Combined Board ঢাকা, চট্টগ্রাম, বরিশাল বোর্ড ২০১৭
8টি প্রশ্ন
- 1.
আমাদের দেশের অধিকাংশ কৃষকই দরিদ্র। তারা ফসল উৎপাদনের জন্য কৃষি ব্যাংকসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে ঋণ গ্রহণ করে থাকেন। অর্থনীতিবিদ স্যার ফ্রেডারিক নিকলসন বলেন, "পৃথিবীর ইতিহাসের সাক্ষ্য এই যে, কৃষির জন্য ঋণ অত্যাবশ্যক।"
- 2.
- 3.
আমাদের দেশের মাটি ও পানির উপযোগী চাষযোগ্য এক ধরনের মাছ বিদেশ থেকে ১৯৭০ সালে আনা হয়েছে। মাছটি দ্রুত বর্ধনশীল -এবং বাজারে এর অনেক চাহিদা আছে।
- 4.
নিয়াজ তার বাবার সাথে মাছের বাজারে এসে বড় একটা বুই মাছ পছন্দ করল। তার বাবা বললেন, এ মাছ কেনা যাবে না। কারণ মাছের গায়ে কোনো লালা নেই এবং এ ধরনের মাছ স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তিনি আরো বললেন, মাছটি সঠিকভাবে সংরক্ষণ করা দরকার ছিল।
- 5.
যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বিজয়া স্থানীয় এনজিও থেকে ঋণ নিয়ে একটি দুগ্ধ খামার স্থাপন করল। সে খামারের জন্য দুগ্ধবতী গাভি নির্বাচন করার সময় গাভির পিছনের পা ও ওলানের আকার আকৃতি দেখে নিল যার কারণে খামারের দুধ উৎপাদন বৃদ্ধি পেল এবং সে আর্থিকভাবে লাভবান হলো। এক সময় তার এলাকার কিছু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হলো।
- 6.
শিমূলোর দাদু বন বিভাগের কর্মচারী ছিলেন। অবসর জীবনে তিনি রাঙ্গামাটি জেলায় বসবাস করেন। তার একমাত্র নাতি শিমুলের এসএসসি পরীক্ষার পর তাকে নিয়ে সুন্দরবন বেড়াতে এসেছেন। শিমুল তার এলাকার শীল কড়ই গাছের সাথে পরিচিত ছিল। এখানে সে সুন্দরি গাছসহ অনেক অপরিচিত গাছপালা ও পশুপাখি দেখে মুগ্ধ হলো। দাদু বললেন, তার ছোটবেলায় দেখা বনের গাছপালা ও পশুপাখি। এখন আর তেমন একটা চোখে পড়ে না। কারণ মানুষ আজকাল নির্বিচারে গাছপালা কাটছে।
- 7.
কৃষিপ্রধান বাংলাদেশের অর্থনীতিতে পোল্ট্রি শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ 'ভূমিকা পালন করছে। দেশে ছোট বড় অসংখ্য পোল্ট্রি খামার গড়ে উঠেছে। কিন্তু মুরগির বাচ্চার দাম বৃদ্ধিসহ অন্যান্য বিষয় অপ্রতুল হওয়ায় এ শিল্পের বিকাশ প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে। নানাবিধ প্রতিবন্ধকতা সত্ত্বেও সরকারের সহযোগিতা পেলে শিল্পটি দ্রুত অগ্রসর হতে পারে।
- 8.
সাকিব একজন শিক্ষিত বেকার। তিনি যুব উন্নয়ন কর্মকর্তার পরামর্শে গরু মোটাতাজাকরণের উপর প্রশিক্ষণ নিলেন এবং পাঁচ এঁড়ে বাচ্চুর ক্রয় করলেন। বাছুরগুলোর দ্রুত বৃদ্ধির জন্য গড়, ইউরিয়া ও চিটাগুড় প্রক্রিয়াজাত করে খাওয়ালেন। ফলে কয়েকদিনের মধ্যে বাছুরগুলো স্বাস্থ্যবান হলো। তিনি ঈদ-উল-আযহার আগে পরগুলে। বিক্রয় করে লাভবান হলেন।