শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ টেস্ট পরীক্ষা ২০২৬
16টি প্রশ্ন
- 1.
- 2.
ছক ১: → সময়, দক্ষতা, জ্ঞান, অর্থ, জমি
ছক ২: → বিনিময় মাধ্যম, মূল্য পরিমাপক, ঋণ পরিশোধক - 3.
রুনি ক্লাস সেভেনে পড়ে। প্রতিদিন টিফিন হতে কিছু টাকা সে মাটির ব্যাংকে জমা রাখে। বুদ্ধিটা সে পেয়েছে তার দাদার কাছ থেকে। দাদা সবসময়ই বলেন— সব টাকা খরচ না করে কিছু টাকা জমাও। দুর্দিনে সে টাকাই তোমাকে সাহায্য করবে। তাছাড়া সে দেখেছে পেনশনের টাকার কিছু অংশ দাদা উৎপাদনমুখী অধিক মুনাফা অর্জনকারী কাজে ব্যবহার করে।
- 4.
সুমি তার কেনা নতুন ফ্ল্যাটটি মনের মতো সাজিয়েছে। ২ বেড, ড্রইং কাম ডাইনিং, ২ বাথ, ২ বারান্দা ও কিচেন রয়েছে আধুনিকতার ছোঁয়া। সে খুব যত্ন করে যুগোপযোগী আধুনিক আসবাব বিন্যাস পারদর্শিতা দেখিয়েছে। সে মৌলিক শিল্প উপাদানেরও যথাযথ ব্যবহার করেছে। ঘরকে প্রাণবন্ত করতে বিশেষ ধরনের পুষ্পসজ্জা করেছে যেখানে তিনটি ডাল রয়েছে।
- 5.
দৃশ্যকল্প- ১: ফাইভ স্টার শেফ মিলন রান্নার ক্লাস নেয়া শেষ করে পোশাকটি প্রতিদিনের মতো আজও ধুতে দিল। তাঁর জামাতে হলুদের দাগ ও চর্বির দাগ ছিল যা বিশেষ উপায়ে ধৌত করে পরিষ্কার করা হলো।
দৃশ্যকল্প - ২ : লাবনীর খেলার সময় জামার নিচের অংশ তিন কোণা আকারে ছিঁড়ে গেল। মা জামাটা বিশেষ উপায়ে সেলাই করে তিন কোণা ছেঁড়া স্থান মেরামত করলেন। এমনকি তিনি নকশা তালি করে নতুন আরেক ডিজাইনও তৈরি করলেন। - 6.
ক → হাতে বোনা, মোটা, তুলার তৈরি সুতার কাপড়
খ → আদি মঙ্গোলয়েড নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত ও পান চাষ
গ → পুরুষেরা গ্রাহং পড়ে, মেয়েরা বাটিকের লুঙ্গি পড়ে - 7.
পোশাক বিক্রেতা সুমন নিজ দোকানের জনপ্রিয়তা ধরে রাখার জন্য ভিন্ন আঙ্গিকে বিভিন্ন পদ্ধতি অনুসরণে বস্ত্র রং করেন। কখনো ঢেড়শ, কখনো আলু, কখনো কাঠের তৈরি টুকরার ডিজাইনটিতে রং বসিয়ে কাপড়ের সৌন্দর্য বাড়ান। আবার কখনো এক বা একাধিক বর্ণের ছোঁয়ায়, কাপড়ে পাথর বা দেশলাই ভরে বেঁধে কাপড় বর্ণিত করে তোলেন। সকলেই তার ডিজাইনের প্রশংসা করেন।
- 8.
- 9.
লাবিব সাহেব ও তার স্ত্রী শিলা চাকুরীর সুবিধার্থে তাদের একমাত্র সন্তানকে নিয়ে শহরে বাস করেন। একদিন তাদের বাসায় কেউ না থাকায় চুরির ঘটনা ঘটে। অন্যদিকে তার প্রতিবেশী জাফর সাহেব তার স্ত্রী, ২২ সন্তান ও তার বাবা, মা কে নিয়ে শহরে থাকেন। তাদের বাসায় সবসময়ই কেউ না কেউ থাকায় এ ধরনের ঘটনা কখনও ঘটেনি।
- 10.
ঘটনা-১ : নাহিদার বয়স ২৭২৭, সে ৩৩ মাসের গর্ভবতী। তার পরিবারের সবাই খুব খুশি হলেও নাহিদার স্বামী ও নাহিদা যত দিন যাচ্ছে ততো তাদের দুশ্চিন্তা বাড়ছে। কারণ নাহিদার রক্তের গ্রুপ নেগেটিভ যা গর্ভের বাচ্চার ওপর প্রভাব ফেলতে পারে।
ঘটনা-২ : শামিমার বয়স ২০২০ বছর। সে ৫৫ মাসের গর্ভবতী। তার শ্বশুর বাড়ির লোকজন কুসংস্কার ও ভ্রান্ত ধারণা পোষণ করেন। যেমন, শামিমার পায়ে পানি আসাকে স্বাভাবিক ভাবা, শামিমাকে অনেক বেশি পরিশ্রমী হতে বলা, খাবার কম খাওয়া। তাদের ধারণা এসবে গর্ভের বাচ্চা ভালো থাকে। - 11.
আলেয়া বেগমকে সন্তান প্রসবের জন্য ডাক্তারের কাছে নিয়ে গেলে কিছুক্ষণ পরই নবজাতকের কান্নার আওয়াজ শুনতে পেলো আলেয়ার পরিবার। ডাক্তার নবজাতকের ভূমিষ্ট হওয়ার পরই নাড়িরজ্জু কেটে নবজাতকের সুস্থতা পরিমাপ করলেন এবং ডাক্তার আলেয়ার পরিবারকে বললেন, প্রসবের পরবর্তী সময়ে আরো বেশি যত্নশীল হতে হয়।
- 12.
- 13.
ছক- A
i) ঠোঁটের কোণায় ঘা, জিহ্বা ফুলে যায়।
ii) হজমে ব্যাঘাত।
iii) চামড়া কুঁচকে যায়।
ছক- B
i) ত্বক, পরিপাকতন্ত্র ও স্নায়ুকোষ বেশি ক্ষতিগ্রস্ত হয়।
ii) এর প্রভাবে 3D রোগ দেখা দেয়। - 14.
মাহফুজার বয়স ৩০৩০ বছর, ওজন ৫০৫০ কেজি। তার স্বামীর মৃত্যুর পর সে একটি ইট ভাটায় কাজ করে সংসার চালায়। মাহফুজা অসুস্থ হওয়ায় সে ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাকে বলেন, শারীরিক পরিশ্রম ও অন্যান্য বিষয়ের উপর শক্তি চাহিদার বিবেচ্য বিষয় নির্ভর করে।
- 15.
ঘটনা-১ : শায়লা তার বাসায় খাবার রান্না করলে তার খাবার খেয়ে তার মা তাকে বলেন, রন্ধনকালীন কিছু সতর্কতা অবলম্বন করা উচিত।
ঘটনা-২ : রনি বাজার থেকে শুঁটকি, মাংস, আলু, খেজুর, কিসমিস, মরিচ, দুধ ইত্যাদি কিনে আনে। কিন্তু সে সঠিকভাবে খাদ্য সংরক্ষণ করতে না পারায় কিছু কিছু খাদ্য নষ্ট ও পচে গেছে। তাই সে, খাদ্য সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে জানার জন্য বইয়ের খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি দেখে। - 16.
ফাহাদ পত্রিকায় খাদ্যের বিভিন্ন বিষক্রিয়া ও ভেজাল সম্পর্কে জানতে পারলেন। তাই তিনি তার একমাত্র মেয়ে মিলিকে খাদ্যে রাসায়নিক দ্রব্য ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে বললেন এবং খাদ্যের ভেজাল ও রাসায়নিক দ্রব্য সম্পর্কে সচেতন হতে বললেন।