Cumilla Board কুমিল্লা বোর্ড ২০২৬

518টি প্রশ্ন

  1. 251.

    কোন উৎস থেকে প্রাপ্ত আয় সবচেয়ে বেশি ঝুঁকিবহুল হিসেবে গণ্য হয়?

  2. 252.

    সুদের হার ৪% ৪% হলে বর্তমানে ৪০,০০০ ৪০,০০০ টাকায় ৫ ৫ বছর পর ভবিষ্যৎ মূল্য কত?

  3. 253.

    শ্রমনির্ভর প্রযুক্তিতে ঋণদান করে কোন ব্যাংক?

  4. 254.

    কোনটি বিনিয়োগ সিদ্ধান্ত মূল্যায়নের একটি জনপ্রিয় ও সহজ পদ্ধতি?

  5. 255.

    “ডায়মন্ড ব্যাংক লিমিটেড” কয়েক বছরের মুনাফার একটি অংশ জমা করে “ডায়মন্ড শপিং মল” নামে একটি পোশাক বাজার স্থাপন করে। এখানে ডায়মন্ড ব্যাংকের শপিং মল স্থাপনের জন্য তহবিলের উৎস কোনটি?

  6. 256.

    কবিতায় হযরত ওমর (রা.)-কে আহ্বান করা হয়েছে কেন?

  7. 257.

    একদিন মাহমুদ সাহেব বিশ্বরোডে ভয়াবহ দুর্ঘটনায় আহত আবু জাফর নামের এক ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করেন এবং তার পরিবারকে খবর দেন। কয়েক বছর পর মাহমুদ সাহেবের ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি নিঃস্ব হয়ে যান এবং ভেঙে পড়েন। দুর্ঘটনার সংবাদ শুনে আবু জাফর তাঁর খোঁজখবর নেয় এবং আর্থিক সহযোগিতা করে তাঁর পাশে দাঁড়ায়। মাহমুদ সাহেব আবার নতুন করে ব্যবসা শুরু করেন।

  8. 258.

    'সেই দিন এই মাঠ' কবিতায় 'খেয়া নৌকা' কোন বাস্তবতায় জাগ্রত হয়েছে?

  9. 259.

    স্তবক-১ : “কখনো কখনো কালো আঁধার নেমে আসে জীবন পথে,
    তবুও এগিয়ে যেতেই হবে স্বপ্ন বিনির্মাণে।”
    স্তবক-২ : “মরুর বুকে ফুটিয়ে দিলে মানবতার ফুল,
    ক্ষমার বাণী শুনিয়ে দিলে ভেঙে অন্ধকারের কুল।”

  10. 260.

    উদ্দীপকে 'আম আঁটির ভেঁপু' গল্পের কোন সাদৃশ্য ফুটে উঠেছে?

  11. 261.

    উপরিউক্ত উপলব্ধির যে স্বরূপ উন্মোচিত হয়েছে তা হলো—
    (i) চিরায়ত মাতৃত্বের স্বরূপ
    (ii) সন্তানের দুরন্তপনা
    (iii) অভিজাত সম্প্রদায়ের অর্থনৈতিক পতন
    নিচের কোনটি সঠিক?

  12. 262.

    রিয়াজ ও নুসরাত নামকরা একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। একদিন ক্যাম্পাস থেকে ফেরার পথে তারা দেখতে পায় প্রতিবেশী খোদেজা আপা সিঁড়ি দিয়ে উঠতে পড়ে গেছেন। তাঁকে সহযোগিতা না করে রিয়াজ চলে গেল। কিন্তু নুসরাত খোদেজা আপাকে বাসায় পৌঁছে দিল এবং পরের দিন কয়েকজন সহপাঠী নিয়ে এসে তাঁর খোঁজখবর নিল।

  13. 263.

    'নিজেকে জানো' তত্ত্বের সাথে মানুষ মুহম্মদ (স.) প্রবন্ধের কোন গুণের সমাবেশ ঘটেছে?

  14. 264.

    (i) “এই অক্ষর আত্মীয় পর
    সকলের কাছে টানে,
    এই প্রিয় ভাষা বুকে দেয় আশা
    বিমোহিত করে গানে।”
    (ii) “রক্তমাখা ফেব্রুয়ারির সেই কঙ্কাল আজও ফেরে,
    রণক্ষেত্রে না-গিয়েও যারা চিরকাল যুদ্ধ করে।
    ইতিহাসের গর্ভ থেকে ওঠে আসে অমর বাহিনী,
    মৃত্যু নেই যার, সে তো বারুদ হয়ে জ্বলে প্রতিদিনই।”

  15. 265.

    আবদুর রহমানকে মেডিকেল কলেজের ছাত্রের সাথে তুলনা করা হয়েছে কোন বৈশিষ্ট্যের জন্য?

  16. 266.

    স্তবক (i) : “বাংলার নদী কী শোভাশালিনী
    কি মধুর তার কুল কুল ধ্বনি
    দু’ধারে তাহার বিটপীর শ্রেণি
    হেরিলে জুড়ায় হিয়া।”
    স্তবক (ii) : “ওগো আমার জন্মভূমি, ওগো অপরূপা
    ফিরে কি আর পাবো তোমায়?
    এ বিদেশ, বিভুঁয়ে তোমারে স্মরি আনমনে
    আঁখি মুছি সযতনে
    তবু আশা পারি না ছাড়িতে,
    বেঁধে রেখেছো যে মা, তোমার স্নেহডোরে।”

  17. 267.

    'বোশেখ' কবিতায় বাড়তি বাহাদুরি গুঁড়িয়ে ফেলার আহ্বান করা হয়েছে কেন?

  18. 268.

    স্কুল শিক্ষক এন. ইসলাম জানতে পারেন প্রভাবশালী সমীর শেখ বিধবা রাশিদার একখণ্ড জমি দখল করে নিচ্ছে। সবাই ভয়ে চুপ থাকলেও এন. ইসলাম রাশিদাকে সহযোগিতার জন্য এগিয়ে আসলেন। তিনি সমীর শেখকে বললেন, “জমিটা ফেরত দিন এটা অন্যায়।” সমীর শেখ হাসল এবং বলল, “এটা তোমার কাজ নয়।” এন. ইসলামের সহযোগিতায় রাশিদা জেলা প্রশাসকের কাছে অভিযোগ দাখিল করল। অবশেষে রাশিদা জমি ফেরত পেল।

  19. 269.

    'এখানে থাকার নাম সর্বত্র থাকা'— বলতে 'আমি কোনো আগন্তুক নই' কবিতায় কী প্রকাশ পেয়েছে?

  20. 270.

    শ্রীবাস দত্ত একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। প্রতিদিন সকালে গ্রামের প্রাচীন বটগাছের নিচে বসে ধ্বংপ্রাপ্ত জমিদার বাড়ির দিকে তাকিয়ে থাকেন। একদিন তাঁর নাতি প্রশ্ন করল, “দাদু, আপনি কেন প্রতিদিন এই বটগাছের নিচে বসে জমিদার বাড়ি দেখেন? শ্রীবাস দত্ত হাসলেন, “দাদাভাই, দেখেতো এই জমিদার বাড়ির ইটগুলো খসে পড়ছে, কিন্তু এর ইটগুলো দিয়ে গ্রামের মানুষ নতুন রাস্তা বানিয়েছে। গাছটা থেকে প্রতিবছর বীজ পড়ে নতুন চারা গজাচ্ছে।” বছর কেটে যায়, শ্রীবাস দত্ত চলে যান। কিন্তু তাঁর নাতি এখন বুঝতে পারে দাদুর প্রিয় বটগাছটি এখনও নতুন পাতায় ভরে উঠেছে, জমিদার বাড়ির ইটগুলো এখনও রাস্তায় আছে।

  21. 271.

    'জীবন বিনিময়' কবিতায় কোনটিকে নিষ্ঠুর বলা হয়েছে?

  22. 272.

    উদ্দীপক-(i) : মাস তিনেকের খরায় গ্রামের জমি ফেটে খাঁ খাঁ করছিল। কৃষক রমিজ ও তার পরিবার আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করছিল। এক বিকেলে কালো মেঘ জমে ভারী বৃষ্টি নামলো। রমিজ তার ছেলেকে নিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে বলল, “এই বৃষ্টিই তো আমাদের নতুন জীবনের সূচনা করলো।”
    উদ্দীপক-(ii) : বারান্দায় দাঁড়িয়ে অনিমিতা বৃষ্টিভেজা সড়কের দিকে তাকিয়ে আছে। ফোঁটা ফোঁটা বৃষ্টির শব্দ তাকে ফিরিয়ে নিয়ে যায় শৈশবে—যখন দাদুবাড়ির আঙিনায় মাটির গন্ধমাখা বৃষ্টিতে ভিজে সে কাগজের নৌকা ভাসাত।

  23. 273.

    'প্রত্যুপকার' রচনাটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?

  24. 274.

    'সেদিন গিয়াছে' কে বলেছে?

  25. 275.

    'একুশের গল্প' রচনায় তপুর কঙ্কাল হয়ে ফিরে আসার প্রতীকী তাৎপর্য কী?

  26. 276.

    উদ্দীপকে 'কপোতাক্ষ নদ' কবিতার সাদৃশ্যগত দিক কোনটি?

  27. 277.

    উপর্যুক্ত ভাবনার কারণ—(i) দেশ প্রেম(ii) স্মৃতি কাতরতা(iii) প্রবাসের কষ্টনিচের কোনটি সঠিক?

  28. 278.

    'সুভা' গল্পে স্বচ্ছ আকাশের সাথে তুলনা করা হয়েছে কোনটিকে?

  29. 279.

    বর্ষার প্রাণ কোনটি?

  30. 280.

    'কী রূপ!' নিমগাছ গল্পে কীসের কথা বলা হয়েছে?

  31. 281.

    'বোশেখ' কবিতায় পবন গরিব চাষির ঘরের খুঁটি কী করেছে?

  32. 282.

    'তৈল টেল যেন মেঝেতে ঢালিস নে'—দুর্গা কথাটি কীভাবে বলেছিল?

  33. 283.

    'সেই দিন এই মাঠ' কবিতায় লক্ষ্মী পেঁচার কণ্ঠে কোন তাৎপর্য ধ্বনিত হয়েছে?

  34. 284.

    'কপোতাক্ষ নদ' কবিতায় কবি কীভাবে কান জুড়িয়েছেন?

  35. 285.

    'বইপড়া' প্রবন্ধ অনুসারে আমাদের শিক্ষা পদ্ধতি কেমন?

  36. 286.

    উদ্দীপকের মনোভাবে 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় কার সাদৃশ্য রয়েছে?

  37. 287.

    উদ্দীপকে বর্ণিত ঘৃণা ও প্রতিশোধে লুকিয়ে আছে—
    (i) স্বাধীনতার বন্দনা
    (ii) নতুন পৃথিবীর স্বপ্ন
    (iii) স্বজন হারানোর বেদনা
    নিচের কোনটি সঠিক?

  38. 288.

    হযরত মুহাম্মদ (স.) কোন প্রকৃতির মানুষ ছিলেন?

  39. 289.

    'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় সাহসী কে?

  40. 290.

    শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধ অনুযায়ী শিক্ষার শ্রেষ্ঠ দিক কী শেখায়?

  41. 291.

    সাহিত্যের মধ্য দিয়ে জাতি পাপ-মুক্ত হবে কেন?

  42. 292.

    'বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে' উক্তিটির সাথে 'শুভা' গল্পে শুভার ক্ষেত্রে বৈপরীত্য হলো—
    (i) মায়ের বিরক্তি
    (ii) সমাজের নিন্দা
    (iii) মূক মানবতা
    নিচের কোনটি সঠিক?

  43. 293.

    'মঙ্গল করিবার শক্তিই ধন; বিলাস ধন নহে' উক্তিটির মর্মার্থ সমর্থনকারী রচনা কোনটি?

  44. 294.

    নিচের কোনটি মৌলিক শব্দ?

  45. 295.

    যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো:

    1.1.

    বইমেলা

    1.2.

    কম্পিউটার।

  46. 296.

    জাতি-বিশেষ্যের উদাহরণ কোনটি?

  47. 297.

    2.1.

    মনে করো, তুমি মাসুদ/মাসুদা। ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে তোমার কুমিল্লার বন্ধু জারিফ/জোবায়দাকে একখানা চিঠি লেখো।

    2.2.

    মনে করো, তুমি আরাফ/আরিফা। সড়ক দুর্ঘটনা প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী একখানা চিঠি লেখো।

  48. 298.

    সর্বনামকে কয়টি শ্রেণিতে ভাগ করা যায়?

  49. 299.

    3.1.

    সারাংশ লেখো:
    অভাব আছে বলিয়া জগৎ বৈচিত্রময় হইয়াছে। অভাব না থাকিলে জীব-সৃষ্টি বৃথা হইত। অভাব আছে বলিয়া অভাব-পূরণে এত উদ্যম, এত উদ্যোগ। সংসার অভাব- ক্ষেত্র বলিয়া কর্মক্ষেত্র। অভাব না থাকিলে সকলেই স্থাণু-স্থবির হইত, মনুষ্যজীবন বিড়ম্বনাময় হইত। মহাজ্ঞানীগণ অপরের অভাব দূর করিতে সর্বদা ব্যস্ত। জগতে অভাব আছে বলিয়াই মানুষ সেবা করিবার সুযোগ পাইয়াছে। সেবা মানবজীবনের পরম ধর্ম। সুতরাং অভাব হইতেই সেবাধর্মের সৃষ্টি হইয়াছে। আর এই সেবাধর্মের দ্বারাই মানুষের মনুষ্যত্বসুলভ গুণ সার্থকতা লাভ করিয়াছে।

    3.2.

    সারমর্ম লেখো:
    ওরে নবীন, ওরে আমার কাঁচা,
    ওরে সবুজ, ওরে অবুঝ,
    আধমরাদের ঘা মেরে তুই বাঁচা।
    রক্ত আলোর মদে মাতাল ভোরে
    আজকে যে যা বলে বলুক তোরে,
    সকল তর্ক হেলায় তুচ্ছ ক'রে
    পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা।
    আয় দুরন্ত, আয় রে আমার কাঁচা।

  50. 300.

    ‘এই পুকুরের পানি ঘোলা।’—বাক্যটিতে ‘ঘোলা’ কোন বিশেষণ?