি ব্যবহৃত হয়?
- 77.
টাইট্রেশনের সময় তরলকে পাত্র থেকে কনিক্যাল ফ্লাক্সে নিতে কী ব্যবহার করা হয়?
- 78.
কোনটি অ্যাক্টিনিয়াম সিরিজ?
- 79.
কোন বন্ধনের জন্য চিনি পানিতে দ্রবণীয়?
- 80.
কোনটি গ্রীন হাউজ গ্যাস নয়?
- 81.
36 গ্রাম H₂O এবং 96 গ্রাম CH₃OH মিশ্রানো হলে পানির মোল ভগ্নাংশ কত?
- 82.
টেক্সটাইল শিল্পের কোন বর্জ্য পানি দূষণের জন্য দায়ী?
- 83.
অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যুক্ত AgNO3 AgNO_3 দ্রবণ দ্বারা শনাক্ত করা হয়-
- 84.
CH3CH2CHO CH_3CH_2CHO কে জারিত করলে কোনটি পাওয়া যায়?
- 85.
টেক্সটাইল শিল্পে কোন বস্তুর ন্যানো কণা ব্যবহার করা হয়?
- 86.
নিচের কোনটি অসম্ভব?
- 87.
তরল শুষ্ক কারক বা ড্রিয়িং এজেন্ট কোনটি?
- 88.
জাল টাকা শনাক্তকরণে কোন তড়িৎ চুম্বকীয় রশ্মি ব্যবহৃত হয়?
- 89.
কোনটির গলনাঙ্ক সবচেয়ে কম?
- 90.
গ্লুকোজের আইসোমার সংখ্যা কয়টি?
- 91.
নিচের কোনটি কাঁচ পরিষ্কারক এ ব্যবহৃত হয়?
- 92.
NaOH এর 0.1% জলীয় দ্রবণের pH কত?
- 93.
AI-সহায়তায় পুনর্গঠিত অনুশীলন — এটি মূল প্রশ্নপত্রের অবিকল প্রশ্ন নয়।
ঘোষিত অনুমান/সংশোধন: অস্থির ভরভিত্তি, প্রজাতি ও খনিজ/ভেজা/শুকনো অংশ বলা হয়নি; একক শতাংশের বদলে উপলব্ধ তথ্যের পর্যাপ্ততা যাচাই করা হচ্ছে।
বিষয়বিভাগ: রসায়ন। ম্যানুয়াল পর্যালোচনা/বিষয়বস্তুর ভিত্তিতে AI-নির্ধারিত বিষয়বিভাগ; উৎসের প্রতিষ্ঠান বা পরীক্ষার বছর পরিবর্তন করা হয়নি।
মূল উৎসের প্রশ্ন:
জীবদেহের অস্থিতে শতকরা কতভাগ ক্যালসিয়াম ফসফেট আছে?
এই অনুশীলনের নির্দেশনা: প্রদত্ত তথ্য থেকেই নির্দিষ্ট সার্বজনীন ক্যালসিয়াম ফসফেট শতাংশ নিশ্চিত করা যায় কি না নির্বাচন কর।
- 94.
নিম্নের কোন যৌগটি টুথপেস্ট এর একটি উপাদান?
- 95.
10ml দ্রবণে 0.4gm NaOH আছে। দ্রবণটির ঘনমাত্রা ppm এককে প্রকাশ কর।
- 96.
কোনটি হেটেরো সাইক্লিক যৌগ?
- 97.
প্রধান কোয়ান্টাম সংখ্যা n = 3 হলে, সহকারী কোয়ান্টাম সংখ্যায় (l) মান হবে-
- 98.
1g বিশুদ্ধ CaCO3 CaCO_3 কে প্রশমিত করতে কত গ্রাম HCl প্রয়োজন?
- 99.
গ্যাসোলিনের কার্বন সংখ্যা কত?
- 100.
কোন যৌগটি অ্যালিফ্যাটিক ও অ্যারোমেটিক উভয় ধর্ম প্রদর্শন করে?