Combined Board ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, যশোর, সিলেট, দিনাজপুর বোর্ড ২০২২

19টি প্রশ্ন

  1. 1.

    জনাব আফতাব আহমদ সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সিঙ্গাপুরে দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে গ্রামে ফিরেছেন। তবে বেশভূষা, খাদ্যাভ্যাস, ধর্মীয় নীতিতে কোনো আপস করেননি। তা দেখে তার বন্ধু শরিফ চৌধুরী বললেন, তুমিতো সেকেলেই রয়ে গেছ। উত্তরে তিনি বললেন, মহানবি (সা.)-এর একটি হাদিস আমাকে এ কাজে উদ্বুদ্ধ করেছে, তা হলো- "যে ব্যক্তি অন্য কোনো জাতির অনুকরণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে।"

  2. 2.

    গালিব বিশ্ববিদ্যালয়ে একটি বিষয়ে এম.এ শ্রেণির ছাত্র। বিষয়টি অধ্যয়নে সে স্রষ্টার পরিচয়, মানষ সৃষ্টির উদ্দেশ্য, মানুষের করণীয় ইত্যাদি সম্পর্কে জ্ঞানলাভ করেছে। তার প্রত্যাশা সে ইহজগৎ ও পরপারে সফল হবে। অন্যদিকে, তার বাবা একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি গ্রামে মসজিদ সংলগ্ন একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। যেখানে ছেলেমেয়েরা কুরআন-হাদিস শিক্ষা, শিষ্টাচার, ইসলামের প্রাথমিক জ্ঞানলাভ ইত্যাদি বিষয়ে অধ্যয়নের সুযোগ পাচ্ছে।

  3. 3.

    মনিরা ও সাবিহা একটি আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠানে কর্মরত। মনিরা অবৈধ পন্থায় প্রচুর অর্থ উপার্জন করে এবং মনে করে এটিই তার জীবনের বড় সফলতা। তবে সাবিহা তার চাকরির বেতনে সংসার চালায় এবং বিশ্বাস করেন, “আল্লাহর নির্দেশিত পন্থায় উপার্জনে বরকত আছে।"

  4. 4.

    লোকাল ট্রেনে ওঠার সময় ফরিদ মিয়া ভিড়ের মধ্যে একজন অন্ধ লোককে ধাক্কা দিয়ে ফেলে দেন। এ দৃশ্য দেখে রহিম মোল্লা ব্যথিত হন এবং নিজে অন্ধ লোকটির হাত ধরে উঠিয়ে ট্রেনের আসনে বসান। তিনি উপস্থিত লোকদের উদ্দেশ্যে একটি হাদিস উল্লেখ করেন "যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তায়ালাও তার প্রতি দয়া দেখান না।"

  5. 5.

    ফয়েজ ও মনির এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। এখন পড়াশোনার চাপ কম। এ সুযোগে তারা আল্লাহর নির্দেশ মোতাবেক দ্বীনের প্রচারে নিজেদের নিয়োজিত করে। অন্যদিকে, তাদের এক বন্ধু জিসান রাতে রাস্তার ধারের গাছ কেটে বিক্রি করার মাধ্যমে অর্থ উপার্জনের পথ অবলম্বন করে।

  6. 6.

    জনাব এলাম উদ্দীন উচ্চশিক্ষিত হলেও ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা পোষণ করেন। তিনি জিহাদকে সন্ত্রাসবাদ মনে করেন। সুযোগ বুঝে আলেমদের খাটো করে দেখেন। বিষয়টি অবগত হয়ে ইমাম সাহেব জুমার খুতবায় বললেন, "জিহাদ ও সন্ত্রাস পরস্পরের বিপরীত। সন্ত্রাস একটি সামাজিক ব্যাধি আর জিহাদ হলো সন্ত্রাস প্রতিরোধের কার্যকর পদক্ষেপ।"

  7. 7.

    জনাব বারিক মৃধা সমাজ সচেতন মানুষ। তিনি পশুপাখি ও জীবজন্তুর প্রতি সদয় আচরণ করেন। নিয়মিত বৃক্ষরোপণ করেন। অন্যদিকে, জনাব খোদা বকস একজন শিল্পপতি। তিনি আবাসিক এলাকায় বৃহৎ শিল্প গড়ে তুলেছেন। তাছাড়া গাছ কেটে শিল্পের কাঁচামাল যোগান দেন।

  8. 8.

    শফিক তার একমাত্র ইয়াতিম ভাগ্নে জহিনকে নিজ বাড়িতে এনে সন্তানের মতো লালন-পালন করেন এবং প্রাপ্ত বয়সে বিয়ের ব্যবস্থা করেন। আবুল বাশার একজন ধনাঢ্য ব্যক্তি। পাশের বাড়ির হারুন অসুস্থ হয়ে এক সপ্তাহ যাবত রিকশা চালাতে পারেনি, ফলে ঘরে খাবার নেই। বিষয়টি জানতে পেরে আবুল বাশার তার ঘরে খাবার পৌঁছে দেন। এমনিভাবে তিনি সর্বদা অন্যান্য পরিবারেরও খোঁজখবর রাখেন।

  9. 9.

    অধ্যাপক আব্দুল হাই একাদশ শ্রেণির ইসলাম শিক্ষা পাঠদানকালে বললেন, ইসলামের বিধান হলো যারা বিত্তবান তারা অবশ্যই বছরান্তে নির্দিষ্ট পরিমাণ সম্পদ নির্ধারিত খাতে ব্যয় করবেন। এতে সম্পদ বৃদ্ধি পাবে, পবিত্র হবে এবং সমাজে ধনী ও গরিবের মাঝে বৈষম্য দূর হবে। তিনি আরও উল্লেখ করলেন, তার' প্রতিবেশী 'মিস্টার ওয়াই' একজন ধনী মানুষ। তিনি কারও সাথে ন্যায়নিষ্ঠ আচরণ করেন না। পাশের বাড়ির অসহায় লোকদের সাহায্যে এগিয়ে আসেন না।

  10. 10.

    আফতাব উদ্দীন একজন নববিবাহিত যুবক। তিনি ইসলামের বিধান মেনে বিবাহ মজলিসে ধার্যকৃত নগদ অর্থ স্ত্রীকে প্রদান করেন। পক্ষান্তরে, তার বন্ধু আব্দুল লতিফ বিয়ের পর ব্যবসা করার জন শ্বশুরের নিকট এককালীন মূলধন দাবি করেন এবং এ বিষয়ে স্ত্রীকেও চাপ দিতে থাকেন।

  11. 11.

    জনাব রিফাত চৌধুরী মিয়াপুর গ্রামের মাতব্বর। তার স্ত্রী রাবেয়া বেগম একদিন স্বামীর সাথে আলাপচারিতায় জানান, পাশের বাড়ির নাবিলের মায়ের কণ্ঠস্বর অত্যন্ত কর্কশ ও চলাফেরা ভালো নয়। হঠাৎ একদিন অভিযোগ আসল রিফাত চৌধুরীর একমাত্র ছেলে শহিদ ও তার বন্ধু আবির প্রতিবেশীর বাগানে আম চাঁর করতে গিয়ে ধরা পড়েছে। রিফাত চৌধুরীর উপর বিচারের ভার এসে পড়ে। তিনি শালিসে শহিদ ও আবিরকে একই শাস্তি দিলেন।

  12. 12.

    আয়েশা যৌথ পরিবারের গৃহ ব্যবস্থাপক। পরিবারের ছোটখাটো কাজে তিনি একাই সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু বিশেষ কোনো লক্ষ্য অর্জনের ক্ষেত্রে তিনি সকলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেন। তিনি মনে করেন, 'সিদ্ধান্ত যেমনই হোক, সিদ্ধান্ত গ্রহণকারীকে কতগুলো পর্যায় অনুসরণ করতে হয়।'

  13. 13.

  14. 14.

    মিলি এইচ.এস.সি পরীক্ষার্থী। সে দিনের ২৪ ঘণ্টা সময় কীভাবে ব্যবহার করবে তার একটি তালিকা তৈরি করে। শ্রেণিকক্ষে মিলির শিক্ষক বলেছেন, 'সময় সঞ্চয়ের ক্ষেত্রে কিছু বিষয় বিবেচনায় রাখতে হয়।'

  15. 15.

    তানিয়া জামান একজন সরকারি চাকরিজীবী। তিনি তার ছোট বোন মনিকাকে ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে উৎসাহিত করেন। তিনি বলেন, 'আমার বেতনের একটি নির্ধারিত অংশে শতকরা হারে জমা হয়। তুমি প্রয়োজনে ডাকঘরে বা ব্যাংকে সঞ্চয় করতে পার।' মনিকা তার বোনের কথামতো ব্যাংকে অর্থ সঞ্চয় করল।

  16. 16.

  17. 17.

    বস্ত্র ও কুটির শিল্প মেলা থেকে আনিকা ও হাবিবা দুই বান্ধবী দুই ধরনের ক্ষুদ্র নৃগোষ্ঠীর পোশাক ক্রয় করেছে। আনিকার পোশাকে 'কাজিম পিন' নামক এক ধরনের ব্লাউজ রয়েছে। অপরদিকে, হাবিবার পোশাকটি এমন নৃগোষ্ঠীর যাদের জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন জুম চাষ।

  18. 18.

    শিফা দৈনিক ‘প্রথম আলো’ পত্রিকার ‘নকশা’ পাতাটি নিয়মিত পড়ে। একদিন সে স্টাইল ও ফ্যাশন সংক্রান্ত একটি প্রতিবেদন পড়ল। সেখান থেকে এ দুটো বিষয়ে সে বিস্তারিত ধারণা পেল। একজন ফ্যাশন ডিজাইনার প্রতিবেদনটিতে বলেন, 'ফ্যাশন সমূলে উচ্ছেদ হয় না, এটি চক্রাকারে আবর্তিত হয়।'

  19. 19.