মাইলস্টোন কলেজ, ঢাকা মাইলস্টোন কলেজ, ঢাকা টেস্ট পরীক্ষা ২০২৪

11টি প্রশ্ন

  1. 1.

    জনাব আয়াজ একজন শিক্ষিত ব্যক্তি। কিন্তু নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কে তিনি খুব বেশি সচেতন নন। ভালো বেতনে চাকরি করার সুবাদে তিনি আরাম আয়েসে জীবন কাটাচ্ছেন। আয়কর প্রদান ও ভোট দিতে তার কোনো সদিচ্ছা নেই। সুনাগরিক ও সুশাসন শীর্ষক সেমিনারে যোগদানের পর তার মানসিকতার ব্যাপক পরিবর্তন ঘটে। এখন তিনি মনে করেন যে, সুনাগরিক হতে হলে তার দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন।

  2. 2.

  3. 3.

    রহিম ও তার স্ত্রী রাবিয়া একই ইটের ভাটায় কাজ করে। তারা উভয়ে দৈনিক ৮ ঘণ্টা কাজ করার পর মজুরি নেওয়ার সময় ম্যানেজার রহিমকে ৫০০ টাকা এবং রাবিয়াকে ৪০০ টাকা করে দেন। অপরদিকে করিম উপজেলার নিকট বাড়ি করার উদ্দেশ্যে ৫ কাঠা জমি ক্রয় করেন। কিছুদিন পর বাড়ি করতে গেলে পার্শ্ববর্তী বাড়ির মুরাদ বাধা প্রদান করে। করিম এ ব্যাপারে আইনের আশ্রয় গ্রহণ করলে করিমের বাড়ি করার ব্যবস্থা হয়।

  4. 4.

    ছক-১ | ছক-২
    বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে। | বাহ্যিক ও মানসিক আচরণ নিয়ন্ত্রণ করে।
    নির্দিষ্ট ও সুস্পষ্ট। | অনির্দিষ্ট ও অস্পষ্ট।
    সার্বভৌম রাষ্ট্র কর্তৃক সমর্থিত। | বিবেক ও মূল্যবোধ দ্বারা নিয়ন্ত্রিত।

  5. 5.

    জনাব রুহুল আমীন এক পুত্র ও দুই কন্যা সন্তান রেখে মৃত্যুবরণ করেন। পুত্র সাজ্জাদ পিতার মৃত্যুর পর দুই বোন আমেনা ও ইরা'কে সম্পত্তি দিতে অস্বীকার করে। আমেনা ও ইরা বাধ্য হয়ে সাজ্জাদের বিরুদ্ধে মামলা করে। মামলার রায়ে আমেনা ও ইরা সম্পত্তির অধিকার লাভ করে। সাজ্জাদ তার ভুল বুঝতে পেরে বোনদের নিকট ক্ষমা প্রার্থনা করে।

  6. 6.

    কোনো প্রশাসনিক কর্মকর্তা গণমাধ্যম কর্মীদের তথ্য না দিলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে তথ্যমন্ত্রী মারুফ হাসান। "তথ্য নেবো, তথ্য দেবো, দেশ গড়ায় অংশ নেবো"- এ প্রতিপাদককে সামনে রেখে এবারের তথ্য অধিকার সপ্তাহ পালিত হয়েছে। এ সম্পর্কে তথ্যমন্ত্রী আরও বলেন, গণমাধ্যম কর্মীরা নাগরিকদের পক্ষ থেকে তথ্য অধিকার আইনের প্রয়োগ করলে গণমাধ্যম উপকৃত ও শক্তিশালী হয়। ফলে জবাবদিহিতা ও স্বচ্ছতার মানদণ্ডে গণতন্ত্রও উন্নত হয়।

  7. 7.

    রাফাত ও আলম খান একটি গণতান্ত্রিক দেশের নাগরিক। তারা দুইজন দুটি আলাদা সংগঠনের সাথে যুক্ত। রাফাত খানের দলটি সবসময় ক্ষমতায় অধিষ্ঠিত হবার উদ্দেশ্যে কাজ করে। অপরদিকে আলম খানের সংগঠনটি সরকারি সিদ্ধান্ত নিজেদের অনুকূলে রাখার চেষ্টা করে।

  8. 8.

    অধ্যাপক হাফিজুর রহমান একজন রাজনীতিবিদ। তিনি অতি সাধারণ পরিবারে বেড়ে উঠেছেন। তার যাদুকরী বক্তব্যে সাধারণ মানুষ অনুপ্রাণিত হয় এবং নতুন নতুন স্বপ্ন দেখে। এমনকি তার ডাকে সকলে উন্নয়ন কাজে ঝাঁপিয়ে পড়ে। তিনি সহজে মানুষকে আকৃষ্ট করতে পারেন। জনগণও তাকে অন্ধভাবে বিশ্বাস করে। বিশেষ করে তার বক্তব্য ও ব্যক্তিত্ব জনগণকে উজ্জ্বীবিত করে। প্রতিটি কাজে তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখেন।

  9. 9.

    ক-রাষ্ট্র | খ-রাষ্ট্র
    ১. জনগণের শাসন | ১. এক ব্যক্তির শাসন
    ২. একাধিক দলের উপস্থিতি | ২. একদলের উপস্থিতি
    ৩. মুক্ত ও স্বাধীন প্রচার মাধ্যম | ৩. সরকার কর্তৃক নিয়ন্ত্রিত প্রচার মাধ্যম
    ৪. সার্বভৌম আইনসভা। | ৪. প্রহসনমূলক আইনসভা।

  10. 10.

  11. 11.

    "সালাম সালাম হাজার সালাম", "তুমি কি দেখেছো কভূ" এরকম অসংখ্য কালজয়ী গানের শিল্পী আবদুল জব্বার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার চিকিৎসার সময় সহায়তার হাত বাড়িয়েছিলেন সানোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান। তিনি বলেন, "মুক্তিযোদ্ধারা আবদুল জব্বারের গান শুনে দেশকে হানাদার মুক্ত করেছিল। তার গানের আবেগে আমরা বাংলাকে ভালোবেসেছি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম শব্দ সৈনিক গলায় হারমোনিয়াম ঝুলিয়ে ভারতের পথে-প্রান্তরে সংগীত পরিবেশন করে মুক্তিযুদ্ধের জন্যে প্রায় ১২ লাখ টাকা সংগ্রহ করে মুজিবনগর সরকারের ত্রাণ তহবিলে জমা দেন। এছাড়া তিনি মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে গান শুনিয়ে তাদের উদ্বুদ্ধ করেন।"