Cumilla Board কুমিল্লা বোর্ড ২০২২
486টি প্রশ্ন
- 251.
আরাফাত ও সিফাত দুই বন্ধু। দুজনই এম, এ পাশ করে চাকরিতে প্রবেশ করেছে। আরাফাত নিষ্ঠার সাথে চাকরি করে, সুন্দরভাবে দিন কাটাচ্ছে। অপরদিকে সিফাত অর্থচিন্তায় বিভোর। তাই সে অর্থ উপার্জনের জন্য অসদুপায় অবলম্বন করে। একদিন ঘুষ গ্রহণকালে সে কর্তৃপক্ষের হাতে ধরা পড়ে। ফলে তার জীবনে নেমে আসে বিপর্যয়।
- 252.
'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার শেষ চরণ কোনটি?
- 253.
বিধবা সালমা বেগম মাহিমদের বিদ্যালয়ের একজন সামান্য আয়া। সামান্য বেতনভোগী আয়া হলেও সালমা অত্যন্ত সৎ ও কর্মনিষ্ঠ। তার ব্যবহার এতোটাই ভালো যে মাহিমরা সবাই তাকে খুব পছন্দ করে। টিফিনের ফাঁকে তারা সালমার সাথে বসে গল্প করে। সালমাকে সবাই সালমাদি বলে ডাকে। সালমারও এই ভেরে ভালো লাগে যে বিদ্যালয়ের ছেলেরা কেউ তাকে আয়া ভাবে না। সালমার শুধু মনে হয় এমন করে সবাই যদি তাকে ভালোবাসত তাহলে কী ভালোই না হতো।
- 254.
করুণ কেরানি বলা হয়েছে কাদের?
- 255.
মিজান সাহেব যে গ্রামে বড়ো হয়েছেন তার পাশে ছোটো একটি নদী ছিল। নদীটির নাম ভৈরব। শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে এ নদীটির সাথে। কত বছর কেটে গেল নদীটিকে চোখের দেখাও দেখতে পাননি তিনি। কিন্তু শহরে জীবনের কর্মব্যস্ততার মধ্যেও তার শৈশবের সেই নদীটির স্মৃতি ম্লান হয়ে যায়নি। অবসরে কল্পনায় সে নদীর ছবি আঁকেন তিনি।
- 256.
মুক্তিযোদ্ধা আলি ও মিঠু কখন গ্রামে এলো?
- 257.
তায়েন উদ্দিন ফকিরের মেলায় যাওয়ার জন্য বায়না ধরে সুজন। সে তার মায়ের কাছে টাকা চায় মেলায় যাওয়ার জন্য। মা নিজের কাছে থাকা শেষ পাঁচটি টাকা সন্তানকে দিলেও সুজন তাতে সন্তুষ্ট হয় না। সে বলে পাঁচ টাকায় কি কিছু কেনা যায়। তখন মা তাকে জড়িয়ে ধরে কাঁপতে থাকে। সুজন মন খারাপ করে থাকলে তাকে গালে তুলে ভাত খেতে দেয়। গল্প বলে ঘুম পাড়ায়।
- 258.
বুধা ফজু মিয়ার পা ধরে সালাম করে ভোঁ দৌড় দেয় কেন?
- 259.
(i) এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবেসুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে।(ii) সংসার সাগর মাঝে দুঃখ তরঙ্গের খেলাআশা তার একমাত্র ভেলা।
- 260.
ঝড় উঠেছিল কখন?
- 261.
ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ শুনে গর্জে ওঠে কলেজপড়ুয়া ছাত্র পলাশ। ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। তার নেতৃত্বে একের পর এক গেরিলা আক্রমণে অতিষ্ঠ পাকসেনারা। পলাশের গ্রামে পাকসেনারা বাড়িঘর জ্বালিয়ে দেয়। আর যাকে যেখানে পায় সেখানেই নিমর্মভাবে হত্যা করে। সে জানতে পারে পাকসেনারা তার বাবা-মাকে মেরে ফেলেছে। কিন্তু সে আপসহীন। তার একটাই প্রতিজ্ঞা-এদেশের মাটি থেকে ওদের তাড়াতেই হবে ।
- 262.
উদ্দীপকের শেষ অবস্থা মোকাবিলার মাধ্যমে 'বহিপীর' নাটকের কোন চরিত্রের মিল আছে?
- 263.
শেষ অবস্থার মোকাবিলায় উভয় চরিত্রের যে বৈশিষ্ট্যকে নির্দেশ করে তা হলো-
i. বুদ্ধিমত্তা
ii. মানবিক চেতনা
iii. বাস্তবজ্ঞান
নিচের কোনটি সঠিক? - 264.
আকস্মিক সড়ক দুর্ঘটনায় হেমায়েতের মা-বাবা ও ছোটো ভাই মারা যায়। সে একাকী জীবনে হয়ে পড়ে অসহায়। জীবনকে টেনে নিয়ে যাওয়া তার পক্ষে কষ্টকর হয়। তবে জীবন চলে জীবনের নিয়মে। পরবর্তীতে ঘূর্ণিঝড় আফানের সময় যুবক হেমায়েত দেখল নদীভাঙনে তার এলাকাবাসী সহায়-সম্বলহীন হয়ে পড়েছে। বাঁধ ভাঙা জোয়ার গ্রামের সবকিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে। তখন দেশ রক্ষায় ব্রতী হয় সে। সকলকে নিয়ে বাঁধ মেরামতে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু একদিন পানির তীব্র স্রোতে সেও হারিয়ে যায়।
- 265.
চিনির রসে ভেজানো ঘিয়ে ভাজা রসগোল্লাজাতীয় মিষ্টিকে কী বলে?
- 266.
কামাল বিয়ে করেছে প্রায় পাঁচ বছর কিন্তু এখানো নিঃসন্তান। এর জন্য তার মা এক ফকির বাবার সাথে দেখা করেন। কিন্তু কামাল এসব বিশ্বাস করে না। সে তার মাকে ফকির দরবেশের কাছে যেতে নিষেধ করে। তার মা তাকে বলে, এমন কথা বলতে নেই বাবা, ফকির বাবার বদ-দোয়া লাগবে। এরা হলেন আল্লাহর ওলি। সকল অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা ওদের আছে। ফকির বাবার দোয়ায় তোমার ঘরে নিশ্চয়ই সন্তান আসতে পারে।
- 267.
ইংরেজি 'runner'-এর আভিধানিক অর্থ কী?
- 268.
পিতার দরিদ্রতার সুযোগ নিয়ে পার্শ্ববর্তী গ্রামের প্রভাবশালী শরীফ মিয়া রহিমাকে বিয়ের প্রস্তাব দেয়, বাবা এ বিয়েতে রাজি হলেও রহিমা রাজি হয়নি। সে নিজের পায়ে দাঁড়িয়ে বাবাকে সহযোগিতা করতে চেয়েছে। রহিমাকে রাজি করতে না পেরে শরীফ মিয়া শেষ মুহূর্তে পিছু হটতে বাধ্য হয়।
- 269.
বিপুল নির্বাক প্রকৃতির কাছে সুভা কী পায়?
- 270.
উদ্দীপকটির মূলভাবের সঙ্গে তোমার পঠিত কোন রচনার সাদৃশ্য রয়েছে?
- 271.
উক্ত উদ্দীপকের আলোকে নিচের যে বক্তব্যটি প্রযোজ্য তা হলো-
- 272.
'তেলের ভাঁড় ছুঁলে মা মারবে যে? আমার কাপড় যে বাসি'? অপুর এ উক্তিতে তৎকালীন সমাজের কোন চিত্রটি ফুটে উঠেছে?উক্ত উদ্দীপকের আলোকে নিচের যে বক্তব্যটি প্রযোজ্য তা হলো-
- 273.
নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ কারা?
- 274.
'মানবসত্তা' বলতে লেখক বুঝিয়েছেন-
i.মানুষের অস্তিত্ব
ii. শিক্ষার মাধ্যম
iii. মনুষ্যত্ব
নিচের কোনটি সঠিক? - 275.
'প্রবাস বন্ধু' ভ্রমণকাহিনির লেখক শীতকালটা পানশিরে কাটাতে চান কেন?
- 276.
চড় খাওয়ার বিষয়টি দিদি গোপন রেখেছিলেন কেন?
- 277.
নির্লজ্জ মিথ্যা ভাষণে ভরা বিবৃতি বলতে কী বোঝো?
- 278.
'গ্রন্থাকারের ব্যক্তিগত জীবন-দর্শন ও জীবনানুভূতি কোনো বাস্তব কাহিনিকে অবলম্বন করিয়া একটি বর্ণানায়ক শিল্পকর্মে রূপায়িত হয়।' উদ্দীপকে সাহিত্যের কোন শাখার পরিচয় ফুটে উঠেছে?
- 279.
বাণীকন্ঠের পেছনে শত্রু লাগার কারণ-
i.বাণীকন্ঠের সচ্ছল অবস্থা
ii.কারও কাছে সম্পত্তি বিক্রি করবে না
iii. দুই বেলাই তারা মাছ-ভাত খায়
নিচের কোনটি সঠিক? - 280.
'নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়।'কবি আবুদল হাকিম কাদের সম্পর্কে এ উক্তি করেছেন?
- 281.
'প্রজারূপে রাজরূপ সাগরেরে দিতে বারিরূপ কর তুমি।'এখানে 'বারিরূপ কর' কে কাকে দেয়?
- 282.
কবি হেমচন্দ্রের মতো আমাদের জীবন কীসের মতো ক্ষণস্থায়ী?
- 283.
'মানুষ' কবিতায় স্বার্থপর কে?
- 284.
মোল্লা ক্ষিপ্ত হয়ে ভুখারিকে কোথায় গিয়ে মরতে বলেছে?
- 285.
শিশিরের জলে কোন ফুল ভেজার কথা বলা হয়েছে?
- 286.
বাংলা বর্ণমালায় দ্বিস্বর বা যৌগিক স্বর ধ্বনির চিহ্ন কয়টি?
- 287.
1.
যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো:(ক) ডিজিটাল বাংলাদেশ;(খ) বুদ্ধিজীবী হত্যা।
- 288.
মধ্য স্বরাগমের অপর নাম কী?
- 289.
2.
(ক) মজাপুকুর সংস্কারের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে একখানা আবেদনপত্র লেখো।অথবা, (খ) তোমার এলাকায় একটি গ্রন্থাগার স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য দৈনিক পত্রিকায় প্রকাশের উপযোগী একখানা পত্র লেখো।
- 290.
কোন সন্ধি মূলত বর্ণ সংযোগের নিয়ম?
- 291.
3.
যেকোনো একটির ভাব-সম্প্রসারণ করো:(ক) আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য।অথবা, (খ) যাহা চাই তাহা ভুল করে চাই যাহা পাই তাহা চাই না।
- 292.
'ও দাদা দাদা বলে কাঁদছে'- এখানে দাদা দাদা দ্বিরক্তিটি কি অর্থ প্রকাশ করছে?
- 293.
4.
(ক) তোমার বিদ্যালয়ে পহেলা বৈশাখ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের বর্ণনা দিয়ে একটি প্রতিবেদন প্রধানশিক্ষক বরাবর লেখো।অথবা, (খ) মনে করো, তোমার নাম রিফাত। তুমি "দৈনিক প্রথম আলো" পত্রিকার একজন স্টাফ রিপোর্টার। বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির ওপর পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন রচনা করো।
- 294.
‘ছিঃ, তোমার এই কাজ।— বাক্যটিতে কী প্রকাশ পেয়েছে?
- 295.
'নউই' কোন সংখ্যাবাচক শব্দ?
- 296.
কোন পদাশ্রিত নির্দেশকগুলো নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা উভয় অর্থে ব্যবহৃত হয়?
- 297.
‘অরুণরাঙা’ কোন কর্মধারয় সমাসের সমস্তপদ?
- 298.
'আরক্ত' শব্দে 'আ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
- 299.
'ত্যাগ' এর সঠিক প্রকৃতি- প্রত্যয় কোনটি?
- 300.
বাক্যের অর্থ-সংগতি রক্ষার জন্য কোন পদের পরিবর্তন করতে হয়?