Dinajpur Board দিনাজপুর বোর্ড ২০২৩

706টি প্রশ্ন

  1. 501.

    সুনামি অর্থ কী?

  2. 502.

  3. 503.

    রাবার নিচের কোন জৈব দ্রাবকে দ্রবণীয়?

  4. 504.

    P : তন্তুর তাপ পরিবহন ও পরিচলন ক্ষমতা বেশি।Q : পানিতে অদ্রবণীয় একটি অদানাদার কঠিন স্থিতিস্থাপক পদার্থ।R : নরম অবস্থায় ছাঁচে ফেলে নির্দিষ্ট আকৃতি দেয়া যায়।

  5. 505.

    এসিডিটি কমাতে সাহায্য করে-
    i. ব্রকলি
    ii. সবুজ চা
    iii. পিঁয়াজ
    নিচের কোনটি সঠিক?

  6. 506.

    তাওসিফ সাহেবের পানি বিশুদ্ধকরণের দুইটি কারখানা আছে। প্রথম কারখানায় তিনি বোতলজাত পানিকে জীবাণুমুক্ত করার জন্য একটি পদ্ধতি ব্যবহার করেন। অপর কারখানায় ঔষধ তৈরির জন্য ব্যবহৃত পানিকে বিশেষ পদ্ধতিতে বিশুদ্ধ করা হয়। তার মা বাড়িতে খাওয়ার জন্য অন্য একটি পদ্ধতিতে পানি বিশুদ্ধ করেন।

  7. 507.

    ইনসুলিনের অভাবে কোন রোগটি হয়?

  8. 508.

  9. 509.

    কোনটি বৃষ্টিপাতের উপর প্রভাব ফেলবে?

  10. 510.

    রানা হঠাৎ লক্ষ করল তার পড়ার টেবিলটি নড়ছে। আশেপাশে তাকিয়ে দেখল ঘরের সব জিনিসই দুলছে। সে বুঝতে পারল তার বই এ এসিড বৃষ্টির মতো এটিও এক ধরনের প্রাকৃতিক দুর্যোগ।

  11. 511.

    লোপার ওজন ৪৫ কেজি এবং উচ্চতা ১.৫ মিটার। লোপার BMI কত?

  12. 512.

    এনার্জি সেভিংস বাল্বে কী পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় হয়?

  13. 513.

    ফ্রাইং প্যানের হাতলে ব্যবহার হয় কোনটি?

  14. 514.

    তড়িৎ প্রবাহ উৎপাদনের উৎস হচ্ছে-
    i. ব্যাটারি
    ii. মোটর
    iii. জেনারেটর
    নিচের কোনটি সঠিক?

  15. 515.

    ৬০ ওয়াটের একটি বাল্ব প্রতিদিন ৫ ঘণ্টা করে ৩০ দিন জ্বালালে কত তড়িৎ শক্তি ব্যয় হবে?

  16. 516.

    অল্প জায়গায় রাখা যায় কোন সুতার কাপড়?

  17. 517.

    একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 4m হলে, এর ক্ষমতা কত?

  18. 518.

    জনাব আজহারুল ইসলাম এর প্রতিষ্ঠানে কোন ধরনের নেতৃত্ব বিদ্যমান রয়েছে?

  19. 519.

    উপরিউক্ত জনাব আজহারুল ইসলামের প্রতিষ্ঠানে বিদ্যমান নেতৃত্ব সফল হতে পারে—
    i. ঊর্ধ্বতনদের প্রতি ভালো ধারণা সৃষ্টি হয়
    ii. অধস্তনদের মনোবল ও নৈতিকতা বৃদ্ধি পায়
    iii. নেতাকে শুধু নিয়মমাফিক দায়িত্ব পালন করতে হয়
    নিচের কোনটি সঠিক?

  20. 520.

    জামাল কোন ধরনের কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে?

  21. 521.

    কামালের কাজটি যেসব বিষয়ের সাথে জড়িত তা হলো-
    i. অর্থনৈতিক কাজ
    ii. মুনাফা অর্জন সংক্রান্ত
    iii. ব্যবসায় সম্পর্কিত বিষয়
    নিচের কোনটি সঠিক?

  22. 522.

    জনাব আবু হানিফ মিয়ার ব্যবসায়ীটি মালিকানার ভিত্তিতে কোন ধরনের?

  23. 523.

    উপরিউক্ত জনাব আবু হানিফ মিয়ার ব্যবসায় সম্প্রসারণ করতে না পারার কারণ—
    i. অসীম দায়
    ii. সীমিত আয়তন
    iii. স্বল্প মূলধন
    নিচের কোনটি সঠিক?

  24. 524.

    জনাব আনসারি 'মা বেকারি' নামে একটি বেকারি প্রতিষ্ঠা করেন। তিনি বেকারিটিতে বিভিন্ন ধরনের রুটি, কেক, বিস্কুট প্রভৃতি প্রস্তুত করেন। গ্রাহকদের স্বাস্থ্যের কথা বিবেচনায় রেখে তিনি খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রং মেশানো থেকে বিরত থাকেন। বেকারিটিতে নিয়োজিত ব্যক্তিবর্গ যাতে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে তার জন্য প্রয়োজনীয় আলো-বাতাসের সু-ব্যবস্থা নিশ্চিত করেন। তাছাড়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে জেনারেটরের ব্যবস্থা করেছেন। সম্প্রতি কিছু অদক্ষ লোককে স্থায়ীভাবে নিয়োজিত করে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন।

  25. 525.

    নীচের কোন স্থানকে পর্তুগিজরা 'বৃহৎ বন্দর' নামে অভিহিত করেন?

  26. 526.

    আরমান বর্তমান তথ্য প্রযুক্তির যুগে ইলেকট্রনিক্স সরঞ্জাম; যেমন: ইস্ত্রি, ওভেন, ফ্রিজ, এসি ইত্যাদি মেরামতের বিষয়টি অনুধাবন করে তার নিজ এলাকায় "জননী ইলেকট্রনিক্স মেরামত" প্রতিষ্ঠান নামে একটি দোকান স্থাপন করেন। এ কাজে পূর্ব অভিজ্ঞতা না থাকায় প্রথমদিকে তার মুনাফার পরিমাণ সন্তোষজনক হয় না। এমতাবস্থায় তিনি এ বিষয়ের ওপর একটি প্রশিক্ষণ গ্রহণ করেন এবং দুইজন শিক্ষিত বেকার ছেলেকে নিয়োগ দেন। ফলে তাদের মধ্যে পরনির্ভরশীলতা দূর হয়। তিনি গ্রাহকদের উন্নত সেবা নিশ্চিত করতে পারায় তার মুনাফা বৃদ্ধির সাথে সাথে প্রতিষ্ঠানটির সুনামও চারদিকে ছড়িয়ে পড়ে।

  27. 527.

    বাণিজ্যের কোন উপাদানটি ব্যবসায়ের 'তথ্যগত বাধা দূর করে?

  28. 528.

    সুমন, সুজন এবং স্বপন তিন ভাই মিলে তিন বছরের জন্য একটি সেলুন প্রতিষ্ঠা করে। তারা সকলে ব্যবসায়ে পুঁজি বিনিয়োগ করে। কিন্তু সুমন ও স্বপন দেশে থাকায় ব্যবসায় পরিচালনার দায়িত্ব পালন করে। সুজন বিদেশে থাকায় ব্যবসায়ের কোনো কাজে অংশগ্রহণ করে না। কিন্তু মুনাফা পেয়ে থাকে। তিন বছর পর ব্যবসায়ের সময় 'পার হলে সুমন সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করে। ফলে প্রতিষ্ঠানটির বিলোপসাধন হয়।

  29. 529.

    আবরার একজন সুপরিচিত লেখক। প্রতি বছরই তার প্রকাশিত বিভিন্ন বই একুশে বই মেলায় প্রকাশিত হয়। সম্প্রতি বই মেলায় তিনি "Spoken English" এর ওপর একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন। বইটি সকল শ্রেণির মানুষের কাছে অল্প সময়ের মধ্যে স্থান দখল করে নেয়। কিন্তু অন্য একটি প্রকাশনীর মালিক তার বইটির নকল কপি বাজারে প্রকাশ করে। ফলে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। তাই তিনি থানায় গিয়ে ঐ প্রকাশনীর মালিকের বিরুদ্ধে মামলা করলেও কোনো আইনগত সহায়তা পাননি।

  30. 530.

    পৃথিবী বিখ্যাত ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান 'মাসুসিটা' কোন দেশের সংস্থান?

  31. 531.

    জামাল সাহেব একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক। কোভিড-১৯ এর প্রথম দিকে প্রতিষ্ঠানটি তাকেসহ কয়েকজন শিক্ষককে ছাঁটাই করে দেন। তিনি হতাশ না হয়ে ঘরে বসে অনলাইনে ফ্রিল্যান্সিং এর ডাটা এন্ট্রি কোর্সটি তিন মাসের মধ্যে সম্পন্ন করেন। অনলাইনে দৈনিক কয়েক ঘণ্টা কাজ করে তিনি মাসে প্রায় দুইলক্ষ টাকার মতো আয় করেন। জামাল সাহেবের সফলতার গল্প দেশের একটি বেসরকারি টিভি চ্যানেল প্রচার করে। প্রতিবেদনটি প্রচারের পর দেশের অনেক পেশাজীবী ছাড়াও বেকার ছেলে-মেয়ে অনুপ্রাণিত হয়। জামাল সাহেবের মতে, যে কেউ এরূপ কাজের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবে।

  32. 532.

    যেকোনো দেশের সমৃদ্ধিতে নিচের কোন খাতটি মুখ্য ভূমিকা পালন করে?

  33. 533.

    জরিনা বেগম সামান্য পুঁজি নিয়ে জনতা ফার্নিচার্স নামে তার ব্যবসায় শুরু করেছিলেন। বর্তমানে তার দুইটি শাখা সুনামের সাথে পরিচালিত হচ্ছে। তিনি প্রতিষ্ঠানের যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কর্মীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেন এবং কর্মীরা প্রশ্ন করলে উত্তর দেন। প্রতিষ্ঠানে নিয়োজিত নারী-পুরুষ কর্মীদের প্রতি তিনি শ্রদ্ধাশীল। তাছাড়া সম্মোহনী ক্ষমতা ও দায়িত্বশীলতা তাকে সফল ব্যবসায়ী হতে সাহায্য করেছে।

  34. 534.

    নিচের কোনটি একজন উদ্যোক্তার বিশেষ গুণ?

  35. 535.

    জনাব খালেক নিজের জমানো অর্থ এবং মায়ের কাছ থেকে কিছু অর্থ ধার নিয়ে মূলধন গঠন করে একটি মুদির দোকান স্থাপন করেন। ব্যবসায় থেকে যা লাভ হবে তিনি ভোগ করবেন এবং ক্ষতি হলে দায়ভার নিজে গ্রহণ করবেন। এ ধরনের ব্যবসায় প্রতিষ্ঠানে আইনগত ঝামেলা না থাকায় জনপ্রিয়তার দিক থেকে সবার শীর্ষে অবস্থান করে।

  36. 536.

    জনাব মাহবুব রহমান পূর্বজ্ঞান ছাড়াই 'মাহবুব ফার্মেসি' স্থাপন করে বেশ ক্ষতির সম্মুখীন হলেন। এক্ষেত্রে 'মাহবুব ফার্মেসির' ক্ষতির মূল কারণ কী?

  37. 537.

    হাজেরা বানু ঢাকার বেইলী রোডে একটি বিউটি পার্লার প্রতিষ্ঠা করেন। পার্লারটিতে প্রতিদিন জন্মদিন, বিয়ে ইত্যাদি অনুষ্ঠানের সাজগোজের জন্য অনেক নারী আসেন। প্রত্যেক গ্রাহকই তাদের সেবার জন্য সন্তুষ্টি প্রকাশ করেন। অতিরিক্ত গ্রাহকদের চাহিদা মেটানোর জন্য অনেকেই পার্লারটি সংস্করণ করে আয়তন বাড়াতে পরামর্শ দেন। কিন্তু তার কাছে প্রয়োজনীয় টাকা-পয়সা না থাকায় তিনি পার্লারটির আয়তন বাড়াতে পারছেন না। তাই তিনি আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার চিন্তা-ভাবনা করছেন।

  38. 538.

    আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র কোনটি?

  39. 539.

    জনাব আজমল 'সততা সিরামিক্স' এর মালিক। জন্মদিন, বিয়ে ইত্যাদি অনুষ্ঠানের উপহারসামগ্রী তার প্রতিষ্ঠানে বিক্রি করেন। পণ্যটিকে গ্রাহকের নিকট সুন্দরভাবে উপস্থাপন করার লক্ষ্যে বিক্রয়ের পর সুন্দর কাগজ দিয়ে মুড়িয়ে তাদের নির্দিষ্ট শপিং ব্যাগে দিয়ে থাকেন। এতে রাস্তায় ভেঙে যায় না। সম্প্রতি তিনি বিভিন্ন মাধ্যমে প্রতিষ্ঠানের পণ্যের প্রচারণা চালান। প্রচারণার মধ্যে তিনি একটি স্লোগান ব্যবহার করেন "স্বদেশী পণ্য কিনে হউন ধন্য।" ফলে তার পণ্যের চাহিদা বৃদ্ধি পায়, মুনাফার পরিমাণ বাড়ে এবং প্রতিষ্ঠানটির সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে।

  40. 540.

    আত্মকর্মসংস্থানমূলক কর্ম পরিচালনার সাফল্য ও ব্যর্থতা অনেকাংশে কীসের ওপর নির্ভরশীল?

  41. 541.

    রহিমা খানম একজন কাপড়ের ব্যবসায়ী। তিনি দেশীয় পণ্যের সাথে বিদেশি শাড়ি, থ্রি-পিস, বোরকা ইত্যাদি বিক্রি করেন। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন- ফেসবুক, ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে আইডি খুলে লাইভ-এ এসে তার পণ্য বিক্রি করেন। তার সরবরাহকৃত পণ্যের মান ভালো হওয়ায় চাহিদা বাড়ার সাথে সাথে মুনাফার পরিমাণ বৃদ্ধি পায়। তিনি প্রতিবছরই সরকারকে কর দিয়ে থাকেন। এছাড়া বেকার সমস্যা সমাধানে তার প্রতিষ্ঠানে কয়েকজন বেকার ছেলে-মেয়েকে স্থায়ীভাবে নিয়োগ দেন।

  42. 542.

    কোনো ব্যবসায়ের স্থান নির্বাচনের ক্ষেত্রে লক্ষ্য রাখা প্রয়োজন–
    i. কাঁচামালের সহজলভ্যতা
    ii. বাজারজাতকরণের কৌশল
    iii. অবকাঠামোগত সুযোগ
    নিচের কোনটি সঠিক?

  43. 543.

    সুফিয়া বেগম একজন কসমেটিক্স ব্যবসায়ী। তিনি বিদেশ থেকে বিভিন্ন প্রসাধনী সামগ্রী এনে দেশের গ্রাহকদের মাঝে সরবরাহ করেন। পণ্যের মান ভালো হওয়ায় লাভের পরিমাণ সন্তোষজনক হয়। সম্প্রতি তিনি আছিয়া নামে একজন অভিজ্ঞ বিক্রয়কর্মী নিয়োগ দেন। বিক্রয়কর্মী আছিয়া সব বয়সের ক্রেতার সাথে একই ধরনের আচরণ করেন। কোনো ক্রেতা ভুল করে বেশি টাকা দিলে, তা ফেরত দেন। তার ব্যবহারে সবাই খুশি।

  44. 544.

    কোনো ব্যবসায় সাফল্য লাভের অন্যতম পূর্বশর্ত কোনটি?

  45. 545.

    ব্যবসায়ে চুক্তি সম্পাদনে কমপক্ষে কত জন ব্যক্তি প্রয়োজন?

  46. 546.

    “কোনো অংশীদার লিখিত বিজ্ঞপ্তি দিলে”—আইনের কোন ধারা মতে অংশীদারি ব্যবসায়ের বিলোপসাধন হয়?

  47. 547.

    ফ্রানসাইজিং চুক্তির ক্ষেত্রে ফ্রানসাইজার কখন চুক্তি বাতিল করতে পারে?

  48. 548.

    জনাব আকরাম চৌধুরী ‘চৌধুরী মার্ট’ কোম্পানি চীনের স্বনামধন্য কোম্পানি ইয়াং ইয়ার-এর পণ্য বাংলাদেশে তৈরি করে নিজ দেশেই বিক্রি করেন। এক্ষেত্রে জনাব চৌধুরীর ‘চৌধুরী মার্ট’ কোম্পানিকে কী বলা হবে?

  49. 549.

    উপমহাদেশে প্রথম ট্রেডমার্ক আইন প্রণয়ন করা হয় কত সালে?

  50. 550.

    কোনো ব্যক্তির জীবন বা সম্পত্তির নিরাপত্তার জন্য কোন ধরনের বিমার প্রয়োজন?