হলি ক্রস কলেজ, ঢাকা হলি ক্রস কলেজ, ঢাকা টেস্ট পরীক্ষা ২০২৪
11টি প্রশ্ন
- 1.
পার্থ এ বছর কলেজে ভর্তি হবে। সে একজন ভালো মানুষ ও সুনাগরিক হতে চায়। ভালো মানুষ হয়ে পরোপকার করবে এবং সুনাগরিক হয়ে দেশের সেবা করবে। তাই সে পৌরনীতি ও সুশাসন বিষয়টি পঠিত বিষয় হিসেবে নিবে। বিষয়টি পড়ে পার্থ নাগরিকের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জানতে পারবে এবং পালন করবে।
- 2.
সুমন সুইজারল্যান্ড বেড়াতে যায়। সেই দেশের নিয়ম, শৃঙ্খলা এবং নাগরিকদের কর্তব্যবোধ দেখে সে মুগ্ধ। সুমন বলল, বাহ্! এই দেশের নাগরিকগণ তাদের অধিকার সম্পর্কে যেমন সচেতন; তেমনি কর্তব্য সম্পর্কেও নিষ্ঠাবান।
- 3.

- 4.
মি. মাহবুব একজন নীতিবান লোক। তিনি তার পরিবারের সদস্যদের সৎভাবে জীবন-যাপন করতে অনুপ্রাণিত করেন। তিনি রাষ্ট্রের সকল নিয়ম কানুন মেনে চলেন। রাষ্ট্রের প্রতি তার কর্তব্যগুলো নিষ্ঠার সাথে পালন করেন। কর্তব্য পালনের বিনিময়ে তিনি রাষ্ট্র থেকে কিছু অধিকারও ভোগ করেন।
- 5.
শিক্ষক শ্রেণিকক্ষে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্পর্কে পাঠদান করছিলেন। একজন ছাত্র দাঁড়িয়ে শিক্ষককে জিজ্ঞেস করে যে, এই নীতি কোনো রাষ্ট্রে পুরোপুরি কার্যকর রয়েছে কিনা। শিক্ষক বললেন, আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণেতারা এই নীতি দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। তবে সেখানেও এই নীতি পুরোপুরি বাস্তবায়িত হয়নি। সে দেশে প্রয়োগ করা হচ্ছে 'নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি'।
- 6.
রাষ্ট্রপতি নামসর্বস্ব। | রাষ্ট্রপ্রধান প্রকৃত শাসক।
প্রধানমন্ত্রী সরকার প্রধান। | রাষ্ট্রপতি সরকার প্রধান।
মন্ত্রিসভার সকল সদস্য আইনসভার নিকট দায়ী। | মন্ত্রিসভার সকল সদস্য রাষ্ট্রপতির নিকট দায়ী।
- 7.
রাশেদ ছোটবেলা থেকেই রাজনৈতিক কথা-বার্তা, আলাপ-আলোচনা শুনে অভ্যস্থ। তাই ছাত্রজীবন থেকেই রাশেদ রাজনীতির সাথে সম্পৃত্ত হয়ে একজন দক্ষ ও যোগ্য নেতা হয়ে উঠেন। তিনি যেমন বাগ্মী, তেমনি ধৈর্যশীলও। বক্তব্যগুণে তিনি যেমন সবার মন জয় করেন, জনগণকে আকৃষ্টও করেন। যেকোনো সমাবেশে জনগণ তার বক্তব্য/ভাষণ শোনার জন্য অধীর অপেক্ষায় থাকে।
- 8.
সর্বোত্তম অনুমানভিত্তিক উত্তর — আনুষ্ঠানিক উত্তর নয়: মূল তথ্য বা উত্তরে অস্পষ্টতা/অসম্পূর্ণতা রয়েছে। প্রদত্ত উত্তরটি নিশ্চিত নয়; যাচাই করে ব্যবহার করো।
প্রশ্নপত্রে প্রশ্নটি করা হয়নি।
- 9.
'গ' রাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি অঙ্গরাজ্যের/প্রাদেশিক সরকারও নিজ নিজ ক্ষেত্রে স্বাধীনভাবে দায়িত্ব পালন করে। সংবিধানের মাধ্যমে কেন্দ্রীয় ও অঙ্গরাজ্যের/প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা ভাগ করে দেয়া হয়েছে। কিন্তু 'ঘ' রাষ্ট্র কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত হয়।
- 10.
শিক্ষক ক্লাসে পড়াতে গিয়ে বললেন, বর্তমান সময়ে বিভিন্ন ধর্ম-বর্ণ-পেশার মানুষের স্বার্থ একত্রীকরণে রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম। এক ছাত্র জিজ্ঞেস করলা স্যার, রাজনৈতিক দল ও উপদলের মধ্যে পার্থক্য কতটুকু। শিক্ষক সুন্দরভাবে পার্থক্য বুঝিয়ে দিলেন। এরপর তিনি আরও বললেন যে, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রাণ হচ্ছে রাজনৈতিক দল।
- 11.
উৎপত্তিগত দিক থেকে 'জাতি' ও 'জাতীয়তা' বলতে একই বংশোদ্ভূত জনসমষ্টিকে বোঝানো হলেও আধুনিককালে জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া যায়। জাতি হচ্ছে জাতীয়তাবাদী চেতনারই ফসল। ভাষা ও সংস্কৃতিভিত্তিক ঐক্যই বাঙালি জাতীয়তাবাদের মূলভিত্তি। বাংলাদেশ স্বাধীন হয়েছে ভাষা ও সংস্কৃতিভিত্তিক জাতীয়তাবাদ উন্মেষের ফলে।