Chattogram Board চট্টগ্রাম বোর্ড ২০১৭

653টি প্রশ্ন

  1. 451.

    এস, এম, ই ঋণপ্রদানের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক কাদের অগ্রাধিকার দেয়?

  2. 452.

    রফিক, শফিক ও করিম একটি অংশীদারি ব্যবসায়ের সদস্য। রফিক ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করেন ও পরিচালনায় অংশ নেন। শফিক মূলধন বিনিয়োগ করেন কিন্তু পরিচালনায় অংশ নেন না। করিম মূলধন বিনিয়োগ করেন না আবার পরিচালনায়ও অংশ নেন না। তবে ব্যবসায়ে তার যথেষ্ট সুনাম আছে। হঠাৎ রফিক মস্তিষ্কবিকৃতির' কারণে কর্তব্য পালনে স্থায়ীভাবে অসমর্থ হন।

  3. 453.

    ISO এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

  4. 454.

    মি. সাত্তার একজন ক্ষুদ্র বিনিয়োগকারী। তিনি বিভিন্ন কোম্পানির শেয়ার কেনা-বেচা করে মুনাফা অর্জন করেন। তিনি তিস্তা ব্যাংক লিমিটেড-এর কিছু শেয়ার কিনলেন। শেয়ার কেনার মাধ্যমে তিনি ব্যাংকটির সিদ্ধান্ত নেওয়ায় ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা লাভ করেন। সব সুযোগ-সুবিধা ঠিক থাকলেও তিনি লভ্যাংশ প্রাপ্তিতে অনিশ্চয়তায় ভোগেন।

  5. 455.

    জার্মানি, স্পেন ও ইতালি অর্থনৈতিকভাবে উন্নত তিনটি দেশ। একই মহাদেশের এ দেশগুলোর উন্নতির পেছনে রয়েছে একটি আন্তর্জাতিক জোট। এ জোটের অধীন দেশগুলো একই মুদ্রা ব্যবহার করে থাকে। পারস্পরিক অর্থনৈতিক উন্নয়ন ও সম্পর্ক উন্নয়নে এ জোট বিশ্বের অনন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে।

  6. 456.

    গ্যালাক্সি লি.-এর কয়েকজন প্রকৌশলী বিশেষ এক ধরনের কাঁচ উদ্ভাবন করেছেন। এ কাঁচ ভবনের দরজা বা জানালায় ব্যবহার করলে তা একই সাথে সৌরবিদ্যুতের উৎস হিসেবে কাজ করবে। এ বিদ্যুৎ যেকোনো কাজে ব্যবহার করা সম্ভব। প্রতিষ্ঠানটি এ কাঁচ উৎপাদন ও বাজারজাতকরণের একক অধিকার পেতে চায়। তারা এ বিষয়ে সরকারের সাথে একটি চুক্তি করে।

  7. 457.

    ঢাকার মিরপুর এলাকায় 'মেঘনা সমবায় সমিতি' ও 'আশার আলো' নামে দুটি সমবায় সমিতি আছে। মেঘনা সমবায় সমিতি এর সদস্যরা তাদের তৈরি করা খেলনাসামগ্রী একত্র করে ন্যায্যমূল্যে বিক্রি করে। এতে অত্র এলাকার মানুষের উপার্জন বেড়েছে। অপরদিকে আশার আলো সমবায় সমিতির সদস্যরা তাদের প্রয়োজনীয় ভোগ্যপণ্য সরাসরি কোম্পানি থেকে কিনে এনে নিজেরা ভাগ করে নেয়।

  8. 458.

    পণ্যের সময়গত উপযোগ সৃষ্টিতে কোন কার্যটি সম্পাদন করতে হয়?

  9. 459.

    জীবন বিমা হলো—
    i. আর্থিক সহায়তার চুক্তি
    ii. নিশ্চয়তার চুক্তি
    iii. ক্ষতিপূরণের চুক্তি
    নিচের কোনটি সঠিক?

  10. 460.

    স্মারকলিপির ধারা কয়টি?

  11. 461.

    SME-এর পূর্ণরূপ কী?

  12. 462.

    কোম্পানির মালিকানার সপক্ষে শেয়ারহোল্ডারদের জন্য নিম্নের কোনটি প্রদান করা হয়?

  13. 463.

    রপ্তানি উন্নয়ন ব্যুরো কোন মন্ত্রণালয়ের অধীন?

  14. 464.

    রাষ্ট্রীয় ব্যবসায় ন্যূনতম কত শতাংশ শেয়ার সরকারের মালিকানায় থাকে?

  15. 465.

    সমবায় সমিতির মুনাফার সর্বনিম্ন কত অংশ সংরক্ষিত তহবিলে স্থানাস্তর করতে হয়?

  16. 466.

    পেটেন্ট কোন ধরনের সম্পদ?

  17. 467.

    যে শেয়ার পুরাতন শেয়ার মালিকদের নিকট বিক্রয় করা হয়, তাকে বলে-

  18. 468.

    একমালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব। কারণ—i. মালিকের দক্ষতাii. মালিক সর্বেসর্বাiii. মালিকের বিচক্ষণতানিচের কোনটি সঠিক?

  19. 469.

    সরকারকে ব্যবসায় যে সহায়তা করতে পারে তা হলো—
    i. শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা
    ii. আর্থিক সহায়তা দান
    iii. কর্মসংস্থান সৃষ্টি
    নিচের কোনটি সঠিক?

  20. 470.

    অংশীদারি ব্যবসায়ের অংশীদার হতে হবে—i. সাবালকii. সুস্থ মস্তিষ্কসম্পন্নiii. শিক্ষিতনিচের কোনটি সঠিক?

  21. 471.

    ব্যবসায়ের সহায়ক কার্য কোনটি?

  22. 472.

    ব্যবসায় উদ্যোগের জনক কে?

  23. 473.

    অসীম দায় সম্পৃক্ত ব্যবসায় হলো—
    i. একমালিকানা ii. সমবায় সমিতি
    iii. অংশীদারি
    নিচের কোনটি সঠিক?

  24. 474.

    উদ্দীপকে কোন ধরনের যোগাযোগ বিদ্যমান?

  25. 475.

    উদ্দীপকের প্রতিষ্ঠানে কর্মী সংগ্রহে কোনটি অভ্যন্তরীণ উৎস বহির্ভূত?

  26. 476.

    উদ্দীপকে ব্যবস্থাপনার কোন নীতির উল্লেখ করা হয়েছে?

  27. 477.

    উদ্দীপকে অধস্তনদের আদেশ, নির্দেশ ব্যবস্থাপনার কোন নীতির অন্তর্ভুক্ত?

  28. 478.

    উদ্দীপকে বিশেষজ্ঞ নিয়োগ দেয়ায় সুবিধা হলো—
    i. সমস্যা সমাধানে নির্বাহীকে সাহায্য করে
    ii. নির্বাহীর কর্মদক্ষতার উন্নয়ন ঘটে
    iii. সমন্বয় ও নিয়ন্ত্রণে সুবিধা হয়
    নিচের কোনটি সঠিক?

  29. 479.

    উদ্দীপকের ২০% উৎপাদন বৃদ্ধি কোন ধরনের পরিকল্পনা?

  30. 480.

    উদ্দীপকের প্রতিষ্ঠানে পরিকল্পনা প্রণয়নে যে ত্রুটি থাকায় বাস্তবায়নে সমস্যা হচ্ছে তা হলো—
    i. সঠিক পটভূমি নির্ধারণে সমস্যা
    ii. ভবিষ্যৎ সম্পর্কে অতিরিক্ত আশাবাদ
    iii. অনুমান ও আবেগের বশে পরিকল্পনা তৈরি করে
    নিচের কোনটি সঠিক?

  31. 481.

    উদ্দীপকের জনাব সুজন ব্যবস্থাপনার কোন স্তরের কর্মকর্তা?

  32. 482.

    উদ্দীপকের জনাব সুজন ব্যবস্থাপনার কোন কাজটির যথাযথ পালনে সাফল্য আসে?

  33. 483.

    উদ্দীপকের প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার কোন কার্যের অদক্ষতার কারণে সমস্যা হচ্ছে?

  34. 484.

    উদ্দীপকে মি. মশিউরের নেতৃত্ব কোন ধরনের?

  35. 485.

    পরামর্শমূলক নির্দেশনা উদ্দীপকের প্রতিষ্ঠানে—

  36. 486.

    সর্বপ্রথম কোথায় শিল্পবিপ্লবের সূত্রপাত হয়?

  37. 487.

    পদ্মা ব্যাংক লি. ২০ জন প্রবেশনারী অফিসার নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করে । আরমান লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে নির্বাচিত হন। ব্যাংকে যোগদান করার পর আরমানকে বিভিন্ন বিভাগে কাজ করতে হয়েছে। তিনি এক মাসের একটি প্রশিক্ষণ কর্মসূচিতেও অংশগ্রহণ করে সাফল্যের সাথে সমাপ্ত করেন। ব্যাংকের শাখা ব্যবস্থাপক জনাব ইমতিয়াজ আরমানের কর্মদক্ষতায় সন্তুষ্ট হয়ে তার পদোন্নতির সুপারিশ করেছেন।

  38. 488.

    'নিশাত' গ্রুপের ব্যবস্থাপক কর্মীদের নিকট থেকে জোর করে কাজ আদায় করেন। তিনি মনে করেন, কর্মীরা কাজ অপছন্দ করে ও সুযোগ পেলেই কাজে ফাঁকি দেয়। কর্মীরা গতানুগতিক প্রকৃতির এবং পরিবর্তন পছন্দ করে না। এজন্য তিনি কাজের নির্দেশ দিয়ে বসে থাকেন না বরং যে ভাবেই হোক কাজ আদায়ের জন্য সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেন। এতে করে প্রতিষ্ঠানের কর্মীদের ওপর তার নিয়ন্ত্রণ বজায় থাকে।

  39. 489.

    স্বৈরাচারী নেতৃত্বের বৈশিষ্ট্য হলো- i. ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে ii. সব ক্ষেত্রে হস্তক্ষেপ করে iii. সব সিদ্ধান্ত একাই নেয় নিচের কোনটি সঠিক?

  40. 490.

    জনাব তারিক হাসান তার প্রতিষ্ঠিত সিমেন্ট কোম্পানির পরিচালনার পাশাপাশি ঠিকাদারি কাজের সাথেও জড়িত। তিনি তার কোম্পানির উৎপাদন কাজের জন্য ১০ বছরের একটি পরিকল্পনা গ্রহণ করেন। অপরদিকে ঠিকাদার হিসেবে তিনি একটি সেতু নির্মাণের কাজ পাওয়ায় তা নির্মাণের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন করবেন।

  41. 491.

    ব্যবস্থাপনার কোন কাজটি দ্বি-মুখী যোগাযোগ
    সৃষ্টি করে?

  42. 492.

    আশিক রসুলপুরে ১০ জন শ্রমিক নিয়ে একটি বেকারি শুরু করে। তার আত্মবিশ্বাস, দূরদর্শিতা এবং কর্মীদের সাথে উত্তম আচরণের ফলে ব্যবসায়ে সফলতা আসে। তিনি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কর্মীদের অংশগ্রহণের সুযোগ দেয়ায় প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা ও পণ্যের গুণগত মান বৃদ্ধি পেয়েছে এবং তার বেকারিতে উৎপাদিত পণ্যের বাজার আশপাশের এলাকাতে সম্প্রসারিত হচ্ছে।

  43. 493.

    অধস্তনদের দিয়ে কাজ করিয়ে নেওয়ার ক্ষমতাকে কী বলে?

  44. 494.

    জুবলী নিটওয়্যার বিদেশে তৈরি পোশাক রপ্তানি করে। জনাব সাজিদ উক্ত প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা। তিনি প্রতিষ্ঠানের লক্ষ্য ও নীতি প্রণয়নের সাথে জড়িত। প্রতিষ্ঠানটির উৎপাদন বৃদ্ধির জন্য তিনি কর্মীদের কার্যঘণ্টা পূর্বের চেয়ে ২ ঘণ্টা বাড়িয়ে দেন । তবে এজন্য কর্মীদেরকে কোনো অতিরিক্ত সুবিধা প্রদান করনে না।

  45. 495.

    প্রশিক্ষণের ফলে প্রধানত কী বৃদ্ধি পায়?

  46. 496.

    জনাব সাকিলের সংগঠন কাঠামোতে দেখা যায় একটা বিভাগে কর্মীর সংখ্যা কম হওয়ায় ঐ বিভাগের কর্মীরা কর্মভারগ্রস্ত হয়ে পড়েছে। আবার অন্য একটা বিভাগে কর্মীর সংখ্যা বেশি থাকায় তারা দ্রুত কাজ শেষ করে অলস সময় কাটাচ্ছে। এতে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এজন্য জনাব সাকিল জনবল পুনঃবিন্যাস করেছেন। পরবর্তীতে প্রতিটি বিভাগ যেন নিজ থেকেই সকল বিভাগের সাথে সহযোগিতার মাধ্যমে প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনে কাজ করে তার ব্যবস্থাও করেন।

  47. 497.

    জনাব সুমন কর্মকার তার প্রতিষ্ঠানে পাঁচ ধরনের পণ্য উৎপাদন করেন। উৎপাদন ব্যবস্থাপক জনাব সুজিত সাহা দক্ষতার সাথেই পণ্য উৎপাদনের যাবতীয় কাজ করছিলেন। বর্তমানে সুমন কর্মকার উৎপাদন ব্যবস্থাপকের কাজের চাপ কমানোর পাশাপাশি পণ্যের গুণগত মানে পরিবর্তন আনার জন্য প্রতিটি পণ্যের জন্য একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা নিয়োগ দেন। তারা সকলেই উৎপাদন ব্যবস্থাপক সুজিত সাহার নিকট তাদের কাজের জবাবদিহি করেন ।

  48. 498.

    মৌলিক পরিকল্পনা হিসেবে গৃহীত হয় কোনটি?

  49. 499.

    এরিয়া ম্যানেজার জনাব কিবরিয়া প্রতিদিন অফিসে এসে প্রথমেই প্রতিষ্ঠানের সকল পর্যায়ের খবরাখবর জেনে নেন। বিভিন্ন স্থানে নিয়োজিত ডিলারদের সাথে টেলিফোনে কথা বলে বিক্রয়ের সার্বিক অবস্থা জানেন এবং বিক্রয় বাড়ানোর জন্য উৎসাহিত করেন। ডিলাররা পণ্য ক্রয়ের কোনো অর্ডার দিলে তিনি তা টেলিফোনে গ্রহণ করেন না। তাদেরকে স্বাক্ষরসহ ফরমায়েশ পাঠাতে বলেন। পণ্য পাঠানোর পর তিনি সেগুলো সংরক্ষণ করেন।

  50. 500.

    ব্যবস্থাপনা সর্বজনীন কে বলেছেন?