Jashore Board যশোর বোর্ড ২০২৫

669টি প্রশ্ন

  1. 301.

    জনাব উশার প্রকৃত লাভের পরিমাণ কত?

  2. 302.

    সবুজ লাইব্রেরির মালিক জনাব আসিফ তার লাইব্রেরিতে স্কুল কলেজের বইয়ের পাশাপাশি গল্প, উপন্যাস, নাটক ও ধর্মীয় বই রাখেন। ব্যবসা সফলভাবে পরিচালনার জন্য লাইব্রেরিতে বিভিন্ন রকম স্টেশনারী আইটেমও রাখেন। সম্প্রতি তিনি লাইব্রেরির একপাশে কম্পোজ ও প্রিন্টিং চালু করার জন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি কম্পিউটার ক্রয়ের সিদ্ধান্ত নেন। এতে তার মুনাফা বৃদ্ধি পাবে বলে তিনি মনে করেন।

  3. 303.

    বাংলাদেশ কোন পণ্য রপ্তানি করে ?

  4. 304.

    জনাব ফয়সাল একজন গার্মেন্টস ব্যবসায়ী। ব্যবসায়ের কাঁচামাল ক্রয়ের জন্য তিনি X ব্যাংক থেকে চার মাসের জন্য ১০% সুদে ২ লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন। এছাড়াও তিনি তার ব্যবসার প্রয়োজনে ভাড়ার বিনিময়ে ৫ বছরের জন্য একটি মেশিন সংগ্রহ করে উৎপাদন অব্যাহত রেখেছেন।

  5. 305.

    ট্রেজারি বিল কে ইস্যু করে?

  6. 306.

    জনাব রহিম সাহেব ৬ বছর পর ২০ লক্ষ টাকা দিয়ে জমি কেনার আশায় মধুমতি ব্যাংকে স্থায়ী হিসাবে ১০ লক্ষ টাকা জমা রাখেন। উক্ত আমানতের বিপরীতে ব্যাংক তাকে ৮.৫

  7. 307.

    IMF-এর পূর্ণরূপ কী?

  8. 308.

    জনাব মোহন নিজস্ব মূলধন ও ব্যাংক ঋণ নিয়ে 'আরাম সুজ' নামে একটি জুতার কারখানা প্রতিষ্ঠা করেন। কিন্তু আর্থিক মন্দার কারণে জুতা বিক্রি কমে যাওয়ায় তিনি ক্ষতিগ্রস্ত হন। ফলে তিনি ঋণের অর্থ পরিশোধে ব্যর্থ হন। ব্যবসা বন্ধ করে তিনি নতুন একটি ফার্মেসি ব্যবসা চালু করার সিদ্ধান্ত নেন। তার প্রতিষ্ঠানের বিগত কয়েক বছরের আয়ের হার যথাক্রমে ১০%, -৫%, ১২% ১৫%, ০%। নতুন ফার্মেসি প্রতিষ্ঠানের আদর্শ বিচ্যুতি ৬.৫%।

  9. 309.

    বিলম্বিত শেয়ারের বৈশিষ্ট্য হলো-
    i. সকলের পরে লভ্যাংশ পাওয়া
    ii. সকলের আগে লভ্যাংশ পাওয়া
    iii. আনুপাতিক হারে লভ্যাংশ পাওয়া
    নিচের কোনটি সঠিক?

  10. 310.

    কামাল ট্রেডার্স ৬ লক্ষ টাকা দিয়ে একটি ফটোকপি মেশিন জাপান থেকে আমদানি করার সিদ্ধান্ত নেন। মেশিনটি ৫ বছর মেয়াদি এবং বার্ষিক অবচয় ১,২০,০০০ টাকা। আগামী ৫ বছর মেশিন থেকে প্রত্যাশিত নিট মুনাফা যথাক্রমে ৬৫,০০০, ৭৫,০০০, ৮৫,০০০, ৯০,০০০, ৯৫,০০০ টাকা। অপরদিকে তার বন্ধু তমাল তাকে একটি ফটোকপি মেশিন ক্রয়ের প্রস্তাব দেয় যার পে-ব্যাক সময় ৪ বছর।

  11. 311.

    স্টক লভ্যাংশের অপর নাম কী?

  12. 312.

    মি. আতিক তার জমানো কিছু অর্থ বিনিয়োগ করার জন্য বিভিন্ন বিনিয়োগ ক্ষেত্র বিচার-বিশ্লেষণ করে একটি কোম্পানির স্থাবর সম্পত্তির মূল্যবান কাগজপত্র নিজের কাছে সংরক্ষণ করে বিনিয়োগের জন্য চুক্তিবদ্ধ হন। অপরদিকে তার বন্ধু আরিফ বেশি আয়ের আশায় বেশি ঝুঁকি নিতে আগ্রহী হয়ে বিনিয়োগ করতে চান। তিনি মনে করেন, ঝুঁকিপূর্ণ বিনিয়োগেই সর্বোচ্চ আয় সম্ভব।

  13. 313.

    বিধি-৭২ কী?

  14. 314.

    বৈদ্যুতিক সামগ্রী ব্যবসায়ী জনাব সিহাব জাপানের 'ইজুমি' কোম্পানি হতে কিছু যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত নেন। এই জন্য 'সুরমা ব্যাংক' ইজুমি কোম্পানিকে প্রয়োজনীয় অর্থ পরিশোধের নিশ্চয়তা দেয়। অপরদিকে শ্যামল নামক একজন গ্রাহক সুরমা বাংকের কাছে ঋণের জন্য আবেদন করলে প্রয়োজনীয় কাগজপত্র ঠিক না থাকায় ব্যাংক ঋণদানে অসম্মতি জানায়। সম্প্রতি ব্যাংকটি দুইজন গ্রাহকের চেকের অর্থ পরিশোধে ব্যর্থ হয়েছে।

  15. 315.

    একাধিকবার বাট্টাকরণের বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র কোনটি?

  16. 316.

    শাহিন সাহেব একজন চাকরিজীবী। তিনি প্রতি মাসে কিছু টাকা জমানোর জন্য ব্যাংকে একটি হিসাব খুলতে চান। এ ব্যাপারে তার বন্ধু সাগরের পরামর্শে সামান। কিছু অর্থ জমা দিয়ে 'M' ব্যাংকে একটি হিসাব খুলেন। মি. নাজমুল 'ম' ব্যাংকে ২০ লক্ষ টাকা ঋণ নিতে আবেদন করলে ব্যাংক সরাসরি ঋণ মঞ্জুর না করে উক্ত টাকা একটি হিসাব খুলে চেকের মাধ্যমে তুলে খরচ করার পরামর্শ দেন।

  17. 317.

    আদর্শ বিচ্যুতির বড় মান কী নির্দেশ করে?

  18. 318.

    শফিক সাহেব একজন চাকরিজীবী। তিনি তার ছেলে তন্ময়কে একটি চেক দিয়ে ব্যাংকে পাঠান। তন্ময় চেকটি ব্যাংকে জমা দিলে ব্যাংক সাথে সাথে টাকা পরিশোধ করে। জনাব হালিম ব্যবসায়িক প্রয়োজনে বাড়ির দলিল জমা রেখে ত্রিশ লক্ষ টাকা ঋণ নিয়েছেন কিন্তু তিনি সময়মতো ঋণের অর্থ পরিশোধ করতে ব্যর্থ হন।

  19. 319.

    করপূর্ব মুনাফা থেকে কর বাদ দিলে কোনটি পাওয়া যায়?

  20. 320.

    জনাব আদিল 'স্টার' ব্যাংকের একজন গ্রাহক। তিনি এই ব্যাংকে প্রতিনিয়ত অর্থ জমা রাখেন এবং প্রয়োজনে ঋণও নেন। সম্প্রতি আদিল একটি সাবান তৈরির কারখানা নির্মাণের জন্য 'স্টার' ব্যাংকে ঋণ চাইলে ব্যাংক তাকে 'মুন' ব্যাংকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন।

  21. 321.

    ARR-এর পূর্ণরূপ কী?

  22. 322.

    জনাব হাসিব X নামক একটি ব্যাংকের কর্মকর্তা। X ব্যাংকের প্রধান কাজ হলো আমানত সংগ্রহ এবং ঋণ দান করা। তার বন্ধু হারুন সাহেব । নামক একটি ব্যাংকের কর্মকর্তা। হারুন সাহেবের ব্যাংকটি মুদ্রাবাজারের অভিভাবক ও ঋণের সর্বশেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করে থাকে।

  23. 323.

    ১০% সুদে ২,০০,০০০ টাকা ঋণ গ্রহণ করা হলে ঋণ মূলধন ব্যয় কত?

  24. 324.

    কোন প্রাচীন ভাষা থেকে ব্যাংক শব্দের। উৎপত্তি?

  25. 325.

    'দ্রব্যের বিনিময়ে দ্রব্য' একে কী বলে?

  26. 326.

    দেশের মুদ্রার বিনিময় হার কীসের উপর নির্ভর করে?

  27. 327.

    বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস কোনটি?

  28. 328.

    কোনটির মাধ্যমে বাকিতে মালামাল ক্রয় করার সুযোগ থাকে?

  29. 329.

    'প্রাপকের হিসাবে দেয়' কথাটি কোন চেকে লেখা থাকে?

  30. 330.

    বাংলাদেশ ব্যাংককে কত সালে কার্যকর কেন্দ্রীয় ব্যাংক হিসাবে ঘোষণা করা হয়?

  31. 331.

    কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কাজ কোনটি?

  32. 332.

    ধর্মীয় দৃষ্টিকোণভিত্তিক একটি ব্যাংক কর্তৃক ঋণ গ্রহীতাকে গাড়ি, যন্ত্রপাতি ইত্যাদি ক্রয়ের জন্য ঋণ সরবরাহ করাকে কী বলে?

  33. 333.

    প্রকৃত সুদের হার নির্দেশ করে কোনটি?

  34. 334.

    প্রবর্তকের শেয়ার কী নামে অভিহিত?

  35. 335.

    'বহিপীর' নাটকে একই সাথে অনমনীয় ও মানবিক চরিত্র কোনটি?

  36. 336.

    জন্ম থেকেই রাইমা দৃষ্টিপ্রতিবন্ধী। তবে বাবা-মায়ের পরম যত্ন, সহযোগিতা এবং নিজের চেষ্টায় আজ সে সমাজে সম্মানের সাথে প্রতিষ্ঠিত। স্বাবলম্বী হয়ে রাইমা প্রমাণ করেছে যে, প্রতিবন্ধীরা সমাজ ও পরিবারের বোঝা নয়। উপযুক্ত পরিবেশ পেলে তারাও দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে।

  37. 337.

    নাটকের সার্থকতা অনেকটা কীসের ওপর নির্ভর করে?

  38. 338.

    সাধারণ জীবন-যাপনে অভ্যস্ত সাদিক সাহেবের কাছে সাহায্য চাইতে গেলে তিনি কখনো সেবাগ্রহীতাকে ফিরিয়ে দেন না। লোভ-লালসাহীন দায়িত্বশীল অফিসার হিসেবেই তিনি সকলের কাছে পরিচিত। অন্যদিকে, একই পদাধিকারী রহমত সাহেব ন্যায়-অন্যায়ের তোয়াক্কা না করে অল্পদিনেই হয়ে ওঠেন গাড়ি-বাড়ির মালিক। তাই আয়ের সাথে ব্যয়ের ব্যাপক অসংগতি থাকায় দুর্নীতির দায়ে তাকে চাকরি হারাতে হয়।

  39. 339.

    'বহিপীর' নাটকে তুলে ধরা হয়েছে-
    i. জমিদারি প্রথা
    ii. যৌতুক প্রথা
    iii. পীরভক্তি
    নিচের কোনটি সঠিক?

  40. 340.

    যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গানকাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনমভর,আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।

  41. 341.

    বুধা কবরকে বকর, বকর বলেছিল কেন?

  42. 342.

    মা মরা মেয়ে মিনু। তার জন্মের আগেই বাবা মারা গেছে। সে মানুষ হচ্ছে এক দূরসম্পর্কের পিসিমার বাড়িতে। বয়স মাত্র দশ, কিন্তু এ বয়সেই সবরকম কাজ করতে হয় তাকে। লোকে অবশ্য বলে যোগেন বসাক মহৎ লোক বলেই অনাথা বোবা মেয়েটাকে আশ্রয় দিয়েছেন। মহৎ হয়ে সুবিধাই হয়েছে যোগেন বসাকের। পেটভাতায় এমন সর্বগুণান্বিতা চব্বিশ ঘণ্টার চাকরানি পাওয়া শক্ত হতো।

  43. 343.

    উদ্দীপকটি 'কাকতাড়ুয়া' উপন্যাসের কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়?

  44. 344.

    উদ্দীপকের মন্ত্র 'কাকতাড়ুয়া' উপন্যাসের বুধার মতো-
    i. অসহায়
    ii. অনাথ
    iii. সাহসী
    নিচের কোনটি সঠিক?

  45. 345.

    গ্রামে বেড়ে ওঠা শাহেদ জীবিকার সন্ধানে পাড়ি জমান স্বপ্নের দেশ সুইজারল্যান্ডে। সেখানে কাজ ও বেতন ভালো। শাহেদ আজ প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও মনের মধ্যে কীসের যেন অভাব অনুভব করেন। চাকচিক্যময় শহুরে জৌলুস ও কর্মব্যস্ততার কারণে শৈশবের স্মৃতি এখন তার মনে ধূসর হয়ে গেছে।

  46. 346.

    বাংলা নাটকে 'যুগন্ধর পুরুষ' বলা হয় কাকে?

  47. 347.

    বিবিসি বাংলা খবর: রমজান মাসে রাজধানীর বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধবিহারে বৌদ্ধ ভিক্ষুদের কাছ থেকে প্রতিদিন ইফতার নেন কয়েকশ দরিদ্র মুসলিম নরনারী। ভিক্ষুদের ধর্মগুরু শুদ্ধানন্দ মহাথেরো ১৬ বছর ধরে এ ইফতার বিতরণ কার্যক্রম চালিয়ে আসছেন। যেদিন তিনি দেখেছেন অনেক দরিদ্র মানুষ সারাদিন রোজা রেখে সন্ধ্যায় শুধু পানি বা শুকনা মুড়ি দিয়ে ইফতার করে, তখন থেকেই তিনি বৌদ্ধবিহারের ফান্ড থেকে এই ইফতার বিতরণ শুরু করেন।

  48. 348.

    'আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু।'-এ বক্তব্যে ভুখারির কোন মনোভাব ব্যক্ত হয়েছে?

  49. 349.

    রাশেদা বেগমের ছেলে রেহান। দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। একমাত্র ছেলের এমন অবস্থায় মা দিশেহারা। তিনি নামাজ পড়ে আল্লাহর কাছে ছেলের সুস্থতার জন্য মোনাজাত করেন। নফল রোজা মানত করেন, ছেলে সুস্থ হলে হজ্জ পালন করাবেন বলেও নিয়ত করেন।

  50. 350.

    'বুর্জোয়া বিলাস ও ফ্যাশন' বলতে বোঝানো হয়েছে কোনটিকে?