Chattogram Board চট্টগ্রাম বোর্ড ২০২৫

688টি প্রশ্ন

  1. 401.

    CRR বাণিজ্যিক ব্যাংকের কোনটিকে সরাসরি প্রভাবিত করে?

  2. 402.

    অনলাইন ব্যাংকিং কোন ধরনের ব্যাংক ব্যবস্থায় অধিক সুবিধাজনক?

  3. 403.

    নিচের কোনটির মাধ্যমে স্বল্প মেয়াদি ঋণ সুবিধা পাওয়া যায়?

  4. 404.

    ATM এর পূর্ণরূপ কী?

  5. 405.

    ডেবিট কার্ড ব্যবহার করে যে হিসাবসমূহ থেকে অর্থ উত্তোলন করা যায় সেগুলো হলো-
    i. স্থায়ী হিসাব
    ii. সঞ্চয়ী হিসাব
    iii. চলতি হিসাব
    নিচের কোনটি সঠিক?

  6. 406.

    জনাব রাহাত একটি অংশীদারি ব্যবসায় পরিচালনা করেন। ব্যবসায়িক লেনদেনের জন্য একটি ব্যাংক হিসাব খোলার প্রয়োজন হলে তিনি একটি ব্যাংকের শরণাপন্ন হন।

  7. 407.

    ব্যাংক গ্রাহকের হিসাবের তথ্য প্রকাশ করতে পারে—
    i. আদালতের নির্দেশে
    ii. সরকারের বিশেষ নির্দেশে
    iii. অন্য কোনো ব্যাংকের প্রয়োজনে
    নিচের কোনটি সঠিক?

  8. 408.

    চেকের জালিয়াতি ও প্রতারণা রোধে করণীয়সমূহ হলো—
    i. নমুনা স্বাক্ষর পরীক্ষা
    ii. চেকের পাতা পরীক্ষা
    iii. কথা ও অঙ্কে টাকার পরিমাণ পরীক্ষা
    নিচের কোনটি সঠিক?

  9. 409.

    চেকের আদেষ্টা কে?

  10. 410.

    1.

    (ক) 'অ' ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।অথবা,(খ) যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:সন্ধ্যা, শ্রদ্ধা, মহত্ত্ব, ব্রাহ্মণ, শূন্য, চলিষ্ণু, বেতন, অহ্ন।

  11. 411.

    2.

    ক) বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের অ-তৎসম শব্দের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।অথবা,(খ) যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:ঝঞ্জাট, সয়ংবরা, শিরোমনি, সর্বশান্ত, মুহুর্ত, নূন্যতম, বুদ্ধিজীবি, জৈষ্ট্য।

  12. 412.

    3.

    (ক) বিশেষ্য পদের সংজ্ঞা দাও। উদাহরণসহ বিশেষ্য পদের শ্রেণিবিভাগ আলোচনা কর।অথবা,(খ) নিম্নরেখ যে কোনো পাঁচটি শব্দের ব্যাকরণিক শ্রেণি নির্দেশ কর:(ⅰ) সোনার তরী বিখ্যাত কাব্যগ্রন্থ।(ii) সাদা কাপড় পরলেই মন সাদা হয় না।(iii) তারা আজ ধরা পড়ে নুরুল হুদার নাম বলেছে।(iv) উঃ! কী যে যন্ত্রণা।(v) দেওয়ালের উপর চঞ্চল ছায়া, প্রেতবৎ নাচিতেছে।(vi) ধনী মানুষ আইনের ঊর্ধ্বে নয়।(vii) ওহে, বন্ধু বিদায়।(viii) দু-মাথায় দুজন প্রৌঢ়া বিধবা লগি ঠেলছে।

  13. 413.

    4.

    (ক) উপসর্গের সংজ্ঞা দাও। উপসর্গের প্রয়োজনীয়তা আলোচনা কর।অথবা,(খ) যে কোনো পাঁচটি শব্দের ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় কর:জন্মান্তর, টানাটানি, শতাব্দী, দম্পতি, অরিন্দম, আলুনি, রণ-তূর্য, তুষারধবল।

  14. 414.

    5.

    (ক) বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্যগুলো উদাহরণসহ আলোচনা কর।অথবা,(খ) নির্দেশানুসারে যে কোনো পাঁচটি বাক্য রূপান্তর কর:(i) তিনি ধনী হলেও অসাধু নন। (জটিল)(ii) ঘরে এলে খাতির না করবো কেন? (অস্তিবাচক)(iii) পৃথিবীতে এমন কিছু নেই যা অসম্ভব। (সরল)(iv) ফুল সুন্দর। (নেতিবাচক)(v) সেই বাঁশির সুর খুব মিষ্টি। (বিস্ময়সূচক)(vi) তোমার নাম কী মা? (নির্দেশাত্মক)(vii) সরস্বতী বর দেবেন না। (প্রশ্নবাচক)(viii) দেশের সেবা করা কর্তব্য। (অনুজ্ঞা)

  15. 415.

    6.

    (ক) যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধরূপে লেখ:(i) সব পাখিরা নীড় বাঁধে না।(ii) সুন্দর হাতের লেখা সবার পছন্দ।(iii) অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।(iv) সর্বক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা উচিত।(v) এক্ষেত্রে আইন লঙ্ঘন হয়েছে।(vi) আমি কিংবদন্তীর কথা বলছি।(vii) এটি লজ্জাস্কর ব্যাপার।(viii) উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়।অথবা,(খ) নিচের অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখ:আজকাল সব শিক্ষার্থীরা বাংলা বানানের ক্ষেত্রে সচেতন নয়। তারা অধ্যায়ন, পরিক্ষা, স্বার্থকতা বানান শুদ্ধভাবে লিখতে পারে না। এ সকল বানান ভুল করা ঠিক নয়।

  16. 416.

    সদস্যদের প্রকৃতি বিচারে বন্দরপুর গ্রামের সমবায় সমিতি কোন ধরনের?

  17. 417.

    বদরপুর গ্রামের জেলেরা মহাজনের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য একটি সমবায় সমিতি গঠন করে। উক্ত সমিতিতে তারা প্রত্যেকে সমান হারে পুঁজি সরবরাহ করে। সম্প্রতি তারা সমিতির সংরক্ষিত তহবিল থেকে অর্থ নিয়ে একটি নতুন জাল কেনার সিদ্ধান্ত নিয়েছে?বন্দরপুর জেলেদের সমবায় সমিতি গঠনের ফলে—
    i. দরকষাকষির ক্ষমতা কমবে
    ii. মাছের ন্যায্য মূল্য নিশ্চিত হবে
    iii. জীবনমানের উন্নয়ন ঘটবে
    নিচের কোনটি সঠিক?

  18. 418.

    নিশাতের প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের মাধ্যমে যৌথ মূলধনী কোম্পানির কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে?

  19. 419.

    মিস নিশাত এমন একটি কোম্পানির শেয়ার কেনেন যেখানে তিনি সবার আগে লভ্যাংশ পাবেন বলে নিশ্চয়তা দেয়া হয়। সম্প্রতি একজন ব্যক্তি নিশাতের প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ সংক্রান্ত বিষয় নিয়ে আদালতে মামলা দায়ের করেন।নিশাতের ক্রয়কৃত শেয়ারের ক্ষেত্রে প্রযোজ্য হলো—
    i. তিনি কোম্পানির পরিচালনায় অংশগ্রহণ করতে পারবেন না
    ii. তিনি সবার আগে মূলধন ফেরত পাবেন
    iii. তিনি পরিচালক নির্বাচনে ভোট দিতে পারবেন না
    নিচের কোনটি সঠিক?

  20. 420.

    সামাদ মিয়া ও তার বন্ধুদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি কোন ধরনের অংশীদারি ব্যবসায়?

  21. 421.

    সামাদ মিয়া ও তার পাঁচ বন্ধু মিলে লিখিত সম্মতিতে একটি ব্যবসায় গঠন করেন। সবাই সমানভাবে মূলধনের যোগান দিলেও সামাদ মিয়াকে তার সরবরাহকৃত মূলধনের চাইতে বেশি দায় বহন করতে হবে না।সামাদ মিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হলো—
    i. কম মুনাফা পান
    ii. ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করতে পারবেন না
    iii. তার দায় সীমিত
    নিচের কোনটি সঠিক?

  22. 422.

    মিসেস করিম প্রথমে ব্যবসায়ের উপর প্রত্যক্ষ প্রভাব বিস্তারকারী কোন পরিবেশের উপর গুরুত্ব দেন?

  23. 423.

    মিসেস করিম একটি প্রতিষ্ঠানের উচ্চ স্তরের ব্যবস্থাপক হিসেবে প্রতিষ্ঠানের কর্মীদের দক্ষতা, সংস্কৃতি ও শেয়ার হোল্ডারদের ইচ্ছা-অনিচ্ছা প্রভৃতির উপর নির্ভর করে সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু গৃহীত সিদ্ধান্ত ফলপ্রসূ না হওয়ায় প্রতিষ্ঠানের প্রতিযোগী, ক্রেতা-ভোক্তা এবং সরবরাহকারীদের বিষয়গুলো মাথায় রেখে সিদ্ধান্ত নেন। এতে প্রতিষ্ঠানের সফলতার হার বেড়ে গেল।মিসেস করিমের দ্বিতীয় পর্যায়ের সিদ্ধান্তের ফলে—
    i. প্রতিযোগিতা সহজ হবে
    ii. বাজার শেয়ার বৃদ্ধি পাবে
    iii. বিকল্প পণ্য উদ্ভাবন সহজ হবে
    নিচের কোনটি সঠিক?

  24. 424.

    সামাজিক ব্যবসায়ের ধারণাটি কে প্রবর্তন করেন?

  25. 425.

    জনাব মাহি স্থানীয় যুব উন্নয়ন কেন্দ্র থেকে প্রশিক্ষণ শেষে মাত্র ৩০,০০০ টাকা পুঁজি নিয়ে নিজেদের পুকুরে মাছ চাষ শুরু করেন। তার সংগৃহীত উন্নত জাতের তেলাপিয়া মাছের পোনা অল্প কিছুদিনের মধ্যে বিক্রয়যোগ্য হয়ে ওঠে। বাজারে ক্রেতারা যাতে নিজেদের পছন্দমতো মাছ ক্রয় করতে পারেন, এজন্য জনাব মাহি দীর্ঘ সময় সতেজ রাখার জন্য মাছগুলো সংরক্ষণ করেন। এর ফলে তার মাছের চাহিদা বৃদ্ধি পেতে থাকে। বিভিন্ন সীমাবদ্ধতার কারণে এ বাড়তি চাহিদা তার পক্ষে মেটানো সম্ভবপর হয়ে ওঠে না।

  26. 426.

    ব্যবসায়ের মুখ্য উদ্দেশ্য নিচের কোনটি?

  27. 427.

    নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা নারিকেলের জন্য বিখ্যাত। স্বাভাবিকভাবেই ঐ এলাকায় ডাব খুবই সস্তা। সুবর্ণচরের বাসিন্দা জনাব করিম বোতলজাত ডাবের পানি বিক্রির ব্যবসায় শুরু করেন। জনাব করিমের বোতলজাতকৃত ডাবের পানির স্বাদ ও গুণ ১২ ঘণ্টা অটুট থাকে। ফলে বাজারজাতকরণে সমস্যার সৃষ্টি হয়।

  28. 428.

    জনাব A পার্শ্ববর্তী দেশ ভারত থেকে চাল সংগ্রহ করে এক কেজি, দু' কেজি ও পাঁচ কেজির প্যাকেট করে পুনরায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিক্রি করেন। জনাব A কোন ধরনের বৈদেশিক বাণিজ্যের সাথে জড়িত?

  29. 429.

    জনাব শরীফ আটজন কর্মী নিয়ে জেলা সদর হাসপাতালের ঠিক উল্টোপাশে একটি রেস্টুরেন্ট চালু করেন। উক্ত রেস্টুরেন্টে মাত্র ৭০ টাকায় দুপুরের খাবার এবং ২৫ টাকায় সকালের নাস্তা পরিবেশন করা হয়। রেস্টুরেন্টটি রোগী ও তাদের স্বজনদের নিকট বেশ জনপ্রিয়। সম্পতি শহরের কেন্দ্র স্থলে রেস্টুরেন্টটির আরেকটি শাখা খোলার চিন্তা- ভাবনা করা হচ্ছে।

  30. 430.

    নিচের কোনটি ব্যবসায়ের অর্থনৈতিক গুরুত্ব বহন করে?

  31. 431.

    মি. হালিম মৌসুমের সময় বিভিন্ন জেলা হতে পেঁয়াজ সংগ্রহ করে নিজস্ব কোন্ড স্টোরেজে সংরক্ষণ করেন। সারা বছর নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় উক্ত সংগৃহীত পেঁয়াজ দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীদের নিকট সরবরাহ করেন। বিভিন্ন জেলার প্রতিনিধিগণ পেঁয়াজ সংগ্রহ ও সরবরাহের কাজে মি. হালিমকে সহায়তা করেন।

  32. 432.

    পরিবেশের অর্থনৈতিক উপাদান হলো—
    i. মূলধন ও বিনিয়োগ
    ii. বিজ্ঞান ও প্রযুক্তি
    iii. শুল্ক ও কর
    নিচের কোনটি সঠিক?

  33. 433.

    ২০২২ সালের ১লা জানুয়ারি তারিখে জামাল, কামাল ও শাহেদ লিখিত চুক্তির ভিত্তিতে অংশীদারি প্রতিষ্ঠান পরিচালনা করছে। তিন জনের মূলধনের পরিমাণ সমান এবং মুনাফা ভোগের হারও সমানুপাতিক। চুক্তির শর্ত অনুযায়ী শাহেদ শুধুমাত্র মূলধনের সমপরিমাণ দায় বহন করে। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে কামালের মৃত্যুর পর তার ১৫ বছরের কন্যা তমালিকাকে ব্যবসায়ে সম্পৃক্ত করতে জামাল ও শাহেদ সম্মত, হয়। এক বছর পর প্রতিষ্ঠানের ৭৫,০০০ টাকা লোকসান হয়। কিন্তু তমালিকা কোনো দায় বহন করে না।

  34. 434.

    করিম, হামিদ ও রহিম একটি অংশীদারি ব্যবসায়ের সদস্য। করিম ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন এবং ব্যবসায় পরিচালনাও অংশগ্রহণ করেন। হামিদ ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন কিন্তু ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেন না। রহিম ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন না, আবার ব্যবসায় পরিচালনায়ও অংশ গ্রহণ করেন না। তবে ব্যবসায়ে তার যথেষ্ট সুনাম রয়েছে। পরবর্তী সময়ে করিমের মৃত্যু হলে তারা ব্যবসায়টি অবসায়নের সিদ্ধান্ত গ্রহণ করেন।

  35. 435.

    সৌদি আরবে পেট্রোলিয়াম শিল্প গড়ে উঠেছে কোন পরিবেশের জন্য?

  36. 436.

    রূপালী ফ্যাশন একটি স্বনামধন্য কোম্পানি। রাশেদ ও আলতাফ উভয়ে ঐ কোম্পানির শেয়ারহোন্ডার। রাশেদ নির্দিষ্ট হারে কোম্পানি হতে লভ্যাংশ পান। আলতাফ রাশেদের পরে লভ্যাংশ পান এবং লভ্যাংশের হার প্রতি বছর সমান থাকে না। বর্তমানে প্রতিষ্ঠানটি ব্যবসায় সম্প্রসারণের জন্য একটি সাধারণ সভা আহ্বান করে।

  37. 437.

    সারা পৃথিবীতে কোন ধরনের ব্যবসায়ের সংখ্যা সর্বাধিক?

  38. 438.

    'সৃজন' সমবায় সমিতির মোট মূলধন ২ লক্ষ টাকা, যা ১০ টাকার ২০ হাজার শেয়ারে বিভক্ত। ১০০ জন রিকশাচালক এর সদস্য হিসেবে থাকতে সম্মত হয়েছে। এদের মধ্যে একজন সদস্য একাই ৫ হাজার শেয়ার ক্রয় করতে চাইলে কার্যকরি কমিটি উক্ত প্রস্তাব প্রত্যাখ্যান করে।

  39. 439.

    একমালিকানা ব্যবসায় গঠন ও পরিচালনার জন্য ট্রেড লাইসেন্স গ্রহণ করতে হয় কোন প্রতিষ্ঠান থেকে?

  40. 440.

    শায়লা কোম্পানি লিমিটেড একটি শক্তিশালী এবং স্বানামধন্য ব্যবসায় প্রতিষ্ঠান। উক্ত কোম্পানি সাফল্যের সাথে ব্যবসায় কার্যক্রম পরিচালনা করছে। অপরদিকে, Y কোম্পানি লি. ব্যবসায় কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে মূলধন সংকটের সম্মুখীন হয়। এমতাবস্থায় Yকোম্পানি লি, তাদের ৫৫% শেয়ারের মালিকানা শায়লা কোম্পানি লি. এর নিকট বিক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করে। শায়লা কোম্পানি লি. উক্ত শেয়ারের মালিকানা গ্রহণে সম্মত হয়।

  41. 441.

    একমালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র হলো—
    i. সীমিত চাহিদার পণ্য
    ii. যে ক্ষেত্রে অনেক ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিতে হয়
    iii. শৈল্পিক কর্মের ব্যবসায়
    নিচের কোনটি সঠিক?

  42. 442.

    ১০০ জন কৃষক ক্রয়, বিক্রয় ও ঋণ সুবিধা পাওয়ার উদ্দেশ্যে 'সততা' নামের একটি সমবায় সমিতি গঠন করে। সমিতিতে প্রত্যেকের শেয়ার সমান। ২০২৪ সালে উক্ত সমিতি ১০ লক্ষ টাকা মুনাফা অর্জন করে। সমবায় আইন অনুযায়ী সদস্যগণ অর্জিত মুনাফা নিজেদের মধ্যে বণ্টন করে।

  43. 443.

    বাংলাদেশের অংশীদারি ব্যবসায় কত সালের অংশীদারি আইন দ্বারা গঠিত হয়?

  44. 444.

    মি. রহিম সাভারে অবস্থিত একটি পোশাক কারখানার মালিক। কারখানাতে প্রায় ৪০০ জন শ্রমিক-কর্মী কর্মরত আছেন। মি. রহিম কর্মীদের সুযোগ-সুবিধার চেয়ে উৎপাদনের প্রতি সর্বাধিক গুরুত্ব আরোপ করেন। ফলে কারখানাতে শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয় এবং উৎপাদন কার্য ব্যহত হয়। কারখানাটির বর্জ্য নিকটবর্ততী নদীতে ফেলা হয়।

  45. 445.

    যে অংশীদার মূলধন বিনিয়োগ ও লাভ ক্ষতি বণ্টনে অংশগ্রহণ করে, কিন্তু ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করেনা, তাকে কোন ধরনের অংশীদার বলে?

  46. 446.

    কোম্পানি আইনের কত ধারায় যৌথ মূলধনী কোম্পানির সংজ্ঞা দেওয়া হয়েছে?

  47. 447.

    প্রাইভেট লি. কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা কত জন?

  48. 448.

    তফসিল-১ কী?

  49. 449.

    প্রাইভেট লি. কোম্পানির পরিচালক সংখ্যা সর্বনিম্ন কত জন?

  50. 450.

    'XY' কোম্পানির র্থ ব্যবস্থাপক কোম্পানির মূলধন সংগ্রহের ক্ষেত্রে এমন একটি ব্যবস্থাকে প্রাধান্য দেন যেখানে বিনিয়োগকারীদেরকে কোম্পানির মালিকানার পরিবর্তে নির্দিষ্ট হারে সুদ প্রদান করা হয়।'XY' কোম্পানি কীভাবে মূলধন সংগ্রহ করে?