Combined Board ঢাকা, কুমিল্লা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ বোর্ড ২০২৫
22টি প্রশ্ন
- 1.
- 2.
X, Y এবং Z ইংল্যান্ডের একই এলাকার বাসিন্দা। X একজন সুস্থ সবল যুবক। সে ভিক্ষা করতে পছন্দ করে। Y বার্ধ্যক্যজনিত কারণে অক্ষম। Z পিতৃ-মাতৃহীন এক অসহায় বালক। ইংল্যান্ডের একটি আইন মোতাবেক X কে শ্রমাগারে, Y কে দরিদ্রাগারে এবং Z কে দত্তক হিসেবে প্রেরণ করা হয়।
- 3.
জামাল মিয়া লাঙল দিয়ে জমি চাষ করে বলে তাকে বেশি সংখ্যক শ্রমিক নিয়োগ দিতে হয়। ফলে তার উৎপাদন খরচ বেড়ে যায়। কিন্তু ইংল্যান্ডে উৎপাদন পদ্ধতির আমূল পরিবর্তনের ফলে লাঙলের পরিবর্তে ট্রাক্টর দিয়ে জমি চাষ করে বলে শ্রমিক কম নিয়োগ দিতে হয়। তাই তার উৎপাদন খরচ হ্রাস পায় এবং জীবনযাত্রা সহজ হয়।
- 4.
- 5.
'ম' একটি মুসলিম দেশ। এদেশের সরকার নিজস্ব আয়, জনগণের-দান, সদকা থেকে একটি রাষ্ট্রীয় কোষাগার গঠন করে। বিনাসুদে দরিদ্রদের ঋণ দান এবং দরিদ্র জনগণের কল্যাণ ও সামাজিক নিরাপত্তায় এর ভূমিকা অতুলনীয়। এ ব্যবস্থাটি খোলাফায়ে রাশেদীনের সময়েও ইসলামি রাষ্ট্রকে বিশ্বের প্রথম কল্যাণ রাষ্ট্রে পরিণত করেছিল।
- 6.
'ক' | 'খ'
i. একটি সাহায্যকারী পেশা হিসেবে ব্যক্তি, দল এবং সমষ্টির সমস্যা সমাধানে ভূমিকা রাখে। | i. আকস্মিক দুর্ঘটনার কারণে মানুষ নিজের চেষ্টা ও সামর্থ্য দ্বারা মোকাবিলা করতে ব্যর্থ হলে রাষ্ট্র কর্তৃক সহায়তার ব্যবস্থা।
ii. একটি পেশা | ii. একটি কর্মসূচি
iii. সমস্যা সমাধানে নিজস্ব পদ্ধতি ও কৌশল রয়েছে। | iii. নিজস্ব পদ্ধতি ও কৌশল নেই
vi. সমাজের সকল মানুষের কল্যাণ করে। | vi.. দুর্ঘটনায় পতিতদের সাহায্য করে। - 7.
মেয়েটির নাম পুষ্পাঞ্জলি। দেখতে খুবই সুন্দরী ছিল। ভালোবেসে বিয়ে-করেছিলো অজয় দাসকে। বিয়ের কিছুদিন পর স্বামী মারা যাওয়ায় মেয়েটি ভীষণ ভেঙে পড়ে। কারণ তাদের সমাজে মেয়েদের দ্বিতীয় বিয়ের সুযোগ নেই। সে সময় আবির্ভূত হন এক মহান মানবতাবাদী ব্যক্তিত্ব, যার প্রচেষ্টায় ১৮৫৬ সালে হিন্দু বিধবা বিবাহ আইন পাস হয়। এর ফলে মেয়েটি দ্বিতীয় বিয়ে করে অমানবিক অবস্থা থেকে মুক্তি পান।
- 8.
জামিলা খাতুন ধার্মিক নারী। তিনি অনেক সম্পদের মালিক। তাই প্রতিবছর রমজান মাসে হিসেব করে সম্পদের আড়াই ভাগ দরিদ্র অসহায়দের মাঝে বিতরণ করেন। এ ধর্মীয় বিধান পালন করে তিনি মানসিক প্রশান্তি লাভ করেন।
- 9.
- 10.
- 11.
- 12.
মারিয়াম ও ফাতেমা দুই বোন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়।মারিয়াম যেবিষয়টা নিয়ে পড়ছে সেটিকে সমাজের পূর্ণাঙ্গ পাঠ বলা হয়। এটির উদ্দেশ্য হলো সমাজে বসবাসকারী মানুষের পারস্পরিক সম্পর্কের বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ করা। অন্যদিকে ফাতেমার পঠিত বিষয় রাষ্ট্র,সরকারব্যবস্থা, ক্ষমতা, কর্তৃত্ব ইত্যাদি নিয়ে আলোচনা করে।
- 13.
ভৈরব নদীর তীরে রুপসা এলাকায় ক্রমশ কলকারখানা গড়ে উঠছে। আশেপাশের গ্রামের মানুষ সেখানে এসে কাজ করে। এখানকার জনগণের বিভিন্ন সুযোগ সুবিধার্থে অফিস-আদালত, স্কুল-কলেজ ও অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠান গড়ে ওঠে।কিন্তু কলকারখানার বর্জ্য, যানজট, বিভিন্ন যান্ত্রিক শব্দ, ধুলাবালি এখানকার বাতাসকে ভারি করে তোলে। ছোটোখাটো চুরি ও ছিনতাই ভয়ের কারণ হয়ে দাড়িয়েছে।
- 14.
গফুর মিয়ার আর্থিক অবস্থা পূর্বে ভালো ছিল না। তিনি জমি বিক্রি করে তার এক ছেলেকে সৌদি আরবে পাঠালেন এবং অন্য ছেলেকে লেখাপড়া শিখিয়ে এমবিবিএস ডাস্তার বানালেন। এখন তিনি প্রচুর সম্পদের মালিক। সমাজে তার মর্যাদা বৃদ্ধি পেয়েছে।
- 15.
- 16.
রতন তার স্ত্রী ও এক কন্যা নিয়ে বর্তমানে শহরে বাস করে। আগে তারা বাবা, মা, চাচা-চাচিসহ গ্রামে বাস করত। সেখানে পরিবারের সকলেই সকলের প্রতি দায়িত্ব পালনের মাধ্যমে ভক্তি ভালোবাসাসহ জীবনযাপন করত। পরিবারের বয়োজ্যেষ্ঠরা আয় রোজগার করত, ছোটোদের পড়ালেখায় বড়রা সহযোগিতা করত। বই পড়ে ও দাদা-দাদির কাছে গল্প শুনে ছোটোদের সময় কাটত। বর্তমানে ছোটোরা দাদাদাদিকে কাছে পায় না এবং সব কিছুর রদবদল ঘটেছে।
- 17.
কার্তিক মাসের পূর্ণিমা তিথি। সুন্দরবন সংলগ্ন সাগর উপকূলে প্রতিবছর রাসমেলা বা সাগর মেলা হয়। দেশের বিভিন্ন স্থান হতে সেখানে লঞ্চ, স্টীমার, ইঞ্জিন বোটযোগে মানুষের ব্যাপক সমাগম ঘটে। সেখানে জেলেরা মাছ ধরে শুঁটকি তৈরি করে। যেটাকে শুঁটকিপল্লি বলে। আশেপাশের অধিবাসীদের কেউ কাঠুরে,কেউ মৌয়াল, কেউবা জেলে। তাদের বাড়ীঘর গোলপাতার ছাউনি।
- 18.
মেহেরাবের বাবা প্রতিদিন মসজিদে যাওয়ার সময় মেহেরাবকে নিয়ে যায়। মেহেরাবও তার বাবার সাথে মসজিদে নামাজ আদায় করে। বড়দের সালাম দিতে শেখে। এভাবে মেহেরাব বড় হয়ে একজন আদর্শ মানুষ হয়ে গড়ে ওঠে।
- 19.
- 20.
ঘটনা-১: সুমন কথায় কথায় মিথ্যা বলে। বাবা-মা ও মুরুব্বীদের কথা অমান্য করে। ঘটনা-২: বশির সাহেব জুয়া খেলেন ও নেশা করেন এবং চোরা কারবারের সাথে জড়িত। এজন্য তার আপনজনেরা তাকে এড়িয়ে চলে।
- 21.
গ্রামের নাম রসুলপুর। দশ বছর আগে গ্রামটি নানা সমস্যায় জর্জরিত ছিল। এখন সেখানে চাষাবাদ পদ্ধতিতে ট্রাক্টর,শ্যালোমেশিন ব্যরহার হয়। স্কুল-কলেজে কাগজ কলমের পরিবর্তে অনলাইনে প্রয়োজনীয় কাজকর্ম মেটানো হয়। অনলাইনে বিকাশ ও নগদের ব্যবসা করে যুবকেরা তাদের ভাগ্যের পরিবর্তন এনেছে। রেমিট্যান্স যোদ্ধাদের পাঠানো অর্থ এলাকার খ. "স্তরবিন্যাস সকল সমাজে বিদ্যমান"- ব্যাখ্যা করো। মানুষের ভাগ্য বদলে সহায়ক ভূমিকা রেখেছে।
- 22.
শিক্ষিত যুবক আবির বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করে গ্রামে এসে যুবকদের নিয়ে নিজেদের অর্থায়নে একটি মুরগীর খামার তৈরি করেন। গ্রামের পতিত পুকুর সংস্কার করে মাছ চাষ করেন। রাতের বেলায় নিরক্ষর জনগোষ্ঠীকে লেখাপড়া করানোর ব্যবস্থা করেন। এসকল কার্যক্রমে গ্রামের শিশু-কিশোরদেরও অন্তর্ভুক্ত করেন। আবিরদের এ কার্যক্রম গ্রামের সকল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে। এখন তারা সম্মিলিতভাবে গ্রামের ভাঙ্গা সেতুটিও মেরামতের ব্যবস্থা গ্রহণ করেছে।