Jashore Board যশোর বোর্ড ২০২১

645টি প্রশ্ন

  1. 401.

    পরিবেশের কোন উপাদানের প্রভাবে করোনা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে?

  2. 402.

    মোবাইল টাওয়ার কোন পরিবেশের ভারসাম্য নষ্ট করছে?

  3. 403.

    এই ক্ষতির প্রভাব থেকে মুক্ত হতে যা করণীয় তা হলো—
    i. প্রযুক্তির উন্নয়ন করা
    ii. জনসচেতনতা বাড়ানো
    iii. গাছ লাগানো বাদ দেওয়া
    নিচের কোনটি সঠিক?

  4. 404.

    উদ্দীপকের ব্যবসায় প্রতিষ্ঠানটি কোন দলিলের জন্য থেমে আছে?

  5. 405.

    জাতীয়তা কোন পরিবেশের উপাদান?

  6. 406.

    জনাব মিজানুর রহমান প্রতিদিন চট্টগ্রামের সীতাকুণ্ডু থেকে সবজি কিনে এনে চট্টগ্রামের বিভিন্ন বাজারে খুচরা বিক্রয় করেন। দৈনিক বেচা-কেনা যা হয় এতে তার ভালো লাভ থাকে। মাঝে মধ্যে অবিক্রীত সবজি পচে নষ্ট হওয়ার কারণে কিছুটা লোকসানের সম্মুখীন হতে হয়। লোকসানের ঝুঁকি সামলাতে তিনি সবজি সংরক্ষণের উপায় নিয়ে ভাবছেন এবং পাশাপাশি আরও বড় পরিসরে ব্যবসায় করার কথা চিন্তা করছেন। কিন্তু প্রয়োজনীয় মূলধন এক্ষেত্রে বড় বাধা।

  7. 407.

    প্রাকৃতিক পরিবেশের উপাদান হলো - i.চোরাবালি ii.পিরামিড iii.জলপ্রপাত নিচের কোনটি সঠিক?

  8. 408.

    মিসেস মারিয়া স্থানীয় তাল, বাঁশ ও খেজুর গাছের ওপর ভিত্তি করে “নীল আকাশ” নামে একটি কুটিরশিল্প গড়ে তুলেছেন। তার শিল্পে উৎপাদিত হাতপাখা টুপি, শীতল পাটি ও খেলনাসামগ্রী ক্রেতাদের আকৃষ্ট করে। তার উৎপাদিত পণ্য বিদেশেও রপ্তানি হচ্ছে। সম্প্রতি তিনি গ্রাহক চাহিদা বিবেচনা করে অনলাইনে ক্রেতাদের নিকট পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন।

  9. 409.

    জনাব করিম রাজশাহীর বোয়ালিয়ায় একটি সিল্ক শাড়ির কারখানা স্থাপন করেন। বোয়ালিয়ায় দক্ষ রেশম শ্রমিক ও স্থানীয়ভাবে বাজারজাতকরণের সুবিধা রয়েছে। ঐতিহ্যবাহী রাজশাহী সিল্ক শাড়ি দেশে ও বিদেশে যথেষ্ট চাহিদা ও সুনাম রয়েছে। প্রতিষ্ঠানটি প্রথমদিকে মূলধন সংকটে পড়ে এবং স্থানীয় একটি আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে সমস্যার সমাধান করে। বর্তমানে প্রতিষ্ঠানটি সুনামের সাথে ব্যবসায় পরিচালনা করছে।

  10. 410.

    নিজস্ব কারখানায় মানসম্মত সুতা উৎপাদন করে জনাব শফিক বিভিন্ন বৃহদায়তন শিল্পকারখানায় সরবরাহ করে থাকেন। উন্নতমানের হওয়ায় শফিকের উৎপাদিত সুতা বিভিন্ন পোশাক শিল্পকারখানায় ব্যাপকভাবে সমাদৃত। নিজস্ব তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের মাধ্যমে উৎপাদনকার্য পরিচালনার কারণে ধীরে ধীরে তিনি আন্তর্জাতিক মানসম্পন্ন সুতা উৎপাদন করতে সক্ষম হয়েছেন। ভবিষ্যতে তার আন্তর্জাতিক বাজারে প্রবেশের পরিকল্পনা আছে।

  11. 411.

    অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি নিচের কোনটি?

  12. 412.

    স্মারকলিপির বিষয়বস্তু হলো- i.নিয়ম-নীতি ধারা ii.উদ্দেশ্য ধারা iii. নামধারানিচের কোনটি সঠিক?

  13. 413.

    সজল, কাজল, ফজল ও কফিলসহ চার বন্ধু মিলে একটি কফিশপ চালানোর জন্য চুক্তিবদ্ধ হয়। কফিল কফিশপে কোনো মূলধন বিনিয়োগ করেনি, তবে তার প্রাক্তন কফিশপ 'কফিলস' এর নাম সে এই ব্যবসায় ব্যবহার করতে দিয়েছে- 'কফিলস' নামে কফিশপটি ভালো চলছে এবং অর্জিত মুনাফা চারজনে ভাগ করে নেয়। আকস্মিক দুর্ঘটনায় 'কাজল মৃত্যুবরণ করলে তাঁর ১৫ বছরের ছেলে রাজুকে ব্যবসায় অন্তর্ভুক্ত করতে বাকি তিনজন সম্মত হয়। এক বছর পর প্রতিষ্ঠানের ১ লক্ষ টাকা লোকসান হয়। কিন্তু রাজু কোনো দায় নিতে অস্বীকৃতি জানায়।

  14. 414.

    Business শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

  15. 415.

    সীমিত দায় কোম্পানি কত প্রকার?

  16. 416.

    জহির, ওবায়েদ, মিজান সমঝোতার ভিত্তিতে একটি বুটিক হাউজ প্রতিষ্ঠা করেন। পণ্যের মান ভালো হওয়ায় ব্যবসায়ের পরিধি বাড়তে থাকে। ব্যবসায় পরিচালনার সুবিধার্থে এমবিএ ডিগ্রীধারী মি. সুমনকে বিনা মূলধনে প্রতিষ্ঠানে অংশীদার করা হয়। মি. সুমন দক্ষতার সাথে প্রতিষ্ঠানটি পরিচালনা করতে থাকে। কিন্তু আকস্মিক দুর্ঘটনায় মি. সুমন মৃত্যুবরণ করেন।

  17. 417.

    নাবালক অংশীদারকে কোন ধরনের অংশীদার বলে?

  18. 418.

    মি. তারেক গোমতী কোম্পানি লি. এর কিছু শেয়ার ক্রয় করলেন। এর মাধ্যমে তিনি সিদ্ধান্ত গ্রহণে ভোটাধিকার লাভ করলেন। কোম্পানির সকল সুযোগ- সুবিধা' অব্যাহত থাকলেও লভ্যাংশ প্রাপ্তির ক্ষেত্রে তিনি অনিশ্চয়তায় ভোগেন। পাশাপাশি তিনি অন্য একটি কোম্পানির কিছু শেয়ারের মালিক যেখান থেকে তিনি নির্দিষ্ট হারে এবং সর্বাগ্রে লভ্যাংশ পান।

  19. 419.

    স্মারলিপির ৪র্থ ধারা কোনটি?

  20. 420.

    কুমিল্লার ইপিজেড এলাকায় অবস্থিত আশিক গার্মেন্টস একটি সোয়েটার উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের মালিক জনাব হাবিব বিদেশ থেকে উল এনে সোয়েটার তৈরি করেন এবং শীতকালে বিক্রি করেন। ব্যবসায়ের নৈতিকতার কথা মাথায় রেখে প্রতিষ্ঠানটি অত্যাধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি ব্যবহার ক পরিবেশকে যথাসৄম্ভব দূষণমুক্ত রাখতে চেষ্টা করে। সম্প্রতি কারখানা এলাকায় তিনি একটি স্কুল ও ভোকেশনাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন।

  21. 421.

    কোন ধরনের শেয়াহোল্ডার কোম্পানির প্রকৃত মালিক?

  22. 422.

    একচ্ছত্র কর্তৃত্ব ও ক্ষমতার অধিকারী নুসাইবা ঢাকায় একটি গার্মেন্টস শিল্প গড়ে তোলেন। পণ্যের গুণগতমান ভালো হওয়ায় ধীরে ধীরে তার ব্যবসায়ে সাফল্য আসে। সম্প্রতি তিনি তার ব্যবসায়ের সম্প্রসারণ করতে চান। কিন্তু তার পর্যাপ্ত- মূলধন নেই। তার দুই বন্ধু ব্যবসায়ে মূলধন সরবরাহ করতে চায়। পারস্পরিক সম্মতির ভিত্তিতে তারা তিন বন্ধু মিলে ব্যবসায় পরিচালনা করতে রাজি হন।

  23. 423.

    শর্মা কেমিকেলস লি. টঙ্গীর তুরাগ নদীর তীরে একটি ডায়িং কারখানা স্থাপন করে। কারখানার অপরিশোধিত বর্জ্য সরাসরি নদীতে গিয়ে পড়ছে। এতে নদীর পানি ও এলাকার বায়ু দূষিত হচ্ছে। পরিবেশবাদী ও এলাকাবাসীর আন্দোলনের মুখে প্রতিষ্ঠানটি দূষণরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার পরিকল্পনা করছে।

  24. 424.

    সাবান তৈরি কোন শিল্পের অন্তর্গত?

  25. 425.

    জনাব আলমাস ও পাঁচ বন্ধু একত্রিত হয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ও নিবন্ধন নিয়ে ইসলাম ট্রেডার্স লি. নামে একটি ব্যবসায় গঠন করেন। আলমাস ও তার বন্ধু রনি পরিচালক নিযুক্ত হন। তাদের আন্তরিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি অল্প সময়ে সফলতার মুখ দেখে। পরবর্তীতে তারা পরিচালকের সংখ্যা ও মূলধন বৃদ্ধিসহ ব্যবসায়টি সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করেন। ব্যাংক ঋণ গ্রহণে অসুবিধার জন্য বিবেচনা করে। তারা জনগণের নিকট শেয়ার বিক্রির মাধ্যমে মূলধন সংগ্রহের উদ্যোগ নেন।

  26. 426.

    আমাদের দেশে কোন ব্যবসায়ের ক্ষেত্রে ঝুঁকি বণ্টনের সুযোগ নেই?

  27. 427.

    বিল গেটস- এর ' গেটস ফাউন্ডেশন ' কত সালে প্রতিষ্ঠিত হয়?

  28. 428.

    গুদামজাতকরণ কোন ধরনের উপযোগিতা সৃষ্টি করে?

  29. 429.

    নিচের কোন ব্যবসায়ে ' চুক্তি ' শব্দটি সম্পর্কযুক্ত?

  30. 430.

    কোভিড-১৯ পরিবেশের কোন উপাদানের ফসল ?

  31. 431.

    ব্যবসায় নৈতিকতার বিষয়বস্তু হলো—i. মুনাফা অর্জনii. আইনের প্রতি শ্রদ্ধাiii. কৃত্রিম সংকট সৃষ্টি না করানিচের কোনটি সঠিক?

  32. 432.

    মূল্যবোধ দ্বারা মানুষের কোনটি প্রভাবিত হয়?

  33. 433.

    প্রাইভেট লি. কোম্পানিতে ন্যূনতম পরিচালক সংখ্যা থাকে—

  34. 434.

    ব্যবসায়ের ভূষণ কোনটি?

  35. 435.

    একমালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য নয়—
    i. সসীমদায়
    ii. স্বল্প পুঁজি
    iii. কৃত্রিম সত্তা
    নিচের কোনটি সঠিক?

  36. 436.

    জনাব সাদেকের সংগঠনটি কোন ধরনের?

  37. 437.

    উদ্দীপকে উপদেষ্টার কাজ হলো জনাব সাদেককে—
    i. প্রয়োজনীয় পরামর্শ দান
    ii. সাহায্য দান
    iii. প্রয়োজনীয় তথ্য সরবরাহ
    নিচের কোনটি সঠিক?

  38. 438.

    জনাব রায়হানের দৈনিক ৫০০ একক দ্রব্য উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ ব্যবস্থাপনার কোন কাজের অন্তর্ভুক্ত?

  39. 439.

    উদ্দীপকে কর্মী ছাঁটাই প্রক্রিয়া যে ধাপের অন্তর্ভুক্ত তা হলো—

  40. 440.

    উদ্দীপকে মি. করিম কোন ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন?

  41. 441.

    জনাব রফিক কোন পর্যায়ের ব্যবস্থাপক?

  42. 442.

    জনাব রফিক উপরের চিত্রে চিহ্নিত দ্বিতীয় পর্যায়ে ব্যবস্থাপনার কোন কাজটি সম্পাদন করেন?

  43. 443.

    উদ্দীপকে মি. সালাম কোন ধরনের নেতৃত্ব অনুসরণ করেন?

  44. 444.

    মি. আহনাফ বিবিএ, এমবিএ ডিগ্রি অর্জন করার পাশাপাশি মানবসম্পদ ব্যবস্থাপনার উপর উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। বর্তমানে তিনি 'আলফা লিমিটেড' এর মানবসম্পদ ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। তিনি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য কর্তৃপক্ষের প্রণীত নীতিমালা অনুসারে তার সহকারীদের নির্দেশনা দেন এবং নির্দেশনা বাস্তবায়নে সহযোগিতা করেন।

  45. 445.

    কোন ধরনের নেতৃত্বে নেতার ভূমিকা গৌণ?

  46. 446.

    'একতা লি.' এর বিভিন্ন স্তরের ব্যবস্থাপকদের দক্ষতার মাত্রার একটি চিত্র নিম্নে ভুল ধরা হলো :

  47. 447.

    AB গার্মেন্টেস অপারেটরদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিলেন। অপারেটরদের প্রশিক্ষণ হতে হবেi. পর্যবেক্ষণii. সেমিনারiii. শিক্ষানবিশনিচের কোনটি সঠিক?

  48. 448.

    জনাব শওকত একজন সফল ও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি ঢাকায় তার ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকলেও নিজ জন্মস্থানের জন্য রয়েছে ভালোবাসা। তাই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তিনি এলাকায় গড়াই নদীর ধারে একটি বিদ্যালয় স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেন। এলাকার সুবিধাবঞ্চিত শিশুরা বিনামূল্যে বিদ্যালয়ে পড়ালেখা চালিয়ে যেতে পারবে বলে তিনি আশাবাদী। বিদ্যালয়টির কার্যক্রম ২০২০ সালে শুরু করার কথা থাকলেও বর্ষার মৌসুমে স্কুলের জায়গা নদীতে বিলীন যায়। পরবর্তীতে জনাব শওকত স্কুলের জায়গা পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেন। বর্ষা মৌসুম শেষ হলে তিনি নির্মাণ কার্যক্রম শুরু করার পদক্ষেপ গ্রহণ করেন ।

  49. 449.

    কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস কোনটি?

  50. 450.

    মি. রাহিদ একটি শিল্পপ্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। তিনি তার প্রতিষ্ঠানে ২০২০ সালের জন্য উৎপাদন লক্ষ্যমাত্রা বিগত বছরের তুলনায় উচ্চাভিলাসী চিন্তা করে ৪০% বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেন। ২০২০ সালের শুরুতে বৈশ্বিক মহামারির কারণে কিছু দক্ষ শ্রমিক চাকরি ছেড়ে চলে যায় এবং সঠিক সময়ে পর্যাপ্ত কাঁচামালের যোগান দিতে ব্যর্থ হয়। যার কারণে উৎপাদনের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। এর ফলে প্রতিষ্ঠানটি লোকসানের সম্মুখীন হয়।