Chattogram Board চট্টগ্রাম বোর্ড ২০২২

683টি প্রশ্ন

  1. 151.

    মি. শাহিনের সফলতার কারণ হলো—i. ক্রেতা সন্তুষ্টি অর্জনii. মানসম্পন্ন পণ্য উৎপাদনiii. কাস্টমাইজেশননিচের কোনটি সঠিক?

  2. 152.

    উদ্দীপকে “প্রমা টেক্সটাইল”-এর আমদানিকৃত সুতা উৎপাদনের কোন উপকরণের অন্তর্ভুক্ত?

  3. 153.

    বর্তমান পরিস্থিতি থেকে উত্তোলনে প্রতিষ্ঠানটির করণীয় হলো—
    i. সংগঠনকে শক্তিশালী করা
    ii. অতিরিক্ত মূলধন বিনিয়োগ করা
    iii. বিকল্প সুবিধা ব্যবস্থা করা
    নিচের কোনটি সঠিক?

  4. 154.

    উদ্দীপকে মি. রবিন কোন প্রতিষ্ঠান থেকে সনদ গ্রহণ করেন?

  5. 155.

    মি. রবিনের সনদ গ্রহণের কারণ হলো—i. পণ্য বিপণনের অনুমতি পাওয়াii. পণ্যমান সম্পর্কে নিশ্চয়তা প্রদান করাiii. কর অবকাশের সুবিধা লাভ করানিচের কোনটি সঠিক?

  6. 156.

    প্যাকিং ডিজইনের মূল উদ্দেশ্য কোনটি?

  7. 157.

    জনাব শফি আহমেদ সিলেটের একজন ব্যবসায়ী। তিনি সিলেটে উৎপাদিত উৎকৃষ্টমানের বেত ও বাঁশ সংগ্রহ করে বিভিন্ন ধরনের ফার্নিচার তৈরি করে থাকেন। তার প্রতিষ্ঠানে উৎপাদিত বেত ও বাঁশের ফার্নিচার প্রথম দিকে কেবলমাত্র সিলেটে বাজারজাত করা হতো। তার ফার্নিচারের গুণগত মান ও ডিজাইন আকর্ষণীয় হওয়ার কারণে বাজারে তার সুনাম সৃষ্টি হয়। বর্তমানে তার প্রতিষ্ঠানে উৎপাদিত বেত ও বাঁশের ফার্নিচার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। এর ফলে বিক্রয় ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় তিনি প্রচুর লাভবান হচ্ছেন।

  8. 158.

    সেবাদানকারী অব্যবসায়ী প্রতিষ্ঠান কোনটি?

  9. 159.

    হবিগঞ্জ উড লিমিটেড ২০১৯ সালে ৯,০০০ টাকা মূল্যের ২,০০০ কাঠের দরজা উৎপাদন করে যার বিক্রয়মূল্য ১,৮০,০০,০০০ টাকা। উক্ত দরজা উৎপাদনে ৯০,০০,০০০ টাকার কাঁচামাল, ১০,০০,০০০ টাকার যন্ত্রপাতি ও ১৫,০০,০০০ টাকা শ্রমিক মজুরি বাবদ ব্যয় করে। ২০১৮ সালে প্রতিষ্ঠানটির উৎপাদনশীলতা ছিল ২.১০।

  10. 160.

    পণ্যের কোন ধরনের চাহিদা নিরূপণ করে উৎপাদন পরিকল্পনা প্রণয়ন করা হয়?

  11. 161.

    জনাব কামাল চাঁপাইনবাবগঞ্জে একটি 'ম্যাংগো জুস' কারখানা স্থাপন করেছেন। এজন্য তিনি চীন হতে ২ কোটি টাকা ব্যয় করে অত্যাধুনিক মেশিন আমদানি করেছেন। তার কারখানায় উৎপাদিত জুসের মান ও স্বাদ ভালো হওয়ায় বাজারে এর প্রচুর চাহিদা সৃষ্টি হয়। বর্তমান উৎপাদন মাত্রায় তার পক্ষে বাজারের চাহিদা মোতাবেক পণ্য সরবরাহ করা সম্ভব হচ্ছিল না। তাই তিনি কারখানাটি সম্প্রসারণ করার লক্ষ্যে আরেকটি মেশিন আমদানি করার পরিকল্পনা করেছেন। এজন্য তিনি ব্যাংক থেকে ২ কোটি টাকা ঋণ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

  12. 162.

    ‘দিশা লি.’ দক্ষ ও অভিজ্ঞ কর্মীদের দিয়ে আধুনিক প্রযুক্তির উৎপাদন প্রক্রিয়া ব্যবহার করে উন্নতমানের পণ্য তৈরি করে। প্রতিষ্ঠানিট কোন ধরনের পণ্য ডিজাইনের উপর গুরুত্ব দিয়েছে?

  13. 163.

    জনাব ইনামুল হক গাজীপুরে একটি ভবন ভাড়া নিয়ে একটি প্যাকেজিং কারখানা গড়ে তুলেন। তার কারখানায় উৎপাদিত প্যাকেজিং পণ্যের মান ভালো হওয়ায় অল্প সময়েই বাজারে প্রচুর চাহিদার সৃষ্টি হয়। তাছাড়া তিনি বড় বড় প্রতিষ্ঠান হতে অর্ডার লাভ করেন। কিন্তু কারখানার সীমিত উৎপাদন দিয়ে তার পক্ষে বড় অর্ডার সময়মতো ডেলিভারি দেওয়া সম্ভব হচ্ছে না এবং পর্যাপ্ত স্থানের অভাবে তার কারখানাটিও সম্প্রসারণ করা সম্ভব হচ্ছে না। এর ফলে বড় প্রতিষ্ঠানগুলো তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। এমতাবস্থায় তিনি বন্ধু ফরহাদকে সমহারে মুনাফা বণ্টনের চুক্তিতে ব্যবসায়ে অন্তর্ভুক্ত করে ব্যবসায়টি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন।

  14. 164.

    উৎপাদন অর্থ কী?

  15. 165.

    জনাব শামীম একটি কোল্ড স্টোরেজ এর মালিক। তার কোল্ড স্টোরেজ এর ধারণ ক্ষমতা ১,০০০ টন। তিনি কম দামে মৌসুমি পণ্য ক্রয় করে তার কোল্ড স্টোরেজে সংরক্ষণ করেন এবং পরবর্তী সময়ে বেশি দামে বিক্রয় করেন। এ ব্যবসায়ে সহযোগিতা করার জন্য তার বন্ধু হাছান সাহেবকে সমঝোতার ভিত্তিতে নিযুক্ত করেন। এ বছর আলু মৌসুমে অধিক আলুর ফলন হওয়ায় বাজারে আলুর দাম কমে যায়। জনাব শামীম অধিক মুনাফা লাভের আশায় ১,৩০০ টন আলু মজুদ করেন। কয়েক মাস পড়ে দেখা যায় প্রায় অর্ধেক আলু নষ্ট হয়ে গেছে। এর ফলে ব্যবসায়ে প্রচুর ক্ষতি হয়।

  16. 166.

    কোনটি উৎপাদনের আওতাভুক্ত?

  17. 167.

    নিক্কন কোম্পানি বাংলাদেশে টি.ভি., ফ্রিজ, এ.সি ইত্যাদি ইলেকট্রনিক পণ্য উৎপাদন ও বাজারজাত করে। কোম্পানি তাদের পণ্য উৎপাদনের ক্ষেত্রে ক্রেতার সন্তুষ্টি, কর্মচারীদের সম্পৃক্ততা ও গুণগত মানের ধারাবাহিকতা বজায় রাখতে সচেষ্ট থাকে। ক্রেতাদের সন্তুষ্টি অর্জনের জন্য বিক্রীত পণ্যের উপর ১ বছরের ওয়ারেন্টি সেবা প্রদান করে থাকে। এর ফলে প্রতিষ্ঠানটির সুনাম সৃষ্টি হওয়ায় বিক্রয় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

  18. 168.

    একটি দেশের জন্য উৎপাদন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এর মাধ্যমে-
    i. প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত হয়
    ii. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়
    iii. অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয়
    নিচের কোনটি সঠিক?

  19. 169.

    সজীব ফুড প্রোডাক্টস বাংলাদেশের একটি বিখ্যাত খাদ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান । গুণগত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রাহকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তাছাড়া তাদের উৎপাদিত পণ্য রাষ্ট্রীয় মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের অনুমোদন থাকায় পণ্যের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত পণ্য বিদেশে বাজারজাত করতে চায়। কিন্তু প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন না করে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করা সম্ভব নয় ।

  20. 170.

    পাটকলের শ্রমিক বাবুল কম পারিশ্রমিক পাওয়ায় পাটকল ছেড়ে ভাড়ায় অটোরিকশা চারানো শুরু করে। এতে তার আর্থিক অবস্থার উন্নতি হয়। বাবুলের ক্ষেত্রে কোন ধরনের শ্রমে গতিশীলতা ঘটেছে?

  21. 171.

    ডাঃ রুহুল আমীন একজন বিখ্যাত চক্ষু বিশেষজ্ঞ। তিনি ফার্মগেটে তার চেম্বারে বসে অত্যাধুনিক কম্পিউটার প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার করে চোখের ফ্যাকো সার্জারিসহ রেটিনার বিভিন্ন নির্ভুল চিকিৎসা সেবা প্রদান করে থাকেন। বর্তমানে তিনি একজন সফল চিকিৎসক হিসেবে সারাদেশে পরিচিত। সম্প্রতি তিনি একটি সেমিনারে যোগ দেওয়ার উদ্দেশ্যে এক সপ্তাহের জন্য জাপান গমন করেন। এজন্য তার চেম্বার এক সপ্তাহের জন্য বন্ধ রাখা হয়। ফলে অনেক জরুরি রোগীও এ সময় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়।

  22. 172.

    ISO-এর সদর দপ্তর কোথায়?

  23. 173.

    স্টার ইলেকট্রনিক্স কোম্পানি বাংলাদেশের একটি উদীয়মান ইলেকট্রনিক সামগ্রী উৎপাদনকারী ও বিক্রয়কারী প্রতিষ্ঠান। কোম্পানি কর্তৃপক্ষ লক্ষ করেছে যে বর্তমানে বাংলাদেশে গ্রামেও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ব্যাপকভাবে বেড়ে গেছে। তাই কোম্পানি কর্তৃপক্ষ ইন্টারনেট ব্যবহারের সুবিধা সংযুক্ত করে নতুন LED টি.ভি উৎপাদন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কোম্পানি কর্তৃপক্ষ আশা করছে এর ফলে বিক্রয় যথেষ্ট বৃদ্ধি পাবে ।

  24. 174.

    উৎপাদনের সময় সংঘটিত ত্রুটি নির্ধারণে কোন ধরনের ব্যয় হয়?

  25. 175.

    তিব্বত কসমেটিকস্ কোম্পানি দীর্ঘদিন ধরে 'তিব্বত বিউটি সোপ' নামে তিব্বত সাবান উৎপাদন ও বিক্রি করে আসছে। প্রতিষ্ঠানটি সাবানের গুণগত মানের কোনো পরিবর্তন না করে কয়েক বছর পর পর কেবল মাত্র মোড়ক পরিবর্তন করে সাবানটি বাজারজাত করে আসছে। কিন্তু তা ক্রেতাদের তেমন আকৃষ্ট করতে পারেনি। ব্যাপক গবেষণার পর তিব্বত কসমেটিকস্ কর্তৃপক্ষ ২০২০ সাল থেকে ‘তিব্বত বিউটি সপ' লাল, হলুদ ও সবুজ তিনটি ভিন্ন মোড়কে, তিনটি ভিন্ন রং ও সুগন্ধি ব্যবহার করে তিনটি ভিন্ন আকারে বাজারজাত করা শুরু করে। এর ফলে তিব্বত সাবান বর্তমানে বাজারে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

  26. 176.

    ওয়ারেন্টি হলো-i. পণ্য মেরামতের জন্য লিখিত প্রতিশ্রতিii. পণ্য ফেরত দেওয়ার লিখিত প্রতিশ্রুতিiii. পণ্য পরিবর্তনের লিখিত প্রতিশ্রুতি নিচের কোনটি সঠিক?

  27. 177.

    মিসেস ফারজানা গুলশানে একটি বিউটি পার্লার স্থাপন করেছেন। সেখানে প্রত্যেক ক্রেতার পছন্দ অনুযায়ী বিভিন্ন স্টাইলে চুল কাটা হয়। তাছাড়া দক্ষ ও অভিজ্ঞ বিউটিশিয়ানের মাধ্যমে প্রত্যেক গ্রাহকের রুচি ও পছন্দ অনুযায়ী রূপসজ্জার কাজ সম্পাদন করা হয় বলে গ্রাহকরা সন্তুষ্ট। এ কারণে বিউটি পার্লারটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। গ্রাহকের আম্মা ও নির্ভরশীলতার কারণে প্রতিষ্ঠানটি অল্প সময়ে সফলতা অর্জন করেছে।

  28. 178.

    মান হলো পণ্যের সুনির্ধারিত-

  29. 179.

    BSTI-এর লোগো পণ্যের কোনটি প্রকাশ করে?

  30. 180.

    কোনটি সংগঠনের বৈশিষ্ট্য?

  31. 181.

    চুক্তি কোন সংগঠনের মূলভিত্তি?

  32. 182.

    কোন বৈশিষ্ট্যটি পণ্য ও সেবা উভয়ের মধ্যে বিদ্যমান?

  33. 183.

    গতকাল সুজন ক্রিকেট খেলা দেখার জন্য একটি টিকিট ক্রয় করেছিল কিন্তু
    জরুরি কাজে ব্যস্ত থাকায় খেলা দেখতে পারেনি। সুজনের ক্ষেত্রে সেবার কোন
    বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে?

  34. 184.

    পণ্য ডিজাইনের ফলে সৃষ্টি হয়—i. পণ্যের প্রতি ক্রেতাদের আকর্ষণii. পণ্য পৃথকীকরণ সুবিধাiii. প্রতিষ্ঠানের প্রতি ক্রেতাদের ইতিবাচক মনোভাবনিচের কোনটি সঠিক?

  35. 185.

    উৎপাদনের কোন উপকরণটি মানুষ সৃষ্টি করতে পারে না?

  36. 186.

    উৎপাদনশীলতা কী?

  37. 187.

    শ্রম বিভাগের ফলে শ্রমিকের—i. দক্ষতা ও নৈপুণ্য বৃদ্ধি পায়ii. সৃজনশীলতা হ্রাস পায়iii. কাজে একঘেয়েমি আসেনিচের কোনটি সঠিক?

  38. 188.

    পণ্য ডিজাইন কয় প্রকার?

  39. 189.

    উদ্দীপকের চিত্রের কোন দশায় DNA অণুর রেপ্লিকেশন হয়?

  40. 190.

    চিত্রের D পর্যায়টিতে—
    i. মাইক্রোটিউবিউল তৈরির সূচনা হয়
    ii. ২০% — ৩০% সময় ব্যয় হয়
    iii. ATP তৈরি হয়
    নিচের কোনটি সঠিক?

  41. 191.

    উদ্দীপকের চিত্রটি কী নির্দেশ করে?

  42. 192.

    উদ্দীপকের চিত্রটি নিচের কোন উদ্ভিদে পাওয়া যায়?

  43. 193.

    চিত্রে A চিহ্নিত অংশটি হলো—

  44. 194.

    উদ্দীপকটি—
    i. আর্কিগোনিয়াম সৃষ্টি করে
    ii. বীজ ধারণ করে
    iii. সোরাস বহন করে
    নিচের কোনটি সঠিক?

  45. 195.

    উদ্দীপকের P থেকে Q তৈরি হয় কোন প্রক্রিয়ায়?

  46. 196.

    উক্ত প্রক্রিয়ায় ব্যবহৃত এনজাইম—
    i. হেলিকেজ
    ii. RNA পলিমারেজ
    iii. DNA পলিমারেজ
    নিচের কোনটি সঠিক?

  47. 197.

    মিঃ 'X' স্ট্রবেরীর শীর্ষমুকুল হতে একটি প্রযুক্তির মাধ্যমে অসংখ্য চারা উৎপাদন করলেন, অপরপক্ষে মিঃ 'Y' একটি প্রযুক্তির মাধ্যমে অসংখ্য চারা উৎপাদন করতে সক্ষম হয়েছিলেন।

  48. 198.

    কোষ বিভাজনকালে মাকুতন্ত্র তৈরিতে সাহায্য করে কোন কোষীয় অঙ্গাণু?

  49. 199.

    কোষ বিভাজনের কোনো এক দশায় প্রতিটি ক্রোমোসোম আকর্ষণ তন্ত্রর সাথে যুক্ত হয়ে ক্রোমোসোমীয় নৃত্য প্রদর্শন করে। আবার আর এক ধরনের কোষ বিভাজনের সময় প্রতি জোড়া হোমোলোগাস ক্রোমোসোমের দুটি নন-সিস্টার ক্রোমাটিড বিভিন্ন স্থানে ইংরেজি 'X' অক্ষরের ন্যায় যুক্ত থাকে।

  50. 200.

    সর্বমুখ পরাগধানী কোন উদ্ভিদে পাওয়া যায়?