Combined Board চট্টগ্রাম, যশোর, সিলেট বোর্ড ২০২১

22টি প্রশ্ন

  1. 1.

    মামুন রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়াশোনা করে। ছুটিতে বাড়িতে এসে তার বাল্যবন্ধু তারিখের সাথে সময় কাটায়। তারেক মামুনকে তার পড়ার বিষয় জিজ্ঞেস করলে মামজন বলে, যে সে যে বিষয়ে লেখাপড়া করে তা এমন একটি বিষয়ে যা সমস্যাগ্রস্থ মানুষকে এমন ভাবে সাহায্য করে, যাতে সে নিজেই নিজের সম্পদে সর্বোত্তম ব্যবহার করে সমস্যার সমাধান নিজে করতে পারে অতীতকাল থেকে বর্তমান সময়ে এর গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে।

  2. 2.

    জামিল একটি পেশাগত সংগঠনের কর্মকর্তা। তার সংগঠনের কর্মীরা সুনির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী সমস্যাগ্রস্ত লোকদের সাহায্য করে থাকে। সামাজিকভাবে তারা এ কার্যক্রম পরিচালনা করে থাকে। ব্যক্তি, পরিবার ও সমাজের চাহিদা পূরণে তারা সমাজের সম্পদ ব্যবহার করে ও কাজে লাগায়।

  3. 3.

    ১৭৬০ সাল থেকে ১৮৫০ সালের মধ্যে একটি বিশেষ ঘটনার কারণে বিশ্বে একটি সুদূরপ্রসারী আমূল পরিবর্তন আসে। এ সময়ে বিশ্বে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন ঘটে। মানুষ প্রাকৃতিক শক্তিকে ব্যবহার করে উৎপাদনসহ বিভিন্ন ক্ষেত্রে অভাবনীয় উন্নতি সাধন করে।

  4. 4.

    ইউরোপের একটি রাষ্ট্র তাদের দেশের দরিদ্র ও ভবগুরেদের সমস্যা সমাধানের লক্ষ্যে একটি আইন প্রণয়ন করে। এই আইনে রাষ্ট্র দরিদ্রদের দায়িত্ব গ্রহণ করার পাশাপাশি অসচ্ছল দরিদ্রদের দায়িত্ব নেওয়ার জন্য স্বচ্ছল আত্মীয়-স্বজনকে বাধ্য করা হয়।

  5. 5.

    ১৭৬০ সাল হতে ১৮৫০ সালের মধ্যে প্রথমে ইংল্যান্ডে পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশে উৎপাদন, প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থায় আমল পরিবর্তন হয়। এই পরিবর্তনের ফলে নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি পেলেও মানব জীবনের নতুন নতুন জটিল সমস্যা সৃষ্টি করে। এ সমস্যার মোকাবিলায় যোগ বিজ্ঞানসম্মত উপায় হিসেবে একটি সুনির্দিষ্ট বিষয়ের উদ্ভব হয়।

  6. 6.

    রমজান সাহেব একজন সম্পদশালী ধার্মিক ব্যক্তি। তিনি নামাজ রোজা ও হজের পাশাপাশি আরও একটি আর্থিক ইবাদত করেন। তিনি তার সম্পদের নির্দিষ্ট অংশ কোরআনে বর্ণিত নীতি নির্ধারিত আটটি খাতের বাইরে ব্যয় করেন না। তার এই অর্থ ব্যয় সমাজের ধনী ও দরিদ্র বৈষম্য হ্রাস করে।

  7. 7.

  8. 8.

    ইংল্যান্ড ও আমেরিকায় দানকার্যে নিয়োজিত সংস্থাগুলোর মাঝে অথবা প্রতিযোগিতা, সম্পদের অপচয় রোধ ও সমন্বয়হীনতা ছিল। এগুলো দূর করতে বিচ্ছিন্ন সমাজসেবা কার্যক্রমকে সাংগঠনিক রূপ দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়। সেই লক্ষ্যে একটি নীতি-আদর্শে ইংল্যান্ড ও আমেরিকার নতুন একটি সমাজকল্যাণমূলক সংগঠন গড়ে ওঠে। এটি সমাজকর্মকে পেশাগত মর্যাদা দানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

  9. 9.

  10. 10.

    সজল ও রিপন দুই বন্ধু একসাথে প্রাথমিক বিদ্যালয়ে যেত। রিপন পড়ালেখা শেষ না করে বাবার জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে। ফলে সে সন্তানদের মৌলিক চাহিদা মেটাতে অক্ষম। সজল এমবিবিএস পাশ করে একটি সরকারি হাসপাতালে চাকরি করে। সজলের ছেলে মেয়েরা ভালো স্কুলে পড়ালেখা করে।

  11. 11.

    অধ্যাপক সায়েম তার আলোচনায় বলেন মানুষের কিছুই ইচ্ছা ও বিশ্বাসবন থাকে যার আলোকে তার ভাল মন্দ মূল্যায়িত হয়। এই মূল্যায়ন বিভিন্ন প্রকার ও পর্যায়ের হয়ে থাকে।

  12. 12.

    কৃষির ওপর নির্ভরশীল থাকা 'ক' অঞ্চলে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠায় মানুষের জীবন জীবিকায় বেশ পরিবর্তন এসেছে। পুরাতন পেশা ছেড়ে মানুষ নতুন নতুন পেশায় যুক্ত হচ্ছে। বিভিন্ন অঞ্চল থেকে প্রত্যহ কর্মের সন্ধানে মানুষ এলাকাটিতে এসে ভীড় জমাচ্ছে। কিছু মানুষের আর্থিক অবস্থার উন্নতি হলেও অনেক মানুষই কর্মহীন হয়ে ঘুরে বেড়াচ্ছে। চুরি, ছিনতাই ও ছোটখাট অপরাধমূলক কর্মকাণ্ডও সংঘটিত হতে দেখা যাচ্ছে ইদানিংকালে।

  13. 13.

  14. 14.

    দৃশ্যকল্প-১: সাবিনা সুমনের চেয়ে অধিকতর মেধাবী হলেও তাদের পিতা-মাতা সাবিনাকে পড়াতে ইচ্ছুক নন। বরং উচ্চশিক্ষার সুযোগ না দিয়েই তাকে বিয়ে দিয়ে দেন। গ্রামে অধিকাংশ মানুষই নারীশিক্ষা বা তাদের প্রতি মনোভাবে বিভিন্ন পূর্বসংস্কার আরোপ করেন। দৃশ্যকল্প-২: নিঃসন্তান বিধবা বৃদ্ধার বর্তমান অবস্থা করুণ। একসময় সহায়-সম্পত্তি থাকলেও এখন তিনি নিঃস্ব। সাহায্যের জন্য তিনি স্থারে দ্বারে ঘুরে বেড়ান।

  15. 15.

    গণি মিয়া তার গ্রামের মানুষদের কাছে একজন সকল বৃষি উদ্যোক্তা ও কৃষক বন্ধু হিসেবে পরিচিত। আর্মের মানুষ চাষাবাদের ক্ষেত্রে তার পরামর্শ নিয়ে থাকে। সে মোবাইলের মাধ্যমে কৃষি সংক্রান্ত নানা তথ্য ও সমস্যার সমাধান বিষয়ে জানতে পারে। এর ফলে সে নতুন নতুন ফসলের চাষাবাদ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে সক্ষম হয়েছে। বর্তমানে সে অর্থনৈতিকভাবে বেশ স্বাবলম্বী। 'গণি নিয়া মাঝে মারে ভাবে, বাপ-দাদার আমলে যদি এ সুবিধা থাকতো তাহলে তাদের আর এত কষ্ট করতে হতো না।

  16. 16.

    কৃষক পরিবারের ছেলে রফিক ঢাকায় একটি শিল্পগোষ্ঠীতে চাকরি করে। মামাতো বোন স্বর্ণাকে বিয়ে করে সে ঢাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছে। রফিকের বাবা-মা গ্রামের বাড়িতেই থেকে যায়।

  17. 17.

    ফাইয়াজ তার বাবা-মার সাথে ঢাকায় বসবাস করে। ফাইয়াজের বাবা-মা দুজনই চাকরিজীবী। তার পরিবারে দাদা-দাদী ছাড়াও অবিবাহিত এক চাচা ও ফুফু থাকে। বাবা-মা ব্যস্ত বলে তার অধিকাংশ সময় কাটে পরিবারের অন্য সদস্যদের সাথে। ফাইয়াজ তার দাদার কাছে থেকে ধর্মীয় শিক্ষা নেয় এবং চাচা ও ফুফু তাকে পড়াশোনায় সাহায্য করে।

  18. 18.

    আমাদের সমাজব্যবস্থায় এক সময় বয়োজ্যেষ্ঠরা ছোটদেরকে গল্প, রূপকথা ও উপদেশমূলক বাণী শোনাত। এক সময় গ্রামে-গঞ্জে পালাগান, জারি-সারি ইত্যাদি ব্যাপকভাবে হতো। বিশেষ করে পুঁথিপাঠ, গাজীর গান, শ্লোকের মধ্য দিয়ে মানব চরিত্রের গুণাবলি প্রকাশ পেতো। বয়োজ্যেষ্ঠরা মনে করে, সময়ের পরিবর্তন হলেও এসবের প্রয়োজন এখনও শেষ হয়ে যায়নি।

  19. 19.

    জামান সাহেব শহরে তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করেন। গ্রাম থেকে মাঝে মাঝে আত্মীয়-স্বজন শহরে আসলে তাঁর বাসায় ওঠে। তিনি সাধ্যমতো গ্রামের আত্মীয়-স্বজনকে আর্থিকভাবে সহায়তা করে থাকেন। কয়েকদিন আগে তাঁর এক চাচা মেয়ের বিয়ের জন্য কিছু জমি বিক্রি করতে চাইলে তিনি তা কিনে নেন।

  20. 20.

    শুভপুর গ্রামের কতিপয় যুবক করোনা মহামারির প্রথম দিকে গ্রামের মানুষদের স্বাস্থ্য সচেতনতামূলক নানা কর্মসূচি গ্রহণ করে। হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার, মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ নানাবিধ প্রচারণা চালায় এবং গ্রামের হতদরিদ্র পরিবারের জন্য ত্রাণ সহায়তার ব্যবস্থা করে। তাদের এ জাতীয় কর্মকাণ্ড গ্রামের মানুষের নিকট খুব সমাদৃত হয়। বর্তমানে তারা স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগিতায় গ্রামের মানুষের কর্মসংস্থান ও জীবনযাত্রার মান উন্নয়নের জন্য 'সবুজ সাথী' নামে একটি ক্লাবের মাধ্যমে কাজ করে যাচ্ছে।

  21. 21.

    তিতাস নদীর পাড়ে রমেশের গ্রাম। রমেশের বাবা-চাচা সবাই, মাছ ধরে ও মাছ বিক্রি করে জীবন নির্বাহ করে। বংশ পরম্পরায় এটাই তাদের কাজ। গ্রামের বেশিরভাগ মানুষের পেশাও তাই। এরা পরস্পরের প্রতি খুব বেশি আন্তরিক। পড়াশোনায় রমেশের ভীষণ আগ্রহ। গ্রামের স্কুলের সে নিয়মিত ছাত্র। পড়াশোনার ফাঁকে ফাঁকে সে বাবা-চাচাদের সাথে মাছ ধরে ও বিক্রিতে সহায়তা করে। মেধাবী রমেশ মেডিকেল পাস করে এখন ডাক্তার হিসেবে সমাজে প্রতিষ্ঠিত। সপ্তাহে একদিন সে তার গ্রামের মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকে।

  22. 22.

    ফাহিম বিশ্ববিদ্যালয়ে যে বিষয়ে অধ্যয়ন করে তার মূল আলোচ্য বিষয় মূলত সমাজ, সামাজিক সম্পর্ক, সামাজিক কার্যাবলি, সামাজিক দল-প্রতিষ্ঠান ইত্যাদি। অপরদিকে, তার বন্ধু তারেক যে বিষয়টিতে অধ্যয়ন করে তার মূল আলোচ্য বিষয়- মানুষ, তার উদ্ভব ও বিকাশ, মানুষের দৈহিক গঠন ও সংস্কৃতির ভিন্নতা।