Combined Board ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ বোর্ড ২০২১

11টি প্রশ্ন

  1. 1.

    স্বামী ও দুই সন্তান নিয়ে ভালোই চলছিল পোশাককর্মী রাবেয়ার সংসার। কিন্তু করোনাকালীন লকডাউনে স্বামী-স্ত্রী দুজনেই কর্মচ্যুত হলে গ্রামে ফিরে আসতে বাধ্য হয়। একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মী রফিক রাবেয়া ও তার মতো বেশ কিছু পরিবারের আয়- উপার্জনে সহায়তার জন্য কাজ করছে।

  2. 2.

    অঞ্চলটিতে ধান, পাটের মতো অর্থকরী ফসল উৎপন্ন হয়। কিন্তু এসব থেকে আয় চলে যায় শাসকদের অঞ্চলে। বাজেটে বরাদ্দ রাখা হয় খুবই কম। কোনো কলকারখানা এই অঞ্চলে তৈরি করা হয় 'না। এসবের প্রতিবাদ করেন একজন রাজনৈতিক মানবিক নেতা। মানুষকে সংঘবদ্ধ করেন, প্রতিবাদ করেন, জেল খাটেন। অবশেষে ডাক দেন স্বাধীনতার।

  3. 3.

    দৃশ্যপট-১: রহিম শেখ একজন ধনী কৃষক। তার বেশিরভাগ জমি বর্গা নিয়ে চাষাবাদ করেন তারই গ্রামের ফরিদ মিয়া। রহিম শেখের। জমিতে দিনমজুর হিসেবে কাজ করেন আবুল মিয়া।দৃশ্যপট-২: এক সময় রহিম শেখ তার গ্রামের সালিশ বিচার করতেন।। একবার চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে রহিম শেখকে আর গ্রামের সালিশ বিচারে ডাকা হয় না। সরকারদলীয় তরুণ রাজনৈতিক। নেতা আবীরের কাছে রহিম শেখ তার নিজের একটি জমির সমস্যা সমাধানের জন্য অনুরোধ করেন।

  4. 4.

    রহিমা ও তার স্বামী একজন ঠিকাদারের অধীনে মাটি কাটার কাজ করে থাকে। একই ধরনের কাজ করলেও রহিমার স্বামী রহিমার থেকে বেশি মজুরি পায়। কাজ শেষে বাড়িতে এসেও রহিমাকে সংসারের রান্নাসহ বাকি কাজকর্ম করতে হয়। এত পরিশ্রম করেও রহিমা কম মজুরি পাওয়ায় প্রায় সময়ই হতাশায় ভোগে।

  5. 5.

    ছক-১: অর্থশাস্ত্র → আইন-ই-আকবরি → দি ইমপেরিয়াল গেজেটিয়ার → দি ইন্ডিয়ান ওয়ার্কিং ক্লাস→ দি ল্যান্ড প্রোবলেমস্ অব ইন্ডিয়া।ছক-২: অজিত কুমার সেন → এ. কে. নাজমুল করিম → ক্লদ লেভি স্ট্রস।

  6. 6.

    দৃশ্যপট-১: পঁচাশিতম জন্মদিনের শুভেচ্ছা বাণীতে ভরেগেছে স্মার্টফোনের নোটিফিকেশন। কিন্তু হাসান সাহেবের আজ এসবের প্রতি মনোযোগ নেই। তিনি ও তাঁর স্ত্রী দুজনেরই শরীর ভালো নেই। এদিকে তার গৃহকর্মীটি আজ কোনো কারণে আসতে পারেনি।
    দৃশ্যপট-২: 'এ' লেভেলের ছাত্র জিসানকে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করানো হয়েছে। তার বাবা সরকারি চাকরিজীবী। ঢাকা শহরে নিজস্ব। সুপরিসর ফ্ল্যাটে তাদের বাস। ছোটবেলা থেকে জিসান বাবা-মায়ের সান্নিধ্য ও মনোযোগ খুব কমই পেয়েছে। ভিডিও গেমস্, স্মার্টফোন, বন্ধুবান্ধবের সাথে আড্ডা এসবই তার বেড়ে ওঠার সঙ্গী।

  7. 7.

    বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় রাঙামাটির মেয়ে উর্মিলার সাথে মিতার সখ্যতা। উর্মিলা গ্রামের হেডম্যানের মেয়ে। গতবছর তাদের বিলু উৎসবে আমন্ত্রিত হয়ে মিতা রাঙামাটি যায়। তিনদিনব্যাপী বৈচিত্র্যময় আচার-অনুষ্ঠানে মিতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ ও উপভোগ করে। পরবর্তীতে এ সম্পর্কিত তার একটি লেখা দৈনিক পত্রিকায় প্রকাশিত হলে বেশ প্রশংসিত হয়।

  8. 8.

    মেধাবী প্রভা ৮ম শ্রেণিতে পড়ে। তার বাবা বন্ধুর ছেলের সাথে তার বিয়ে ঠিক করেন। বিয়ের দিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ বিয়ে ভেক্তো দেন। গ্রামবাসী চেয়ারম্যান সাহেবের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হন; তারা তাদের কন্যাদের উচ্চশিক্ষিত করে বিয়ে দিবেন। বিষয়টি পত্রিকায়। প্রকাশিত হয় এবং মানুষের মধ্যে বেশ সাড়া জাগায়।

  9. 9.

    উচ্চ বংশের নসু চৌধুরীর পরিবারের তিন প্রজন্ম শোভনপুর গ্রামের বিচার সালিশের দায়িত্ব পালন করে আসছে। তবে এখন এ কাজে চৌধুরী পরিবারের গুরুত্ব হ্রাস পাচ্ছে। কিছুদিন আগে নসু চৌধুরীকে নিজের ভূমি বিরোধ মীমাংসার জন্য ক্ষমতাসীন রাজনৈতিক। দলের তরুণ নেতার সাহায্য নিতে হয়েছে।

  10. 10.

    তামীম দুটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা পাঠ করে নিচের ছকটি। তৈরি করে:

    নৃগোষ্ঠী- ১ | রাজশাহী অঞ্চলে বাস | বহির্গোত্র বিবাহ প্রচলিত | সম্পত্তি পিতা থেকে 'পুত্র পায় | প্রধান উৎসব সোহরাই
    নৃগোষ্ঠী- ২ | ময়মনসিংহ অঞ্চলে বাস | প্যারালাল কাজিন বিবাহ নিষিদ্ধ | সম্পত্তি মাতা থেকে কন্যা পায় | প্রধান উৎসব ওয়ানগালা

  11. 11.

    অত্যাচারী শাসকরা মানুষের ভাষা, বর্ণের ওপর আঘাত। করে। মানুষ নেমে আসে রাজপথে। হরতাল, ধর্মঘট, মিছিল, মিটিং এর মাধ্যমে চলে প্রতিবাদ। শহিদ হয় অনেক ছাত্রজনতা। প্রতিষ্ঠিত। হয় জনতার দাবি। পরবর্তীতে অনুষ্ঠিত ২টি নির্বাচন মানুষের মধ্যে। জন্ম দেয় স্বাধীনতাবোধের। বিপুল সংখ্যক মানুষ সমর্থন জানায় তাদের প্রিয় দলকে। এরই ধারাবাহিকতায় জনপদটি স্বাধীনতা লাভ করে।