Combined Board ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, যশোর, সিলেট, দিনাজপুর বোর্ড ২০১৭
22টি প্রশ্ন
- 1.
মি. বার্কার একজন সমাজকর্মী। তিনি তাঁর কাছে আগত সাহায্যপ্রার্থীদের কখনও রেস্টুরেন্টে, কখনও তাঁর বাড়িতে, কখনও বাজারে সাক্ষাত করতে বলেন। এতে সাহায্যপ্রার্থীরা বিরক্ত হয়ে সাক্ষাৎ করতে আসে না।
- 2.
আলী আহমদ সাহেব সম্প্রতি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণের পর তিনি অনেক টাকা পেনশন পান। এ টাকাই তার বৃদ্ধ বয়সের একমাত্র সম্বল।
- 3.
করিম তার বাবা-মা, ভাই-বোন নিয়ে কুমিল্লায় বসবাস করেন। সম্প্রতি তাকে কুড়িগ্রামে বদলি করা হয়। ফলে তিনি তার স্ত্রী ও সন্তানদের নিয়ে কুড়িগ্রাম চলে যান। তার বাবা-মা কুমিল্লার বাসায় নিরাপত্তাহীনভাবে বসবাস করেন।
- 4.
নীলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্সে পড়ে। নীলা যে বিষয়ে অনার্স পড়ে তার জ্ঞান সম্পদ অর্জন, বিনিয়োগ, বণ্টন ও সম্পদের সঠিক ব্যবহারে সহায়তা করবে।
- 5.
জনাব আলীম মানুষের সাহায্যে সর্বদা এগিয়ে আসেন। সাহায্যের সময় তিনি দৈহিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও নৈতিক দিকের প্রতি সমান গুরুত্ব দিয়ে থাকেন।
- 6.
মি.' ' একজন সমাজকম্মী। তাকে তার গ্রামের সমস্যা চিহ্নিতকরণের দায়িত্ব দেয়া হয়। তিনি গ্রামের সকল শ্রেণির মানুষের প্রতিনিধিদের সাথে আলোচনা করে কর্তৃপক্ষের নিকট একটি রিপোর্ট জমা দেন। রিপোর্টে তিনি উন্নয়ন কর্মকান্ডে বাধা সৃষ্টিকারী পাঁচটি প্রতিবন্ধকতার নাম উল্লেখ করেন।
- 7.
রীমা ও সীমা ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করে। সীমা একটি হাসপাতালে রোগী দেখেন এবং রীমা কসমেটিক্স এর ব্যবসা করেন।
- 8.
আলম সাহেব তার গ্রামে দীর্ঘদিন চলতে থাকা বাল্যবিবাহ রোধ করার জন্য একটি আন্দোলন পরিচালনা করেন। তিন বছর চেষ্টার ফলে তার গ্রাম থেকে বাল্যবিবাহ দূর হয়।
- 9.
বাংলাদেশে ২০১১ সালে একটি সামাজিক নীতি প্রণয়ন করা হয়। এই নীতির মূল লক্ষ্য হলো মহিলাদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও আইনগত ক্ষমতায়ন নিশ্চিত করা।
- 10.
সুলতানা একটি রক্ষণশীল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৪ বছর বয়সে একজন কলেজ শিক্ষকের সাথে তার বিয়ে হয়। তিনি তার স্বামীর সহযোগিতায় পড়াশোনা করেন এবং বিএ, বিএড পাস করেন। সুলতানার গ্রামের অধিকাংশ মহিলা পশ্চাৎপদ, নিরক্ষর এবং কুসংস্কারাচ্ছন্ন। তিনি তার গ্রামের মহিলা জনগোষ্ঠীর উন্নয়নের কথা চিন্তা করেন। তিনি তাদের সংগঠিত, শিক্ষিত এবং উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ নিশ্চিত করতে চেষ্টা করেন। এ লক্ষ্যে তিনি তার গ্রামে একটি মহিলা সমিতি এবং একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন।
- 11.
সুবর্ণপুর গ্রামের জব্বার সাহেব ধর্মীয় বিধান অনুযায়ী গরিব- দুঃখীদের সাহায্য করেন। সাহায্যদানের ক্ষেত্রে তিনি কোনো বৈষম্য করেন না। তবে তিনি কর্মক্ষমদের সাহায্য না দিয়ে কাজের ব্যবস্থা করেন।
- 12.
- 13.
নিচের ছকটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
- 14.
রানা ও সোমার মা-বাবা সরকারি চাকরিজীবি। দিনের বেলায় অফিসের কাজকর্মের কারণে তারা সন্তানদের সময় দিতে পারে না। বাড়ি ফেরার পর অধিকাংশ সময়ই তাদের মা-বাবা ঝগড়ায় লিপ্ত হন। সোমা নিয়মিত পড়ালেখা করলেও ষোলো বছর বয়সী বা পাড়ার খারাপ ছেলেদের সাথে ঘুরে বেড়ায়। স্কু এবং পড়ালেখার ব্যাপারে একেবারেই অমনোযোগী।
- 15.
রতনপুরের আমিনুল ইসলামের দুই ছেলে। বড় ছেলে সবুজ ঢাকায় পড়ালেখা করে। আর ছোট ছেলে লাল প্রাইমারি স্কুল পাসের পর বাবার ক্ষেত খামার দেখাশুনা করে। পড়ালেখা শেষ করে সবুজ একটি চাকরি পাওয়ায় স্ত্রীসহ সেখানেই বসবাস শুরু করে। অন্যদিকে, লাল এক কৃষক পরিবারে বিবাহ করে স্ত্রীসহ নিজ পিতার বাড়িতেই বসবাস করতে থাকে।
- 16.
জনাব কলিম উদ্দিন একজন স্বনামধন্য ব্যবসায়ী। ব্যবসার উন্নয়ন তার মূল ভাবনা। তিনি পুঁজিবাদী অর্থব্যবস্থার পক্ষে। কেননা তিনি মনে করেন অন্যান্য অর্থব্যবস্থা যেমন- মিশ্র অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার চেয়ে পুঁজিবাদী অর্থব্যবস্থা ব্যবসার জন্য বেশি অনুকূল। 'এতে অধিক মুনাফা অর্জন করা সম্ভব।
- 17.
চৌদ্দ শতকের একজন মুসলিম মনীষী ও ইতিহাসবেত্তা সর্বপ্রথম মানুষ সম্পর্কে একটি বিজ্ঞানের অভাব বোধ করেন। তিনি সামাজিক সংহতি বা বা গোষ্ঠী সংহতিকে গুরুত্বের সঙ্গে ব্যাখ্যা করেন। ঊনিশ শতকে আরো একজন ফরাসি সমাজবিজ্ঞানী সমাজতাত্ত্বিক চিন্তার মাধ্যমে সমাজবিজ্ঞানের বিকাশে সহায়তা করেন। তার চিন্তার মূল বিষয় ছিল সামগ্রিক ঘটনা, যার মাধ্যমে তিনি মানুষের শ্রমবিভাজন, আত্মহত্যার ব্যাখ্যা করেন। এভাবে সমাজবিজ্ঞানীদের বিভিন্ন অবদানের ভিত্তিতে আজ সমাজবিজ্ঞান একটি স্বতন্ত্র এবং গুরুত্বপূর্ণ বিজ্ঞান হিসেবে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছে।
- 18.
মোহন মিয়া রসুলপুর গ্রামের একজন কৃষক। তিনি সনাতন পদ্ধতি তথা গরুর লাঙল দ্বারা চাষাবাদ করেন। গ্রামের অনেকেই লাঙলের পরিবর্তে ট্রাক্টর এবং আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে। এতে উৎপাদন বৃদ্ধি পায়। তাদের আর্থসামাজিক অবস্থার উন্নতি হয়। মোহন মিয়ার বড় ছেলে দুলাল পিতাকে ট্রাক্টরসহ অনেক অনেক কৃষি যন্ত্র কিনে দিলেও তিনি লাঙল দ্বারাই চাষাবাদ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। এমনকি অন্যান্য যন্ত্রপাতিও ব্যবহার করতে চান না।
- 19.
কবির বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের ছাত্র। সে তার খালার বাসায় থেকে পড়ালেখা করছে। তার খালু একজন সরকারি চাকরিজীবী। একদিন তিনি জিজ্ঞেস করলেন, কবির তুমি কোন বিষয়ে পড়ালেখা করছো? কবির উত্তর দিল, আমি এমন একটি বিষয়ে পড়ালেখা করছি, যা মানুষের চালচলন, আচার-আচরণ, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে।
- 20.
জনাব আলমগীর হোসেন 'DURC' নামক একটি গবেষণা প্রতিষ্ঠানে কাজ করেন। তিনি সমাজের অতীত ঘটনাবলী সম্পর্কে ধারাবাহিক গবেষণা করেন। এ ধরনের গবেষণা কাজের জন্য তিনি বিভিন্ন গ্রন্থ, সাময়িকী, পত্র-পত্রিকা, গবেষণা রিপোর্ট, দলিল-দস্তাবেজ ইত্যাদির সাহায্য নিয়ে থাকেন। অন্যদিকে তাঁর বন্ধু সোহেল খান 'আগামীর স্বপ্ন' নামক একটি প্রতিষ্ঠানে সমাজ গবেষণায় ভিন্ন ধরনের পদ্ধতির আশ্রয় নিয়ে থাকেন। তাঁর পদ্ধতির ধরন হলো মাঠ পর্যায়ে প্রশ্নমালা, সাক্ষাৎকার ইত্যাদির মাধ্যমে উপাত্ত (Data) সংগ্রহ।
- 21.
- 22.
কলেজের নবীনবরণ অনুষ্ঠানে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি বক্তৃতায় নবীনদের উদ্দেশ্যে বললেন, "সুশিক্ষার মাধ্যমেই জাতির ভাগ্যের ইতিবাচক পরিবর্তন সম্ভব। তোমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে হবে, তবেই উন্নয়ন সম্ভব। কেননা তোমরাই জাতির ভবিষ্যৎ ও দেশ বিনির্মাণে অগ্রযাত্রার সৈনিক।"