Combined Board ঢাকা, রাজশাহী, যশোর, বরিশাল, সিলেট, দিনাজপুর বোর্ড ২০১৯

19টি প্রশ্ন

  1. 1.

    ইয়াসির বিশ্ববিদ্যালয়ে সম্মান শ্রেণিতে অধ্যয়ন করে। ইয়াসিরের ছোট বোন রহিমা তাকে বলে- ভাইয়া তুমি কোন বিষয়ে পড়? ইয়াসির বলল, আমি এমন একটি বিষয়ে অধ্যয়ন করি যাতে আল্লাহর পরিচয়, তাঁর প্রতি ইমান ও আনুগত্য সম্পর্কে জানা যায় এবং ইবাদত-বন্দেগির মাধ্যমে তাঁর সন্তুষ্টি অর্জনের উপায় জানা যায়। ইয়াসিরের পিতা গ্রামের মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ান। তিনি গ্রামের ছেলে-মেয়েদের দৈনন্দিন জীবনে যেসব কাজ করতে হয় যথা: সার্বক্ষণিক আল্লাহকে স্মরণ করা, কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, কারো সাথে দেখা হলে সালামদেওয়া, মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করা ইত্যাদি শিক্ষা দেন।

  2. 2.

    চাকরিজীবী আফিফা সম্প্রতি একটি কন্যা সন্তান জন্ম দেন। যার নাম রাখা হয় আয়েশা। আয়েশার জন্মের পর সংশ্লিষ্ট ডাক্তার ছয় মাস পর্যন্ত মাতৃদুগ্ধ ছাড়া শিশুকে অন্য কোনো খাবার দিতে মা-বাবাকে নিরুৎসাহিত করেন। ডাক্তারের পরামর্শ বিবেচনা করে আফিফা যথাযথ কর্তৃপক্ষ বরাবর ছয় মাসের ছুটির জন্য আবেদন করেন। কর্তৃপক্ষ কেবল এক মাসের ছুটি মঞ্জুর করে। এতে আফিফা সন্তুষ্ট হতে না পেরে চাকরি ত্যাগ করেন এবং আয়েশাকে সুষ্ঠুভাবে প্রতিপালনে মনোনিবেশ করেন। আফিফার স্বামী রায়হান একজন ব্যাংক কর্মকর্তা। সারাদিনের কর্মব্যস্ততা শেষে হাসি মুখে বাসায় ফিরেন। খোঁজ-খবর নেন আফিফার শরীরের, তার সাথে উত্তম ব্যবহার করেন এবং কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি দৃষ্টিগোচর হলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। তার এরুপ ব্যবহারে আফিফা নিজেকে ধন্য মনে করেন এবং গৌরব বোধ করেন।

  3. 3.

    আবির ও আদিব দুই বন্ধু কলেজ শেষে একটি রেস্টুরেন্টে বসে নাস্তা করছিল। হঠাৎ আবিরের অন্য এক বন্ধু রফিক মোবাইল ফোনে তাকে কোথায় আছে জানতে চাইলে সে বললো, 'আমি বাসায়'। আদিব আবিরকে বললো, রফিকের সাহচর্য যথাসম্ভব ত্যাগ করবে। কারণ সে কিছু বাজে ছেলের সাথে মেলামেশা করে। মাঝে মাঝে অনৈতিক কাজেও জড়িয়ে পড়ে।

  4. 4.

    নাবিল দ্বাদশ শ্রেণির ছাত্র। একদিন সে ঢাকা শহরে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যাচ্ছিল। ভোর বেলা বাস থেকে নামার পর একটি রিকশাযোগে গন্তব্যের দিকে রওয়ানা হলো। রিকশার ড্রাইভার তাকে নিকটবর্তী রাস্তা দিয়ে নিচ্ছে বলে পূর্ব পরিকল্পনা মতো একটি চিকন গলি দিয়ে নিয়ে যায়। পথিমধ্যে কয়েকজন যুবক রিকশার গতিরোধ করে তার সাথে থাকা মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। এরপর তাদের একজন জিজ্ঞেস করে, তোমার কাছে আর কিছু আছে কি? তখন নাবিল বলল, 'আমার জামার ভেতরের পকেটে আরও পাঁচ হাজার টাকা রয়েছে'। তার এরূপ সরল স্বীকারোক্তি শুনে যুবকরা বিস্মিত হলো।

  5. 5.

    আনোয়ার ও সারোয়ার দুই বন্ধু। তারা ইসলামের প্রখ্যাত মনীষীদের নিয়ে আলোচনা করছিল। আনোয়ার বলল, 'বাংলাদেশে ইসলামি শিক্ষা ও সংস্কৃতির বিকাশে একজন মনীষীর কার্যক্রম আমার মনে বেশ রেখাপাত করে। যিনি রাজশাহী অঞ্চলে জীবনের সিংহভাগ দাওয়াতি কাজে অতিবাহৃিত করেন। তিনি বাগদাদ থেকে প্রথমে নোয়াখালী অঞ্চলে এসে দাওয়াতি কাজ শুরু করেন। পরবর্তীতে নদীপথে রাজশাহী অঞ্চলে চলে আসেন এবং জীবনের শেষ অবধি সেখানে সত্যের বাণী প্রচারে আত্মনিয়োগ করেন'। তখন সারওয়ার বলল, প্রখ্যাত মুসলিম মনীষীদের মধ্যে একজন মনীষী আমার খুবই প্রিয়। তিনি ৯৮০ খ্রি. বুখারা অঞ্চলের আফসানা নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি মাত্র দশ বছর বয়সে পবিত্র কুরআন মাজিদ হিফজ করেন এবং ১৭ বছর বয়সে চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি চিকিৎসাবিজ্ঞানের উপর এমন একটি গ্রন্থ রচনা করেন যা এ বিষয়ের বিশ্বকোষ হিসেবে পরিচিত।

  6. 6.

    মাহমুদার তিন সন্তানের মধ্যে রাজিয়া চোখে দেখে না। তিনি তাকে খুবই আদর করেন এবং অন্যান্য সন্তানদের তুলনায় অধিকতর যত্নসহকারে লালন-পালন করেন। অন্য সন্তানদের মত তিনি তাকে শিক্ষা অর্জনের জন্য পাঠশালায় নিয়ে যান। রাজিয়ার প্রতি দায়িত্ব পালনে মাহমুদা কখনওআবদেলা করেন না। মাহমুদার স্বামী জনাব আশফাক দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে চাকরি করেন। সম্প্রতি মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য বেড়ে গেলে তিনি তা প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। তার এ উদ্যোগের ফলে মানুষ মাদকের ভয়াবহতা থেকে মুক্তি লাভ করে।

  7. 7.

    জনাব মায়মুনা' 'ক' এলাকার একজন সমাজসেবিকা। তিনি বিভিন্ন ধর্ম ও গোত্রের লোকদের ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান। এ ব্যাপারে তিনি সবার স্বার্থ সংরক্ষণের নিমিত্তে একটি সার্বজনীন চুক্তি স্বাক্ষরের ব্যবস্থা করেন এবং প্রত্যেক গোত্র থেকে একজন করে নেতা নির্বাচন করেন। চুপ্তিতে বলা হয়, প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে। কেউ কারো উপর হস্তক্ষেপ করবে না। একে অপরের বিপদে এগিয়ে আসবে কেউ কারো কোনো ক্ষতি করবে না। এক গোত্রের সাথে অপর গোত্রের কোনো বিরোধ হলে নেতৃবৃন্দ ফায়সালা করবে। এভাবে উক্ত এলাকায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব গোত্রের লোকদের শান্তিপূর্ণ সহাবস্থান চলতে লাগল।

  8. 8.

    জসিম সাহেব প্রতি মাসে এমন একটি ব্যাংকে টাকা সঞ্চয় করেন, যে ব্যাংক সুদের পরিবর্তে ব্যবসাকে উৎসাহিত করে, লাভ-লোকসানের দায়ভার গ্রহণের শর্তে আমানত গ্রহণ ও বিনিয়োগ করে এবং অবৈধ ও ক্ষতিকর পণ্যের ব্যবসাকে পরিহার করার নীতি অনুসরণ করে অপরদিকে জনাব জাবের একজন কৃষক। এ বছর তার জমিতে ধানের ফলন ভাল হয়েছে। তাই সে ফসলের দশ ভাগের এক ভাগ গরিবদের জন্য সরকারি তহবিলে জমা দেয়।

  9. 9.

    অ' গ্রামের চেয়ারম্যান জনাব রহমত আলী জনগণের সহযোগিতায় এলাকার রাস্তাগুলোর দু'পাশে সারি সারি গাছ লাগানোর ব্যবস্থা গ্রহণ করেন। এসব গাছ নিয়মিত পরিচর্যার ব্যবস্থাৎ করেন তিনি। ফলে-ফুলে সুসজ্জিত এ গাছগুলোতে পাখপাখালির অবাধ বিচরণ এক অনন্য দৃশ্যের অবতারণা করেছে। এ রাস্তা দিয়ে যারাই গমন করেন তারা এ মনোরম দৃশ্য দেখে চেয়ারম্যান সাহেবের প্রশংসা করেন। এ অনন্য অসাধারণ কাজের জন্য তিনি রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃতও হন। একদিন জনাব আরমান 'অ' গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন দড়ি দিয়ে বাঁধা একটি গরু একটি গাছের সাথে প্যাঁচিয়ে ফাঁস লেগে মৃত্যুমুখে পতিত হওয়ার উপক্রম হয়ে আছে। তিনি তাড়াতাড়ি গরুটিকে দড়ির প্যাঁচ খুলে গাছ থেকে দূরে সরিয়ে বিচরণের জন্য ছেড়ে দিলেন।

  10. 10.

    আবির সাহেব তীব্রশীতেও প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে অজু করে মসজিদে যান তার নাতনী রুমা বলল, 'দাদু এ শীতের সকালে এত কষ্ট করে মসজিদে যেতে হয় কেন?' আকি সাহেব বললেন, 'আমি এমন একটি ইবাদত পালনের জন্য যাই যা মুমিনের জন্য মিরাজস্বর্ এবং এ ইবাদত পালনে গুনাহ মাফ হয়ে যায়'। রুমা বলল, 'আমার বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষব বলেছেন মুসলমানদের মৌলিক ইবাদতের মাঝে এমন একটি ইবাদত আছে যার প্রতিদান আল্লাহ নিজেই দিবেন'।

  11. 11.

    ড. আসিফুল্লাহ বলেন, 'মুসলিম, হিন্দু, বৌদ্ধ কিংবা খ্রিষ্টান যাই বলা হোক না কেন আদি পিতা-মাতার দিক থেকে এক অনন্য বন্ধনে আমরা সবাই আবদ্ধ। এটা এক প্রকা: রক্তের বন্ধন ও বটে। আমরা একে অপরের সহযোগিতায় নিমগ্ন থাকলে অধিকতর শান্তি নিরাপত্তা ও উন্নতির সোপানে আরোহণ করতে পারব'।তাঁর বক্তব্য শুনে ড. আমিন বলেন, 'মানুষ মাত্রই একটি সুনির্দিষ্ট অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। তাই শুধু পারস্পরিক সহযোগিতা নয়, বরং কোনো মানুষের জান-মাল, ইজ্জত-আবা যেন কারো দ্বারা কোনোভাবে বিঘ্নিত না হয় সে বিষয়ে সতর্ক থাকা উচিত'।

  12. 12.

  13. 13.

    মিতা একাদশ শ্রেণির ছাত্রী। ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় প্রায়ই তার কলেজে যেতে দেরি হয়। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সে টিভি দেখে। পরীক্ষায় তার ফলাফল ভালো নয়। অন্যদিকে তার মা সারাদিন পরিশ্রম করেও যথাসময়ে ঘরের কাজ শেষ করতে পারেন না। মিতার বাবা বলেন, “কাজ সহজকরণ পদ্ধতির মাধ্যমে সময় ও শক্তি দুটোই সংরক্ষণ সম্ভব।”

  14. 14.

    কবির ও আলম দুই ভাই। আলম গ্রামে দোতলা বাড়িতে বাস করে। সারাদিন রৌদ্রোজ্জ্বল আকাশ থাকলে তার বাড়িতে আলো জ্বলে। কবির ঠিক করল ভাইয়ের মতো একটি বাড়ি তৈরি করবে। তাই সে টিন, টাইলস, কাঠ বাঁশ কিনে আনল।

  15. 15.

  16. 16.

    A | মসলিনের উত্তরসূরি
    B | তন্তুর রাণি, কোকুন পোকা থেকে তৈরি
    C | স্বদেশী আন্দোলনের সাথে জড়িত

  17. 17.

    পহেলা বৈশাখে সোহানা সাদার উপর লাল এপ্লিক করে একটি জামা তৈরি করল। তার মায়ের জন্য একটি জামদানি শাড়ি কিনল। বাবার জন্য একটি জমকালো পাঞ্জাবি ও ছোট বোনের জন্য ফ্রক কিনল। কিন্তু ফ্রকটি সে পরতে পারল না। সোহানা এতো অর্থ ব্যয় করায় বাবা অনেক আপত্তি করলেন。

  18. 18.

    আইরিন ও অনি দুই বোন মিলে পৌষ মেলায় স্টল বুকিং দিল। এজন্য বাজার থেকে কিছু কাপড় কিনল। নকশা করা কাঠে রং দিয়ে কাপড়ে ছাপ দিল। অন্যদিকে অনি কাপড়ে নকশা এঁকে মোম দিয়ে ঢেকে রং করল। এছাড়া কিছু কাপড় সুতা দিয়ে বেঁধে রং করল। স্টল সাজানোর পর সবগুলো সামগ্রী আকর্ষণীয় লাগল。

  19. 19.