নটর ডেম কলেজ, ঢাকা নটর ডেম কলেজ, ঢাকা টেস্ট পরীক্ষা ২০২৩
11টি প্রশ্ন
- 1.
মিলি একাদশ শ্রেণীতে রাষ্ট্রের সরকার ব্যবস্থা, নাগরিক অধিকার, ব্যক্তি স্বাধীনতা, আইনের শাসন ও রাষ্ট্র সম্পর্কে জানার জন্য একটি বিষয় পাঠ করেছে। তার বোন জলি সমাজ, রাষ্ট্রের উৎপত্তি, ক্রমবিকাশ, জাতি ও জাতীয়তা সম্পর্কে জানার জন্য আরেকটি বিষয় পাঠ করেছে।
- 2.
নন্দীখোলা গ্রামে 'সৃজন সংসদ' নামে যুবকদের একটি সামাজিক সংগঠন রয়েছে। সংগঠনটি মূলত গ্রামে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। যেমন- অসহায় মানুষের সেবা করা, নৈতিক মূল্যবোধ জাগ্রত করা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ইত্যাদি। তবে সংগঠনটি কি ধরনের কাজ করবে এবং কাদের দ্বারা পরিচালিত হবে তার জন্য একটি লিখিত নীতিমালা আছে। সংগঠনটির অধিকাংশ সদস্যের সম্মতির ভিত্তিতে নীতিমালাটি তৈরি করা হয়েছে। প্রয়োজনে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে নীতিমালাটি পরিবর্তন করা যাবে। সবাই এই নীতিমালাটি অক্ষরে অক্ষরে পালন করে।
- 3.
প্রিন্স একটি প্রাইভেট প্রতিষ্ঠানে স্বল্প বেতনে চাকরি করেন। পরিবারের ব্যয় বহন করার জন্য পাশাপাশি তিনি অনলাইনে বিজনেস করেন। আর্থিক টানাপোড়ন থাকা সত্ত্বেও মানুষের বিপদে-আপদে তিনি এগিয়ে আসেন। কিন্তু প্রিন্সের ভাই রাসেল একজন শিল্পপতি। সামর্থ্য থাকা সত্ত্বেও তিনি মানুষের বিপদে তেমন সাহায্য-সহযোগিতা করেন না।
- 4.
মি. সালাম বাংলাদেশের নাগরিক। তিনি রাষ্ট্রপ্রদত্ত সকল সুযোগ-সুবিধা ভোগ করলেও রাষ্ট্রের প্রতি দায়িত্ব সম্পর্কে অসচেতন। তিনি নিয়মিত কর প্রদান করেন না এমনকি নির্বাচনে ভোট দানেও অংশগ্রহণ করেন না। সম্প্রতি রাষ্ট্রীয় আইন অমান্য করায় আদালতের মাধ্যমে তিনি শাস্তি ভোগ করেছেন।
- 5.
জনাব রবি পেশায় একজন ব্যাংকার। তিনি বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আনুগত্য জ্ঞাপন করেন। আইন মেনে চলেন, যোগ্য নেতাকে ভোটাধিকার প্রয়োগ করেন ও নিয়মিত কর প্রদান করেন। অফিসে সহকর্মীদের সাথে আলাপকালে তিনি রাষ্ট্রের প্রতি নাগরিকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করেন এবং এর বিনিময়ে রাষ্ট্রের নিকট থেকে কি ধরনের সুযোগ-সুবিধা উপভোগ করা যাবে তাও অবগত করেন।
- 6.
জনাব রহমান সংসদীয় গণতন্ত্র বিদ্যমান এবং একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি তাঁর পরামর্শে অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রী ও সংবিধানিক পদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়োগ প্রদান করেন। তাঁকে কেন্দ্র করে মন্ত্রিসভার সকল কর্মকাণ্ড পরিচালিত হয়।
- 7.
'A' রাষ্ট্রে একটিমাত্র কেন্দ্র থেকে সমগ্র দেশ পরিচালিত হয়। অপরদিকে 'B' রাষ্ট্রে সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও অঙ্গরাজ্যের মধ্যে দক্ষতাবিভাজন করে দেওয়া আছে। কেন্দ্রীয় সরকারের পাশাপশি অঙ্গরাজ্যের সরকারসমূহ নিজ নিজ ক্ষেত্রে স্বাধীনভাবে ক্ষমতার চর্চা করে।
- 8.
জনাব সাবিরুন যে রাষ্ট্রে বসবাস করেন সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান জনগণের ভোটে নির্বাচিত হোন। রাষ্ট্র পরিচালনার বিষয়ে তাকে আইনসভার নিকট। জবাবদিহি করতে হয় না। তিনি তাঁর ইচ্ছা অনুযায়ী যে কোনো ব্যক্তিকে মন্ত্রী হিসেবে নিয়োগ ও অপসারণ করতে পারেন। অন্যদিকে জনাব রাফিনের বসবাসরত দেশের রাষ্ট্রপ্রধান নিয়মতান্ত্রিক প্রধান। প্রকৃত ক্ষমতা প্রধানমন্ত্রী ভোগ করেন।
- 9.
জনাব 'ক' একটি সংগঠনের নেতা যার মূল লক্ষ্য হলো জনগণের মতামতের ভিত্তিতে নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করা ও দেশের স্বার্থে কাজ করা। অপরদিকে জনাব 'খ' আরেকটি সংগঠনের নেতা হিসেবে নিজেদের গোষ্ঠী স্বার্থরক্ষায় ব্যস্ত থাকেন।
- 10.
জনাব ফরহাদ একজন জনপ্রিয় রাজনৈতিক নেতা। তিনি অতি সহজেই প্রজ্ঞার মাধ্যমে জনগণকে আকৃষ্ট করতে পারেন। জনগণ তাকে অন্ধভাবে বিশ্বাস করে। বিশেষ করে তার বক্তব্য ও ব্যক্তিত্ব জনগণকে উজ্জীবিত করে। গত জাতীয় নির্বাচনে তার দল জয় লাভ করে।
- 11.
জনাব রাসেল বাংলাদেশের নাগরিক। তিনি মনে করেন ১৯৫২ সালের রাষ্ট্রভাষা আন্দোলন বাঙালি জাতিকে একতাবদ্ধ করেছিল। ভাষার জন্য সালাম, বরকত, রফিক ও জব্বারসহ আরো অনেকে শাহাদত বরণ করেন। ভাষা আন্দোলনের চেতনাই পরবর্তীতে বাঙালি জাতিকে স্বাধীনতা আন্দোলন তথা মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিল।