Cumilla Board কুমিল্লা বোর্ড ২০২১

615টি প্রশ্ন

  1. 601.

    ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন দ্বারা বোঝায়—i. নগদান বহির ব্যাংক কলামের ক্রেডিট উদ্বৃত্তii.নগদান বহির ব্যাংক কলামের ডেবিট উদ্বৃত্তiii. ব্যাংক বিবরণীর ডেবিট উদ্বৃত্তনিচের কোনটি সঠিক?

  2. 602.

    হিসাব সমীকরণের সঠিক বর্ধিত রূপ নিচের কোনটি?

  3. 603.

    অবচয় একটি—
    i. নগদ খরচ
    ii. অনগদ খরচ
    iii. মুনাফাজাতীয় খরচ
    নিচের কোনটি সঠিক?

  4. 604.

    আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত প্রয়োজনে হয়—i. সম্পত্তিii. দায়iii. মূলধননিচের কোনটি সঠিক?

  5. 605.

    অন্যান্য তথ্যাবলি : (১) অলিখিত বিক্রয় ৫,০০০ টাকা; (২) সমাপনী মজুদ পণ্য ২০,০০০ টাকা; (৩) মুনাফাবিহীন পণ্য বিক্রয় ২,৫০০ টাকা; ( 8 ) শেয়ার অধিহারের অর্ধাংশ দ্বারা সাধারণ সঞ্চিতি তহবিল তৈরি কর; (৫) শেয়ার প্রতি ৫ টাকা হারে লভ্যাংশ ঘোষণা করতে হবে।

  6. 606.

    অন্যান্য তথ্যাবলি (১) সমাপনী মজুদ পণ্য ২,৪০,০০০ টাকায় মূল্যায়ন হয়েছে; (২) ক্রয় বাবন অপরিশোধিত বিলের পরিমাণ ১৫,০০০ টাকা; (৩) ০১-০৭-২০ তারিখে ক্রয়কৃত যন্ত্রপাতি ৩০,০০০ টাকা ভুলবশত ক্রয় হিসাবে অন্তর্ভুক্ত আছে; (৪) যন্ত্রপাতির ওপর ৫% অবচয় ধরতে হবে; (৫) নিট মুনাফার ১০% আয়কর সঞ্চিতিতে স্থানান্তর কর; (৬) নিট মুনাফার ৪০,০০০ টাকা দ্বারা একটি লভ্যাংশ সমতাকরণ তহবিল তৈরি কর

  7. 607.

    খ প্রতি মাসে বেতন নগদ উত্তোলন করে। গ এর বেতন চার্জ করার পর কিন্তু অন্যান্য সমন্বয়গুলো সাধন করার পূর্বে ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ব্যবসায়ের নিট মুনাফা ৫৮,৯৬৫ টাকায় উপনীত হয়।

  8. 608.

    সোনালী লিমিটেডের ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখের তথ্যাবলি নিম্নে প্রদত্ত হলো :
    প্রারম্ভিক মজুদ ৪,০০ ০০০সমাপনী মজুদ ৬,০০,০০০বিক্রীত পণ্যের ব্যয় ৪৪,০০,০০০বিক্রীত পণ্যের ব্যয়ের ওপর ২০% লাভে পণ্য বিক্রয় করা হয়। মোট লাভের ১০% পরোক্ষ ব্যয় ।

  9. 609.

    সাগর কোম্পানি লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যের ৫০,০০০ টি শেয়ারে বিভক্ত ৫,০০,০০০ টাকার অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি ৪০,০০০ শেয়ার ১ টাকা অবহারে বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করল। কোম্পানি ৪০,০০০ শেয়ারের আবেদনপত্র পেল এবং তা যথারীতি বণ্টন করা হলো। কোম্পানির বণ্টনকৃত সকল শেয়ারের পূর্ণমূল্য তলব ও আদায় হয়েছে।

  10. 610.

    আরিফ লিমিটেডের ২০১৯ সালের জুলাই মাসের মজুনসংক্রান্ত তথ্যাবলি নিম্নরূপ :২০১৯জুলাই ১ প্রারম্ভিক মজুদ ২০০ একক, প্রতি একক ৫ টাকা দরে ।'' ৪ ক্রয় ৫০০ একক, প্রতি একক ১০ টাকা দরে ।'' ১০ বিক্রয় ৪০০ একক ।'' ২০ ক্রয় ৩০০ একক, প্রতি একক ৬ টাকা দরে।'' ২৫ বিক্রয় ৩০০ একক

  11. 611.

    বছরে মোট বিক্রয়ের পরিমাণ ছিল ২৮০০০ টাকা যার ২০% নগদে বিক্রয়। বিক্রয়ের ওপর ২০% হারে লাভ অর্জিত।

  12. 612.

    সবুজ, কাজল ও উজ্জ্বল একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। ২০২০ সালের ১ জানুয়ারি তারিখে অংশীদারদের মূলধন ও চলতি হিসাবের উদ্বৃত্ত নিম্নরূপ ছিল :
    সবুজের মূলধন হিসাব ৫০,০০০ কাজলের মূলধন হিসাব ৮০,০০০ উজ্জ্বলের মূলধন হিসাব ৭০,০০০কাজলের চলতি হিসাব (CR) ৩,০০০ উজ্জ্বলের চলতি হিসাব (DR) ৬০০০সবুজের চলতি হিসাব (DR) ৪০০০
    মূলধন ও উত্তোলন উভয়ের ওপর ১০% সুদ ধরতে হবে। কাজল প্রতি মাসে ৪০০ টাকা হিসাবে বেতন পাবে। কাজলের বেতনের অর্ধাংশ ব্যবসায়ের হিসাবে ডেবিট করতে হবে এবং বাকি অর্ধাংশ উজ্জ্বলের হিসাবে সমন্বয় করতে হবে। তাদের মুনাফা বণ্টনের অনুপাত ৩:২১। সবুজ ও উজ্জ্বল, কাজলকে এই মর্মে নিশ্চয়তা দিল যে, কাজল লাভের অংশ বাবদ কমপক্ষে ১৬,০০০ টাকা পাবে। বছরে অংশীদারদের উত্তোলনের পরিমাণ ছিল সবুজ ১৪,০০০ টাকা, কাজল ১২,০০০ টাকা ও উজ্জ্বল ১৪,০০০ টাকা। উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে ব্যবসায়ের নিট মুনাফার পরিমাণ ৫৬,৪০০ টাকায় উপনীত হলো।

  13. 613.

    আলপনা কোম্পানি লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যের ৮০,০০০ টি শেয়ারে বিভক্ত ৮,০০,০০০ টাকার অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি ৫০,০০০ শেয়ার ৫ টাকা অধিহারে ইস্যু করল। কোম্পানি ৭০,০০০ শেয়ারের আবেদনপত্র পেল এবং যথারীতি ইস্যুকৃত সমস্ত শেয়ার বষ্টিত হলো। অতিরিক্ত আবেদনের অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত দেওয়া হলো।

  14. 614.

    আহনাফ কোম্পানি নিত্য মজুদ ব্যবস্থায় পণ্যের হিসাব সংরক্ষণ করেন। ২০২০ সালের ডিসেম্বর মাসে মজুদসংক্রান্ত তথ্যসমূহ নিম্নরূপ ছিল :মজুদ পন্যের গণণায় দেখা যায় যে, ডিসেম্বর ১৬ তারিখে ১০ একক ঘাটতি রয়েছে

  15. 615.

    ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে সাগর কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী নিচে দেওয়া হলো :উক্ত বছরে বিক্রয়ের পরিমাণ ছিল ৬,০০,০০০ টাকা। মোট মুনাফা বিক্রয়ের ২৫%