Rajshahi Board রাজশাহী বোর্ড ২০২৬
492টি প্রশ্ন
- 301.
সারাংশ অথবা সারমর্ম লেখো:
3.1.
সারাংশ লেখো:
মানুষের মূল্য কোথায়? চরিত্র, মনুষ্যত্ব, জ্ঞান ও কর্মে। বস্তুত চরিত্রবলেই মানুষের যা-কিছু শ্রেষ্ঠ তা বুঝতে হবে। চরিত্র ছাড়া মানুষের গৌরব করার আর কিছুই নেই। মানুষের শ্রদ্ধা যদি মানুষের প্রাপ্য হয়, সে শুধু চরিত্রের জন্য। অন্য কোনো কারণে মানুষের মাথা মানুষের সামনে নত হবার দরকার নেই। জগতে যে সকল মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, তাঁদের গৌরবের মূলে এই চরিত্রশক্তি। তুমি চরিত্রবান লোক— এ কথার অর্থ এই নয় যে, তুমি লম্পট নও। তুমি সত্যবাদী, বিনয়ী এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধা পোষণ করো, তুমি পরদুঃখকাতর ন্যায়বান এবং মানুষের ন্যায় স্বাধীনতাপ্রিয়— চরিত্রবান মানে এই।3.2.
সারমর্ম লেখো:
আসিতেছে শুভদিন,
দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ!
হাতুড়ি শাবল গাইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়,
পাহাড়-কাটা সে পথের দু'পাশে পড়িয়া যাদের হাড়,
তোমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি,
তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগাল ধূলি;
তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরি গান,
তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান! - 302.
তালব্য ব্যঞ্জন কোনটি?
- 303.
যে কোনো একটির ভাব-সম্প্রসারণ করো:
4.1.
মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়।
4.2.
গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন,
নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। - 304.
'ত্বক' এর উচ্চারণ—
- 305.
5.1.
মনে করো, তুমি আরিজা। 'দৈনিক ইত্তেফাক' পত্রিকার একজন প্রতিনিধি। তোমার এলাকার সড়কের দুরবস্থার চিত্র তুলে ধরে একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো।
5.2.
মনে করো, তুমি তারিন। তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত 'শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' উদযাপন উপলক্ষ্যে যে কোনো জাতীয় পত্রিকায় প্রকাশের জন্য একটি প্রতিবেদন লেখো।
- 306.
'কৃতি', 'কৃতী'—এই শব্দ দুটির অর্থ কোনগুলো?
- 307.
যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো:
6.1.
বাংলাদেশের পর্যটন শিল্প
6.2.
সময়ানুবর্তিতা
6.3.
কৃষিকাজে বিজ্ঞান।
- 308.
'মন্দ' অর্থ প্রকাশ করছে কোন উপসর্গযুক্ত শব্দটি?
- 309.
বিশেষ্য, বিশেষণ বা ধ্বন্যাত্মক শব্দের শেষে-আ বা -আনো প্রত্যয় যুক্ত হয়ে যে ক্রিয়া গঠিত হয় তাকে কী বলে?
- 310.
'পেশা' অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে?
- 311.
'আমাকে একটি কলম দাও'—এটি কোন ধরনের বাক্য?
- 312.
সেলিম সাহেবের ছেলে সুমন গাছতলায় বসে বই পড়ছে—এখানে 'সেলিম সাহেবের ছেলে' কী?
- 313.
'আহা! বেচারার এত কষ্ট!'—এটি কোন ধরনের আবেগ?
- 314.
ভাষার ক্ষুদ্রতম অংশ কোনটি?
- 315.
ধরনবাচক ক্রিয়াবিশেষণের উদাহরণ কোনটি?
- 316.
যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে, সেগুলোকে কী বলে?
- 317.
'ও' উচ্চারণের সময়ে ঠোঁটের উন্মুক্তি কেমন?
- 318.
কারণ যোজক আছে কোন বাক্যে?
- 319.
সমষ্টি বিশেষ্যের উদাহরণ কোনটি?
- 320.
পারস্পরিক ক্রিয়ায় কোনো অবস্থা তৈরি হলে তাকে কোন বহুব্রীহি সমাস বলে?
- 321.
স্বচ্ছ যুক্তবর্ণ কোনটি?
- 322.
'কন্যা' শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি?
- 323.
পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে কী বলে?
- 324.
শব্দের অংশ কোনটি?
- 325.
বিশেষ্য বর্গ কোনটি?
- 326.
'সাহস' শব্দের দ্বারা নির্ভীকতা বোঝালে কী ধরনের পরিবর্তন হয়?
- 327.
ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে?
- 328.
'আনারস' কোন ভাষার শব্দ?
- 329.
নিচের কোন বাক্যটি ভাববাচক বিশেষণ এর উদাহরণ?
- 330.
'খুব যে বলেছিলেন আসবেন!'—বাক্যটিতে কোন ধরনের ক্রিয়াবিশেষণ ব্যবহৃত হয়েছে?
- 331.
'নিয়মিত সাঁতার কাটো, স্বাস্থ্য ভালো থাকবে।'—এটি কোন ধরনের বাক্য?
- 332.
মুক্তিযুদ্ধের সময় কোন রাষ্ট্রের ভূমিকা উদ্দীপকের কার্যক্রমের মিল আছে।
- 333.
উক্ত রাষ্ট্রের গৃহীত কর্মকাণ্ডের ফলে—
i. মানবাধিকার রক্ষিত হয়
ii. বিশ্ব জনমত গঠনে ভূমিকা রাখে
iii. অর্থ জোগানের ব্যবস্থা হয়
নিচের কোনটি সঠিক? - 334.
অনুচ্ছেদে জমিদার এর সাথে ইতিহাসের কোন মহান ব্যক্তির সামঞ্জস্য রয়েছে?
- 335.
উদ্দীপকের সাথে মিল থাকা সভ্যতার অবসানের কারণ—
- 336.
উক্ত সভ্যতার লোকেরা অবিস্মরণীয় অবদান রেখে ছিলেন—i. প্রথম বিজ্ঞান চর্চার সূচনা করেনii. বর্ণমালার আবিষ্কারiii. মৃৎপাত্রে আঁকা ছবিনিচের কোনটি সঠিক?
- 337.
শাহরার পিতার কর্মকাণ্ডের সাথে কোন প্রাচীন সভ্যতার রপ্তানি দ্রব্যের সাদৃশ্য রয়েছে?
- 338.
দৃশ্যপট-১: মীরপুর স্কুলের শিক্ষার্থীরা শীতলক্ষ্যা থেকে বুড়িগঙ্গার তীর পর্যন্ত নৌকা ভ্রমণ করল। শিক্ষক জানালেন, এই উর্বর নদীর তীরই ছিল ঢাকার জন্ম ও বিকাশের মূল ভিত্তি, যেখানে মানুষ এক সময় কৃষি ও পশুপালনে নিয়োজিত ছিলেন।
দৃশ্যপট-২: সোহেল সেনাবাহিনীতে কর্মরত থাকায় রাজশাহী সেনানিবাসে অবস্থান করেন। দেশের সার্বভৌমত্ব রক্ষায় তিনি সর্বদা যুদ্ধের প্রস্তুতিতে শৃঙ্খলাবদ্ধ থেকে সামরিক শক্তি অক্ষুণ্ণ রাখার দিকে সতর্ক থাকেন। - 339.
সুবাদার শায়েস্তা খান অপকর্ম ও দস্যুতার কারণে বাংলা থেকে কাদের বিতাড়ন করেন?
- 340.
মাহীন ইতিহাস ও শাহী আইন বিষয়ে পড়ে। মাহীন ভ্রমণে এমন দেশে যায়, যেখানে শাসকেরা মৃতদেহ পচনরোধ করে নদীর তীরে ত্রিভুজাকৃতি স্থাপনায় রাখত। শাহী বই পড়ে জানতে পারে, এক প্রাচীন সভ্যতা ন্যায় ও শৃঙ্খলাকে সমাজের ভিত্তি মনে করত। তাদের প্রণীত আইন নাগরিক অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রাখে, যা আজও বিশ্বের বিচার ব্যবস্থায় আদর্শ।
- 341.
বরেন্দ্র উদ্ধারে রামপালকে বিজয় সেন সাহায্য করে ছিলেন কেন?
- 342.
দৃশ্যকল্প-১: রাজা প্রতাপাদিত্য সাধারণ পরিবার থেকে উঠে জনগণের সমর্থনে নিজ বংশের প্রতিষ্ঠাতা হন। অরাজকতা দূর করে প্রশাসনিক স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠা করেন। তার পরবর্তী শাসকরা বংশীয়ভাবে শাসনভার নিয়ে স্থিতিশীলতা বজায় রাখেন।
দৃশ্যকল্প-২: লিনা টেলিভিশনে একটি পুরোনো প্রামাণ্যচিত্র দেখেছিল। যেখানে বার্ধক্যগ্রস্ত শাসক শেষ পর্যন্ত হেরে গেলেন, শত্রু রাজ্যে প্রবেশ করল, কিন্তু তার পতনের ধ্বংসস্তূপ থেকে জন্ম নিল নতুন যুগের আলো, যা প্রজা ও সংস্কৃতিকে নতুন দিশা দেখাল। - 343.
দৃশ্যকল্প-১: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সবুজ ছুটিতে সোনারগাঁও ভ্রমণে গিয়ে ছোট ভাইকে জানাল, এখানেই এক শাসক দিল্লীর কর্তৃত্ব অস্বীকার করে নিজেকে স্বাধীন ঘোষণা করেন, যার মাধ্যমে বাংলায় প্রায় দুইশ বছরের স্বাধীন সুলতানি আমলের সূচনা হয়।দৃশ্যকল্প-২: মিনার দাদু মারাঠা জাতির ইতিহাস পড়ে শোনালেন, যেখানে শিবাজির নেতৃত্বে তারা মুঘলদের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলে। দাদু আরও বললেন, মধ্যযুগে বাংলার এক আঞ্চলিক নেতা স্থানীয় শাসকদের ঐকব্যস্থ করে আমৃত্যু স্বাধীনতা অক্ষুন্ন রাখার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।
- 344.
মিশরীয়দের মধ্যে কেন চিত্রশিল্প গড়ে উঠেছিল?
- 345.
শিক্ষকের বক্তব্য-১: "১৯শ শতকের বাংলার একটি গ্রামের কথা ভাবো। যেখানে কৃষকরা কঠোর পরিশ্রম করে ফসল ফলাত। জমিদারদের ভূমিকর আদায়ের অধিকার স্থায়ীভাবে দেওয়ার ফলে তারা নতুন পুঁজিপতি হয়ে ওঠে এবং কৃষকরা করের চাপের কারণে দারিদ্র্যের মধ্যে পড়ে।"শিক্ষকের বক্তব্য-২: "রাজ্যে অস্থিরতা ও অবিশ্বাস বাড়ছিল। বিদেশি বণিকরা রাজকার্যে হস্তক্ষেপ শুরু করে। আর রাজপরিবারের মধ্যে সৃষ্টি হয় বিভক্তি। একদিনের যুদ্ধেই রাজশক্তির পতন ঘটে, বিদেশি শক্তি শাসনের নিয়ন্ত্রণ নেয়- শুরু হয় নতুন যুদ্ধের পথচলা।"
- 346.
মায়ের ডাকে সাড়া দিয়ে গভীর রাতে দামোদর নদ পার হয়ে বাড়ি গিয়েছিলেন কে?
- 347.
ঘটনা-১: উনবিংশ শতকের মধ্যভাগে বাংলার গ্রামীণ সমাজে এক বিশেষ ধরনের রং চাষের কারণে কৃষকরা শোষণ ও নির্যাতনের শিকার হয়। নিজেদের অধিকার রক্ষায় তারা একত্রিত হয়ে বিদেশি বাগান মালিকদের বিরুদ্ধে প্রতিবাদ করে।ঘটনা-২: নাটোরের রাণী ভবানী একজন প্রভাবশালী ও জনহিতকর নারী জমিদার ও সমাজ সেবিকা ছিলেন। ক্ষমতা ও সৎ নেতৃত্বের জন্য তিনি 'রাণী' উপাধিতে ভূষিত হয়েছিলেন। তিনি শিক্ষা, সাহিত্যে পৃষ্ঠপোষকতা, রাস্তা, পুকুর ও ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণের মাধ্যমে প্রজাদের জীবনমান উন্নত করেছিলেন।
- 348.
অপারেশন সার্চলাইটের প্রধান দায়িত্ব দেওয়া হয়ে ছিল কার উপর?
- 349.
দৃশ্য-১: মুক্তিযুদ্ধের সময় গ্রামের এক তরুণ মিজান রাতে রেডিওর সংবাদ শুনত। দেশের বিভিন্ন স্থানে মুক্তিকামী মানুষের সাহসিকতার খবর শুনে তার মনে জেগে উঠত আশা ও উদ্দীপনা। সেই খবরই তাকে মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করেছিল।
দৃশ্য-২: লাবীব রাজধানী শহর থেকে কিছু দূরে ঘুরতে গিয়েছিল। সেখানে ১৫০ ফুট উচ্চতার একটি বিশাল স্থাপনায় সাত জোড়া ত্রিভুজাকার দেয়াল তার চোখে পড়ল, যা মুক্তিযোদ্ধাদের সাহস, ত্যাগ ও সংগ্রামের গল্প মনে করিয়ে দেয়। আজও এটি মানুষের ঐক্য ও জাতীয় চেতনা শক্তিশালী করে। - 350.
রোমান সভ্যতায় ত্রয়ী শাসনের প্রয়োজন হয়েছিল কেন?