Rajshahi Board রাজশাহী বোর্ড ২০২৪
706টি প্রশ্ন
- 351.
মূলধন হার নির্ণয়ে কর সমন্বয়ের প্রয়োজন হয়-
- 352.
'P' ব্যাংক ব্যবসায়ী সজিবকে ১০ লক্ষ টাকা ঋণ মঞ্জুর করে। উক্ত কার্যক্রমের ফলে ব্যাংকের-
- 353.
মুদ্রা প্রচলনের পর কোনটির প্রয়োজনীয়তা দেখা দেয়?
- 354.
বাণিজ্যিক ব্যাংকের মৌলিক উদ্দেশ্য কোনটি?
- 355.
'আমার পরিচয়' কবিতায় 'সওদাগরের ডিঙার বহর' কোন পরিচয় বহন করে?
- 356.
মিসেস শাহানার দিন শুরু হয় কাকডাকা ভোরে। ওয়াশিং মেশিনে কাপড় দেওয়া, ছেলেমেয়ের টিফিন তৈরি করা, তাদের বাবার নাশতা- এরপর নিজে তৈরি হয়ে অফিসে যাওয়া। তার মেয়ে সারা দশম শ্রেণিতে আর ছেলে সামি অষ্টম শ্রেণিতে- তাদেরও কোনো ফুরসত নেই। 'স্কুল শেষে ফিজিক্স, কেমিস্ট্রি, গণিত, আরও কত কোচিং; বাড়ি ফিরে আবার স্কুলের কাজ, বাড়ির কাজ, কোচিং-এর কাজ। স্কুল-কোচিং আর বাড়ির চার দেওয়াল এই যেন তাদের জীবন। বাবা-মা অফিস শেষে পছন্দের খাবার নিয়ে ফিরেন, নয়তো নিজেরাই অনলাইনে অর্ডার দিয়ে পছন্দের খাবার আনিয়ে নেয়।
- 357.
'একাত্তরের দিনগুলি' রচনায় আজিজ মটরসের মালিক গুলি করতে করতে পালাচ্ছিল কেন?
- 358.
মিসেস তামিমা মেয়ের প্রাতিষ্ঠানিক বই ছাড়া অন্য কোনো বই 'পড়া সময় আর অর্থের অপচয় মনে করেন। মেয়ের হাতে কোনো গল্প-উপন্যাস দেখলেই ঘোর আপত্তি তার। তিনি মনে করেন ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল এরপর ভালো চাকরি- এই তো জীবন। কিন্তু স্বামী হাবীব রহমান স্ত্রীর এই ধারণার ঘোর বিরোধী- আর তাই তো মেয়ের জন্য অপ্রাতিষ্ঠানিক বই বিশেষ করে জীবনী, গল্প-উপন্যাস- এইসব কিনে দেওয়াতে কখনো আপত্তি করেন না। তিনি বলেন- মনের বিকাশের জন্য, আলোকিত হওয়ার জন্য সাহিত্যচর্চার বিকল্প নেই।
- 359.
বিয়ের ব্যাপার কি আইন-মোকদ্দমা না কি? 'বহিপীর' নাটকের এ উক্তিটি কার?
- 360.
একমাত্র সন্তান কাব্য বাক্প্রতিবন্ধী- বিষয়টি যখন জানলেন মিসেস শরীফা- একটুও ঘাবড়ালেন না; স্বামীকেও বোঝালেন। বাবা-মায়ের পরম স্নেহ-মমতা ও আদরযত্নে বেড়ে উঠতে লাগল কাব্য। একদিন মা লক্ষ করলেন ছেলে আপন মনে কাগজে আঁকিবুঁকি করছে; তিনি বুঝে গেলেন মুখে ভাষা না থাকলেও তুলির আঁচড়েই সে একদিন বিশ্বজয় করবে। স্বামীর সাথে পরামর্শ করে ছেলের আঁকা-আঁকির জন্য যা যা করা দরকার সব করলেন। আজ দেশে-বিদেশে কাব্যের আঁকা ছবি প্রদর্শনী হচ্ছে; বিক্রি হচ্ছে বহুমূল্যে।
- 361.
'আমার পরিচয়' কবিতার শেষ চরণে কবি কীসের ছবি আঁকার প্রতিজ্ঞা করেছেন?
- 362.
অধ্যাপক ডক্টর মনজুর রশীদের গবেষণার বিষয় ছিল নাট্যসাহিত্য। নাটকের প্রতি তাঁর ভীষণ আগ্রহ; নাটক লেখেন, নাট্যরূপ দেন আবার মঞ্চায়নেরও ব্যবস্থা করেন। নিজ জেলা কুষ্টিয়ার বিভিন্ন লোককবির পালাগান ও কাহিনি সংগ্রহের কাজে হাত দেন। একবার পদ্মা-গড়াই নদীর তীরবর্তী এলাকার দুজন লোককবির লোকগাথা সংগ্রহ করে নাট্যরূপ দেন এবং নিজেই পরিচালনা ও নির্দেশনা দিয়ে সেগুলো দেশবিদেশে মঞ্চায়ন ও প্রচারের ব্যবস্থা করেন।
- 363.
'দৈন্য যদি আসে আসুক, লজ্জা কিবা তাহে মাথা উঁচু করে রাখিস'- একথার প্রতিফলন দেখা যায় কোন চরিত্রের মধ্যে?
- 364.
আরাফ আর আয়মান যেন একবৃন্তে দুটি কুসুম। এইচএসসি পাশের পর দুজনই ভর্তি হলো তাদের কাঙ্ক্ষিত ও স্বপ্নের বুয়েটে। এর মধ্যে আয়মান আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খোঁজখবর নেয়- কারণ, বুয়েট শেষ করে সে আমেরিকা পাড়ি জমাতে চায়। কিন্তু আরাফের এককথা পড়াশোনা শেষ করে সে দেশেই থাকবে। যা করবে দেশের জন্যই করবে- এভাবে সবাই দেশ ছেড়ে গেলে দেশই-বা কীভাবে সমৃদ্ধি অর্জন করবে? আজ আয়মান আমেরিকায় প্রতিষ্ঠিত। কিন্তু তার মন পড়ে থাকে দেশের বিস্তীর্ণ মাঠ, অবারিত ধানখেত, বন্ধুবান্ধব, ছুটোছুটি এসবের মধ্যে। আরাফের সাথে কথা বললেই সে তার ফেলে যাওয়া সবকিছু নিয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে।
- 365.
'দিনের মেঘে ধান,রাতের মেঘে বান।'উদ্ধৃতাংশের সাথে 'পল্লিসাহিত্য' প্রবন্ধের কোনটির সাদৃশ্য রয়েছে?
- 366.
ছেলের অসুস্থতার খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন পাগলপ্রায় ফারহানা, ব্যস্ত ও উদ্বিগ্ন অবস্থায় স্বামীকেও খবর পাঠান। ঘরে ফিরে দেখেন জ্বরে ছেলের গা পুড়ে যাচ্ছে। ঝাড়ফুঁকের জন্য তার শাশুড়ি গ্রামের ইদ্রিস মোল্লাকে নিয়ে এসেছেন। এসব বাদ দিয়ে ফারহানা ছেলেকে নিয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন। ডেঙ্গু আশঙ্কা করে চিকিৎসক পরীক্ষানিরীক্ষা ও প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দিলেন। পরদিন পরীক্ষার রিপোর্টে ডেঙ্গু শনাক্ত হয় এবং ছেলের প্লাটিলেট দ্রুত কমতে থাকে। ফারহানা ছেলেকে হাসপাতালে ভর্তি করিয়ে নাওয়াখাওয়া ভুলে সারাক্ষণ ছেলের সেবা করে তাকে সারিয়ে তোলেন। এদিকে তার শাশুড়ি নাতির রোগমুক্তি কামনা করে মসজিদে দান করার মানত করেন।
- 367.
অধর রায় গাছের দাম কয় টাকা আনতে বলে?
- 368.
মেডিকেলে পড়ার সুযোগ পায়নি বলে সুইটি নাওয়াখাওয়া সব বাদ দিয়েছে; যোগাযোগ বন্ধ করেছে বন্ধুবান্ধবের সাথেও। তার সেই এককথা 'আমাকে দিয়ে কিচ্ছু হবে না'- সে আর পড়াশোনাও করতে চায় না। মেয়ের কথা শুনে বাবা হাসেন- বলেন, 'মানবজীবনই হলো সংগ্রামের, মেডিকেলে পড়াই জীবনের সব নয়, তুমি তোমার মেধা যেকোনো কাজে লাগিয়ে সফল হতে পারো। কোনো সাধারণ বিষয়ে পড়শোনা করেও তুমি 'অসাধারণ' হয়ে উঠতে পারো। প্রতিটি দায়িত্বশীল ও সময়ানুবর্তী মানুষ পৃথিবীতে সফলতার স্বাক্ষর রেখেছেন। বাবার কথা মেনে সুইটি আজ একজন সফল বিসিএস কর্মকর্তা। অনেকের আদর্শ-অনুকরণীয়।
- 369.
'মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না।'এখানে 'মনের দাবি' বলতে কী বোঝানো হয়েছে?
- 370.
১৯৭১ সালের কথা। কিশোর আবিদ মাঠে খেলা করছিল। হঠাৎ দেখে তার গ্রামের টিপু মোল্লা বুট-হেলমেট পরা একদল লোককে অদ্ভুত ভাষায় কথা বলতে বলতে বীরদর্পে গ্রামের ভিতর নিয়ে যাচ্ছে। টিপু মোল্লা গ্রামেরই লোক, তাই আবিদ ভাবল গ্রামের ভালোর জন্যই সে এই মানুষগুলোকে নিয়ে এসেছে। কিছুক্ষণ পরই দেখল দাউ দাউ করে সারা গ্রাম জ্বলছে। দৌড়ে আবিদ বাড়ি ফিরল। ফিরে গিয়ে যে দৃশ্য সে দেখল তাতে, যেন সে শোকে পাথর হয়ে গেল। তার বাবা-মা, ভাই-বোন সবাইকে নির্মমভাবে পুড়িয়ে হত্যা করেছে টিপু মোল্লার সাথে আসা লোকেরা। সর্বস্ব হারিয়ে উদ্দ্বাস্তু হয়ে পড়ে আবিদ। প্রতিশোধ নেওয়া আর দেশকে শত্রুমুক্ত করার দৃঢ় প্রত্যয়ে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নিল সে। প্রথম অভিযানে পুড়িয়ে দিলো টিপু মোল্লার বাড়ি। তারপর গ্রেনেড দিয়ে উড়িয়ে দিলো ওই লোকগুলোর ক্যাম্প। দৃষ্টিজুড়ে তার সাফল্যের হাসি।
- 371.
'আঠারো বছর বয়স যে দুর্বারপথের প্রান্তরে ছোটায় বহু তুফান।'উদ্দীপকের ভাবার্থে 'রানার' কবিতার রানারের কোন দিকটি গুরুত্ব পেয়েছে?
- 372.
উদ্দীপক অংশ (i)শতশত মুখ হায় একাত্তর যশোর রোড যে কত কথা বলেএত মরামুখ আধমরা পায়ে পূর্ববাংলা কোলকাতা চলে।সময় চলেছে রাজপথ ধরে যশোর রোডেতে মানুষের মিছিলসেপ্টেম্বর হায় একাত্তর গোরুগাড়ি কাদা রাস্তা পিছিললক্ষ মানুষ ভাত চেয়ে মরে, লক্ষ মানুষ শোকে ভেসে যায়ঘরহীন ভাসে শতশত লোক লক্ষ জননী পাগলপ্রায়।উদ্দীপক অংশ (ii)আমরা হারব না, হারব নাতোমার মাটির একটি কণাও ছাড়ব নাআমরা পাঁজর দিয়ে দুর্গঘাঁটি গড়তে জানিতোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি।
- 373.
‘আঠারো বছর বয়স যে দুর্বার পথের প্রান্তরে ছোটায় বহু তুফান।’ উক্ত গুরুত্বপূর্ণ দিক প্রকাশ পেয়েছে যে চরণে-
i. কাজ নিয়েছে সে নতুন খবর আনার
ii. কেমন করে এ রানার সবেগে হরিণের মতো যায়
iii. আরও জোরে, আরও জোরে, এ রানার দুর্বার দুর্জয়
নিচের কোনটি সঠিক? - 374.
কতইবা বয়স তখন বিথীর? আট বা দশ। স্কুলে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় রিকশা থেকে মা ছিটকে পড়লেন। তারপর আর কিছু মনে নেই। এরপর নতুন মা-ই তার সব। বাবার এনে দেওয়া নতুন মা তার সব দুঃখ ভুলিয়ে দিয়েছেন। পরম যত্নে তাকে লালনপালন করে আগলে রেখেছেন। আজ বিথীর এসএসসি পরীক্ষা। দাদির কড়া নির্দেশ বাসায় কারো খাবারের পাতে যেন ডিম না থাকে। বিথীর পরীক্ষা ভালো হবে এই কামনা করে তেলপড়া, পানিপড়া এনেছেন- বলে রেখেছেন পরীক্ষা শেষে নাতনির বিয়ে দিবেন। কিন্তু বিথীর নতুন মায়ের ঘোর আপত্তি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, 'মেয়ের আমার পড়াশোনা শেষ হবে; সমাজের একজন হয়ে উঠবে- তবেই বিয়ে।'
- 375.
'জুতা আবিষ্কার' কবিতায় 'রন্ধ্র' শব্দের অর্থ কী?
- 376.
ছোটো একটা কোম্পানির চাকরিজীবী কামাল সাহেব। তাঁর ছেলে বিশ্ববিদ্যালয়ে ও মেয়ে কলেজে পড়ে। তাদের নিয়ে কামাল সাহেবের অনেক স্বপ্ন। ইদানীং তিনি খুব দুশ্চিন্তায় থাকেন কারণ কোম্পানির অবস্থা ভালো না। একদিন অফিসে গিয়ে দেখেন ছাঁটাইয়ের খাতায় তাঁর নাম। মাথায় যেন তাঁর আকাশ ভেঙে পড়ে। ছেলের বিদেশে পড়ার স্বপ্ন, মেয়ের বিশ্ববিদ্যালয়ে পড়া এসব নিয়ে চরম মানসিক বিপর্যস্ততায় ডুবে যান। ক্রমান্বয়ে অসুস্থ হয়ে পড়েন। ছেলেমেয়ে এক সময় সব জানতে পারে। কামাল সাহেব অপরাধীর সুরে বলেন, 'তোমাদের জন্য কিছুই করতে পারলাম না।' বাবার এই অবস্থায় ছেলেমেয়ে তাঁর পাশে দাঁড়ায়। তাদের জমানো সামান্য টাকা দিয়ে তারা 'সুতোয় বোনা স্বপ্ন' নামে ফেইসবুক পেইজ চালু করে অনলাইনে বিভিন্ন হস্তশিল্প, তৈরি পোশাক বিক্রি করে। দুই ভাই-বোন এ বছর সেরা তরুণ উদ্যোক্তা পুরস্কার পেল।
- 377.
আমাদের কত আনা শক্তি উপেক্ষিত ব্যক্তিদের উপর নির্ভর করে?
- 378.
'সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি'- চরণে কবি- মনের যে ভাব প্রকাশ পেয়েছে-
i. অভিমান
ii. তিরস্কার
iii. ধিক্কার
নিচের কোনটি সঠিক? - 379.
‘নিয়তি' গল্পে মহারাজার কী দেখে মুগ্ধ হতে হয়?
- 380.
বিশ্ব সাহিত্যে কোনটি সর্বাপেক্ষা প্রাচীন?
- 381.
'চির উন্নত মম শির'- চরণটি 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতার কোন ভাবকে ধারণ করে?
- 382.
'ঝরনার গান' কবিতায় কোন পাখি চাঁদের আলো পান করে তৃপ্ত হয়?
- 383.
"গাছ-গাছালি শেকড়-বাকলসুদ্ধ সবাই গেলে, বাপরে বলে পালায় ব্যামো ছায়ার ওষুধ খেলে।"উদ্দীপকের চেতনায় বিশ্বাসী 'বহিপীর' নাটকের কোন চরিত্র?
- 384.
'গাছ-গাছালি শেকড়-বাকলসুদ্ধ সবাই গেলে, বাপরে বলে পালায় ব্যামো ছায়ার ওষুধ খেলে।'উক্ত সাদৃশ্যপূর্ণ চরিত্রে প্রকাশ পেয়েছে-
i. কুসংস্কারাচ্ছন্নতা
ii. ধর্মভীরুতা
iii. অনুশোচনা
নিচের কোনটি সঠিক? - 385.
'তায়েফ' সৌদি আরবের কোন অঞ্চলের উর্বর প্রদেশ?
- 386.
পিজরাপোলের আসামির ন্যায় কোনটি?
- 387.
'পল্লিজননী' কবিতার মূলকথা কী?
- 388.
'প্রবাস বন্ধু' গল্পে লেখকের অধিক শোকে পাথর হওয়ার কারণ কী?
- 389.
'তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ।'উদ্দীপকের ভাবার্থ 'নিমগাছ' গল্পের কোন চরিত্রে প্রকাশ পেয়েছে?
- 390.
'তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ।'উক্ত সাদৃশ্যের কারণ কী?
- 391.
'ভুখা আছ মর গো-ভাগাড়ে গিয়ে'- এখানে মোল্লার কোন মনোভাব প্রকাশ পেয়েছে?
- 392.
'জীবন-সঙ্গীত' কবিতায় প্রাতঃস্মরণীয় হওয়ার জন্য কোনটিকে গুরুত্ব দেওয়া হয়েছে?
- 393.
বুধার মগজ ভরে কী খেলে?
- 394.
বুধাকে সকলের সন্দেহ না করার কারণ-
i. বাপ-মা মরা ছেলে
ii. ছন্নছাড়া ভাব
iii. অল্পবয়সি বলে
নিচের কোনটি সঠিক? - 395.
'তুমি তো লড়াই করতে পারবে না, শুধু ওদের হাতে মরবে কেন? 'কাকতাড়ুয়া' উপন্যাসে কার প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে?
- 396.
'সে লিখছে আর হাসছে'- বাক্যে 'লিখছে আর হাসছে' কোন বর্গ?
- 397.
1.
মানবকল্যাণে বিজ্ঞান
- 398.
1.
সারাংশ লেখো:(ক) আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের বা বিত্তের ওপর নির্ভরশীল। লাভ ও লোভের দুর্নিবার গতি কেবল আগে যাবার নেশায় লক্ষহীন প্রচণ্ড বেগে শুধুই আরও বিনাশের পথে এগিয়ে চলেছে। মানুষ যদি এ মূঢ়তাকে জয় না করতে পারে, তবে মনুষ্যত্ব কথাটাই হয়তো লোপ পেয়ে যাবে। মানুষের জীবন আজ এমন একপর্যায়ে এসে পৌঁছেছে, সেখান থেকে আর হয়তো নামবার উপায় নেই, এবার উঠবার সিঁড়ি না খুঁজলেই নয়।অথবা,সারমর্ম লেখো:(খ) কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর?মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর!রিপুর তাড়নে যখনি মোদের বিবেক পায় গো লয়,আত্মগ্লানির নরক-অনলে তখনি পুড়িতে হয়।প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে,স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরি কুঁড়ে ঘরে।
- 399.
1.
যেকোনোঁ একটি বিষয়ে অনুচ্ছেদ লেখো: (ক) জাতীয় পতাকা(খ) মোবাইল ফোন
- 400.
যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো:
1.1.
(ক) বাংলাদেশের পর্যটনশিল্প
1.2.
(খ) রোকেয়া সাখাওয়াত হোসেন
1.3.
(গ) কৃষিকাজে বিজ্ঞান