Chattogram Board চট্টগ্রাম বোর্ড ২০১৫

412টি প্রশ্ন

  1. 151.

    আয়েশা খানমের ‘অরণ্য’ ব্র্যান্ডের নিবন্ধনকে কী বলা হয়?

  2. 152.

    আয়েশা খানমের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কারণ হলো—i. উদ্ভাবিত পণ্য অন্যের দ্বারা নকল না করাii. অন্য কেউ নিবন্ধন না করাiii. অন্য কেউ পণ্য থেকে সুবিধা না পাওয়ানিচের কোনটি সঠিক?

  3. 153.

    সফট ড্রিংকস বাজারে নিয়ে আসার পূর্বে জনাব আজাদের কোন কাজটি করা উচিত ছিল?

  4. 154.

    জনাব আজাদের ব্যবসায়িক সমস্যা উত্তরণের উপায় হলো—
    i. বাজারজাতকরণ প্রসার
    ii. গ্রাহক সেবা প্রদান
    iii. তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ
    নিচের কোনটি সঠিক?

  5. 155.

    উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি কোন ধরনের?

  6. 156.

    উদ্দীপকের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে যা করতে হবে তা হলো—
    i. সদস্য সংখ্যা বৃদ্ধি
    ii. কার্যারম্ভের অনুমতিপত্র গ্রহণ
    iii. বিবরণপত্র প্রচারের ব্যবস্থা
    নিচের কোনটি সঠিক?

  7. 157.

    সাহারা পোল্ট্রি ফার্মটি কোন ধরনের অংশীদারি ব্যবসায় সংগঠন?

  8. 158.

    উদ্দীপকে ফার্মটির উল্লিখিত সময়ের পর বিলোপসাধনের উপযুক্ত উপায় কী?

  9. 159.

    রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল্য উদ্দেশ্য কী?

  10. 160.

    ইটের ভাটা মূলত কোন ধরনের দূষণের জন্য দায়ী -

  11. 161.

    কম্পিউটারের সাথে ইন্টারনেট সংযুক্তির মাধ্যম কোনটি?

  12. 162.

    রাজশাহীর জনাব সোহেল সম্প্রতি ব্যবস্থাপনায় এমবিএ সম্পন্ন করেছেন। তিনি বেকার বসে না থেকে আত্মীয়-স্বজনদের নিকট থেকে কিছু টাকা সংগ্রহ করে আমের ব্যবসায় শুরু করেন। তিনি আমের মৌসুমে স্থানীয় আম চাষিদের নিকট থেকে মানসম্পন্ন বিভিন্ন জাতের আম ক্রয় করে ঢাকার বিভিন্ন বাজারে খুচরা ব্যবসায়ীদের নিকট সরবরাহ করেন। এতে মৌসুম শেষে তার যথেষ্ট পরিমাণ মুনাফা হয়। সে ধারের অর্থ পরিশোধ করে অবশিষ্ট টাকা দিয়ে কয়েকটি আম বাগান লিজ নেয়। বর্তমানে তিনি আর চাকরির কথা না ভেবে নিজের ব্যবসায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার কথা ভাবছেন।

  13. 163.

    বিশ্বাস ও আস্থা কথাটি কোন ধরনের ব্যবসায় ক্ষেত্রে বেশি প্রযোজ্য?

  14. 164.

    জনাব রফিক লেখাপড়া শেষ করে দেশের পরিবেশ পরিস্থিতি সম্বন্ধে চিন্তা-ভাবনা করে সাভারে একটি গার্মেন্টস কারখানা স্থাপন করেন। স্বল্প মজুরিতে দক্ষ-অদক্ষ শিক্ষিত শ্রমিকের প্রাপ্যতা, শ্রমিকদের কর্মদক্ষতার কারণে কয়েক বছরের মধ্যে তিনি সফল ব্যবসায়ী হয়ে ওঠেন। তিনি তার কারখানায় উন্নত শট-সার্কিট প্রতিরোধ ব্যবস্থা, শ্রমিকদের জন্য চাইল্ড ডে-কেয়ার সেন্টার, জরুরি ক্ষেত্রে সহজ নির্গমন পথ, নিজস্ব উন্নত অগ্নি নির্বাপণ ব্যবস্থা ও শ্রমিকদের জন্য কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করেন। এতে শ্রমিকদের দক্ষতা ও কাজের মান বৃদ্ধি পায়। একদিন জনাব রফিক দেখেন তার পার্শ্ববর্তী একটি কারখানায় শর্ট-সার্কিট থেকে আগুন ধরে যায় এবং অগ্নি নির্বাপণ গাড়ি আসতে দেরি হওয়ায়ও পর্যাপ্ত পানির অভাবে আগুন নেভাতে দেরি হয়। ফলে বেশ ক্ষয়ক্ষতি হয় এবং অনেক শ্রমিক হতাহত হয়। এতে তিনি খুবই মর্মাহত হন।

  15. 165.

    মিস আদিবা একটি অফিসে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করেন। তথ্য সংগ্রহ, রেকর্ডভুক্তকরণ এবং প্রক্রিয়াকরণ করে তা ব্যবহার উপযোগী করে রাখাই তার কাজ।মিস আদিবার এ কাজ নিচের কোনটির সাথে সম্পৃক্ত?

  16. 166.

    জনাব আসিফ তার নিজস্ব কারখানায় মানসম্মত সুতা উৎপাদন করে বিভিন্ন বৃহদায়তন শিল্প কারখানায় সরবরাহ করে থাকেন। উন্নত মানসম্পন্ন হওয়ায় আসিফের উৎপাদিত সুতা বিভিন্ন পোশাক শিল্প কারখানায় ব্যাপকভাবে সমাদৃত। নিজস্ব তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের মাধ্যমে উৎপাদন কার্য পরিচালনার কারণে ধীরে ধীরে তিনি আন্তর্জাতিক মানসম্পন্ন সুতা উৎপাদন করতে সক্ষম হয়েছেন। ভবিষ্যতে তার আন্তর্জাতিক বাজারে প্রবেশের পরিকল্পনা আছে।

  17. 167.

    কোন ধরনের কোম্পানি শেয়ার ইস্যু করতে পারে?

  18. 168.

    জনাব করিম ও তার দুই বন্ধু মিলে সমঝোতার ভিত্তিতে ও মুনাফা ভাগাভাগির উদ্দেশ্যে 'সমতা প্রিন্টিং প্রেস' নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলেন। সর্বসম্মতিক্রমে মি. করিম পরিচালনায় অংশগ্রহণ করেন এবং বাৎসরিক ১.০০ লক্ষ টাকা বেতন গ্রহণ করেন কিন্তু কোনো মূলধন সরবরাহ করেন না। কয়েক বছরের মধ্যে প্রতিষ্ঠানটি আশানুরূপ মুনাফা অর্জন করায় সফলতার সাথে চলতে থাকে। কিন্তু হঠাৎ করিম অসুস্থ হয়ে পড়লে সে তার ব্যবসায় চালিয়ে যেতে পারবে না বলে জানান।

  19. 169.

    নিচের কোন ব্যবসায় দায়ের দিক থেকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ?

  20. 170.

    বাংলাদেশ রেলওয়ে কোন মালিকানায় প্রতিষ্ঠিত?

  21. 171.

    জনাব রশিদ ও তার ছয় বন্ধু একত্রিত হয়ে ৫০.০০ কোটি টাকা অনুমোদিত মূলধন নিয়ে 'রয়েল ট্রেডার্স' নামে একটি ব্যবসায় গঠন করেন। জনাব রশিদ ও তার এক বন্ধু পরিচালক নিযুক্ত হন। কয়েক বছর পর তারা ব্যবসায়টি সম্প্রসারণের উদ্যোগ নিয়েও অর্থসংস্থানের সীমিত সুযোগের কারণে ব্যর্থ হয়ে ব্যবসায়ের ধরন পরিবর্তনের সিদ্ধান্ত নেন। এজন্য বার্ষিক সাধারণ সভায় সিদ্ধান্ত নিয়ে অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকায় উন্নীত করেন এবং আরেকজন পরিচালক নিযুক্ত করেন। অতঃপর শেয়ার ও ঋণপত্র ইস্যুর মাধ্যমে মূলধন বৃদ্ধির উদ্যোগ নেন। ফলে ব্যবসায়ের আওতা বৃদ্ধি পায়।

  22. 172.

    পদ্মা নদীর তীরবর্তী একটি গ্রামের ৫০ জন প্রান্তিক কৃষক নিজেদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাওয়ার জন্য আইনগত সত্তা বিশিষ্ট একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। এ প্রতিষ্ঠানের মাধ্যমে তারা প্রয়োজনীয় সরঞ্জামাদি সংগ্রহ, উৎপাদন ও বাজারজাতকরণ কার্যক্রম গ্রহণ করেন। ফলে প্রতিষ্ঠানটি অল্পসময়ে অনেক পরিমাণে মুনাফা ও পুঁজি বাড়াতে সমর্থ হয়। বর্তমানে উৎপাদন বৃদ্ধির জন্য তারা সংরক্ষিত তহবিলের অর্থ দিয়ে আধুনিক কৃষি যন্ত্রপাতি ক্রয় ও উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের বীজ ক্রয় ইত্যাদি সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে একমত হতে পারছে না। ফলে প্রতিষ্ঠানটির অগ্রগতি ব্যাহত হচ্ছে।

  23. 173.

    গুদামজাতকরণ পণ্যের কী বাধা দূর করে?

  24. 174.

    'ক' একটি সদ্য স্বাধীন রাষ্ট্র। যুদ্ধ-বিধ্বস্ত দুর্বল অর্থনীতির এদেশে পর্যাপ্ত মূলধন ও অবকাঠামোগত সুবিধার অভাবে শিল্প প্রতিষ্ঠান তেমন গড়ে ওঠে নি। এজন্য দেশটির সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্যক্তিমালিকানাধীন কিছু বড় বড় প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়। চুক্তির শর্তানুযায়ী ঐ প্রতিষ্ঠানগুলো বড় বড় ব্রিজ, উড়াল সেতু ও মেট্রোরেল ইত্যাদি নির্মাণ করবে এবং নির্দিষ্ট হারে টোল আদায়ের মাধ্যমে বিনিয়োগিত অর্থ ফিরিয়ে আনবে এবং অর্জিত মুনাফা এসব প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারও পাবে। সম্প্রতি সরকার দেশটির নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের জন্য সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানার অধীনে একটি সমরাস্ত্র তৈরির কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।

  25. 175.

    উদ্যোগ বিষয়টি প্রথম কে প্রচলন করেন ?

  26. 176.

    প্রাইভেট লি. কোম্পানিতে কমপক্ষে কতজন পরিচালক থাকতে হয়?

  27. 177.

    জনাব জসিম একটি কারখানার মালিক। পদ্মা নদীর অদূরে তার কারখানা অবস্থিত। কখন কী ঘটে যায় এ ভেবে তিনি একটি বিমা কোম্পানির পলিসি গ্রহণ করেন। বিমার শর্তানুযায়ী যদি তার মৃত্যু ঘটে তার পরিবার ১০.০০ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন। জনাব জসিম নিজের বিষয়ে সচেতন হলেও তার কারখানায় তিনি বর্জ্য শোধন যন্ত্রপাতি বসান নি। ফলে অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলছেন, যা প্রাণিকুল ও পরিবেশের জন্য ক্ষতিকর ও ঝুঁকিপূর্ণ। এটি তিনি বুঝতে চাচ্ছেন না।

  28. 178.

    যৌথ মূলধনী কোম্পানির কোন বিষয়টি সীমাবদ্ধ?

  29. 179.

    বিস্তীর্ণ এলাকায় গো-চারণভূমি থাকায় পাবনা জেলার গ্রামাঞ্চলের অনেক বাড়িতে ছোট ছোট দুগ্ধ খামার গড়ে উঠেছে। জনাব তাপস ঘোষ দরিদ্র অথচ সৎ দুধ বিক্রেতা। এ কারণে সবাই তাকে সম্মান করে। তিনি পাবনার গ্রামাঞ্চল থেকে গরুর খাঁটি তরল দুধ সংগ্রহ করে পাবনা শহরের বাড়ি বাড়ি ন্যায্যমূল্যে শিশুখাদ্য হিসেবে সরবরাহ করেন। দুধের চাহিদা বাড়লেও তিনি দুধে ভেজাল মেশান না। তিনি ভাবেন ভেজাল মিশ্রিত দুধ পান করলে শিশুরা অপুষ্টিতে ভুগবে।

  30. 180.

    তানভীর আহমেদ একটি কেমিক্যাল কারখানার ব্যবসায় করেন। কারখানার আশেপাশে পরিবেশ যেন নষ্ট না হয় সে ব্যাপারে তিনি বেশ সচেতন। কারখানাটিতে এলাকার অনেক লোক শ্রমিক হিসেবে কাজ করেন।উদ্দীপকে বর্ণিত ব্যবসায়টি পরিবেশের কোন উপাদান বিবেচনা করে গঠন করা হয়েছে?

  31. 181.

    WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

  32. 182.

    কিসের মাধ্যমে জনশক্তি তৈরির প্রচেষ্টা বেগবান করা যায়?

  33. 183.

    সমবায় সমিতির মোট মুনাফার ন্যূনতম কত অংশ সমবায় উন্নয়ন তহবিলে জমা রাখা বাধ্যতামূলক?

  34. 184.

    নৈতিকতা মূলত কিসের ওপর প্রতিষ্ঠিত?

  35. 185.

    জনাব শাহীন ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি তার সহযোগীদের নিয়ে একটি সমিতি গঠন করতে চান।কোন ধরনের সমবায় সমিতি গঠন করা তাদের জন্য উপযুক্ত?

  36. 186.

    বহুমুখী সমবায় সমিতি যে সুবিধা পাবে তা হলো : i. বিক্রয় সুবিধা ii. ঋণ সুবিধা iii. প্রশিক্ষণ সুবিধা নিচের কোনটি সঠিক?

  37. 187.

    কী কারণে একমালিকানা ব্যবসায়ের বিরুদ্ধে মামলা করা যায় না?

  38. 188.

    জনাব এম. আলম টঙ্গী বিসিক শিল্প এলাকায় ব্যবসায় স্থাপন করে কর অবকাশ সুবিধা পেলেন। এটি তার ব্যবসায়ের জন্য কোন ধরনের সহায়তা?

  39. 189.

    জনাব মিজান ন্যায্য মুনাফা অর্জনের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের বাগান থেকে সরাসরি রাসায়নিকমুক্ত আম সংগ্রহ করে বাজারে বিক্রি করেন। এতে তার প্রচুর মুনাফা অর্জিত হয়। উদ্দীপকে বর্ণিত ব্যবসায়ে জনাব মিজানের সফলতার কারণ - i. নৈতিকতা ii. পরিবেশ সংরক্ষণ iii. সামাজিক দায়বদ্ধতা নিচের কোনটি সঠিক?

  40. 190.

    ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য কী?

  41. 191.

    ই-কমার্সের মূল মাধ্যম কী?

  42. 192.

    একমালিকানা ব্যবসায়ের অসুবিধা হলো—i. ব্যক্তি সামর্থ্যের সীমাবদ্ধতাii. সীমিত মূলধনiii. পৃথক সত্তার অভাবনিচের কোনটি সঠিক?

  43. 193.

    ব্যবসায়ের বিনিয়োগের ঝুঁকি কে বহন করেন?

  44. 194.

    বাণিজ্যের আওতাভুক্ত—i. বিনিময়ii. সেবাiii. পরিবহননিচের কোনটি সঠিক?

  45. 195.

    রাষ্ট্রীয় ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র হলো—i. ভারি ও মৌলিক শিল্পii. জনস্বার্থ সম্পৃক্ত প্রতিষ্ঠানiii. লাভজনক বিনিয়োগ ক্ষেত্রনিচের কোনটি সঠিক?

  46. 196.

    পুস্তক লেখকের অধিকার সুরক্ষায় কোন আইন কার্যকর?

  47. 197.

    সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত উপাদান হলো—i. জনসংখ্যাii. শিক্ষা ও সংস্কৃতিiii. দেশীয় ঐতিহ্যনিচের কোনটি সঠিক?

  48. 198.

    উদ্দীপকে বর্ণিত সোহান টেক্সটাইল লি.-এর প্রকল্প বাস্তবায়নে নিয়ন্ত্রণের কোন কৌশলটি অবলম্বন করা হয়েছে?

  49. 199.

    উদ্দীপকে মাসলোর চাহিদা সোপান তত্ত্ব অনুযায়ী জনাব রবিন কোন ধরনের চাহিদা অনুভব করছেন?

  50. 200.

    উদ্দীপকে মি. জনি তার প্রতিষ্ঠানে কোন ধরণের নেতৃত্ব প্রয়োগ করেন?