ঢাকা কলেজ ঢাকা কলেজ টেস্ট পরীক্ষা ২০২৩
11টি প্রশ্ন
- 1.
করিম একাদশ শ্রেণির মানবিক বিভাগে ভর্তি হতে ইচ্ছুক। সে জানে বাংলা ও ইংরেজি বিষয় বাধ্যতামূলক। কিন্তু ঐচ্ছিক বিষয় হিসাবে বিষয় নির্বাচন করতে গিয়ে সে তার পূর্ব পরিচিত এক বন্ধুর বড় ভাইয়ের নিকট পরামর্শ চাইল। সে তাকে জিজ্ঞাসা করল যে, উচ্চতর শ্রেণিতে তুমি কী বিষয় নিয়ে সম্মান ও মাস্টার্স পড়তে ইচ্ছুক। করিমের প্রবল ইচ্ছা সে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনার্স ও মাস্টার্স কোর্স করবে। তার ভবিষ্যৎ ইচ্ছা জানতে পেরে শিক্ষক তাকে পরামর্শ দিলেন, পৌরনীতিকে ঐচ্ছিক বিষয় হিসাবে নির্বাচন করার জন্য এবং বললেন যে, পৌরনীতি একটি গুরুত্বপূর্ণ নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। পৌরনীতি পাঠ করা একান্ত অপরিহার্য। আমাদের প্রতি তাদের দায়িত্ব ও কর্তব্য পালনে উদ্বুদ্ধ করবে। আর জ্ঞান না থাকলে তারা শুধু প্রতারিত হবে না বরং সঠিকভাবে তাদের দায়িত্ব ও কর্তব্য পালন করতেও পারবে না।
- 2.
মৌসুমীর বাবা তাঞ্জিনিয়ায় মেয়ের বাসায় বেড়াতে গিয়ে ওয়াশিংটন ডিসিতে গেলেন। সেখানে মুক্তমঞ্চে দাঁড়িয়ে তাদের দেশের শাসন ব্যবস্থার স্বচ্ছতার উৎকৃষ্টতার প্রসঙ্গে বক্তৃতা শুনলেন। কথাগুলো বাবার খুব ভালো লেগেছে। বিশেষ করে শাসন ব্যবস্থার স্বচ্ছতার বিষয়টি, দেশে ফিরে এসে কলেজ পড়ুয়া ছেলেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সুশাসন নিয়ে আলাপ করলেন। বিশেষ করে রাষ্ট্রপতির নির্বাচন, কংগ্রেসের সিদ্ধান্ত গ্রহণ ও সুপ্রিম কোর্টের ক্ষমতা প্রসঙ্গে। আতিক বলল, আমাদের দেশে সরকারের জবাবদিহিতা নেই বললেই চলে।
- 3.
ছকটি দেখি এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
- 4.
ড. মল্লিক পেশায় একজন আইনজীবী, দীর্ঘ পেশাজীবনে আইন বিয়ে অনেক বই লিখেছেন। কিন্তু তিনি মনে করেন, কেবল আইনই স্বাধীনতা নিশ্চিত করতে পারে না। মানুষ বিবেকবোধ, ন্যায়-নীতি, উচিত-অনুচিতের দ্বারাও পরিচালিত হয়। সেগুলো আইন থেকে পৃথক। তিনি বিশ্বাস করেন সমাজে যদি বৈষম্য বিরাজ করে তা'হলে স্বাধীনতা কখনো ফলপ্রসূ হয় না।
- 5.
আসিফ, নাফিস ও ঝর্ণা পাঠগারে বসে আইন নিয়ে আলোচনায় প্রবৃত্ত হলো। আসিফ বলল, আইনের সাথে নৈতিকতার সম্পর্ক খুব গভীর। কারণ নৈতিক দিক হতে আইন সমৃদ্ধ না হলে সে আইন কেউ মানতে চায় না। নাফিস তাকে সমর্থন করল এবং বলল যে, আইন রাষ্ট্রের ভিত্তি। তাই আইনকে অবশ্যই নৈতিকতা সমৃদ্ধ হতে হবে। ঝর্ণা বলল, আইনের শাসন না থাকলে সমাজে শান্তিতে বাস করা যায় না এবং মানুষের স্বাধীনতা ও সাম্য নিশ্চিত হয় না।
- 6.
শিবলী দীর্ঘদিন 'ক' রাষ্ট্রে কর্মরত। ছুটিতে দেশে আসার সময় সে তার মালিককে নিয়ে দেশে বেড়াতে আসে। ইতোমধ্যে দেশে জাতীয় নির্বাচনের দিন ধার্য হয়। শিবলী ও তার স্ত্রী যোগ্য প্রার্থীকে ভোট দেয়। এছাড়া শিবলী কর অফিসে গিয়ে করও প্রদান করে। নির্বাচনে লাইনে দাঁড়িয়ে নারী-পুরুষ সমানভাবে ভোট দিতে দেখে তার মালিক খুব আশ্চর্য হয়। তাদের দেশে ভোটাধিকার সীমিত, কর্মক্ষেত্রের সীমাবদ্ধতা রয়েছে।
- 7.
নাজমুল হাসান সাহেব একজন শিক্ষক, তিনি নিজের অধিকার ও কর্তব্য সম্পর্কে অত্যন্ত সচেতন। তিনি শান্তিতে বিশ্বাসী। এ জন্য তিনি যুদ্ধকে ঘৃণা করেন। তিনি চান জাতিসংঘ ঘোষিত মানবাধিকারসমূহ পৃথিবীর সকল রাষ্ট্রেই বাস্তবায়ন করতে আন্তরিকভাবে সচেষ্ট হবে।
- 8.
অং-সান-সূচি একজন জনপ্রিয় রাজনৈতিক নেত্রী। তিনি অতি সহজেই প্রজ্ঞার মাধ্যমে জনগণকে আকৃষ্ট করতে পারেন। জনগণ তাকে অন্ধভাবে বিশ্বাস করে। বিশেষ করে তার বক্তব্য ও ব্যক্তিত্ব জনগণকে উজ্জীবিত করে, গত জাতীয় নির্বাচনে তার দল জয় লাভ করে।
- 9.
- 10.
'ক' দেশে শাসন বিভাগ আইনসভার নিকট জবাবদিহি করে এবং একটি কেন্দ্র থেকে সমগ্র দেশ পরিচালিত হয়। এর রাষ্ট্রপ্রধান জনগণের পরোক্ষ ভোটে নির্বাচিত হয়। এদিক থেকে 'খ' দেশের সাথে কিছুটা পার্থক্য আছে। 'খ' দেশে কেন্দ্র ও প্রদেশের মধ্যে সংবিধানের মাধ্যমে ক্ষমতা বিভাজন করে দেয়া আছে। এর রাষ্ট্রপ্রধান সরাসরি ভোটে নির্বাচিত হয়।
- 11.
উৎপত্তিগত বা শাব্দিক দিক থেকে জাতি ও জাতীয়তা বলতে একই বংশোদ্ভূত জনসমষ্টিকে বোঝানো হলেও আধুনিককালে জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া যায়। জাতি হচ্ছে জাতীয়তাবাদী চেতনারই ফসল। ভাষা ও সংস্কৃতিভিত্তিক ঐক্যই বাঙালি জাতীয়তাবাদের মূলভিত্তি। বাংলাদেশ স্বাধীন হয়েছে ভাষা ও সংস্কৃতিভিত্তিক জাতীয়তাবাদ উন্মেষের ফলে।