Combined Board রাজশাহী, বরিশাল বোর্ড ২০১৭
21টি প্রশ্ন
- 1.
অনেকগুলো পাঠ্যবিষয় নিয়ে সামাজিক বিজ্ঞান অনুষদ গঠিত। সব পাঠ্য বিষয়ই তাত্ত্বিক, ব্যবহারিক ও সাহায্যকারী পেশা নয়। তবে সামাজিক বিজ্ঞান অনুষদের এমন একটি পঠিত বিষয় আছে যেটি তাত্ত্বিক, ব্যবহারিক এবং উন্নত দেশগুলোতে পেশা হিসেবে স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশেও বিষয়টি পেশা হিসেবে স্বীকৃতি পাওয়ার পর্যায়ে রয়েছে। এটি বৈজ্ঞানিক পদ্ধতিতে সমস্যা চিহ্নিতকরণ, প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়নমূলক কাজের সাথে সাথে সচেতনতা সৃষ্টি ও মানব সম্পদ। উন্নয়নেও ভূমিকা রাখছে।
- 2.
ঐশী ২০১৪ সালে নতুন ভোটার হয়েছে। এখন সে আগামী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে নিজেকে উপযুক্ত বলে মনে করছে। জাতীয় পরিচয়পত্র ব্যবহার করতে গর্ববোধ করে এবং দায়িত্ব-কর্তব্য পালনে অনেক বেশি সচেতনও হয়েছে। ইয়ুথ হাংগার প্রজেক্ট নামে একটি এনজিও যুব ছায়া সংসদ গঠন করেছিল। সেই সংসদের খাদ্য ও কর্মসংস্থান মন্ত্রী হিসেবে ঐশীর দেওয়া বক্তব্যে ফুটে উঠেছে, প্রতিটি মানুষের খাদ্য ও কর্মের অধিকার, সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতামূলক শাসন ব্যবস্থার।
- 3.
বাংলাদেশ সরকারের যুগান্তকারী পদক্ষেপের মধ্যে অন্যতম হচ্ছে মানবতার বিকাশ, জনমুখী উন্নয়ন ও প্রগতিতে নেতৃত্বদানকারী মননশীল, যুক্তিবাদী, দেশপ্রেমিক, কর্মকুশল নাগরিক গড়ে তোলা। সেই লক্ষ্যে সরকার শিক্ষাক্রম, পাঠ্যসূচি প্রণয়ন, শিক্ষণ, শিক্ষা পদ্ধতির পরিবর্তনসমূহ অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। যার ফলে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ গড়ায় সাফল্য অর্জন করেছে।
- 4.
বাংলাদেশে ভিক্ষুকের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধ, অসুস্থ, প্রতিবন্ধী ভিক্ষুকের সাথে সাথে সুস্থ-সবল ও অপ্রাপ্তবয়স্ক শিশুরাও ভিক্ষা করছে। এক এলাকার মানুষ আরেক এলাকায় গিয়ে ভিক্ষা করে। বাংলাদেশে ভিক্ষাবৃত্তি একটি সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। এই সমস্যা মোকাবিলার জন্য এবং সুস্থ-সবল ভিক্ষুকদের পুনর্বাসন, সংশোধন, ভিক্ষাবৃত্তি নিষিদ্ধকরণের জন্যে ১৯৪৩ সালে বঙ্গীয় ভবঘুরে আইন প্রবর্তন করা হয়েছিল।
- 5.
নিবেদিতা চৌধুরী তিন বছর নার্সিং কলেজে শিক্ষানবিশ হিসেবে হাতে-কলমে শিক্ষা গ্রহণ করে বর্তমানে সিনিয়র নার্স হিসেবে কর্মরত আছেন। রোগীরা তাকে অনেক পছন্দ করে। তাকে বিশ্বাস করে। রোগীদের সেবা করার ক্ষেত্রে তিনি কখনই আবেগতাড়িত হন না। তবে বিশেষ কিছু নীতি ও মূল্যবোধ মেনে চলেন। তিনি এই সেবার মাধ্যমেই পরিবারের ভরণ-পোষণ ও জীবিকা নির্বাহ করেন।
- 6.
সৈয়দ মোঃ নাসিম আলী পাক-ভারত উপমহাদেশের মুসলিম প্রধান বিচারপতি ছিলেন। তার মৃত্যুর আগে উইল করে তার সম্পত্তি তিন ভাগ করেন। একভাগ জনকল্যাণমূলক কাজের জন্য, আরেক ভাগ তার বংশধরদের দান করেন এবং বাকি অংশ ধর্মীয় কাজে দান করেন। এই দানকৃত সম্পত্তির আয় দ্বারা দুঃস্থ, এতিম অসহায়দের ভরণ- পোষণ, স্বাস্থ্য, চিকিৎসাসহ আরো অনেক উন্নয়নমূলক কাজ করে থাকে।
- 7.
প্রতি বছর কোনো না কোনো প্রতিষ্ঠান সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠান আদমশুমারি করে। আদমশুমারির লক্ষ্য হলো দেশের জন্ম-মৃত্যু, নারী-পুরুষ, বয়স কাঠামো, পরিবারের সন্তান সংখ্যা, আয়, ব্যয়, সঞ্চয়, কর্মক্ষম মানুষ ও লোকসংখ্যার হ্রাস বৃদ্ধিতে সামঞ্জস্য রক্ষা করে দেশের ও পরিবারের উন্নয়নে সহায়তা করা।
- 8.
ঝিনাইদহ জেলার ‘শৈলকুপায় আত্মহত্যার হার অনেক বেশী' বলে বিবেচিত। আত্মহত্যার হার সত্যিই বেশি কি না জানার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. কিবরিয়া কিছু শিক্ষার্থীকে নিয়ে তথ্য সংগ্রহ শুরু করেন। তাদের উদ্দেশ্য ছিল আত্মহত্যাকারীর সংখ্যা, বয়স, শিক্ষা, কারণ, প্রেক্ষাপট, জীবিকা, আর্থ- সামাজিক অবস্থাসহ অন্যান্য সম্পর্কে প্রাথমিক তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রতিবেদন তৈরি ও সুপারিশ করা।
- 9.
শিল্প বিপ্লব মানুষকে যেমন দিয়েছে প্রাচুর্য ও বিলাসিতা, ঠিক তেমনি দিয়েছে অসুস্থতা, দুর্ঘটনা, বেকারত্ব ও অক্ষমতাজনিত নির্ভরশীলতা। আধুনিক কল্যাণরাষ্ট্র সামাজিক আইন প্রণয়নের মাধ্যমে ঐ সমস্ত লোকদের প্রতিরক্ষামূলক কর্মসূচি গ্রহণ করেছে। আবার নাগরিকগণ তাদের অসহায় ও বিপর্যয়মূলক পরিস্থিতি মোকাবিলার জন্য নিজেরাও পরিকল্পিতভাবে কর্মসূচির আওতায় আসে।
- 10.
'ক' একটি বেসরকারি সংস্থা। যুদ্ধে ক্ষতিগ্রস্ত জনগণের ত্রাণ ও পুনর্বাসনের নিমিত্তে ইহা ১৯৭২ সালে সিলেটের শাল্লা গ্রামে কার্যক্রম শুরু করে। দরিদ্র লোকদের দুঃখ-দুর্দশা দূরীকরণার্থে সংস্থাটি কতিপয় কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে ইহা দেশের বাইরেও কিছু সংখ্যক কার্যক্রম চালু করেছে।
- 11.
নিচের ছকটি দেখ এবং প্রশ্নগুলোর উত্তর দাও:-
- 12.
মি. সাকিব চৌধুরী একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। মালামাল ক্রয়ে তিনি প্রকৃত মূল্যের চেয়ে বেশি মূল্য দেখিয়ে প্রতিষ্ঠানের প্রচুর টাকা আত্মসাৎ করেন। অপরদিকে বস্তিতে বসবাসরত স্বামীহারা হাজেরা খাতুন নিজের সন্তানদের জন্য খাদ্যের জোগাড় না করতেপেরে মালিকের বাসা থেকে চাল-ডাল চুরির অপরাধে পুলিশ কর্তৃক ধৃত হন।
- 13.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা "ইভটিজিং ও বাল্যবিবাহের প্রতি কমলগঞ্জ গ্রামের মানুষের মনোভাব" এই বিষয়ে গবেষণা করার সিদ্ধান্ত নিল। এ পর্যায়ে শিক্ষাথীরা একটি প্রশ্নপত্র প্রণয়ন, সমস্যা সম্পর্কে তথ্য সংগ্রহ, তথ্যের শ্রেণিবিন্যাস এবং সমস্যা সমাধানের জন্য ভবিষ্যদ্বাণী করে গবেষণা শেষ করল।
- 14.
শিক্ষিত বেকার মামুন দিনরাত তার বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে একসময় নেশায় আসক্ত হয়ে পড়ে। তার দুশ্চিন্তাগ্রস্ত পিতা মামুনকে নিরস্ত করতে না পেরে ইমাম সাহেবের শরণাপন্ন হন। ইমাম সাহেব মাদকাসক্তির পরিণাম, পরকালে এর শাস্তি এবং নৈতিকতার বিষয়ে শিক্ষা দেন এবং বেশ কিছুদিন তাকে সাথে সাথে রাখেন। মামুন এখন স্বাভাবিক জীবনে ফিরে এসেছে এবং ব্যবসা করছে।
- 15.
ছকের আলোকে প্রশ্নগুলোার উত্তর দাওঃ
- 16.
সীমু তার বাবা-মার সাথে বিদেশে বসবাস করে। সে দেশে এসে ঢাকা মহিলা সমিতির নাট্যমঞ্চে বাবা-মার সাথে নাটক উপভোগ করার সময় বিদ্যুৎ চলে গেলে বিকল্প ব্যবস্থা হিসেবে কর্তৃপক্ষ জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে।
- 17.
রনি তার জন্মদিনে একটি বই উপহার পেলো। বইটি পড়ে রনি সমাজের ক্ষুদ্র সংগঠনের উৎপত্তি, বিকাশ, প্রকরণ, কার্যাবলি এবং সমস্যা সম্পর্কে জানতে পারল। সে মানুষের আচার-আচরণ, তাদের পারস্পরিক সম্পর্ক, প্রথা, বিশ্বাস, সংস্কৃতি এবং বিভিন্ন জাতি সম্বন্ধেও জানতে পারে। অবশেষে রনি মানুষের পারিপার্শ্বিক ঘটনাসমূহের কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে।
- 18.
গামেন্টস শ্রমিক সোহেল দিনরাত কাজ করেও যে বেতন পায় তাতে তার সংসার চালাতে কষ্ট হয়। সময়েও প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারেনি। অন্যদিকে মালিক মুনাফার টাকা দিয়ে নতুন গার্মেন্টস ফ্যাক্টরি খুলছে। বর্তমানে তার সহকর্মীরা লক্ষ করে যে, পূর্বের তুলনায় সোহেলের কাজের গতি অনেক কমে গেছে। কাজে মন নেই। সবসময় মনমরা হয়ে থাকে।
- 19.
- 20.
মি. 'X' হঠাৎ অসুস্থ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অপারেশন করার পূর্বেই চিকিৎসক আধুনিক যন্ত্রের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করেন। এরপর তিনি বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে সফলভাবে 'অপারেশন সম্পন্ন করেন। পাঁচ বছর আগেও মানুষকে চিকিৎসা সেবা নিতে বিভাগীয় শহরে যেতে হতো।
- 21.